দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
২য় শ্রেণি বাংলা

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৭ রাজুর আঁকা ছবি প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৭ রাজুর আঁকা ছবি প্রশ্ন উত্তর: আলোচ্য পাঠে দ্বিতীয় শ্রেণির ছাত্র রাজুর আঁকা একটি ছবি সংযোজন করা হয়েছে। শিক্ষার্থীরা এই ছবি দেখে ছবিতে কী কী আছে তা লিখবে। এভাবে শিক্ষার্থীরা ছবি দেখে নিজেরা নতুন বাক্য তৈরি করা শিখবে। রাজু একটি ছবি এঁকেছে। দেখি ছবিতে সে কী কী এঁকেছে।

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৭ রাজুর আঁকা ছবি প্রশ্ন উত্তর:

পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান:

রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি।

১. পাখি উড়ছে।
২. ———-।
৩. ———-।
৪. ———-।
৫. ———-।

উত্তর:

১. পাখি উড়ছে।
২. জেলে মাছ ধরছে।
৩. মাঠে গরু-ছাগল চরছে।
৪. মানুষ নৌকায় করে নদী পার হচ্ছে।
৫. নদীতে পাল তুলে নৌকা চলছে।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

এককথায় উত্তর দাও:

১. ছবিটি কে এঁকেছে?
উত্তর: রাজু।

২. রাজু ছবিতে কী এঁকেছে?
উত্তর: নদী তীরের দৃশ্য।

৩. ছবিতে পাখি কী করছে?
উত্তর: পাখি উড়ছে।

৪. ছবির নদীতে কয়টি নৌকা আছে?
উত্তর: তিনটি নৌকা।

৫. ছবিতে নদীর ধারে কী চরছে?
উত্তর: গরু-ছাগল।

৬. ছবিতে নদীর পানিতে কী ভাসছে?
উত্তর: মাছ।

৭. ছবিতে জেলে কী দিয়ে মাছ ধরছে?
উত্তর: বড়শি দিয়ে।

৮. ছবিতে নদীর ধারে মানুষগুলো কী করছে?
উত্তর: পারাপারের নৌকার জন্য অপেক্ষা করছে।

৯. ছবির নদীতে কয়টি ছই দেওয়া নৌকা রয়েছে?
উত্তর: দুইটি।

১০. ছবির নদীতে কয়টি পালতোলা নৌকা রয়েছে?
উত্তর: একটি।

১১. ছবিতে নদীর পাড়ে মা ও শিশু কী করছে?
উত্তর: নৌকার জন্য অপেক্ষা করছে।

১২. ছবির নদীতে কয়টি মাছ আঁকা হয়েছে?
উত্তর: দুইটি।

১৩. ছবিতে জেলে মাছ ধরে রাখার জন্য কী রেখেছে?
উত্তর: মাটির হাঁড়ি।

১৪. ছবিতে কয়টি গরু আছে?
উত্তর: একটি।

১৫. ছবিতে নৌকায় কী রঙের পাল তোলা?
উত্তর: লাল পট্টিযুক্ত কমলা রঙের।

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৬ বাক্য লিখি প্রশ্ন উত্তর

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৮ গ্রাম ও শহর প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *