এসএসসি পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের (তরঙ্গ ও শব্দ) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।
এসএসসি পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:
১. অনুদৈর্ঘ্য তরঙ্গের শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের কী পরিবর্তন হয়? (জ্ঞান)
ক ঘনত্ব বৃদ্ধি পায়
খ ঘনত্ব হ্রাস পায়
গ মাধ্যমের পরিবর্তন হয় না
⬤ ঘনত্বের হ্রাস-বৃদ্ধি উভয়ই হয়
২. সংকোচন ও প্রসারণ হয় কোন তরঙ্গে? (জ্ঞান)
ক আলোক তরঙ্গে
খ তড়িৎচৌম্বক তরঙ্গে
⬤ শব্দ তরঙ্গে
ঘ অবলোহিত তরঙ্গে
৩. পানির কণার আন্দোলনের ফলে পানিতে সৃষ্ট যান্ত্রিক শক্তি কীভাবে সঞ্চালিত হয়? (জ্ঞান)
ক সংকোচনের মাধ্যমে
খ প্রসারণের মাধ্যমে
গ বিকিরণের মাধ্যমে
⬤ কম্পনের মাধ্যমে
৪. কোন তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন হয়? (অনুধাবন)
ক বেতার তরঙ্গ
খ আলোক তরঙ্গ
⬤ পানিতে সৃষ্ট তরঙ্গ
ঘ সৌর তরঙ্গ
৫. পানির তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের দিকের মধ্যবর্তী কোণ কত? (প্রয়োগ)
ক ০°
⬤ ৯০°
গ ১৮০°
ঘ ৩৬০°
৬. অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলো স্পন্দনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত? (অনুধাবন)
⬤ ০°
খ ৬০°
গ ৯০°
ঘ ১৮০°
৭. অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো কম্পনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত হয়? (অনুধাবন)
ক ০°
খ ৬০°
⬤ ৯০°
ঘ ১৮০°
৮. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের দিক ও বায়ুস্তরের কম্পনের মধ্যবর্তী কোণ কত হয়? (প্রয়োগ)
⬤ ০°
খ ৯০°
গ ১৮০°
ঘ ৩৬০°
৯. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে কীভাবে অগ্রসর হয়? (অনুধাবন)
ক সমান্তরালে
⬤ লম্বভাবে
গ বিক্ষিপ্তভাবে
ঘ নিরবচ্ছিন্নভাবে
১০. পরপর পাশাপাশি একটি তরঙ্গশীর্ষ ও একটি তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্ব কত? (প্রয়োগ)
ক λ
খ ২λ
⬤ λ/২
ঘ ৪λ
১১. কম্পনের দিক উপর-নিচ বা ডানে-বামে হলে তরঙ্গের গতি কোন দিক হবে? (অনুধাবন)
ক উপর দিকে
⬤ অনুভূমিক দিকে
গ নিচের দিকে
ঘ ডান দিকে
১২. পুকুরের স্থির পানিতে ঢিল ছুড়লে কী ঘটে? (অনুধাবন)
ক পানির তাপমাত্রা বৃদ্ধি পায়
খ পানি আয়তনে কমে
⬤ পানির কণাগুলো আন্দোলিত হয়
ঘ পানির কণাগুলো স্থানান্তরিত হয়
১৩. তরঙ্গ হলো— (জ্ঞান)
ক পর্যাবৃত্ত গতি
⬤ পর্যাবৃত্ত আন্দোলন
গ রৈখিক গতি
ঘ সরলরৈখিক আন্দোলন
১৪. জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে কী তরঙ্গ বলে? (জ্ঞান)
ক পর্যাবৃত্ত
⬤ যান্ত্রিক
গ তড়িৎচৌম্বক
ঘ চৌম্বক
১৫. তরঙ্গ দ্বারা একস্থান থেকে অন্যস্থানে কী সঞ্চালিত হয়? (জ্ঞান)
ক তাপ
⬤ শক্তি
গ গতি
ঘ ভর
১৬. নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ? (অনুধাবন)
⬤ শব্দ তরঙ্গ
খ আলোক তরঙ্গ
গ তাপ তরঙ্গ
ঘ এক্স-রে
১৭. নদীতে বা পুকুরে একটি ঢিল ছুড়লে পানি আন্দোলিত হয়ে যে ধরনের তরঙ্গের সৃষ্টি হয় তা— (অনুধাবন)
⬤ অনুপ্রস্থ তরঙ্গ
খ অনুদৈর্ঘ্য তরঙ্গ
গ অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ উভয়ই হতে পারে
ঘ তরঙ্গ সৃষ্টি নাও হতে পারে
১৮. কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? (অনুধাবন)
ক নদীতে সৃষ্ট তরঙ্গ
খ আলোক তরঙ্গ
⬤ শব্দ তরঙ্গ
ঘ গিটারের তারের তরঙ্গ
১৯. তরঙ্গ স্থানান্তরিত করে কোনটি? (অনুধাবন)
ক অণু
⬤ শক্তি
গ বস্তু
ঘ বল
২০. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিক তরঙ্গের দিকের সাথে— (অনুধাবন)
ক সমান্তরাল থাকে
খ ৪৫° কোণে থাকে
⬤ সমকোণে থাকে
ঘ যেকোনো কোণে থাকে
২১. কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়? (অনুধাবন)
⬤ পানির তরঙ্গ
খ শব্দ তরঙ্গ
গ বেতার তরঙ্গ
ঘ আলোক তরঙ্গ
২২. তরঙ্গ কয় প্রকার? (জ্ঞান)
⬤ দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
২৩. কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ? (অনুধাবন)
ক বেতার তরঙ্গ
খ পানির তরঙ্গ
গ আলোর তরঙ্গ
⬤ স্প্রিং-এ সৃষ্ট তরঙ্গ
২৪. পুকুরের পানির ঢেউয়ের গতি কোন প্রকৃতির? (উচ্চতর দক্ষতা)
ক অপর্যাবৃত্ত
⬤ পর্যাবৃত্ত
গ বৃত্তাকার
ঘ উপবৃত্ত
২৫. নদী বা সাগরের পানির ঢেউ কিরূপ তরঙ্গ? (জ্ঞান)
⬤ আড় তরঙ্গ
খ লম্বিক তরঙ্গ
গ তড়িৎচৌম্বক
ঘ ভূতরঙ্গ
২৬. যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তাকে কী বলে? (জ্ঞান)
ক অনুদৈর্ঘ্য তরঙ্গ
⬤ অনুপ্রস্থ তরঙ্গ
গ সরলছন্দিত তরঙ্গ
ঘ সংকোচন তরঙ্গ
২৭. বেতার তরঙ্গ কী ধরনের তরঙ্গ? (জ্ঞান)
ক যান্ত্রিক তরঙ্গ
খ তড়িৎচৌম্বক তরঙ্গ
⬤ আড় তরঙ্গ
ঘ অনুদৈর্ঘ্য তরঙ্গ
২৮. তরঙ্গের বৈশিষ্ট্য হলো— (অনুধাবন)
i. মাধ্যমের কণার স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু মাধ্যমের কণা স্থানান্তরিত হয় না
ii. মাধ্যমের কণাগুলো একই বেগে স্পন্দিত হয়
iii. বেতার তরঙ্গ আড়তরঙ্গ, তাই আড় তরঙ্গই শক্তি ও তথ্য সঞ্চারণ করে
নিচের কোনটি সঠিক?
⬤ i
খ ii
গ iii
ঘ i ও iii
২৯. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে— (অনুধাবন)
i. দুটি পরপর তরঙ্গশীর্ষের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গদৈর্ঘ্য বলে
ii. একটি তরঙ্গশীর্ষ এবং একটি তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গদৈর্ঘ্য বলে
iii. মাধ্যমের কণাগুলো তরঙ্গের অভিমুখের সাথে লম্বভাবে কাঁপে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
⬤ ii ও iii
ঘ i, ii ও iii
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
৩০. অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে অন্যতম হলো— (অনুধাবন)
i. বেতার তরঙ্গ
ii. আলোক তরঙ্গ
iii. শব্দ তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক i
খ ii
⬤ iii
ঘ i ও ii
৩১. তরঙ্গ বুঝিয়ে দেয়— (উচ্চতর দক্ষতা)
i. মাধ্যমের কণাগুলোর ঘূর্ণন
ii. মাধ্যমের কণাগুলো স্পন্দন
iii. মাধ্যমের কণাগুলোর চলন গতি
নিচের কোনটি সঠিক?
ক i
⬤ ii
গ i ও iii
ঘ ii ও iii
৩২. তরঙ্গে— (অনুধাবন)
i. কণাগুলোর স্থায়ী স্থানান্তর হয়
ii. প্রতিফলন ও প্রতিসরণ ঘটে
iii. একস্থান থেকে অন্যস্থানে শক্তি সঞ্চালিত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii
৩৩. তরঙ্গের বৈশিষ্ট্য হলো— (অনুধাবন)
i. তরঙ্গের বেগ ও মাধ্যমের কণাসমূহের স্পন্দনের বেগ একই
ii. তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে
iii. তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii
৩৪. চিত্রে সৃষ্ট তরঙ্গের নাম কী? (উচ্চতর দক্ষতা)
ক অনুপ্রস্থ তরঙ্গ
⬤ অনুদৈর্ঘ্য তরঙ্গ
গ স্থির তরঙ্গ
ঘ যান্ত্রিক তরঙ্গ
৩৫. স্প্রিং-এর কুণ্ডলীগুলোর স্পন্দন তরঙ্গের দিকের সাথে কীভাবে হচ্ছে? (প্রয়োগ)
⬤ লম্বভাবে
খ সমান্তরালে
গ সমকোণে
ঘ তির্যকভাবে
৩৬. পরপর কয়টি তরঙ্গশীর্ষ বা তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গদৈর্ঘ্য বলে? (জ্ঞান)
ক ১
⬤ ২
গ ৩
ঘ ৪
৩৭. দুইটি কণা একই সময়ে একই দিকে নিজস্ব সাম্যাবস্থা অতিক্রম করলে তাকে কী বলে? (উচ্চতর দক্ষতা)
ক ধনাত্মক দশা সম্পন্ন কণা
খ ঋণাত্মক দশা সম্পন্ন কণা
⬤ সমদশা সম্পন্ন কণা
ঘ বিপরীত দশা সম্পন্ন কণা
৩৮. তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে কী বলে? (জ্ঞান)
ক পর্যায়কাল
খ বিস্তার
⬤ পূর্ণ স্পন্দন
ঘ তরঙ্গদৈর্ঘ্য
৩৯. তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার যেকোনো মুহূর্তের গতির সম্যক অবস্থাকে কী বলে? (জ্ঞান)
ক কম্পাঙ্ক
খ বিস্তার
⬤ দশা
ঘ স্পন্দন
৪০. কম্পাঙ্কের এককের নাম কী? (জ্ঞান)
ক মিটার
খ নিউটন
⬤ হার্জ (Hz)
ঘ মিটার/সে
৪১. এক হার্জ সমান কত? (জ্ঞান)
ক ৩.১৪ s⁻¹
খ ২ s⁻¹
⬤ ১ s⁻¹
ঘ ১ s⁻²
৪২. কোনো কণার পর্যায়কাল বেশি হলে কী ঘটবে? (অনুধাবন)
⬤ কম্পাঙ্ক কম হবে
খ কম্পাঙ্ক বেশি হবে
গ কম্পাঙ্ক একই থাকবে
ঘ এটি থেমে যাবে
৪৩. কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কেমন? (অনুধাবন)
ক পরস্পরের সমানুপাতিক
⬤ পরস্পরের ব্যস্তানুপাতিক
গ পরস্পরের বর্গমূলের সমানুপাতিক
ঘ পরস্পরের ঘনমূলের সমানুপাতিক
৪৪. স্পন্দনশীল কোনো কণা প্রতি সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে? (জ্ঞান)
ক তরঙ্গের বেগ
⬤ কম্পাঙ্ক
গ বিস্তার
ঘ পর্যায়কাল
৪৫. তরঙ্গদৈর্ঘ্যের একক কী? (জ্ঞান)
ক s⁻¹
খ Hz
⬤ m
ঘ cycle/s
৪৬. ১ সেকেন্ডে কোনো কণা ১টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে তাকে কত হার্জ বলে? (জ্ঞান)
ক ২ Hz
⬤ ১ Hz
গ ৩ Hz
ঘ ৪ Hz
৪৭. পরপর দুটি সমদশার মধ্যে বিস্তার সংখ্যা কয়টি? (উচ্চতর দক্ষতা)
⬤ ২টি
খ ১টি
গ ৩টি
ঘ ৪টি
৪৮. কোনো বস্তু ৫ সেকেন্ডে ১০০টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে কম্পাঙ্ক কত? (প্রয়োগ)
ক ১০০ Hz
⬤ ২০ Hz
গ ১১০০ Hz
ঘ ১২০ Hz
৪৯. কোনো তরঙ্গের কম্পাঙ্ক ১ Hz হলে পর্যায়কাল কত? (প্রয়োগ)
⬤ ১ s
খ ১২ s
গ ১২০ s
ঘ ১৬০ s
৫০. পূর্ণকম্পনে যে সময় লাগে, সে সময়ে তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে কী বলে? (জ্ঞান)
ক বিস্তার
খ তরঙ্গ বেগ
গ তরঙ্গচূড়া
⬤ তরঙ্গদৈর্ঘ্য
৫১. নির্দিষ্ট দিকে তরঙ্গ ১ s সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে? (জ্ঞান)
⬤ তরঙ্গ বেগ
খ দশা
গ বিস্তার
ঘ পূর্ণ স্পন্দন
৫২. দশা সম্পর্কিত কোন উক্তিটি সবচেয়ে মানানসই? (উচ্চতর দক্ষতা)
⬤ বিশেষ মুহূর্তে কম্পমান কণার সরণ, বেগ ও ত্বরণের অবস্থা
খ দুটি কণার সরণ একই হলে তাদের দশা ভিন্ন হবে
গ দশার পরিবর্তনের সাথে সাথে তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হয়
ঘ দশা সর্বদা কম্পাঙ্কের চেয়ে কম
৫৩. নিচের তথ্যগুলো লক্ষ কর— (উচ্চতর দক্ষতা)
i. পূর্ণ স্পন্দনে বস্তু যে বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার সেই বিন্দুতে ফিরে আসে
ii. যে সময় পরপর তরঙ্গের পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়কাল বলে
iii. পর্যায়কালের একক সেকেন্ড
নিচের কোনটি সঠিক?
খ i ও ii
গ i ও iii
ঘ ii ও iii
⬤ i, ii ও iii
৫৪. নিচের তথ্যগুলো লক্ষ কর— (উচ্চতর দক্ষতা)
i. তরঙ্গ সৃষ্টি হয় কম্পনশীল বস্তু থেকে
ii. কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক তরঙ্গের কম্পাঙ্কের সমান
iii. এক সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হলে তাকে ১ Hz বলে
নিচের কোনটি সঠিক?
খ i ও ii
গ i ও iii
ঘ ii ও iii
⬤ i, ii ও iii
৫৫. কম্পাঙ্কের একক হচ্ছে— (প্রয়োগ)
i. Hz
ii. s⁻¹
iii. s
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii
৫৬. অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হলো— (প্রয়োগ)
i. আলোক তরঙ্গ
ii. শব্দ তরঙ্গ
iii. বেতার তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক i
খ i ও ii
⬤ i ও iii
ঘ i, ii ও iii
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free