শীতের সকাল অনুচ্ছেদ রচনা (PDF)
শীতের সকাল অনুচ্ছেদ রচনা

শীতের সকাল অনুচ্ছেদ রচনা (PDF)

শীতের সকাল অনুচ্ছেদ রচনা (PDF): প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শীতের সকাল সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লিখব। চলো, এখন অনুচ্ছেদ রচনাটি শুরু করি!

শীতের সকাল অনুচ্ছেদ রচনা (PDF):

একটি শীতের সকাল

বাংলাদেশ ছয়টি ঋতুর সমারোহে গঠিত বৈচিত্র্যময় একটি দেশ। শীত তার মধ্যে অন্যতম। গাছের ঝরা পাতার নূপুর বাজিয়ে তার আগমন এবং বসন্তের নতুন পাতা জাগিয়ে তার বিদায়। বাংলা বর্ষপঞ্জি অনুসারে পৌষ ও মাঘ এই দুইমাস শীতকাল। শীতকালে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকে। এসময় রাত দীর্ঘ ও দিন ছোট হয়। তাই দীর্ঘ রাতের পর অপেক্ষা করতে হয় শীতের সকালের। কুয়াশার আস্তর ভেদ করে সকালের সূর্য উঁকি দেয় বেশ দেরিতে। কোনো কোনো দিন তার দেখাই পাওয়া যায় না। শীতের সকালে মিষ্টি রোদে বসে খেজুর রস খাওয়ার মজাটাই আলাদা। ঘরে ঘরে তৈরি হয় ভাঁপা পিঠা। গ্রামে শীতের সকাল শুরু হয় একটু ভিন্ন আমেজে। মানুষের মাঝে দেখা যায় কিঞ্চিৎ কর্ম-বিমুখতা। খড়কুটোয় আগুন জ্বালিয়ে অনেকেই আগুন পোহাতে ব্যস্ত হয়ে পড়ে। গরম কাপড় গায়ে মানুষ ঘুরে বেড়ায়। শীতের সকাল গরিবদের জন্য অত্যন্ত কষ্টকর। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় তারা শীতকষ্টে ভোগে। শহরে শীতের সকালে ব্যালকনিতে বসে অনেককে রোদ পোহাতে দেখা যায়। কেউবা গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়ে। একটু পরেই সবাই নানারকম কাজে ব্যস্ত হয়ে পড়ে। অনেকেই দূরে কোথাও বেড়ানোর উদ্দেশ্যে রওনা হয়। আবার দল বেঁধে অনেকেই বনভোজনে বের হয়। শীতের সকালে আলস্য থাকলেও তা উপভোগ করার মতো বিষয়। শীতের সকাল সত্যিই অনাবিল সৌন্দর্যের এক পরম উৎস।

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “শীতের সকাল” অনুচ্ছেদ রচনাটি পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: সত্যবাদিতা অনুচ্ছেদ রচনা (PDF)

Read More: নারীশিক্ষা অনুচ্ছেদ রচনা (PDF) 

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *