খলিফা হযরত উমর (রা) চতুর্থ শ্রেণি
চতুর্থ শ্রেণি: খলিফা হযরত উমর (রা)

খলিফা হযরত উমর (রা) চতুর্থ শ্রেণি

খলিফা হযরত উমর (রা) চতুর্থ শ্রেণি: হযরত উমর (রা) ইসলামের দ্বিতীয় খলিফা। তাঁর জীবনাদর্শ, চরিত্র মাহাত্ম্য, মানবিকতা ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে এ রচনায়। খলিফা উমর (রা) ছিলেন একজন মহৎ ব্যক্তি। তাঁর চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা ও সাম্যবাদী আদর্শের সমাবেশ ঘটেছিল। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ, সরল, অনাড়ম্বর জীবনযাপন করেছেন। নিজ ভৃত্যকেও তিনি নিজের সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি। তিনি ছিলেন ইসলাম ধর্ম প্রচারে নিবেদিতপ্রাণ। তিনি ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে কাবাঘরে সালাত আদায়ের ব্যবস্থা করেন। ইসলামের শত্রুদের তিনি বুদ্ধি ও তরবারি দুদিক থেকেই প্রতিহত করেছেন। ন্যায়বিচার, সুবিচার, অন্যের প্রতি ভালো ব্যবহার, মনোযোগ দিয়ে কাজ করে জীবনকে সুন্দর করা প্রভৃতি বিষয়ে তিনি আমাদের অগ্রপথিক ও উৎসাহদাতা।

খলিফা হযরত উমর (রা) চতুর্থ শ্রেণি:

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি।
কুস্তিগির, কোষমুক্ত, যোদ্ধা, সুবক্তা, বিস্মিত, সালাত, ব্যাকুল, ফারুক, স্বীয়, সংমিশ্রণ, পুষ্প, দিরহাম, বায়তুলমাল, জবাবদিহি, পত্র ;
উত্তর:
কুস্তিগির – কুস্তি খেলোয়াড়। হযরত উমর (রা) সেকালে নামকরা কুস্তিগির ছিলেন।
কোষমুক্ত – খাপ থেকে বের করে আনা। সেনাপতি তরবারি কোষমুক্ত করলেন।
যোদ্ধা – যে যুদ্ধ বা সংগ্রাম করে। হযরত উমর (রা) ছিলেন একজন ন্যায়যোদ্ধা।
সুবক্তা – ভালো বক্তা। কবি আসাদ চৌধুরী একজন সুবক্তা।
বিস্মিত – অবাক। জাদুঘরে বিভিন্ন জিনিস দেখে আমি বিস্মিত।
সালাত – নামাজ। হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা কাবাঘরে প্রকাশ্যে সালাত আদায় করেন।
ব্যাকুল – আগ্রহী। সমুদ্র দেখার জন্য সে ব্যাকুল হয়ে উঠল।
ফারুক – সত্য ও মিথ্যার প্রভেদকারী। মহানবি (স) উমর (রা)-কে ‘ফারুক’ উপাধি দান করেন।
স্বীয় – নিজ। স্বীয় দায়িত্ব পালন করা উচিত।
সংমিশ্রণ – একত্রীকরণ। পানি হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেনের সংমিশ্রণ।
পুষ্প – ফুল। পুষ্প পবিত্রতার প্রতীক।
দিরহাম – আরবে প্রচলিত মুদ্রার নাম। এই ঘড়িটির দাম একশ পঞ্চাশ দিরহাম।
বায়তুলমাল – সরকারি কোষাগার। ‘বায়তুলমাল’ একটি আরবি শব্দ।
জবাবদিহি -কৈফিয়ত দেওয়া। পড়াশুনার ক্ষেত্রে আমি আমার শিক্ষকের কাছে জবাবদিহি করি।
পত্র – চিঠি। গতকাল তোমার পত্র পেয়েছি।

২. ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি।
ক. হযরত উমর (রা) ছিলেন___ ___ ___ ।
খ. একদিন তিনি এক ___ সঙ্গী নিয়ে ___ যাচ্ছিলেন
গ. হযরত উমর (রা) পবিত্র ___ নগরীতে ___ বংশে জন্মগ্রহণ করেন।
ঘ. তাঁর মাতার নাম ___ ও পিতার নাম ___।
ঙ. তিনি মানুষের দুঃখকষ্টে ছিলেন ___।
উত্তর:
ক. হযরত উমর (রা) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা
খ. একদিন তিনি এক ক্রীতদাস সঙ্গী নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন
গ. হযরত উমর (রা) পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।
ঘ. তাঁর মাতার নাম হানতামাহ্ ও পিতার নাম খাত্তাব
ঙ. তিনি মানুষের দুঃখকষ্টে ছিলেন সমব্যথী

৩. ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মিল করি।
শিক্ষা – নির্জনে
শত্রু – বাণিজ্য
সুনাম – মিত্র
ব্যবসা – বদনাম
প্রকাশ্যে – মহৎ কাজ
উত্তর:
শিক্ষা – মহৎ কাজ
শত্রু – মিত্র
সুনাম – বদনাম
ব্যবসা – বাণিজ্য
প্রকাশ্যে – নির্জনে

