দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২০ বিড়াল ছানা প্রশ্ন উত্তর: এই পাঠে ‘বিড়াল ছানা’ গল্পটির মাধ্যমে পোষা প্রাণীর প্রতি ভালোবাসার চিত্র তুলে ধরা হয়েছে। গল্পে ঝিলি ও মিলি দুই বোনের দুটি পোষা বিড়াল রয়েছে। হঠাৎ একটি বিড়াল হারিয়ে যাওয়ায় দুই বোনের খুব কষ্ট হয়। বিড়ালটিকে আবার ফিরে পাওয়ায় দুই বোনের আনন্দের শেষ থাকে না। বিড়াল দুটিও দুই বোনের ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে খুশি। এভাবে এই গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পোষা প্রাণী, এবং অন্যান্য প্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শনের শিক্ষা দেওয়া হয়েছে।
দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২০ বিড়াল ছানা প্রশ্ন উত্তর:
পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান
শব্দ শিখি
উধাও : হারিয়ে যাওয়া।
ক্ষত : ঘা; আঘাতের দাগ।
বলি
১. গল্পের দুই বোনের নাম কী?
উত্তর: ঝিলি ও মিলি।
২. ঝিলি-মিলির মন খারাপ হয়েছিল কেন?
উত্তর: মিলির বিড়াল হারিয়ে যাওয়ায়।
৩. কালো বিড়ালের কী হয়েছিল?
উত্তর: পায়ে ক্ষত হয়েছিল।
৪. কালো বিড়ালের পা কীভাবে ঠিক হলো?
উত্তর: ওষুধ লাগিয়ে।
৫. পশুপাখির সাথে আমরা কেমন আচরণ করব?
উত্তর: সদয় আচরণ করব।
জেনে রাখি
কিছু পশুপাখি বাড়িতে থাকে। যেমন: গরু, ছাগল, হাঁস, মুরগি। এরা আমাদের অনেক কাজে লাগে। কী কী কাজে লাগে তা বলি।
উত্তর : মানুষ বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে। এসব পশুপাখি মানুষের অনেক কাজে লাগে। আমরা গরু, ছাগল থেকে দুধ ও মাংস পাই। হাঁস, মুরগি থেকে পাই ডিম ও মাংস। দুধ, ডিম, মাংস আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তাছাড়া এসব বিক্রি করে আমরা টাকা আয় করতে পারি।
টিক চিহ্ন দিই।
কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে?
| হরিণ | … |
| গরু | … |
| শিয়াল | … |
| হাঁস | … |
| কুকুর | … |
| বাঘ | … |
উত্তর:
| হরিণ | … |
| গরু | ✓ |
| শিয়াল | … |
| হাঁস | ✓ |
| কুকুর | ✓ |
| বাঘ | … |
লিখি
১. ঝিলি-মিলি বিড়াল দুটিকে কী খেতে দেয়?
উত্তর: ঝিলি-মিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দেয়।
২. মিলি কাঁদছিল কেন?
উত্তর: মিলির বিড়ালটি হারিয়ে যাওয়ার কারণে কাঁদছিল।
৩. কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল?
উত্তর: ঝিলিমিলির বাবা কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে দিল।
সাজিয়ে লিখি
খুব দুটির বিড়াল বন্ধুত্ব। বিড়াল দুটির খুব বন্ধুত্ব।
ছিল দেশে এক রাখাল এক। —————
চাষ গ্রামে হয় ফসলের। ————–
মার আমি যাব মেলায় সাথে। ————–
হবে সাথে দেখা বন্ধুদের আবার। ————–
উত্তর:
খুব দুটির বিড়াল বন্ধুত্ব। – বিড়াল দুটির খুব বন্ধুত্ব।
ছিল দেশে এক রাখাল এক। – এক দেশে ছিল এক রাখাল।
চাষ গ্রামে হয় ফসলের। – গ্রামে ফসলের চাব হয়।
মার আমি যাব মেলায় সাথে। – আমি মার সাথে মেলায় যাব।
হবে সাথে দেখা বন্ধুদের আবার। – বন্ধুদের সাথে আবার দেখা হবে।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. ঝিলিমিলির সম্পর্ক কী?
ক. বন্ধু
খ. দুই বোন√
গ. সহপাঠী
ঘ. খেলার সাথি
২. ঝিলিমিলির কয়টি বিড়াল আছে?
ক. চারটি
খ. তিনটি
গ. দুইটি√
ঘ. একটি
৩. ঝিলির বিড়ালের রঙ কী?
ক. সাদা√
খ. কালো
গ. ধূসর
ঘ. বাদামি
৪. মিলির বিড়ালের রঙ কী?
ক. ধূসর
খ. সাদা
গ. বাদামি
ঘ. কালো√
৫. কার বিড়াল হারিয়ে যায়?
ক. ঝিলি
খ. মিলি√
গ. তুলি
ঘ. দুলি
৬. ঝিলিমিলির বিড়াল দুটি কী খেতে পছন্দ করে?
ক. ভাত ও মাছ
খ. ভাত ও দুধ
গ. মাছ ও দুধ√
ঘ. দুধ ও মাংস
এককথায় উত্তর দাও :
১. দুই বোনের নাম কী?
উত্তর: ঝিলি ও মিলি।
২. ঝিলি ও মিলির মধ্যে সম্পর্ক কী?
উত্তর: সহোদর। দুই বোন।
৩. দুই বোনকে সবাই কী নামে ডাকে?
উত্তর: ঝিলিমিলি।
৪. ঝিলির বিড়ালের রঙ কী?
উত্তর: সাদা
৫. মিলির বিড়ালের রঙ কী?
উত্তর: কালো।
৬. ঝিলিমিলি কী পোষে?
উত্তর: বিড়াল।
৭. ঝিলিমিলি বিড়াল দুটিকে কী খেতে দেয়?
উত্তর: মাছ ও দুধ।
৮. বিড়াল দু’টি বাটিতে করে কী খায়?
উত্তর: দুধ।
৯. কোন বিড়ালটি হঠাৎ হারিয়ে যায়?
উত্তর: কালো বিড়ালটি।
১০. কার বিড়াল হারিয়ে যায়?
উত্তর: মিলির বিড়াল।
১১. ঝিলিমিলির মন খারাপ কেন?
উত্তর: কালো বিড়াল হারিয়ে যাওয়ায়।
১২. বিড়াল হারিয়ে গেলে কে কাঁদে?
উত্তর: মিলি।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
শূন্যস্থান পূরণ কর:
১. ঝিলি ও মিলি —— বোন।
২. ঝিলিমিলির দুটি —— আছে।
৩. —— বিড়াল সাদা।
৪. —— বিড়াল কালো।
৫. বিড়াল দুটির খুব ——।
৬. ঝিলিমিলি ——- যায়।
৭. ঝিলিমিলি বিড়াল দুটিকে —— খেতে দেয়।
৮. ঝিলিমিলি বিড়াল দুটিকে বাটিতে করে ——- দেয়।
উত্তর:
১. ঝিলি ও মিলি দুই বোন।
২. ঝিলিমিলির দুটি বিড়াল আছে।
৩. ঝিলির বিড়াল সাদা।
৪. মিলির বিড়াল কালো।
৫. বিড়াল দুটির খুব বন্ধুত্ব।
৬. ঝিলিমিলি স্কুলে যায়।
৭. ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ খেতে দেয়।
৮. ঝিলিমিলি বিড়াল দুটিকে বাটিতে করে দুধ দেয়।
প্রদত্ত বাক্যগুলো সাজিয়ে লেখ :
১. এক বিড়াল সাথে দুটি বেড়ায় ঘুরে।
উত্তর: বিড়াল দুটি এক সাথে ঘুরে বেড়ায়।
২. দুটি ওরা বিড়াল বসে বসলে খেতে পাশে।
উত্তর: ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে।
৩. থাকে সাদা খারাপ বিড়াল বসে করে মন।
উত্তর: সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে।
৪. উঠল বিড়াল খুশিতে সাদা লাফিয়ে।
উত্তর: সাদা বিড়াল খুশিতে লাফিয়ে উঠল।
৫. ক্ষত মিলি পায়ে বিড়ালের পায় দেখতে।
উত্তর: মিলি বিড়ালের পায়ে ক্ষত দেখতে পায়।
Codehorse Learn Free