তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ৬ বস্তুর উপর বলের প্রভাব: প্রথম শ্রেণিতে আমরা টান ও ধাক্কা সম্পর্কে জেনেছি। টান ও ধাক্কাই হলো বল প্রয়োগের দুটি উপায়। বস্তুকে আমাদের কাছে আনতে অথবা আমাদের থেকে দূরে সরিয়ে দিতে বল প্রয়োগ করতে হয়।
তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ৬ বস্তুর উপর বলের প্রভাব:
অধ্যায় ৬ : বস্তুর উপর বলের প্রভাব
১। শূন্যস্থান পূরণ করি।
ক) পদার্থের……পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়।
খ) …… সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়।
গ) গ্যাসের উপর বল প্রয়োগ করে তার…… কমানো যায়।
ঘ) বল প্রয়োগের দুইটি উপায় হলো……..ও…….।
উত্তর: ক) আকৃতি ও আয়তন; খ) বল; গ) আয়তন; ঘ) টান, ধাক্কা।
২। মিলকরণ
ক) বামপাশে র শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করি।
| বাম | ডান |
| কাদামাটিতে চাপ প্রয়োগ করলে মার্বেলে টোকা দিলে বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে রাবার ব্যান্ডকে টান দিলে |
চ্যাপ্টা হয়ে যায়। লম্বা হয়ে যায়। গতিশীল হয়। আয়তন কমে যায়। |
উত্তর:
১. কাদামাটিতে চাপ প্রয়োগ করলে চ্যাপ্টা হয়ে যায়।
২. মার্বেলে টোকা দিলে গতিশীল হয়।
৩. বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে আয়তন কমে যায়।
৪. রাবার ব্যান্ডকে টান দিলে লম্বা হয়ে যায়।
৩। সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও।
১) বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে?
ক) কাদামাটি
খ) কাগজ
গ) রাবার ব্যান্ড√
ঘ) পেন্সিল
২) নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে?
ক) রাবার ব্যান্ড
খ) প্লাস্টিকের স্কেল√
গ) কাদামাটি
ঘ) পেন্সিল
৩) নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূ-পৃষ্ঠে পড়ে?
ক) চৌম্বক বল
খ) মহাকর্ষ বল√
গ) ঘর্ষণ বল
ঘ) স্পর্শ বল
৪। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
ক. বল প্রয়োগ করে কীভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায়, তার একটি উদাহরণ দিই।
উত্তর : বল প্রয়োগ করে পদার্থের আকার পরিবর্তনের একটি উদাহরণ হলো-
কাদামাটিতে চাপ, ধাক্কা ও টান বল প্রয়োগ করে আকার পরিবর্তনের মাধ্যমে এর নতুন আকৃতি দিতে পারি।
খ. দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায়, এমন দুইটি কাজের উদাহরণ দিই।
উত্তর: দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায়, এমন দুটি কাজ হলো-
i) গরম লোহার পাতের উপর বল প্রয়োগ করে ছুরি, কাঁচি, কোদাল ইত্যাদি তৈরি করা যায়।
ii) বল প্রয়োগ করে কাগজকে ভাঁজ করে বিমান, নৌকা, ফুল ইত্যাদি তৈরি করা যায়।
গ. ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কী পরিবর্তন হয়?
উত্তর: ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলটি সংকুচিত হয় এবং জায়গাও কমে যায়।
৫। বর্ণনামূলক প্রশ্ন
ক. বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কী কী?
উত্তর: বল প্রয়োগের ফলে পদার্থের তিন ধরনের পরিবর্তন হয়। যেমন-
১) গতির পরিবর্তন;
২) আকৃতির পরিবর্তন;
৩) আয়তনের পরিবর্তন।
খ. “কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল।” কেন?
উত্তর: আমরা জানি, যে বল প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শের প্রয়োজন হয়, তাকে স্পর্শ বল বলে। টান, ধাক্কা, ঘর্ষণ হলো স্পর্শ বলের উদাহরণ। ঘর্ষণের সাহায্যে কলম দিয়ে কাগজের উপর লেখা হয়। যেহেতু কাগজের উপর কলম দিয়ে লেখার ক্ষেত্রে দুটি বলের সরাসরি সংস্পর্শের প্রয়োজন হয়, তাই কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল।
গ. একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কী পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কী?
উত্তর: একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের আকৃতি ও আয়তনের পরিবর্তন ঘটে এবং বোতলটি সংকুচিত হয়ে যায়। আমরা জানি, কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয়। ধাক্কা, টানা বা চাপ বল প্রয়োগে বস্তু চ্যাপ্টা, লম্বা, ধনুকাকৃতি বা সংকুচিত হয়। তাই, বল প্রয়োগের ফলে একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে চাপ প্রয়োগ করলে বোতলটি সংকুচিত হয়ে যায়।
অতিরিক্ত শূন্যস্থান
১. …….. প্রয়োগের ফলে পদার্থের আকার পরিবর্তন হয়।
২. বল প্রয়োগের মাধ্যমে কাগজ…….. করে আকৃতি পরিবর্তন করা যায়।
৩. রাবার ব্যান্ডকে……… আকৃতি পরিবর্তন করা যায়।
৪. স্টিলের লম্বা পাতকে বল প্রয়োগের মাধ্যমে……. হয়।
৫. ধাতব তারের উপর বল প্রয়োগ করে…… তৈরি করা যায়।
উত্তর: ১. বল; ২. ভাঁজ; ৩. টেনে; ৪. বাঁকানো; ৫. গয়না।
অতিরিক্ত মিলকরণ
১. বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল কর।
| বাম পাশ | ডান পাশ |
| ১. রাবার ব্যান্ড টেনে ধরলে ২. কাদামাটিতে বল প্রয়োগে ৩. প্লাস্টিকের স্কেলের আকৃতি পরিবর্তন করা যায় ৪. বল সরিয়ে নেয়ার পর আসল আকৃতিতে ফিরে যায় না ৫. গরম লোহার পাতের উপর বল প্রয়োগ করে |
১. কাদামাটি। ২. ছুরি, কাঁচি তৈরি করা যায়। ৩. টেনে। ৪. বাঁকিয়ে। ৫. দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ৬. আকৃতি পরিবর্তন করা যায়। |
উত্তর:
১. রাবার ব্যান্ড টেনে ধরলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়।
২. কাদামাটিতে বল প্রয়োগে আকৃতি পরিবর্তন করা যায়।
৩. প্লাস্টিকের স্কেলের আকৃতি পরিবর্তন করা যায় বাঁকিয়ে।
৪. বল সরিয়ে নেয়ার পর আসল আকৃতিতে ফিরে যায় না কাদামাটি।
৫. গরম লোহার পাতের উপর বল প্রয়োগ করে ছুরি, কাঁচি তৈরি করা যায়।
অতিরিক্ত বহুনির্বাচনি
১. কোন বল প্রয়োগে মার্বেলের গতির মান ও দিক পরিবর্তন করা হয়?
ক. টোকা দিয়ে
খ. হাত রেখে
গ. ধাক্কা দিয়ে
ঘ. উপরের সবগুলো√
২. বস্তুকে কাছে বা দূরে নিতে কী করতে হয়?
ক. বল প্রয়োগ√
খ. চাপ প্রয়োগ
গ. টান প্রয়োগ
ঘ. ওজন মাপ
অতিরিক্ত সংক্ষিপ্ত
১. আকৃতি কী?
উত্তর: আকৃতি হলো কোনো বস্তুর বাহ্যিক অবস্থান।
২. বল প্রয়োগের ফলে পদার্থের কী ধরনের পরিবর্তন হয়?
উত্তর: বল প্রয়োগের ফলে পদার্থের আকার, আকৃতি ও আয়তনের পরিবর্তন হয়।
৩. বল কাকে বলে?
উত্তর: বস্তুকে টানা, ধাক্কা দেওয়া বা তার আকার পরিবর্তন করার জন্য যেকোনো ধরনের চাপ বা টানকে বল বলে।
৪. বল প্রয়োগ করে আমরা কী কী করতে পারি?
উত্তর : বল প্রয়োগ করে আমরা বস্তুকে টানতে, ধাক্কা দিতে, তার আকৃতি পরিবর্তন করতে, স্থানান্তরিত করতে এবং থামাতে পারি।
৫. বল প্রয়োগের ফলে বস্তুর ভেতরে কী পরিবর্তন হয়?
উত্তর : বল প্রয়োগের ফলে বস্তুর ভেতরের অণুগুলো একে অপর থেকে সরে যায় বা একে অপরের কাছে এসে যায়। এর ফলে বস্তুর আকৃতি পরিবর্তিত হয়।
অতিরিক্ত বর্ণনামূলক
১. বল কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের দুইটি করে উদাহরণসহ এর সংজ্ঞা দাও।
উত্তরঃ বল দুই প্রকার। যথা- ১) স্পর্শ বল ও ২) অস্পর্শ বল।
১) স্পর্শ বল: যে বল প্রয়োগের ক্ষেত্রে দুটি বস্তুর সরাসরি সংস্পর্শের প্রয়োজন হয়, তাকে স্পর্শ বল বলে।
যেমন- ঘর্ষণ বল।
২) অস্পর্শ বল: যে বল প্রয়োগের ক্ষেত্রে দুটি বস্তুর সংস্পর্শের প্রয়োজন হয় না, তাকে অস্পর্শ বল বলে।
যেমন- মহাকর্ষ বল ও চৌম্বকীয় বল।
২. কাদামাটি, রাবার ব্যান্ড এবং প্লাস্টিকের স্কেলের আকৃতি কীভাবে পরিবর্তন করা যায়?
উত্তর: কাদামাটি : ধাক্কা, চাপ বা টান দিয়ে কাদামাটির নতুন আকৃতি তৈরি করা যায়।
রাবার ব্যান্ড: টেনে রাবার ব্যান্ডের আকৃতি পরিবর্তন করা যায়।
প্লাস্টিকের স্কেল: বাঁকিয়ে প্লাস্টিকের স্কেলকে অনেকটা ধনুকের আকৃতি দেওয়া যায়।
৩. বল সরিয়ে নিলে কি সব বস্তু তার আসল আকৃতিতে ফিরে আসে? ব্যাখ্যা কর।
উত্তর : না, সব বস্তু বল সরিয়ে নিলে তার আসল আকৃতিতে ফিরে আসে না।
প্লাস্টিকের স্কেল এবং রাবার ব্যান্ডের মতো কিছু বস্তু আছে, যাদের বল সরিয়ে নিলে আবার তাদের আসল আকৃতি ফিরে পায়।
কাদামাটির মতো অন্যান্য বস্তু বল সরিয়ে নিলে তাদের আসল আকৃতি ফিরে পায় না।
৪. বল কাকে বলে? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো বস্তুকে ধাক্কা দেওয়া, টানা বা চাপ দেওয়ার মাধ্যমে যে শক্তি প্রয়োগ করা হয়, তাকে বল বলে। বলের প্রভাব আমরা বিভিন্নভাবে অনুভব করতে পারি। যেমন-
ধাক্কা : যখন আমরা কোনো বস্তুকে হাত দিয়ে ধাক্কা দেই, তখন আমরা বল প্রয়োগ করি।
টান : যখন আমরা দড়ি টানি, তখন আমরা বল প্রয়োগ করি।
চাপ: যখন আমরা কোনো বস্তুর উপর চাপ দিই, তখন আমরা বল প্রয়োগ করি।
৫. বল প্রয়োগে বস্তুর গতির কীরূপ পরিবর্তন ঘটে? ব্যাখ্যা কর।
উত্তর: বল প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করতে পারি। এছাড়া গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন করতে পারি। যেমন- ধাক্কার মাধ্যমে বল প্রয়োগ করে স্থির মার্বেল বা বস্তুকে গতিশীল করা যায় এবং বল প্রয়োগে গতিপথের বাধা সৃষ্টি করে বস্তুর গতির মান ও দিক পরিবর্তন করে এর গতি থামিয়ে দেয়া যায়।
Codehorse Learn Free