৪. বাক্য গঠন করি।
খলিফা, চরিত্র, তরবারি, নিখুঁত, শান্তি, কোমল, কঠোর, দরদি, আদর্শ,কোষাগার।
উত্তর:
খলিফা – হযরত উমর (রা) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা।
চরিত্র – হযরত উমর (রা) ছিলেন উত্তম চরিত্রের মানুষ।
তরবারি – তিনি কোষমুক্ত তরবারি নিয়ে এগিয়ে গেলেন।
নিখুঁত – খলিফা উমর (রা)-এর বিচারব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত।
শান্তি – ইসলাম শান্তির ধর্ম।
কোমল – মানুষের দুঃখ-কষ্টে উমর (রা) ছিলেন ফুলের মতো কোমল।
কঠোর – হযরত উমর (রা) আবু শাত্মাকে কঠোর শাস্তি দিয়েছিলেন।
দরদি – হযরত উমর (রা) ছিলেন প্রজাদরদি শাসক।
আদর্শ – ইসলাম ধর্ম প্রচারে উমর (রা) আদর্শ কর্মীর ভূমিকা পালন করেন।
কোষাগার – উমর (রা) কোষাগার থেকে মাত্র দুই দিরহাম গ্রহণ করতেন।

৫ নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।

প্রশ্ন ক. হযরত উমর (রা) কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: হযরত উমর (রা) পবিত্র মক্কা নগরীতে ৫৮৩ খ্রিষ্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন খ. তাঁর মাতাপিতার নাম কী?
উত্তর: হযরত উমর (রা)-এর মাতার নাম হান্তামাহ্ এবং পিতার নাম খাত্তাব।

প্রশ্ন গ. তিনি কীভাবে মুসলমান হলেন?
উত্তর: ইসলামের ঘোর বিরোধী উমর (রা) মহানবি (স)-কে হত্যার উদ্দেশ্যে কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। পথিমধ্যে জানতে পারেন যে, তাঁর বোন ও ভগ্নিপতি মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। সেখানে বোন ও ভগ্নিপতির ইসলামের প্রতি দৃঢ়তা দেখে তিনি বিস্মিত হন। তাঁর মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। তিনি ব্যাকুল হয়ে হযরত মুহাম্মদ (স)-এর দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

প্রশ্ন ঘ. হযরত মুহাম্মদ (স) উমর (রা) কে কী উপাধি দিয়েছিলেন?
উত্তর: উমর (রা) ছিলেন নামকরা কুস্তিগির, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন- “আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব।” তখন মহানবি (স) খুশি হয়ে তাঁকে উপাধি দেন ‘ফারুক’ অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী।

প্রশ্ন ঙ. হযরত উমর (রা) এর বিচার ব্যবস্থা কেমন ছিল?
উত্তর: খলিফা উমর (রা)-এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। আইনের চোখে উঁচু-নিচু, ধনী-গরিব, আপন-পর কোনো ভেদাভেদ ছিল না। গুরুতর অপরাধে নিজের ছেলে আবু শাহাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কীজ তিনি সাহাবিদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন।

প্রশ্ন চ. প্রজাদের প্রতি হযরত উমর (রা) এর ভালোবাসার একটি উদাহরণ দাও।
উত্তর: হযরত উমর (রা) প্রজাদের প্রতি ছিলেন কোমল। তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে মানুষের দুঃখ-কষ্টের খোঁজ নিতেন। একদিন এমনভাবে হাঁটতে গিয়ে তিনি ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে বায়তুলমাল থেকে আটার বস্তা নিজের কাঁধে বহন করে সেখানে নিয়ে যান।

প্রশ্ন ছ. হযরত উমর (রা) এর উপদেশগুলো কী কী?
উত্তর: হযরত উমর (রা) আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তাঁর দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ১. আগে আগে সালাম দেওয়া। ২. কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়া। ৩. যেকোনো কাজ মনোযোগ দিয়ে করা। ৪. সবার প্রতি সুবিচার করা।

৬. হযরত উমর (রা) সম্পর্কে ৫টি বাক্য লিখি ও পড়ি।

উত্তর: হযরত উমর (রা) সম্পর্কে ৫টি বাক্য নিচে দেওয়া হলো:
১. হযরত উমর (রা) ইসলাম গ্রহণের পূর্বে পৌত্তলিক ছিলেন।
২. তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা।
৩. তিনি সাহস ও ন্যায়নিষ্ঠার জন্য মহানবি (স)-এর কাছ থেকে ‘ফারুক’ উপাধি লাভ করেন।
৪. তিনি খেজুর পাতার চাটাইয়ে বসে বিশাল মুসলিম রাষ্ট্রের-শাসন পরিচালনা করতেন।
৫. তিনি প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায়ের ঘোষণা দেন।

Read More: লিপির গল্প চতুর্থ শ্রেণি

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, সুস্বাস্থ্য বলতে শুধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *