তৃতীয় শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি - বিজ্ঞান

তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর: পৃথিবীতে নানা রকমের জীব আছে। প্রাণী একধরনের জীব। আমরা আমাদের আশপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই। এগুলোর চলন, খাদ্য গ্রহণ, দেহের গঠন, আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে।

তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর:


১। সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও।

১) নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী?
ক) তিমি√
খ) মাছ
গ) কবুতর
ঘ) টিকটিকি

২) নিচের কোন প্রাণীটি মেরুদন্ডী?
ক) কেঁচো
খ) মাকড়সা
গ) সাপ√
ঘ) তেলাপোকা

৩) পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে?
ক) ৬টি√
খ) ৪টি
গ) ২টি
ঘ) ৮টি


২। শূন্যস্থান পূরণ করি

নিচের উল্লিখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি।
(মেরুদন্ড, ঘাসফড়িং, পতঙ্গ, পালক, ডলফিন, ইলিশ মাছ)
ক. পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয়___।
খ. প্রাণীর দেহকে দৃঢ় করে___।
গ. অ্যান্টেনা বা শুক্তঙ্গ পাওয়া যায় ___জাতীয় প্রাণীর দেহে।

উত্তর: ক) ডলফিন; খ) মেরুদন্ড; গ) পতঙ্গ।


 

৩। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

ক. পতঙ্গ জাতীয় প্রাণীর দুইটি বৈশিষ্ট্য লিখি।
উত্তর: পতঙ্গ জাতীয় প্রাণীর দুইটি বৈশিষ্ট্য হলো-
১) পতঙ্গ জাতীয় প্রাণীর দেহ মূলত তিনটি অংশে বিভক্ত থাকে। যথা- মস্তক, বক্ষ ও উদর।
২) এদের দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণে ঢাকা থাকে।

খ. উভচর প্রাণীদের দেহ কী ধরনের হয় তা লিখি।
উত্তর: উভচর প্রাণীদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে।

গ. প্রাণীরা পা কী কী কাজে ব্যবহার করে তা লিখি।
উত্তর: প্রাণীরা পা দ্বারা হাঁটা, দৌড়ানো, লাফ দেয়া ইত্যাদি কাজে ব্যবহার করে।

ঘ. উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লিখি।
উত্তর: উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য হলো-
১) এরা জল ও মূল উভয় জায়গায় বাস করে।
২) এরা পানিতে ডিম পাড়ে।
৩) এদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে।


 

৪। বর্ণনামূলক প্রশ্ন

ক. তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়?
উত্তর: স্তন্যপায়ী প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা বাচ্চা জন্ম দেয় ও বাচ্চা মায়ের দুধ পান করে বড় হয়। তিমি মাছ পানিতে বাস করে। তবে তিমি মাছ বাচ্চা জন্ম দেয় ও বাচ্চাকে বুকের দুধ পান করায়। তাই তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়।

খ. মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীর মধ্যে চারটি পার্থক্য লিখি।
উত্তর: মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীর মধ্যে চারটি পার্থক্য নিম্নরূপ-

মেরুদন্ডী প্রাণী

i) যেসব প্রাণীর দেহে মেরুদন্ড আছে, তাদেরকে মেরুদন্ডী প্রাণী বলে।
ii) মেরুদন্ডের কারণে এসব প্রাণীর দেহ দৃঢ় হয়।
iii) এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদন্ড থাকে।
iv) উদাহরণ: মানুষ, বাঘ, সাপ, ব্যাঙ, কুকুর ইত্যাদি।

অমেরুদন্ডী প্রাণী

ⅰ) যেসব প্রাণীর দেহে মেরুদন্ড নেই, তাদেরকে অমেরুদন্ডী প্রাণী বলে।
ii) মেরুদন্ড থাকে না বলে এসব প্রাণীর দেহ দৃঢ় হয় না।
iii) এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদন্ড থাকে না।
iv) উদাহরণ: শামুক, চিংড়ি, কেঁচো, কাঁকড়া, প্রজাপতি, মৌমাছি ইত্যাদি।


 

অতিরিক্ত বহুনির্বাচনি

১. প্রাণীদেহের সাধারণ অঙ্গ কোনটি?
√ ক. চোখ খ. নাক
গ. লেজ ঘ. পা

২. কোনটি দ্বারা মাছের দেহ আবৃত থাকে?
ক. পশম
খ. লোম
গ. আঁইশ√
ঘ. ত্বক

৩. কোন প্রাণীর দেহে আঁইশ এবং ফুলকা রয়েছে?
ক. ব্যাঙ
খ. মাছ√
গ. কুমির
ঘ. পাখি

৪. কোন প্রাণীর দেহে ঠোঁট এবং পালক রয়েছে?
ক. ব্যাঙ
খ. কুমির
গ. মাছ
ঘ. পাখি√

৫. নিম্নের কোন বৈশিষ্ট্যটি সকল প্রাণীর মধ্যে দেখা যায় না?
ক. চোখ
খ. মুখ
গ. পাখনা√
ঘ. কান

অতিরিক্ত শূন্যস্থান

১. প্রাণীদেরকে___ দলে ভাগ করা যায়।
২. প্রজাপতি হলো___প্রাণী।
৩. প্রাণীর সাধারণত চোখ, ___ও মুখ রয়েছে।
৪. প্রাণীদেহ বিভিন্ন ___সমন্বয়ে গঠিত।
৫. প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ ও___ভাবে বেঁচে থাকে।
৬. কোনোকিছু শোনার জন্য প্রাণী___ ব্যবহার করে।
৭. প্রাণী সাধারণত ____দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে।
৮. প্রাণী খাদ্য ও ___গ্রহণ করার জন্য মুখ ব্যবহার করে।
৯. খাদ্য সংগ্রহের জন্য প্রাণীকে___ করতে হয়।

উত্তর: ১. দুইটি; ২. অমেরুদন্ডী; ৩. কান; ৪. অঙ্গের; ৫. সুন্দর; ৬. কান; ৭. নাক; ৮. পানি; ৯. চলাচল।


মিলকরণ (অতিরিক্ত)

১. বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল কর।

বাম পাশ ডান পাশ
১. প্রাণীদের দুইটি, দল হলো
২. মেরুদন্ডী প্রাণীর
৩. যাদের মেরুদন্ডী নেই
৪. অমেরুদন্ডী প্রাণী
৫. সাপ, ব্যাঙ হলো
১. কাঁকড়া, অক্টোপাস।
২. মেরুদন্ডী প্রাণী।
৩. মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণী।
৪. মুরগি, পাখি।
৫. চার প্রকার।
৬. মেরুদন্ড রয়েছে।
৭. অমেরুদন্ডী প্রাণী।

 

উত্তর:

১. প্রাণীদের দুইটি দল হলো মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণী।
২. মেরুদন্ডী প্রাণীর মেরুদন্ড রয়েছে।
৩. যাদের মেরুদন্ডী নেই অমেরুদন্ডী প্রাণী।
৪. অমেরুদন্ডী প্রাণী কাঁকড়া, অক্টোপাস।
৫. সাপ, ব্যাঙ হলো মেরুদন্ডী প্রাণী।


অতিরিক্ত সংক্ষিপ্ত

১. প্রাণী কাকে বলে?
উত্তর: যে সকল জীব চলাফেরা করতে পারে, শুনতে পায়, স্বাদ গ্রহণ করতে পারে, কিন্তু নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে না, উদ্ভিদ বা অন্য প্রাণী খেয়ে বেঁচে থাকে, তাদেরকে প্রাণী বলে।

