তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি ইসলাম শিক্ষা

তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে তার সবকিছু মিলে প্রকৃতি। প্রকৃতিতে রয়েছে চন্দ্র, সূর্য, পৃথিবী, সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত, নদ-নদী, বায়ু, পানি, মাটি ইত্যাদি। প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের সকল কিছুই মহান আল্লাহর সৃষ্টি এবং এসব তাঁরই আদেশে পরিচালিত হয়। এ সকল কিছু আমাদের জন্য মহান আল্লাহর নিয়ামত।

তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর:


১। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (✔) দাও

ক) প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের সবকিছু কার সৃষ্টি?
১. মানুষের
২. ফেরেশতার
৩. মহান আল্লাহর✔
৪. রাসুলের

খ) মহান আল্লাহ প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর ন্যস্ত করেছেন?
১. জিন জাতির
২. মানব জাতির✔
৩. ফেরেশতার
৪. প্রকৃতির

গ) প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের উপর আমরা নির্ভরশীল কেন?
১. আমাদের খাদ্য জোগায়
২. আমাদের বস্ত্রের উপকরণ জোগায়
৩. আমাদের বাসস্থানের উপকরণ জোগায়
৪. উপরের সবগুলো সঠিক✔

ঘ) যদি কোনো মুসলমান বৃক্ষরোপণ করে। এরপর তার ফল কোনো মানুষ, পাখি বা পশু খায়। তা রোপণকারীর জন্য কী হিসেবে গণ্য হয়?
১. উপহার
২. ঋণ
৩. সদকা বা দান✔
৪. অবদান

ঙ) ‘তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবেন।’ এটা কার বাণী?
১. মহানবি (স.)✔
২. হজরত আবু বকর (রা.)
৩. হজরত উমর (রা.)
৪. হজরত উসমান (রা.).


২। শূন্যস্থান পূরণ করি

ক. প্রকৃতি, পরিবেশ ও জীবজগৎ আমাদের জন্য মহান আল্লাহর —।
খ. আমাদের সাথে প্রকৃতি ও জীবজগতের নিবিড় — বিদ্যমান।
গ. প্রকৃতি ও জীবজগতের প্রতি — আচরণের মাধ্যমে যত্নশীল হতে সচেষ্ট হব।
ঘ. জীব ও প্রকৃতিরও — আছে।
ঙ. ধূমপান — ঘটায়।

উত্তর: ক. নিয়ামত; খ. সম্পর্ক; গ. ভালোবাসাপূর্ণ; ঘ. পরিবার; ঙ. বায়ুদূষণ।



৩। মিলকরণ

বাম পাশের অংশ ডান পাশের অংশ
গাছপালা থেকে আমরা ইসলামে নিষিদ্ধ।
প্রকৃতি, পরিবেশ জীবজগতের সকল কিছুই ও পরিবেশ নষ্ট করে।
মহান আল্লাহর সকল সৃষ্টিকে অক্সিজেন পাই।
প্লাস্টিক, রাসায়নিক বর্জ্য পলিথিন, ভালোবাসতে ও যত্ন করতে হবে।
মাটি, বায়ু, পানি ও পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ মহান আল্লাহর সৃষ্টি

উত্তর:

১. গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই।
২. প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের সকল কিছুই মহান আল্লাহর সৃষ্টি।
৩. মহান আল্লাহর সকল সৃষ্টিকে ভালোবাসতে ও যত্ন করতে হবে।
৪. প্লাস্টিক, পলিথিন, রাসায়নিক বর্জ্য পরিবেশ নষ্ট করে।
৫. মাটি, বায়ু, পানি ও পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলামে নিষিদ্ধ।


৪। শুদ্ধ / অশুদ্ধ নির্ণয়

ক. মহান আল্লাহ প্রকৃতিতে জড় ও জীবের সৃষ্টি করেছেন।
খ. প্রকৃতি ও জীবজগতের কোনো কিছু আমাদের উপকারে আসে না।
গ. জীবজন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট যেখানে সেখানে ফেললে কোনো ক্ষতি নেই।
ঘ. জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ।
ঙ. মহানবি (স.) জীব ও প্রকৃতির প্রতি দয়া ও ভালোবাসা দেখাতে বলেছেন।

উত্তর: ক) শুদ্ধ; খ) অশুদ্ধ; গ) অশুদ্ধ; ঘ) শুদ্ধ; ঙ) শুদ্ধ।


📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

৫। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

ক. মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কী কী সৃষ্টি করেছেন?
উত্তর: মহান আল্লাহ আমাদের উপকারের জন্য চন্দ্র, সূর্য, পৃথিবী, সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত, নদ-নদী, বায়ু, পানি, মাটি ইত্যাদি সৃষ্টি করেছেন।

খ. সৃষ্টিজগৎ থেকে তুমি কী কী উপকার পাও?
উত্তর: সৃষ্টিজগত থেকে আমি জীবনধারণের নানা উপকরণ পেয়ে থাকি। যেমন- খাদ্য, পানি, বায়ু, তাপ, অক্সিজেন ইত্যাদি।

গ. জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: জীব ও প্রকৃতির প্রতি ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ। কারণ এটি আমাদের পরিবেশকে সুস্থ ও সুরক্ষিত রাখতে সাহায্য করে।

ঘ. বৃক্ষরোপণ সম্পর্কে মহানবি (স.) কী নির্দেশ দিয়েছেন?
উত্তর: বৃক্ষরোপণ সম্পর্কে মহানবি (স.) বলেন, “যদি নিশ্চিতভাবে জানতে পারো যে, কিয়ামত উপস্থিত, তখন যদি হাতে রোপণ করার মতো একটি গাছের চারা থাকে তবে চারাটি রোপণ করবে।’

ঙ. পরিবেশ সংরক্ষণের জন্য তোমরা কী কী কাজ করবে?
উত্তর : পরিবেশ সংরক্ষণের জন্য আমরা বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, পানি সংরক্ষণ, বায়ুদূষণ রোধ, প্রাকৃতিক সম্পদ রক্ষা ইত্যাদি কাজ করব।



৬। বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর

ক. আমরা কীভাবে প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল তা উল্লেখ কর।

উত্তর : আমরা প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের উপর বিভিন্নভাবে নির্ভরশীল। যেমন-
১) আমাদের খাদ্যের প্রধান উৎস হলো উদ্ভিদ ও প্রাণী। যা প্রাকৃতি থেকে পাই।
২) আমাদের বাসস্থান তৈরীর জন্য কাঠ, বাঁশ, মাটি ইত্যাদি প্রাকৃতি থেকে পাই।
৩) আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, যা উদ্ভিদ দ্বারা উৎপন্ন হয়।
৪) আমাদের জীবনের জন্য পানি অপরিহার্য, যা একটি প্রাকৃতিক উপাদান।
৫) জ্বালানির জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল।
প্রকৃতি ও পরিবেশের সাথে আমাদের এই সম্পর্ক বজায় রাখা এবং সেগুলোকে সুরক্ষা করা আমাদের দায়িত্ব।

খ. প্রকৃতির ক্ষতি করলে কী কী সমস্যা হতে পারে তা বর্ণনা কর।

উত্তর : প্রকৃতির ক্ষতি করলে নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন-
১। বন্যা ও খরা দেখা দিবে।
২। বায়ু দূষণ হবে।
৩। বন্য প্রাণীর বিলুপ্তি ঘটবে।
৪। মাটি নষ্ট হয়ে যাবে।
৫। পানি দূষণ হবে।
৬। প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হবে।
৭। জলবায়ুর পরিবর্তন ঘটবে।

গ. প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামে কী বলা হয়েছে, তা লেখ।

উত্তর: ইসলামে প্রকৃতি ও পরিবেশের যত্ন নেওয়ার প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবি (স.) পরিবেশের সুরক্ষা এবং প্রকৃতির প্রতি যত্নশীল হতে নির্দেশ দিয়েছেন। এজন্য আমাদের-
১। বৃক্ষরোপণ করতে হবে।
২। পানি সংরক্ষণ করতে হবে।
৩। বন ও গাছের সুরক্ষা করতে হবে।
৪। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হবে।
যাতে আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারি।

সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর

Read More: তৃতীয় শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *