তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ শব্দ। জেগে উঠে দেখি ঘরের ভেতর ছোট্ট একটা বিড়ালছানা। আমি জিজ্ঞেস করলাম, কী চাই? বিড়ালটি বলল, মিউ মিউ। আমি বললাম, ক্ষুধা লেগেছে? বিড়ালটি আবার বলল, মিউ মিউ। বললাম, কী খাবি? বিড়ালটি কিছু বলল না। আমি ওকে এক বাটি দুধ দিলাম। বিড়ালটি চুকচুক করে দুধ খেলো। বললাম, পেট ভরেছে? বিড়ালছানা বলল, মিউ মিউ। আমি বললাম, আবার মিউ!

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি:

পড়ি:

আকাশ জুড়ে হাজার তারা,
চাঁদের আলো হাসে।
রাতের বেলার শিশির কণা
গড়িয়ে পড়ে ঘাসে।

অনুশীলনী

১। নিজের মতো শব্দ বসিয়ে লিখি।

ভোর বেলা। পাখি ডাকছে। ভাবছি, পাখিটা —-। আমি —-? পাখি বলল, কুউ কুউ। বললাম, তোমার —– কী? পাখি বলল, —–। আমি বললাম, এই নাও বিস্কুট। পাখিটা কুটকুট করে বিস্কুট —–। তারপর ——।

উত্তর:

ভোর বেলা। পাখি ডাকছে। ভাবছি, পাখিটা হয়তো ক্ষুধার্ত। আমি জানতে চাইলাম, কী চাও? পাখি বলল, কুউ কুউ। বললাম, তোমার নাম কী? পাখি বলল, কুউ কুউ। আমি বললাম, এই নাও বিস্কুট। পাখিটা কুটকুট করে বিস্কুট খেলো। তারপর উড়ে গেলো।

২। নিজের মতো লিখি

উত্তর:

আমার বিড়ালছানা পিউ। দিনের বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকে পিউ। সে দুধ, মাছ আর দুধে ভেজা পাউরুটি খেতে খুব ভালোবাসে। আমি স্কুল থেকে-বাসায় এলে সে মিউ মিউ করে রাজ্যের অভিযোগ করে। পিউ আমার সাথে লুকোচুরি খেলে। পিউ লুকায়। আমি ডাকি, পিউ। পিউ জবাব দেয়, মিউ মিউ। আমি ঘুমালে পিউ আমার কোলের মধ্যে মিউ মিউ করতে করতে ঢুকে পড়ে। একসময় ঘুমিয়ে পড়ে। ইদানীং পিউ-এর খুব মন খারাপ। আমার সামনে পরীক্ষা। আমি তাকে সময় দিতে পারছি না আগের মতো। পিউ আমার আশেপাশে ঘুর ঘুর করে আর মিউ মিউ ডাকে।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

See More: ৩য় শ্রেণির বাংলা মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর: রিতা ও তার ছোটো ভাই রবিন তাদের মামার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *