দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
২য় শ্রেণি বাংলা

দ্বিতীয় শ্রেণির বাংলা দুখু মিয়ার জীবন প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা দুখু মিয়ার জীবন প্রশ্ন উত্তর: কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাঁর ডাক নাম দুখু মিয়া। ছোটোবেলায়ই তাঁর বাবা মারা যান। অনেক কষ্ট করে তাঁকে বড় হতে হয়েছে। তিনি অনেক গান ও কবিতা লিখেছেন। তাঁর লেখায় তিনি গরিব-দুঃখী মানুষসহ সবার কথা লিখেছেন। তাঁর কথা অনুযায়ী তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবর দেওয়া হয়।

দ্বিতীয় শ্রেণির বাংলা দুখু মিয়ার জীবন প্রশ্ন উত্তর:

পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান

বলি

১. দুখু মিয়া কার নাম ছিল?
উত্তর : কাজী নজরুল ইসলামের।

২. দুখু মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন?
উত্তর : ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখার কারণে।

৩. দুখু মিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন?
উত্তর : দুখু মিয়া গান ও কবিতায় গরিব ও দুঃখী মানুষের কথা, হিন্দু ও মুসলিমদের কথা, অর্থাৎ সমাজের সকল মানুষের কথা লিখেছেন।

৪. আমাদের জাতীয় কবির নাম কী?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. দুখু মিয়া কে?
ক. কাজী নজরুল ইসলাম√
খ. আবদুল গাফফার চৌধুরী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. নবকৃষ্ণ ভট্টাচার্য

২. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯৯√
খ. ১৯০০
গ. ১৯০৮
ঘ. ১৯১২

৩. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৩
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৬√

৪. কত বছর বয়সে দুখু মিয়ার বাবা মারা যান?
ক. ৭
খ. ৮√
গ. ৯
ঘ. ১০

৫. দুখু মিয়া কোন গানের দলের সাথে যোগ দেন?
ক. মুর্শিদি গান
খ. জারি গান
গ. সারি গান
ঘ. লেটো গান√

৬. কাজী নজরুল ইসলাম কোন বাহিনীতে যোগ দেন?
ক. পুলিশ বাহিনী
খ. সেনাবাহিনী√
গ. নৌবাহিনী
ঘ. বিমান বাহিনী

৭. কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. কৃষ্ণপুর
খ. হালভাঙা
গ. চুরুলিয়া√
ঘ. ফাতেহাবাদ

৮. দুখু মিয়া প্রথমে বাড়ি ছেড়ে কোন শহরে যান?
ক. মুর্শিদাবাদ
খ. আসানসোল√
গ. ইসলামাবাদ
ঘ. কলকাতা

৯. দারোগা সাহেব দুখু মিয়াকে কোথায় নিয়ে আসেন?
ক. বরিশাল
খ. ঢাকা
গ. রংপুর
ঘ. ময়মনসিংহ√

১০. সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর দুখু মিয়াকে কোন শহরে পাঠানো হয়?
ক. ইসলামাবাদ
খ. গাজিয়াবাদ
গ. করাচি√
ঘ. পাঞ্জাব

১১. কাজী নজরুল ইসলামের জন্মদিন কবে?
ক. ২৫ শে মে√
খ. ২৬ শে মে
গ. ২৭ শে মে
ঘ. ২৮ শে মে

১২. কাজী নজরুল ইসলামের মৃত্যুদিবস কবে?
ক. ২৫ শে মে
খ. ২৯ শে আগস্ট√
গ. ৭ই নভেম্বর
ঘ. ১৬ই ডিসেম্বর

এককথায় উত্তর দাও :

১. বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

২. দুখু মিয়ার আসল নাম কী?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

৩. দুখু মিয়া কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯ সালে।

৪. দুখু মিয়া কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালে।

৫. দুখু মিয়াকে কোথায় কবর দেওয়া হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে।

৬. দুখু মিয়ার গানের দলের নাম কী?
উত্তর: লেটো গানের দল।

৭. লেটো গানের দলের কাজ কী ছিল?
উত্তর: গ্রামে গ্রামে গান গেয়ে বেড়ানো।

৮. দুখু মিয়া কোন যুদ্ধে অংশ নেন?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ।

৯. সেনাবাহিনীতে যোগ দেয়ার পর দুখু মিয়াকে কোথায় পাঠানো হয়?
উত্তর: পাকিস্তানের করাচিতে।

১০. কাজী নজরুল ইসলামকে কখন বাংলাদেশে আনা হয়?
উত্তর: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর।

১১. দুখু মিয়ার কত বছর বয়সে তাঁর বাবা মারা যান?
উত্তর: আট বছর।

১২. দুখু মিয়া প্রথমে বাড়ি ছেড়ে কোথায় যান?
উত্তর: আসানসোল শহরে।

১৩. দুখু মিয়া আসানসোলে কোথায় কাজ নেন?
উত্তর: রুটির দোকানে।

১৪. কে দুখু মিয়াকে ময়মনসিংহ নিয়ে আসেন?
উত্তর: এক দারোগাসাহেব।

১৫. কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বর্ধমান।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

শূন্যস্থান পূরণ করো :

১. কাজী নজরুল ইসলামের ডাক নাম ——।
২. দুখু মিয়ার জীবনে অনেক ——- ছিল।
৩. —– বছর বয়সে দুখু মিয়ার ——- মারা যান।
৪. তিনি গ্রামের ——- পড়াশোনা করতেন।
৫. দুখু মিয়ার গ্রামে ——– দল ছিল।
৬. তিনি বাড়ি ছেড়ে ——– শহরে চলে গেলেন।
৭. দারোগাসাহেব তাঁকে ——— ভর্তি করে দেন।
৮. দুখু মিয়াকে পাকিস্তানের —— শহরে পাঠানো হয়।
৯. ——- পাশে আমার ——– দিও ভাই।

উত্তর:

১. কাজী নজরুল ইসলামের ডাক নাম দুখু মিয়া।
২. দুখু মিয়ার জীবনে অনেক দুঃখ ছিল।
৩. আট বছর বয়সে দুখু মিয়ার বাবা মারা যান।
৪. তিনি গ্রামের মক্তবে পড়াশোনা করতেন।
৫. দুখু মিয়ার গ্রামে লেটো গানের দল ছিল।
৬. তিনি বাড়ি ছেড়ে আসানসোল শহরে চলে গেলেন।
৭. দারোগাসাহেব তাঁকে স্কুলে ভর্তি করে দেন।
৮. দুখু মিয়াকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়।
৯. মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।

সত্য মিথ্যা নির্ণয় কর:

১. দুখু মিয়ার আসল নাম কাজী নজরুল ইসলাম।
উত্তর: সত্য।

২. দুখু মিয়া বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
উত্তর: সত্য।
৩. দুখু মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয়।
উত্তর: সত্য।

৪. আমাদের জাতীয় কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: মিথ্যা।

৫. আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম।
উত্তর: সত্য।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কাজী নজরুল ইসলামকে কবর দেয়া হয়।
উত্তর: সত্য।

৭. কাজী নজরুল ইসলামের গানের দলের নাম লেটো।
উত্তর: সত্য।

৮. কাজী নজরুল ইসলাম শুধু মুসলিমদের কথা লিখেছেন।
উত্তর: মিথ্যা।

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা মুক্তিসেনা কবিতার প্রশ্ন উত্তর

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *