চতুর্থ শ্রেণি- পালকির গান অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
চতুর্থ শ্রেণি: পালকির গান

চতুর্থ শ্রেণি-পালকির গান প্রশ্ন ও উত্তর

পালকির গান প্রশ্ন ও উত্তর: তীব্র রোদে গরমের মধ্যে বেহারারা পালকি নিয়ে একস্থান থেকে অন্যস্থানে যায়। চারদিক নিঃশব্দ, নিস্তব্ধ। চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গায়। এ গানের কথায় গ্রামবাংলার চলমান জীবনের ছবি ফুটে ওঠে। লোকজন খালি গায়ে পথে চলাচল করে। ময়রা ও মুদি দোকানি তক্তায় বসে ঘুমে ঢুলছে। দুধের শুকনো কড়াইয়ের চারধারে মাছি ভনভন করছে।

চতুর্থ শ্রেণি-পালকির গান প্রশ্ন ও উত্তর

১. জেনে নিই।
পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এই গানের কথায় গ্রামবাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে।

২. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
গগন, আদুল, পাটা, ভনভনিয়ে, কষে, হাটুরে, ধুঁকছে, অঙ্গ, স্তব্ধ, ধায়, শুষছে।
উত্তর:
গগন – আকাশ।
আদুল – খালি গায়ে বা জামাকাপড় ছাড়া।
পাটা – তক্তা।
ভনভনিয়ে – ভনভন শব্দ করে।
কষে – জোরে।
হাটুরে – জিনিসপত্র বেচাকেনার জন্যে যে হাটে যায়।
ধুঁকছে – হাঁপাচ্ছে।
অঙ্গ – দেহ, শরীরের অংশ।
স্তব্ধ – নীরব।
ধায় – ছোটে।
শুষছে – তরল পদার্থ টেনে নেওয়া।

৩. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
পাটার, ময়রা, আদুল, হাটুরেরা, গগনে, দুধের চাঁছি, পালকি
ক. সকালে পূর্ব ………… সূর্য ওঠে।
খ. শিশুরা বাড়ির উঠানে ………. গায়ে খেলা করছে।
গ. …………. উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন।
ঘ. …………. মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন।
ঙ. হাটের শেষে ………… বাড়ি ফিরছেন।
চ. খোকা ………… খেতে ভালোবাসে।
ছ. ………….. চড়ে বউ নাইওরে যান।
উত্তর:
ক. সকালে পূর্ব গগনে সূর্য ওঠে।
খ. শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে খেলা করছে।
গ. পাটার উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন।
ঘ. ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন।
ঙ. হাটের শেষে হাটুরেরা বাড়ি ফিরছেন।
চ. খোকা দুধের চাঁছি খেতে ভালোবাসে।
ছ. পালকি চড়ে বউ নাইওরে যান।

চতুর্থ শ্রেণি-পালকির গান প্রশ্ন ও উত্তর

৪. যুক্তবর্ণগুলো দেখি। যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি।
উত্তর: পাঠ্যবইয়ে সমাধান করা আছে।

৫. নিচের শব্দগুলো দেখি। এ ধরনের আরও কয়েকটি শব্দ লিখি।
ক. শনশন
খ. হনহন
গ. পিলপিল
ঘ. …….
ঙ. …….
চ. …….
উত্তর:
ক. শনশন
খ. হনহন
গ. পিলপিল
ঘ. খিলখিল
ঙ. ঝমঝম
চ. ফনফন

৬. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 
(ক) দুপুরের রোদে পালকির বেহারাদের কী অবস্থা হয়েছে? 
উত্তর: দুপুরের রোদে পালকির বেহারাদের অবস্থা খুব খারাপ হয়েছে। প্রচণ্ড গরমে তারা শরীর উদাম করে ফেলেছে। পথ চলতে চলতে তারা অতিশয় ক্লান্ত হয়ে পড়েছে। মনে হচ্ছে এই বুঝি ঢলে পড়বে। তাদের গা দিয়ে ঘাম ঝরছে।
(খ) পাটায় বসে ময়রা কী করছে? 
উত্তর: পাটায় অর্থাৎ তক্তার তৈরি পিঁড়িতে বসে ময়রা চোখ বুজে ঝিমুচ্ছে।
(গ) হাটুরে কোথায় যাচ্ছে? 
উত্তর: হাটুরে কেনাবেচা শেষ করে রুক্ষ বেশে হনহন করে বাড়ির দিকে যাচ্ছে।
(ঘ) কুকুরগুলো ধুঁকছে কেন? 
উত্তর: দুপুরের প্রচণ্ড রোদে কুকুরগুলো ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়েছে। তাই পানির অভাবে প্রচণ্ড পিপাসায় এগুলো ধুঁকছে।

চতুর্থ শ্রেণি-পালকির গান প্রশ্ন ও উত্তর

৭. বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি।
উত্তর: শিক্ষকের সহায়তা নিয়ে নিজেরা চেষ্টা কর।

৮. কবিতাটি না দেখে আবৃত্তি করি।
উত্তর: শিক্ষকের সহায়তা নিয়ে নিজেরা চেষ্টা কর।

৯. কর্ম-অনুশীলন।
“পালকির গান” কবিতার অনুকরণে আমি একটি ছড়া বা কবিতা লেখার চেষ্টা করি।
উত্তর:
চলার সুর!
নিশির পাখি ডাকে,
হাঁটে চলে রাখে।
কিষাণ মাঠে যায়,
সোনার ফসল চায়।

সকাল বয়ে যায়,
সূর্য পশ্চিমে ধায়।
নদীর ঢেউ দোলে,
তরী স্রোতে চলে।

পথিক হাঁটে,
স্বপ্ন সাথে!…….

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সংক্ষিপ্ত প্রশ্ন:
১. মাছিগুলো কী করছে?
উত্তর: কিছু মাছি দুধের চাঁছি শুষছে আর কিছু মাছি ভনভন করে উড়ছে।
২.যখন পালকি চলছিল তখন প্রকৃতি   কেমন ছিল?
উত্তর:দুপুরের রোদে যখন পালকি চলছিল তখন প্রকৃতি এতোটাই রুক্ষ ছিল যে, মনে হচ্ছিল যেন আকাশের নিচে আগুন জ্বলছে।
৩. কবি সত্যেন্দ্রনাথ দত্তকে কেন ছন্দের যাদুকর বলা হয়?
উত্তর: তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা ব্যবহারে কৃতিত্বের জন্য তাঁকে ‘ছন্দের যাদুকর’ বলা হয়।
৪. পালকির গান কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের কোন্ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর:সত্যেন্দ্রনাথ দত্তের অন্যতম কাব্যগ্রন্থ ‘কুহু ও কেকা’ থেকে নেয়া হয়েছে।
৫. ময়রা মুদি দোকানি তক্তায় বসে দুলছিল কেন?
উত্তর:দুপুরের প্রচণ্ড রোদে গাঁয়ের পরিবেশ উত্তপ্ত ছিল। মনে হচ্ছিল যেন আকাশের নিচে আগুন ধরে গেছে। গাঁয়ের লোকজন গরমে খালি গায়ে চলছিল এবং ময়রা মুদি দোকানদারও প্রচণ্ড গরমে ক্লান্ত দেহ নিয়ে তক্তায় বসে দুলছিল।
৬. স্তব্ধ গাঁ বলতে কী বোঝায়?
উত্তর: শব্দহীন গ্রাম হলো স্তব্ধ গাঁ। পালকি চালকরা ঘাড়ে পালকি নিয়ে দূর-দূরান্তে ছুটে চলে। সাড়া শব্দহীন গ্রামের মধ্য দিয়ে খালি গায়ে ছুটে চলে বেহারার দল।
নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা কর।
আগুন, বেহারা, পালকি, শুঁকছে, ক্লান্ত।
উত্তর:
আগুন – চুলায় আগুন জ্বলছে।
বেহারা – বেহারারা হনহন করে হাঁটছে।
পালকি – নতুন বউ পালকি চড়ে যায়।
শুঁকছে – কুকুরটি মাটিতে কী যেন শুঁকছে।
ক্লান্ত – বাবা ক্লান্ত দেহে বাড়ি ফিরলেন।
Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, সুস্বাস্থ্য বলতে শুধু …

One comment

  1. Its amazing to have a free guide book,thank you guys

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *