চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ১৩ অনুশীলনী প্রশ্ন উত্তর: মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত। এই অবস্থা চলতে থাকলে প্রাকৃতিক সম্পদের কী হবে?
চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ১৩ অনুশীলনী প্রশ্ন উত্তর:
১। শূন্যস্থান পূরণ কর।
(১) বর্ধিত জনসংখ্যার জন্য অধিক —- ও জায়গার প্রয়োজন।
(২) বিজ্ঞান ও —- ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
(৩) অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক —- ধ্বংস ও পরিবর্তন করছে।
উত্তর: (১) খাদ্য; (২) প্রযুক্তির; (৩) পরিবেশ।
২। সঠিক উত্তরে টিক চিহ্ন (✔) দাও।
১। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কোনটি?
ক. খাদ্য উৎপাদন বাড়লে স্থান ও জনসংখ্যা বাড়বে।
খ. জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে। √
গ. জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা কমবে।
ঘ. জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা একই থাকবে।
| গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
৩। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
প্রশ্ন-১। বনভূমি ধ্বংসের ফলে কী ঘটতে পারে?
উত্তর: বনভূমি ধ্বংসের ফলে যেসব সমস্যা ঘটতে পারে।
সেগুলো হলো:
১. বিভিন্ন গাছপালা ও পশুপাখির আবাসস্থল নষ্ট হতে পারে।
২. ভূমিক্ষয় ও ভূমিধস হতে পারে। যা পরিবেশের জন্য ক্ষতিকর।
৩. প্রাকৃতিকভাবে নানা দুর্যোগ যেমন- বন্যা, খরা, ঝড় ইত্যাদি সৃষ্টি হতে পারে।
৪. বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব পড়তে পারে।
প্রশ্ন-২। মানুষ কীভাবে বনভূমি ধ্বংস করছে?
উত্তর: মানুষ খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদের প্রয়োজন মেটাতে বনভূমি ধ্বংস করছে।
৪। বর্ণনামূলক প্রশ্ন:
প্রশ্ন-১। জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। লোকসংখ্যা যত বাড়বে, তত বেশি খাদ্যের চাহিদা বাড়বে। বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি বাসস্থানের চাহিদা বাড়বে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তবে একসময় খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দিবে। অর্থাৎ জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তেই থাকে, জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার নিবিড় সম্পর্ক রয়েছে।
প্রশ্ন-২। জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কী?
উত্তর: জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ভালো প্রভাব ফেলছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। উঁচু বহুতল ভবন নির্মাণের দ্বারা অল্প জায়গায় অনেক মানুষ বসবাস করছে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে। প্রযুক্তির কল্যাণে পোশাকের চাহিদা সহজেই পূরণ হচ্ছে। এভাবে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাবে বাড়তি জনসংখ্যার অনেক চাহিদাই পূরণ করা সম্ব হচ্ছে।
প্রশ্ন-৩। বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কী প্রভাব ফেলছে?
উত্তর: বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর নিম্নরূপ প্রভাব ফেলছে-
১. প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে।
২. চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে।
৩. গাছপালা ও পশুপাখির আবাসস্থল ধ্বংস হচ্ছে।
৪. চারপাশের পরিবেশ দূষিত হয়ে পড়ছে।
৫. জলবায়ুর পরিবর্তন ঘটছে।
৫। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর।
| আবাসস্থল ধ্বংসের ফল প্রাকৃতিক সম্পদ আহরণ প্রাকৃতিক দুর্যোগ চিকিৎসা প্রযুক্তির উন্নতি |
খরা জীবের বিলুপ্তি মানুষের দীর্ঘায়ু পরিবেশের পরিবর্তন |
উত্তর:
১. আবাসস্থল ধ্বংসের ফল জীবের বিলুপ্তি
২. প্রাকৃতিক সম্পদ আহরণ পরিবেশের পরিবর্তন
৩. প্রাকৃতিক দুর্যোগ খরা
৪. চিকিৎসা প্রযুক্তির উন্নতি মানুষের দীর্ঘায়ু
Codehorse Learn Free