আজিকার শিশু ৩য় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর: বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে। বর্তমান যুগের শিশুরাও অনেক আধুনিক ও অগ্রসর। আগের দিনে মানুষ যে বয়সে পুতুল খেলত, এখনকার শিশুরা সে বয়সে পড়াশোনা করছে। খোলা প্রান্তরে ঘুড়ি উড়ানোর বদলে উড়োজাহাজ চালাচ্ছে। শিশুরা এখন আর দৈত্য দানবকে ভয় পায় না, কারণ পাতালপুরীর অজানা কাহিনি এখন তারা সব জানে। উত্তর মেরু দক্ষিণ মেরু সম্পর্কেও তারা অবগত। কবি তাই এ যুগের শিশুদের কাছে ভালোবাসাময় এক জগৎ প্রত্যাশা করেছেন।
আজিকার শিশু ৩য় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর:
শব্দ শিখি:
গগন – আকাশ
কাহিনি – গল্প, ঘটনা
মেরু -ভপৃথিবীর প্রান্ত
অনুশীলনী
১। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
গগন, কাহিনি, প্রীতি, অজানা;
গগন – আকাশ, আসমান।
কাহিনি – গল্প, ঘটনা।
প্রীতি -ভভালোবাসা, তৃপ্তি।
অজানা – জানা নয় এমন, অচেনা।
২। খালি জায়গায় শব্দ বসাই।
গগন, কাহিনি, অন্ধকার, অজানা;
ক) কোন………….শোনাতে চাও?
খ) গল্পটি আমার…………..নয়।
গ) ………………কেটে গেছে, আলো ফুটেছে।
ঘ) সূর্য এখন মধ্য…………….।
উত্তর:
ক) কোন কাহিনি শোনাতে চাও?
খ) গল্পটি আমার অজানা নয়।
গ) অন্ধকার কেটে গেছে, আলো ফুটেছে।
ঘ) সূর্য এখন মধ্য গগনে।
৩। ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করে বাক্য বলি ও লিখি।
প্রীতি, ঘুড়ি, শরীর, পাখি;
ক) শিশুরা আকাশে………..ওড়াচ্ছে।
খ)………….ভালো থাকলে মন ভাল থাকে।
গ)………….ও শুভেচ্ছা রইল।
ঘ) ভোরে…………ডাকে।
উত্তর:
ক) শিশুরা আকাশে ঘুড়ি ওড়াচ্ছে।
খ) শরীর ভালো থাকলে মন ভাল থাকে।
গ) প্রীতি ও শুভেচ্ছা রইল।
ঘ) ভোরে পাখি ডাকে।
৪। বাক্য বলি ও লিখি।
অভাব……………
ফসল……………
কাহিনি……………
পরিচয়……………
উত্তর:
অভাব- মিনাদের সংসারে আর্থিক অভাব রয়েছে।
ফসল – মাঠে ফসল ফলে।
কাহিনি – উপন্যাসের কাহিনিটা অনেক সুন্দর।
পরিচয় – তোমার পরিচয় দাও।
৫. বাক্য বলি ও লিখি।
ক) আমরা পড়ালেখা করব কেন?
উত্তর: পড়ালেখা আমাদের জীবনের লক্ষ্য অর্জন ও জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। যা আমাদের সমাজ ও পৃথিবীকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। শুধু তাই নয় এটি চিন্তা-ভাবনা, বিচার-বিশ্লেষণ এবং সমস্যা সমাধানে সক্ষমতা বৃদ্ধি করে। তাই আমরা পড়ালেখা করবো।
খ) কীভাবে আমরা অন্ধকার দূর করব?
উত্তর: আমরা এমন একটি পরিবেশ সৃষ্টি করবো যেখানে কোনো জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য থাকবে না। সেখানে থাকবে শুধু শিক্ষা, মূল্যবোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি ও শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করার মানসিকতা। আর এভাবেই আমরা ধীরে ধীরে সকল অন্ধকার দূর করবো।
গ) পৃথিবীকে কীভাবে সুন্দর করা যায়?
উত্তর: পৃথিবীকে সুন্দর করার উপায়-
১. মানুষে মানুষে সম্প্রীতি স্থাপন করে।
২. শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে।
৩. মানবিক, সঠিক ও সৎ কাজের মাধ্যমে।
৪. প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে। যেমন- বন, নদী, পাহাড়, সমুদ্র ইত্যাদির প্রতি যত্ন নিয়ে।
৬। আগের চরণটি বলি ও লিখি।
………………………………………,
তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।
………………………………………,
আকাশ-আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার।
উত্তর:
আমরা যখন আকাশের তলে উড়ায়েছি শুধু ঘুড়ি
তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।
তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর
আকাশ-আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
৭। একই অর্থের শব্দ শিখি।
যুগ – কাল, আমল।
গগন – আকাশ, আসমান।
আলো – কিরণ, আলোক।
অন্ধকার – আঁধার, তিমির।
জগৎ – পৃথিবী, দুনিয়া।
৮। কবিতাটি না দেখে বলি ও লিখি।
উত্তর : নিজেরা চেষ্টা করো।
৯। বুঝে নিই।
পাতালপুরী – মাটির নিচের কল্পনার জগৎ।
উত্তর মেরু – পৃথিবীর উত্তর প্রান্ত।
দক্ষিণ মেরু – পৃথিবীর দক্ষিণ প্রান্ত।
প্রীতিডোর – ভালবাসার বন্ধন।
১০। আগের যুগের এবং বর্তমান যুগের তিনটি পার্থক্য বলি ও লিখি।
আগের যুগ
১. ……………
২. ……………
৩. ……………
বর্তমান যুগ
১. ……………
২. ……………
৩. ……………
উত্তর:
আগের যুগ:
১. ছোটোকালে শিশুরা পুতুল খেলত।
২. আগে আকাশে ঘুড়ি উড়ানো হতো।
৩. আগে বাবা মায়ের কাছ থেকে গল্প শুনে বাচ্চারা ঘুমাতো।
বর্তমান যুগ:
১. ছোটোকাল থেকেই শিশুরা অনেক লেখাপড়া করে।
২. বর্তমানে আকাশে প্লেন চালায়।
৩. বর্তমানে কার্টুন দেখা ছাড়া বাচ্চারা ঘুমাতেই চায় না।
Codehorse Learn Free