২. প্রাণীরা তাদের দেহের অভঙ্গগুলো কী কাজে ব্যবহার করে?
উত্তর: প্রাণীরা তাদের দেহের অভাগুলো বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে। যেমন- দেখা, শোনা, শ্বাস নেওয়া, খাদ্য গ্রহণ, চলাচল ইত্যাদি।

৩. প্রাণীরা চোখ ও কান দিয়ে কী কাজ করে?
উত্তর: চোখ দিয়ে প্রাণী আশেপাশের সব কিছু দেখে। খাবার সংগ্রহ এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্যও প্রাণীরা চোখ ব্যবহার করে। আবার, কোনোকিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে। কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে।

৪. মেরুদন্ডী প্রাণী কাকে বলে?
উত্তর: যেসব প্রাণীর মেরুদন্ড আছে, তাদেরকে মেরুদন্ডী প্রাণী বলে। এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদন্ড থাকে। যেমন- মানুষ, বাঘ, সাপ, ব্যাঙ ইত্যাদি।

৫. চারটি মেরুদন্ডী প্রাণীর নাম লেখ।
উত্তর: চারটি মেরুদন্ডী প্রাণী হলো-১. সাপ; ২. মুরগি; ৩. মানুষ; ৪. ব্যাঙ

৬. অমেরুদন্ডী প্রাণী কী?
উত্তর: যে সকল প্রাণীর দেহে কোনো মেরুদন্ড নেই, সেগুলোকে অমেরুদন্ডী প্রাণী বলা হয়। যেমন-চিংড়ি, প্রজাপতি, তেলাপোকা ইত্যাদি।

৭. চারটি অমেরুদন্ডী প্রাণীর নাম লেখ।
উত্তর: চারটি, অমেরুদন্ডী প্রাণী হলো-
১. কেঁচো; ২. চিংড়ি; ৩. শামুক; ৪. প্রজাপতি।


অতিরিক্ত বর্ণনামূলক

১. প্রাণীদের মধ্যে কোন কোন সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়?
উত্তর: প্রাণীদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়, যেমন-
চোখ: আশেপাশের জিনিস দেখার জন্য।
কান: শব্দ শোনার জন্য।
মুখ: খাদ্য ও পানি গ্রহণের জন্য।

২. প্রাণীদের বিভিন্ন অঙ্গের প্রধান কাজগুলো বর্ণনা কর।
উত্তর: প্রাণীদের দেহে বিভিন্ন অঙ্গ থাকে, আর প্রতিটি অঙ্গই আলাদা আলাদা কাজ করে। যেমন-
চোখ: চোখ দিয়ে প্রাণীরা তাদের আশেপাশের সবকিছু দেখতে পারে।
কান: কান দিয়ে প্রাণীরা শব্দ শুনতে পায়।
নাক: নাক দিয়ে প্রাণীরা শ্বাস নিতে এবং ঘ্রান নিতে পারে।
মুখ: মুখ দিয়ে প্রাণীরা খাবার খায় এবং পানি পান করে।
পা, ডানা, পাখনা: পা, ডানা, পাখনা দিয়ে প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে।

৩. সরীসৃপ প্রাণীর চারটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : সরীসৃপ প্রাণীর চারটি বৈশিষ্ট্য হলো-
১। সরীসৃপ প্রাণীদের ত্বক শুষ্ক এবং আঁইশযুক্ত।
২। এরা জলে ও স্থলে বাস করে।
৩। সরীসৃপ প্রাণীরা হুলে ডিম পাড়ে।
৪। এরা বুকে ভর দিয়ে চলে।

৪. স্তন্যপায়ী প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর :স্তন্যপায়ী প্রাণীর তিনটি বৈশিষ্ট্য হলো-
১। স্তন্যপায়ী প্রাণীদের দেহ পশম বা লোম দিয়ে আবৃত থাকে।
২। বাচ্চারা মায়ের দুধ পান করে বড় হয়।
৩। কিছু সংখ্যক স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: তৃতীয় শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

Read More: তৃতীয় শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *