দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
২য় শ্রেণি বাংলা

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১২ ফলাচিহ্ন শিখি প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১২ ফলাচিহ্ন শিখি প্রশ্ন উত্তর: নতুন শব্দ গঠনে ফলাচিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচ্য পাঠে শিক্ষার্থীদের বাংলা ভাষায় ব্যবহৃত চার ধরনের ফলাচিহ্ন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এই ফলাচিহ্নগুলো হলো- ব-ফলা, ম-ফলা, য-ফলা ও র-ফলা। এখানে ফলাচিহ্নের ব্যবহার ও নতুন শব্দ তৈরির দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১২ ফলাচিহ্ন শিখি প্রশ্ন উত্তর:

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. ফলাচিহ্ন কোন বর্ণের সাথে যুক্ত হয়?
ক. স্বরবর্ণ
খ. ব্যঞ্জনবর্ণ√
গ. তালব্য বর্ণ
ঘ. স্পর্শ বর্ণ

২. ব-ফলা চিহ্ন কোথায় বসে?
ক. বর্ণের উপরে
খ. বর্ণের ডানপাশে
গ. বর্ণের বামপাশে
ঘ. বর্ণের নিচে√

৩. ‘স্ব’-তে কোন ফলার ব্যবহার হয়েছে?
ক. ব-ফলা√
খ. ম-ফলা
গ. য-ফলা
ঘ. র-ফলা

৪. নিচের কোন শব্দে ব-ফলা ব্যবহৃত হয়েছে?
ক. প্রতিবিম্ব
খ. অম্বর
গ. লম্ব
ঘ. দ্বিতীয়√

৫. নিচের কোন শব্দে ফলাচিহ্নের ব্যবহার হয় নি?
ক. আম্মা√
খ. বন্ধুত্ব
গ. পদ্মা
ঘ. ব্যয়

৬. নিচের কোন শব্দে ম-ফলার ব্যবহার হয়েছে?
ক. আম্মা
খ. আত্মা√
গ. জিম্মা
ঘ. রুম্মান

৭. ম-ফলার ব্যবহার নিচের কোন শব্দে হয় নি?
ক. স্মরণ
খ. পদ্মা
গ. আত্মীয়
ঘ. জম্মু√

৮. য-ফলা বর্ণের কোথায় বসে?
ক. উপরে
খ. নিচে
গ. বামে√
ঘ. ডানে

৯. য-ফলা চিহ্ন কোনটি?
ক. ্য √
খ. এ
গ. ু
ঘ. ৎ

১০. নিচের কোন শব্দে ‘য-ফলা চিহ্নের ব্যবহার হয়েছে?
ক. শ্রম
খ. নম্র
গ. ভদ্র
ঘ. সত্য

১১. র-ফলা বর্ণের কোথায় বসে?
ক. ডানে
খ. বামে
গ. নিচে√
ঘ. উপরে

১২. র-ফলাচিহ্ন কোনটি?
ক. ্র √
খ. ্য
গ. া
ঘ. ি

১৩. নিচের কোন শব্দে র-ফলার ব্যবহার হয়েছে?
ক. ব্যয়
খ. ধ্যান
গ. শ্রম√
ঘ. বর্ণ

এককথায় উত্তর দাও :

১. শব্দ গঠনে কয় ধরনের ফলাচিহ্ন ব্যবহৃত হয়?
উত্তর: চার ধরনের।

২. ফলাচিহ্নগুলোর নাম লিখ/বলো।
উত্তর: ব-ফলা, ম-ফলা, য-ফলা ও র-ফলা।

৩. একটি ব-ফলাযুক্ত শব্দ লিখে বাক্য রচনা করো।
উত্তর: স্বাগত = আপনাকে স্বাগত জানাই।

৪. ম-ফলাযুক্ত একটি শব্দ লিখে বাক্য রচনা করো।
উত্তর: বিস্ময় = দৃশ্যটি দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম।

৫. য-ফলা বর্ণের কোথায় বসে?
উত্তর: বর্ণের ডানে বসে।

৬. ‘্য’ ফলাযুক্ত একটি শব্দ লিখে বাক্য রচনা করো।
উত্তর: বিদ্যা = বিদ্যা পরম ধন।

৭. র-ফলা বর্ণের কোথায় বসে?
উত্তর: বর্ণের নিচে বসে।

৮. র-ফলাযুক্ত একটি শব্দ লিখে বাক্য রচনা করো।
উত্তর: ঘ্রাণ = গোলাপের ঘ্রাণ চমৎকার।

৯. ব-ফলা (ব) দিয়ে পাঁচটি শব্দ তৈরি করো।
উত্তর: বিশ্ব, স্বাদ, স্বাস্থ্য, স্বর্ণ, দ্বিতীয়।

১০. ম-ফলা ব্যবহার করে পাঁচটি শব্দ তৈরি করো।
উত্তর: পদ্মা, বিস্ময়, আত্ম, ভস্ম, রশ্মি।

১১. য-ফলা (্য) ব্যবহার করে পাঁচটি শব্দ তৈরি করো।
উত্তর: বাক্য, সংখ্যা, বিদ্যা, ব্যবহার, কর্তব্য।

১২. র-ফলা ব্যবহার করে পাঁচটি শব্দ তৈরি করো।
উত্তর: নম্র, ভদ্র, ঘ্রাণ, নিদ্রা, ক্রয়।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

মিলকরণ:

বাম ডান
১. ব-ফলা
২. ম-ফলা
৩. য-ফলা
৪. র-ফলা
৫. রশ্মি
৬. কর্তব্য
৭. স্বর্ণ
১. য-ফলা
২. ম-ফলা
৩. ব-ফলা
৪. স্ব
৫. অ
৬. ত্য
৭. দ্র

উত্তর:

উত্তর:
১. ব-ফলা স্ব।
২. ম-ফলা ত্ম।
৩. য-ফলা ত্য।
৪. র-ফলা দ্র।
৫. রশ্মি ম-ফলা।
৬. কর্তব্য য-ফলা।
৭. স্বর্ণ ব-ফলা।

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১১ একুশের গান প্রশ্ন উত্তর

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৩ রেফ চিনি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *