তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৩ ময়লার বাক্স প্রশ্ন উত্তর: রেবা তার নানাভাইয়ের সাথে হারুনের চায়ের দোকানে বসে আছে। রেবা খেয়াল করলো, দোকানে আসা ক্রেতাদের কেউ কলা খেয়ে দোকানের সামনেই ফেলছে, কেউ বিস্কিট খেয়ে প্যাকেট ফেলছে। দোকানের সামনে এভাবে নোংরা হতে দেখে রেবার মাথায় একটি বদ্ধি আসে। সে দোকানির কাছ থেকে দুটি কাগজের বাক্স নিয়ে একটি বাক্সে ‘কলার খোসা’ ও অপর বাক্সে ‘অন্য ময়লা’ লিখে দোকানের এক পাশে রেখে দেয়। দোকানিও খুব খুশি হয় তার দোকানের সামনে আর নোরা হবে না ভেবে। রেবা পরিষ্কার-পরিচ্ছন্নতার একটি চমৎকার উপায় বের করেছে।
তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৩ ময়লার বাক্স প্রশ্ন উত্তর:
পাঠ ৩ : ময়লার বাক্স
অনুশীলনী
১. মিল করি এবং বাক্য লিখি।
যেখানে সেখানে থুথু = লিখব না।
রাস্তার একপাশ দিয়ে = ঝুড়িতে ফেলব।
বেঞ্চে বা টেবিলে = ফেলব না।
পেনসিল কাটার ময়লা = খাব।
ফল ধুয়ে = হাঁটব।
উত্তর:
ক) যেখানে সেখানে থুথু ফেলব না।
খ) রাস্তার একপাশ দিয়ে হাঁটব।
গ) বেঞ্চে বা টেবিলে লিখব না।
ঘ) পেনসিল কাটার ময়লা ঝুড়িতে ফেলব।
ঙ) ফল ধুয়ে খাব।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
শূন্যস্থান পূরণ করো:
১. ছোটো মেয়েটি বয়স্ক মানুষটির……….হয়।
২. দোকানির নাম……….।
৩. ছোটো মেয়েটির নাম………..।
৪. ছেলেটা দোকানের সামনে…………ফেলে।
৫. ছোটো ছেলেটি দোকানির কাছে………..চাইলো।
৬. সবাই…………ময়লা ফেলছে।
৭. রেবা দোকানির কাছে………..চায়।
৮. রেবা দোকানির কাছে থেকে…………বড়ো বাক্স নেয়।
৯. রেবা বাক্স দুটিতে লিখল…………ও………….।
উত্তর:
১. ছোটো মেয়েটি বয়স্ক মানুষটির নাতনি হয়।
২. দোকানির নাম হারুন।
৩. ছোটো মেয়েটির নাম রেবা।
৪. ছেলেটা দোকানের সামনে কলার খোসা ফেলে।
৫. ছোটো ছেলেটি দোকানির কাছে বিস্কুট চাইলো।
৬. সবাই যেখানে-সেখানে ময়লা ফেলছে।
৭. রেবা দোকানির কাছে দু’টি বাক্স চায়।
৮. রেবা দোকানির কাছে থেকে কাগজের বড়ো বাক্স নেয়।
৯. রেবা বাক্স দুটিতে লিখল কলার খোসা ও অন্য ময়লা।
Class 3 All Guide ⮯
| আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
সত্য/মিথ্যা নির্ণয় করো:
১. রেবা দাদুর সাথে চায়ের দোকানে যায়।
২. চায়ের দোকানির নাম আরিফ।
৩. হারুন রেবাকে কলা খেতে দেয়।
৪. ছেলেটি কলার খোসা দোকানের পিছনে ফেলেছে।
৫. ছোটো ছেলেটি এক প্যাকেট বিস্কুট নিয়েছে।
৬. রেবা দোকানির কাছে দুটি কলা চায়।
৭. রেবা দুটি কাগজের বাক্স চেয়ে নেয়।
৮. রেবা কাগজের বাক্স নিয়ে ময়লার বাক্স বানায়।
৯. রেবা একটি ছাগল নিয়ে আসে।
১০. ছাগল কলার খোসা খায়।
১১. প্রতিটি দোকানের সামনে ময়লার বাক্স থাকা উচিত।
উত্তর: ১. সত্য; ২. মিথ্যা; ৩. মিথ্যা; ৪. মিথ্যা; ৫. সত্য; ৬. মিথ্যা; ৭. সত্য; ৮. সত্য; ৯. মিথ্যা; ১০. সত্য; ১১. সত্য।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. দোকানির নাম কী?
উত্তর: হারুন।
২. দোকানের সামনের বেঞ্চে কে বসে আছে?
উত্তর: একজন বয়স্ক মানুষ এবং একটি ছোটো মেয়ে।
৩. ছোটো মেয়েটি বয়স্ক মানুষটির সম্পর্কে কী হয়?
উত্তর: নাতনি।
৪. ছোটো মেয়েটির নাম কী?
উত্তর: রেবা।
৫. কে রেবার জন্য কিছু করতে চায়?
উত্তর: দোকানি হারুন।
৬. তরুণটি কলার খোসা কোথায় ফেলে?
উত্তর: দোকানের সামনে।
৭. দোকানের সামনে ফেলা কলার খোসা দেখে রেবা কী ভাবে?
উত্তর: কলার খোসায় কেউ আছাড় খেতে পারে।
৮. ছোটো মেয়েটি দোকানি হারুনের কাছে কী চায়?
উত্তর: দুটি বাক্স।
৯. ছোটো মেয়েটি দোকানির কাছে কেমন বাক্স চায়?
উত্তর: কাগজের বড়ো বাক্স।
১০. রেবা বাক্স দুটির গায়ে কী লেখে?
উত্তর: ‘কলার খোসা’ এবং ‘অন্য ময়লা’।
Codehorse Learn Free