চতুর্থ শ্রেণি একুশের কবিতা প্রশ্ন উত্তর: মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল এদেশের মানুষ। ফেব্রুয়ারির ২১ তারিখে তাঁদের স্মরণে অনুষ্ঠিত হয় প্রভাতফেরি। এই কবিতায় কবি একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করেছেন। প্রভাতফেরিতে হাঁটতে হাঁটতে তাঁর মনে পড়ছে শহিদ বরকতের কথা। মনে হচ্ছে, আকাশ থেকে ঝরে পড়ছে বরকতের রক্ত। সেই রক্তে যেন লাল হয়েছে কৃষ্ণচূড়া ফুল। কবির মনে পড়ছে শহিদ তিতুমীরের কথা। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে তিনি শহিদ হয়েছিলেন। প্রভাতফেরির মিছিলে শোকের গান গাইছে যেন সেই তিতুমীরের কন্যা। আবার এই মিছিলেই শরিক হয়েছেন শহিদ ক্ষুদিরাম। তিনিও যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এখানে শহিদ বীরদের স্মরণ করা হয়েছে। কবিতায় নিজের দেশ ও ভাষার প্রতি ভালোবাসার কথাও বলা হয়েছে।
চতুর্থ শ্রেণি একুশের কবিতা প্রশ্ন উত্তর:
একুশের কবিতা
-আল মাহমুদ
ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুরবেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত।
হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে, এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে!
প্রভাতফেরির মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।
চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে?
পাহাড়তলীর মরণচূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।
কবিতায় যা বলা হয়েছে-
মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল এদেশের মানুষ। ফেব্রুয়ারির ২১ তারিখে তাঁদের স্মরণে অনুষ্ঠিত হয় প্রভাতফেরি। এই কবিতায় কবি একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করেছেন। প্রভাতফেরিতে হাঁটতে হাঁটতে তাঁর মনে পড়ছে শহিদ বরকতের কথা। মনে হচ্ছে, আকাশ থেকে ঝরে পড়ছে বরকতের রক্ত। সেই রক্তে যেন লাল হয়েছে কৃষ্ণচূড়া ফুল। কবির মনে পড়ছে শহিদ তিতুমীরের কথা। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে তিনি শহিদ হয়েছিলেন। প্রভাতফেরির মিছিলে শোকের গান গাইছে যেন সেই তিতুমীরের কন্যা। আবার এই মিছিলেই শরিক হয়েছেন শহিদ ক্ষুদিরাম। তিনিও যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এখানে শহিদ বীরদের স্মরণ করা হয়েছে। কবিতায় নিজের দেশ ও ভাষার প্রতি ভালোবাসার কথাও বলা হয়েছে।
বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও সমাধান-
১. বর্ণ সাজিয়ে শব্দ লিখি।
ছিলমি-মিছিল
চনব-বচন
রহাজা-হাজার
রুশ্বাদ্ধস-রুদ্ধশ্বাস
চূকুড়াষষ্ণ-কৃষ্ণচূড়া
ভারিপ্রতফে-প্রভাতফেরি
রিব্রুয়াফে-ফেব্রুয়ারি
পুলাদুরবে-দুপুরবেলা
২. কবিতা থেকে মিল-শব্দ খুঁজে বের করি।
অক্ত – রক্ত (প্রথম স্তবক)
লাল যে ডাল যে (দ্বিতীয় স্তবক)
বন্যা- কন্যা (তৃতীয় স্তবক)
চিনতে – কিনতে (চতুর্থ স্তবক)
অগ্নি – ভগ্নী (পঞ্চম স্তবক)
সঙ্গে বঙ্গে (ষষ্ঠ স্তবক)
৩. পরের লাইন লিখি।
প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত।
পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।
৪. শব্দ দিয়ে বাক্য তৈরি করি।
মুক্ত: আমরা স্বাধীন ও মুক্ত বাতাসের দেশে বাস করি।
বন্যা: বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে দেশে বন্যা দেখা দেয়।
বৃষ্টি: আজ সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি নামছে।
ঝাঁপ: বিপ্লবী প্রীতিলতা দেশের জন্য পাহাড়তলীর মরণচূড়ায় ঝাঁপ দিয়েছিলেন।
প্রভাতফেরি: একুশে ফেব্রুয়ারি খুব ভোরে আমরা খালি পায়ে প্রভাতফেরি করি।
৫. প্রশ্নের উত্তর বলি ও লিখি।
ক. কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে?
উত্তর: ক্ষুদিরাম মুক্ত বাতাস কিনতে অর্থাৎ দেশের স্বাধীনতার জন্য রুদ্ধশ্বাসে নিজের প্রাণ দিয়েছেন।
খ. কবি কোথায় জন্মগ্রহণ করেছেন?
উত্তর: কবি আল মাহমুদ এই বাংলায় অর্থাৎ ‘বঙ্গে’ জন্মগ্রহণ করেছেন।
গ. কীসের দাবিতে একুশে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল?
উত্তর: মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে একুশে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল। তৎকালীন শাসকগোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, যার প্রতিবাদে বাঙালিরা আন্দোলন গড়ে তোলে।
ঘ. ফেব্রুয়ারির একুশ তারিখ কী ঘটেছিল?
উত্তর: ১৯৫২ সালের ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিলে পুলিশ গুলি চালায়। এতে বরকতসহ আরও অনেকে শহীদ হন এবং তাদের রক্তে রাজপথ লাল হয়ে যায়।
ঙ. তোমার অভিজ্ঞতা থেকে প্রভাতফেরির বর্ণনা দাও।
উত্তর: একুশে ফেব্রুয়ারি খুব ভোরে ঘুম থেকে উঠে আমি খালি পায়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করি। আমরা হাতে ফুলের তোড়া নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গাইতে গাইতে শহীদ মিনারের দিকে এগিয়ে যাই। সেখানে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। চারিদিকে এক বিষাদময় কিন্তু গর্বিত পরিবেশ বিরাজ করে।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
৬. বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি।
বাবা/মা/ বন্দি/ বোন → বন্দি
মেঘ/ কন্যা/বৃষ্টি/বন্যা → কন্যা
প্রভাত/দুপুর/ রাত্রি/ বাতাস → বাতাস
বায়না/ আবদার/ অনুরোধ/ ভাবনা → ভাবনা
প্রাণ/ আগুন/ উত্তাপ/ তাপ → প্রাণ
৭. কবিতাটি আবৃত্তি করি।
বিশেষ দ্রষ্টব্য: শিক্ষার্থীরা এই কাজটি শ্রেণিশিক্ষকের সহায়তায় করবে।
Codehorse Learn Free