চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর: জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ। মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ-সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয়। এই সুবিধাগুলো সরকারি বা বেসরকারিভাবে পাওয়া যায়।
বিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান:
প্রত্যেক শিশুরই শিক্ষার অধিকার আছে। শিক্ষালাভ করা সামাজিক অধিকার। পড়ালেখা শিখে যাতে জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে, এ জন্য প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে। গ্রামে ও শহরে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে, যেন সব শিশু পড়ালেখা শেখার সুযোগ পায়।
হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান:
হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ যেখানে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এখানে ডাক্তার ও নার্স রোগীদের সুস্থ হয়ে উঠতে চিকিৎসা দেন ও সেবা-যত্ন করেন।
ধর্মীয় প্রতিষ্ঠান:
সমাজে বিভিন্ন ধর্মের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা এবং খ্রিষ্টানদের জন্য আছে গির্জা।
পার্ক ও খেলার মাঠ:
গ্রাম ও শহরের অনেক এলাকায় খেলার মাঠ আছে, যেখানে শিশুরা খেলাধুলা করে। অনেক এলাকায় পার্ক আছে, যেখানে পরিবারের সকলে ঘুরে আনন্দ লাভ করেন। এসব সামাজিক প্রতিষ্ঠান আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলেরই দায়িত্ব।
চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর:
অল্প কথায় উত্তর:
প্রশ্ন-১। পার্ক এবং খেলার মাঠ কীভাবে সমাজে ভূমিকা রাখে?
উত্তর: মনের আনন্দ লাভ এবং খেলাধুলার দ্বারা পার্ক এবং খেলার মাঠ সমাজে ভূমিকা রাখে।
প্রশ্ন-২। সরকার আমাদের জন্যে কী কী নির্মাণ করেন?
উত্তর: সরকার আমাদের জন্য সড়ক, রেলপথ, সেতু, পার্ক, বিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি নির্মাণ করেন।
প্রশ্ন-৩। সমাজে পানির দুইটি ব্যবহার উল্লেখ কর।
উত্তর: সমাজে পানির দুইটি ব্যবহার উল্লেখ করা হলো:
(১) পানি পান ও রান্নার কাজে আমরা পানি ব্যবহার করি।
(২) কৃষকেরা চাষাবাদের কাজে পানি ব্যবহার করেন।
প্রশ্ন-৪। দুইটি প্রাকৃতিক সম্পদের নাম লেখ।
উত্তর: দুইটি প্রাকৃতিক সম্পদের নাম হলো: (১) মাটি ও (২) পানি।
প্রশ্নগুলোর উত্তর দাও :
প্রশ্ন-১। প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কী কী করতে পারি?
উত্তর: প্রাকৃতিক সম্পদগুলো রক্ষায় আমরা নিম্নোক্ত কাজগুলো করতে পারি।
১. কলকারখানার দূষিত বর্জ্য, প্লাস্টিক জাতীয় দ্রব্য, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার, মাটি, পানি, বায়ু, গাছপালা ও নদনদীতে ফেলা বন্ধ করতে হবে।
২. গাছপালা কাটা বন্ধ করে সকলকে বনায়নে উৎসাহী করতে হবে।
৩. গ্যাস, তেল প্রভৃতি মূল্যবান প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারে সকলকে সচেতন হতে হবে।
৪. যেসব প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যাবার আশঙ্কা নেই; যেমন- সূর্যের আলো, বায়ু এগুলোর দ্বারা শক্তি উৎপাদন বাড়াতে হবে।..
৫. প্রাকৃতিক সম্পদ ব্যবহারে অপচয় কমাতে হবে।
প্রশ্ন-২। রাস্তাঘাট ও সেতু মেরামত করা জরুরি কেন?
উত্তর: রাস্তাঘাট ও সেতু যেকোনো দেশের জন্যেই একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। রাস্তাঘাট ও সেতু আমাদের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে। দেশের অর্থনীতিকে গতিশীল করতে সাহায্যে করে। এগুলো রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন হয়। এগুলো মেরামত করা না হলে পথ চলাচলে অসুবিধা হয়।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর:
১. বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১. খেলার মাঠ ও পার্ক আমাদের সামাজিক সম্পদ। গ্রাম ও শহর এলাকায় খেলার জন্য কী রয়েছে?
ক. হাসপাতাল
খ. বিদ্যালয়
গ. পার্ক
ঘ. মাঠ √
২. হাসপাতাল একটি সামাজিক সম্পদ। এখানে রোগীদের সেবাযত্ন কে করেন?
ক. ডাক্তার
খ. নার্স √
গ. আয়া
ঘ. কর্তৃপক্ষ
৩. সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের-
ক. উচিত
খ. জরুরি
গ. দায়িত্ব √
ঘ. নৈতিক গুণ
২. শূন্যস্থান পূরণ:
প্রশ্ন-১। প্রত্যেক শিশুরই — অধিকার আছে।
উত্তর: শিক্ষার।
প্রশ্ন-২। — সম্পদ এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে।
উত্তর: সামাজিক।
প্রশ্ন-৩। শিক্ষা লাভ করা আমাদের — অধিকার।
উত্তর: সামাজিক।
প্রশ্ন-৪। হাসপাতাল একটি — সম্পদ।
উত্তর: সামাজিক।
প্রশ্ন-৫। — মুসলমানদের ধর্মীয় উপাসনালয়।
উত্তর: মসজিদ।
প্রশ্ন-৬। — বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠান।
উত্তর: প্যাগোডা।
প্রশ্ন-৭। — পণ্য পরিবহন অত্যন্ত সহজ।
উত্তর: রেলগাড়িতে।
প্রশ্ন-৮। — অসংখ্য মানুষ চলাচল করে।
উত্তর: রেলগাড়িতে।
প্রশ্ন-১। প্রাকৃতিক গ্যাস একটি — সম্পদ।
উত্তর: প্রাকৃতিক।
প্রশ্ন-১০। শিল্প উৎপাদনে আমরা — ব্যবহার করি।
উত্তর: বিদ্যুৎ।
৩. শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় :
১. শিক্ষালাভ করা সামাজিক অধিকার।
২. প্রত্যেক শিশুরই শিক্ষার অধিকার আছে।
৩. সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলেরই দায়িত্ব।
৪. সমাজে বিভিন্ন ধরনের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান।
৫. অসংখ্য মানুষ বিমানে চলাচল করেন।
৬. বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠানের নাম গির্জা।
৭. বন হলো আরেকটি প্রাকৃতিক সম্পদ।
৮. রেলপথ একটি ব্যক্তিগত সম্পদ।
৯. বনে গাছ জন্মে না।
১০. গ্রামে আছে ছোটো ছোটো বাঁশের তৈরি সাঁকো।
উত্তর: ১. শুদ্ধ; ২. শুদ্ধ; ৩. শুদ্ধ; ৪. শুদ্ধ; ৫. অশুদ্ধ; ৬. অশুদ্ধ; ৭. শুদ্ধ; ৮. অশুদ্ধ; ৯. অশুদ্ধ; ১০. শুদ্ধ।
৪. মিলকরণ:
| গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
৫. সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন-১। কোন জিনিসকে তুমি সম্পদ বলে অভিহিত করবে?
উত্তর: জীবনযাপনের জন্য যা কিছু অপরিহার্য তাকেই আমি সম্পদ বলে অভিহিত করব।
প্রশ্ন-২। রাষ্ট্রীয় সম্পদ বলতে তুমি কী বোঝ?
উত্তর: যে সম্পদগুলো সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করেন তাকেই রাষ্ট্রীয় সম্পদ বলে।
প্রশ্ন-৩। রাষ্ট্রীয় সম্পদের যেসব উদাহরণ তোমার জানা আছে তার কয়েকটি উল্লেখ কর।
উত্তর: রাষ্ট্রীয় সম্পদের যেসব উদাহরণ আমার জানা আছে তার কয়েকটি হলো সড়ক, রেলপথ, সেতু ইত্যাদি।
প্রশ্ন-৪। রাষ্ট্র কীভাবে রাষ্ট্রের সম্পদ রক্ষা করে বলে তুমি মনে কর?
উত্তর: আমরা সরকারকে যে কর দেই তার মাধ্যমে রাষ্ট্র রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করে।
প্রশ্ন-৫। সামাজিক সম্পদ বলতে তুমি কী বোঝ?
উত্তর: মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলে।
প্রশ্ন-৬। তোমার দেখা সামাজিক সম্পদের কয়েকটি উদাহরণ দাও।
উত্তর: আমার দেখা সামাজিক সম্পদের কয়েকটি উদাহরণ হলো-বিদ্যালয়, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, খেলার মাঠ ইত্যাদি।
প্রশ্ন-৭। তোমার অসুস্থ বাবা যে হাসপাতালে গিয়ে সুস্থ হয়ে ওঠেন সেটি কী ধরনের সম্পদ?
উত্তর: আমার অসুস্থ বাবা যে হাসপাতালে গিয়ে সুস্থ হয়ে ওঠেন সেটি সামাজিক সম্পদ।
প্রশ্ন-৮। হাসপাতালে কে রোগীদের চিকিৎসা ও সেবাযত্ন করেন?
উত্তর: হাসপাতালে ডাক্তার ও নার্স রোগীদের চিকিৎসা দেন ও সেবা-যত্ন করেন।
প্রশ্ন-৯। তুমি যে বিদ্যালয়ে পড় এটি কী ধরনের সম্পদ?
উত্তর: আমি যে বিদ্যালয়ে পড়ি এটি সামাজিক সম্পদ।
প্রশ্ন-১০। আমাদের দেশে অনেক সেতুর দরকার হয় কেন?
উত্তর: অনেক নদ-নদী থাকার কারণে আমাদের দেশে অনেক সেতুর দরকার হয়।
৬. বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন-১। কোন সম্পদ দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয়? যেসব সম্পদ যারা বিদ্যুৎ উৎপাদিত হয় তার একটি নাম উল্লেখ কর। আমরা কী কী কাজে বিদ্যুৎ ব্যবহার করি? চারটি বাক্যে লেখ।
উত্তর: বিভিন্ন প্রাকৃতিক সম্পদ দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয়।
যেসব সম্পদ দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয় তার একটি হলো বাতাস।
বিদ্যুৎ-এর মাধ্যমে আমরা আলো জ্বালাই। বিদ্যুৎ দিয়ে আমরা। পাখা, টেলিভিশন, রেডিও, ফ্রিজ, কম্পিউটার, আয়রন ইত্যাদি চালাই। জীবনযাত্রার আধুনিক উপকরণসমূহ চালানোর পাশাপাশি নানা কাজে বিদ্যুৎ ব্যবহৃত হয়। শিল্পকারখানায় যন্ত্র চালাতে আমাদের বিদ্যুতের দরকার হয়।
প্রশ্ন-২। প্রাকৃতিক গ্যাস কোন ধরনের সম্পদ? এটি কোথা থেকে উত্তোলন করা হয়? প্রাকৃতিক গ্যাসের চারটি ব্যবহার লেখ।
উত্তর: প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ।
প্রাকৃতিক গ্যাস মাটির নিচ থেকে উত্তোলন করা হয়।
প্রাকৃতিক গ্যাস যে সকল কাজে ব্যবহার করা হয় তা হলো:
১. বিদ্যুৎ উৎপাদন ও রান্নার কাজে;
২. স্কুটার, গাড়ি, বাস ইত্যাদি যানবাহনে;
৩. শিল্প কারখানার উৎপাদন কাজে;
৪. ইউরিয়া সার উৎপাদনে ও
৫. ঝালাইয়ের কাজে।
প্রশ্ন-৩। রাষ্ট্রীয় সম্পদ কী? রাষ্ট্র এ সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে কেন? রাষ্ট্রীয় সম্পদের প্রতি আমাদের করণীয় কী? তা লেখ।
উত্তর: সরকার আমাদের ব্যবহারের জন্য যে সম্পদ তৈরি করে তাকে রাষ্ট্রীয় সম্পদ বলে।
রাষ্ট্র জনগণের কল্যাণে সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে।
রাষ্ট্রীয় সম্পদের প্রতি আমাদের করণীয় তুলে ধরা হলো:
১. সড়ক: আমরা প্রতিনিয়ত সড়ক দিয়ে চলাচলের সময় খেয়াল রাখতে হবে যাতে কেউ অকারণে রাস্তা না খুঁড়ে।
২. রেলপথ: রেলপথে অবৈধ স্থাপনা, দোকানপাট বন্ধে আমরা কাজ করব।
৩. বিদ্যুৎ: বিদ্যুতের যাতে অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৪. প্রাকৃতিক গ্যাস: আমরা প্রাকৃতিক গ্যাসের অপচয় করব না। প্রয়োজন শেষে চুলা নিভিয়ে রাখব।
প্রশ্ন-৪। সামাজিক সম্পদ কাকে বলে? একটি সামাজিক সম্পদের নাম উল্লেখ কর। সামাজিক সম্পদ কীভাবে আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে? তা লেখ।
উত্তর: মানুষের জীবনযাপনের মানোন্নয়নের জন্য যেসব স্থানীয় সুযোগ-সুবিধা রয়েছে তাকে সামাজিক সম্পদ বলে।
একটি সামাজিক সম্পদের নাম হলো বিদ্যালয়।
সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে যেভাবে উন্নত করে তা হলো:
১. বিদ্যালয়: পড়ালেখা শিখে যাতে জীবনযাপনের মানকে উন্নত করা যায় সেজন্য বিদ্যালয় গড়ে তোলা হয়।
২. হাসপাতাল: হাসপাতাল একটি সামাজিক সম্পদ যা স্বাস্থ্যসেবার মাধ্যমে আমাদের সামাজিক পরিবেশের মানকে উন্নত করে।
৩. ধর্মীয় প্রতিষ্ঠান: ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সঠিক মূল্যবোধের মাধ্যমে সামাজিক পরিবেশকে উন্নত করতে পারি।
৪. পার্ক ও খেলার মাঠ: শিশুদের খেলা ও বিনোদনের সুযোগ করে দেয়।
Codehorse Learn Free