দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
২য় শ্রেণি বাংলা

আমাদের ছোটো নদী কবিতার প্রশ্ন উত্তর

আমাদের ছোটো নদী কবিতার প্রশ্ন উত্তর: কবি এই কবিতায় একটি ছোটো ও সরু নদীর কথা আমাদের সামনে তুলে ধরেছেন। বৈশাখ মাসে এ নদীতে খুবই সামান্য পরিমাণ জল থাকে। তখন নদী দিয়ে গরুর গাড়ি পার হয়। নদীতে তখন বালি চিক চিক করে, কোথাও কাদা দেখা যায় না। নদীর একধারে কাশবন, সেখানে দিনে শালিকের কিচিমিচি ও রাতে শেয়ালের হাঁক শোনা যায়।

আমাদের ছোটো নদী কবিতার প্রশ্ন উত্তর:

পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান

শব্দ শিখি

হাঁটুজল – হাঁটু সমান পানি
ধার – তীর
ঢালু – নিচু
সেথা – সেখানে
ঝাঁক – দল
থেকে থেকে – একটু পরপর
হাঁক – ডাক

শব্দ দিয়ে বাক্য বানাই

নদী –
ছোটো –
বৈশাখ –
সাদা –
ঝাঁক –

উত্তর:

নদী – নদীর তীরে বেড়াতে যাই।
ছোটো – আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে। ছোটো একটি নদী।
বৈশাখ – বাংলা বছরের প্রথম মাস বৈশাখ।
সাদা – কাশফুলের রঙ সাদা।
ঝাঁক – আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে।

কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি।

উত্তর: নিজে নিজে চেষ্টা কর।

বলি ও লিখি

১. কোন মাসে নদীতে হাঁটুজল থাকে?
উত্তর : বৈশাখ মাসে নদীতে হাঁটুজল থাকে।

২. শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে?
উত্তর: শালিকের ঝাঁক নদীর ধারে কিচিমিচি করে।

৩. কাশবন দেখতে কেমন?
উত্তর : কাশবন সাদা ফুলে পরিপূর্ণ।

পরের চরণ লিখি।

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে,
——————————–।
চিকচিক করে বালি কোথা নাই কাদা,
——————————–।
উত্তর:

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।
চিকচিক করে বালি কোথা নাই কাদা,
এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা।

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. আমাদের নদীটি কেমন?
ক. ছোটো√
খ. বড়ো
গ. মাঝারি
ঘ. সরু

২. কোন মাসে নদীতে হাঁটুজল থাকে?
ক. শ্রাবণ
খ. আষাঢ়
গ. জ্যৈষ্ঠ
ঘ. বৈশাখ√

৩. হাঁটু সমান পানিকে এককথায় কী বলে?
ক. অর্ধপানি
খ. হাঁটুজল√
গ. অল্পজল
ঘ. কম জল

৪. নদী দিয়ে কী পার হয়?
ক. মানুষ
খ. গরু
গ. গাড়ি
ঘ. গরু ও গাড়ি√

৫. নদীর দুই ধার কেমন?
ক. নিচু
খ. ভাঙা
গ. উঁচু√
ঘ. ভরাট

৬. নদীর পাড় কেমন?
ক. উঁচু
খ. নিচু
গ. ভাঙা
ঘ. ঢালু√

শব্দের অর্থ:

বাঁক = মোড়।
পাড় = কিনারা; তীর।
চিকচিক = ঔজ্জ্বল্যযুক্ত; দীপ্তিময়।
কিচিমিচি = কোলাহল; ঝগড়া।
সেথা = সেখানে।
কোথা = কোথাও।

এককথায় উত্তর দাও:

১. ‘আমাদের ছোটো নদী’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

২. নদীটি আকারে কেমন?
উত্তর: ছোটো।

৩. ছোটো নদীটি কীভাবে চলে?
উত্তর: বাঁকে বাঁকে চলে।

৪. নদীটিতে কখন হাঁটুজল থাকে?
উত্তর: বৈশাখ মাসে।

৫. নদী দিয়ে কী পার হয়?
উত্তর: গরু ও গাড়ি।

৬. নদীর দুই ধার কেমন?
উত্তর: উঁচু।

৭. নদীর পাড় কেমন?
উত্তর: ঢালু।

৮. নদীর তীরে কী চিকচিক করে?
উত্তর: বালি।

৯. নদীর এক ধারে কী রয়েছে?
উত্তর: কাশবন।

১০. কাশফুলের রঙ কেমন?
উত্তর: সাদা।

১১. নদীর ধারে কী কিচিমিচি করে?
উত্তর: শালিকের ঝাঁক।

১২. কখন শিয়ালের হাঁক শোনা যায়?
উত্তর: রাতের বেলা।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

শূন্যস্থান পূরণ করো

১. আমাদের ——– নদী।
২. বৈশাখ মাসে নদীতে ——- থাকে।
৩. নদীতে ——– মাসে হাঁটুজল থাকে।
৪. নদী দিয়ে পার হয় ——— ও ———।
৫. নদীর দুই ধার ——-।
৬. নদীর দুই পাড় ——-।
৭. নদীর তীরে ——– চিকচিক করে।
৮. নদীর তীরে কোথাও ——- নেই।
৯. নদীর ধারে ——- সাদা ফুল ফোটে।
১০. নদীর ধারে ——- ঝাঁক কিচিমিচি করে।

উত্তর:

১. আমাদের ছোটো নদী।
২. বৈশাখ মাসে নদীতে হাঁটুজল থাকে।
৩. নদীতে বৈশাখ মাসে হাঁটুজল থাকে।
৪. নদী দিয়ে পার হয় গরু ও গাড়ি।
৫. নদীর দুই ধার উঁচু।
৬. নদীর দুই পাড় ঢালু।
৭. নদীর তীরে বালি চিকচিক করে।
৮. নদীর তীরে কোথাও কাদা নেই।
৯. নদীর ধারে কাশবনে সাদা ফুল ফোটে।
১০. নদীর ধারে শালিকের ঝাঁক কিচিমিচি করে।

কবিতার চরণগুলোর মিলশব্দগুলো লিখ:

বাঁকে——
গাড়ি——
কাদা——
ঝাঁক——

উত্তর:

বাঁকে-থাকে।
গাড়ি-পাড়ি।
কাদা-সাদা।
ঝাঁক-হাঁক।

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২২ নববর্ষ প্রশ্ন উত্তর

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২৪ নিজের মতো লিখি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *