এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের (আলোর প্রতিফলন) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:

১. নিচের কোনটির মাধ্যমে আমরা কোনো বস্তু দেখতে পাই? (জ্ঞান)
ক বায়ু
⬤ আলো
গ শব্দ
ঘ তাপ


২. শূন্যস্থানে আলোর বেগ কত? (জ্ঞান)
ক 4 × 10⁸ ms⁻¹
খ 2 × 10⁸ ms⁻¹
⬤ 3 × 10⁸ ms⁻¹
ঘ 5 × 10⁸ ms⁻¹


৩. বস্তু থেকে আলো চোখের রেটিনায় কিসের সৃষ্টি করে? (প্রয়োগ)
ক প্রতিসরণ
খ প্রতিফলন
⬤ প্রতিবিম্ব
ঘ সমবর্তন


৪. কোনটির ক্ষেত্রে সমবর্তন ঘটে? (জ্ঞান)
ক শব্দ
⬤ আলো
গ তড়িৎ তীব্রতা
ঘ আর্দ্রতা


৫. আলোর ক্ষেত্রে ঘটে— (উচ্চতর দক্ষতা)
i. প্রতিফলন
ii. অপবর্তন
iii. সমবর্তন

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
⬤ i, ii ও iii


৬. আলোর ধর্ম হলো— (অনুধাবন)
i. কোনো স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমে আলো সরলপথে চলে
ii. এটি এক ধরনের তড়িৎচৌম্বক তরঙ্গ
iii. শূন্যস্থানে আলোর বেগ c = 3 × 10⁸ ms⁻¹

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
⬤ i, ii ও iii


৭. যেসব বস্তু নিজে থেকে আলো নিঃসরণ করে তাদেরকে কী বলে? (জ্ঞান)
ক দীপ্তিহীন বস্তু
⬤ দীপ্তিমান বস্তু
গ সাদা বস্তু
ঘ কালো বস্তু


৮. দুটি মাধ্যমের বিভেদতল থেকে আলো প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কী বলে? (জ্ঞান)
⬤ প্রতিফলন
খ প্রতিসরণ
গ ব্যতিচার
ঘ অপবর্তন


৯. যে পৃষ্ঠ থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে কী বলে? (জ্ঞান)
⬤ প্রতিফলক পৃষ্ঠ
খ প্রতিসরণ পৃষ্ঠ
গ আপতন পৃষ্ঠ
ঘ প্রতিফলন পৃষ্ঠ


১০. প্রতিফলনের সূত্র কয়টি? (জ্ঞান)
⬤ ২টি
খ ৩টি
গ ৪টি
ঘ ৬টি


১১. প্রতিফলনের সূত্র কোনটি? (অনুধাবন)
ক আপতিত রশ্মি = প্রতিফলিত রশ্মি
খ আপতন কোণ > প্রতিফলন কোণ
গ আপতন কোণ < প্রতিফলন কোণ
⬤ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে


১২. প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে প্রতিফলনকে কয়ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
ক ৫
খ ৪
গ ৩
⬤ ২


১৩. আপতন কোণ ৩০° হলে প্রতিফলন কোণ হবে? (জ্ঞান)
⬤ ৩০°
খ ৬০°
গ ১৫°
ঘ ৪৫°


১৪. অমসৃণ প্রতিফলকে আলোর প্রতিফলন কিরূপ হয়? (অনুধাবন)
ক নিয়মিত প্রতিফলন
⬤ ব্যাপ্ত প্রতিফলন
গ কোনো প্রতিফলন ঘটে না
ঘ সুষম প্রতিফলন


১৫. আলোর প্রতিফলন নির্ভর করে— (অনুধাবন)
i. প্রতিফলকের মসৃণতা
ii. আপতন কোণ
iii. আলোর বর্ণ

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii


১৬. আমরা বস্তু দেখতে পাই যখন— (অনুধাবন)
i. বস্তু দীপ্তিমান হয়
ii. বস্তু আলো প্রতিফলন করে
iii. আমাদের চোখ থেকে আলো বস্তুর উপর পড়ে

নিচের কোনটি সঠিক?
ক i
⬤ i ও ii
গ i ও iii
ঘ i, ii ও iii


১৭. প্রতিফলনের প্রথম সূত্র অনুসারে একই সমতলে থাকবে— (অনুধাবন)
i. আপতিত রশ্মি
ii. প্রতিফলিত রশ্মি
iii. আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
⬤ i, ii ও iii


১৮. বস্তু অনুজ্জ্বল দেখার কারণ— (অনুধাবন)
i. সুষম প্রতিফলন
ii. ব্যাপ্ত প্রতিফলন
iii. অমসৃণ প্রতিফলক

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii


২১. একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ৫০ cm হলে, এর বক্রতার ব্যাসার্ধ কত? (প্রয়োগ)
ক ২৫ cm
খ ৭৫ cm
⬤ ১০০ cm
ঘ ১৫০ cm


২২. একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ ১২ cm হলে, ফোকাস দূরত্ব কত? (প্রয়োগ)
⬤ ৬ cm
খ ১২ cm
গ ১৮ cm
ঘ ২৪ cm


২৩. অবতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দুর নাম কী? (জ্ঞান)
ক বক্রতার কেন্দ্র
খ আলোক কেন্দ্র
গ ফোকাস
⬤ মেরু


২৪. গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
⬤ ফোকাস তল
খ বক্রতার ব্যাসার্ধ
গ ফোকাস দূরত্ব
ঘ গৌণ অক্ষ


২৫. কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে সে পৃষ্ঠকে কী বলে? (জ্ঞান)
ক উত্তল দর্পণ
⬤ সমতল দর্পণ
গ অবতল দর্পণ
ঘ উত্তল লেন্স


২৬. গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে? (জ্ঞান)
⬤ ফোকাস দূরত্ব
খ বক্রতার ব্যাসার্ধ
গ ফোকাস তল
ঘ প্রধান অক্ষ


২৭. ফোকাস তল প্রধান অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? (প্রয়োগ)
ক ০°
খ ৬০°
⬤ ৯০°
ঘ ১৮০°


২৮. প্রতিফলিত আলোক রশ্মি কোন দর্পণে মিলিত হয় না? (জ্ঞান)
ক অবতল
খ সমতল
⬤ উত্তল
ঘ অভিসারী


২৯. গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের কেন্দ্রকে দর্পণের কী বলে? (জ্ঞান)
⬤ বক্রতার কেন্দ্র
খ মেরু
গ প্রধান ফোকাস
ঘ বক্রতার ব্যাসার্ধ


৩০. মেরু ও বক্রতার কেন্দ্রকে ছেদ করে কোনটি? (জ্ঞান)
ক গৌণ অক্ষ
⬤ প্রধান অক্ষ
গ প্রধান ফোকাস
ঘ ফোকাস তল


৩১. মেরু বিন্দু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ যেকোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে কী বলে? (জ্ঞান)
⬤ গৌণ অক্ষ
খ প্রধান অক্ষ
গ বক্রতার কেন্দ্র
ঘ প্রধান ফোকাস


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


৩২. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে? (জ্ঞান)
ক বিম্ব
খ লেন্স
⬤ দর্পণ
ঘ প্রিজম


৩৩. দর্পণে কোনটি ঘটে? (জ্ঞান)
ক প্রতিসরণ
⬤ প্রতিফলন
গ ব্যতিচার
ঘ সমবর্তন


৩৪. দর্পণ প্রধানত কত প্রকার? (জ্ঞান)
⬤ দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ


৩৫. গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে? (জ্ঞান)
ক কেন্দ্র
⬤ মেরু
গ অক্ষ
ঘ ব্যাসার্ধ


৩৬. গোলীয় দর্পণে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কী বলে? (জ্ঞান)
ক প্রধান অক্ষ
খ ফোকাস দূরত্ব
গ বক্রতার ব্যাস
⬤ বক্রতার ব্যাসার্ধ


৩৭. গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এর বক্রতার ব্যাসার্ধের কত হবে? (প্রয়োগ)
⬤ অর্ধেক
খ দ্বিগুণ
গ সমান
ঘ দুই-তৃতীয়াংশ


৩৮. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ৩০ cm হলে এর বক্রতার ব্যাসার্ধ কত? (প্রয়োগ)
⬤ ৬০ cm
খ ৪০ cm
গ ৩০ cm
ঘ ২৫ cm


৩৯. সিলভারিং কী? (অনুধাবন)
ক লোহার উপর ধাতুর প্রলেপ
খ টিনের উপর ধাতুর প্রলেপ
⬤ কাচের উপর ধাতুর প্রলেপ
ঘ প্লাটিনামের উপর ধাতুর প্রলেপ


৪০. সাধারণত আয়নার পেছনে কোন ধাতুর প্রলেপ দেয়া থাকে? (জ্ঞান)
⬤ রুপার
খ লোহার
গ সিসার
ঘ স্টিলের


৪১. অবতল দর্পণ আলোকরশ্মিকে কী করে? (জ্ঞান)
⬤ অভিসারী করে
খ অপসারী করে
গ সমান্তরাল করে
ঘ ছড়িয়ে দেয়


৪২. উত্তল দর্পণ আলোকরশ্মিকে কী করে? (জ্ঞান)
⬤ অপসারী করে
খ বিস্তৃত করে
গ অভিসারী করে
ঘ অবমিত করে


৪৩. ফোকাস তলের বৈশিষ্ট্য— (অনুধাবন)
i. এটি প্রধান অক্ষের সাথে লম্ব
ii. এটি প্রধান ফোকাসগামী
iii. প্রধান ফোকাস, ফোকাস তলের একটি বিন্দু

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii


৪৪. গোলীয় দর্পণ হওয়ার শর্ত— (অনুধাবন)
i. দর্পণের পৃষ্ঠ মসৃণ হবে
ii. আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন হবে
iii. দর্পণ বেশ পুরু হবে

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii


৪৫. প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছ— (অনুধাবন)
i. অবতল দর্পণে অভিসারী হয়
ii. উত্তল লেন্সে অভিসারী হয়
iii. প্রধান ফোকাস দিয়ে যায়

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
⬤ i, ii ও iii


৪৬. সমতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য— (অনুধাবন)
i. দর্পণের পুরুত্ব বেশি হতে হবে
ii. দর্পণের কাচ বায়ু বুদবুদ-শূন্য হতে হবে
iii. দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii


৪৭. গোলীয় দর্পণ— (অনুধাবন)
i. অবতল
ii. উত্তল
iii. সমতল

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii


৪৮. উত্তল দর্পণ আলোকরশ্মিকে— (অনুধাবন)
i. অপসারী করে
ii. কাল্পনিক ফোকাসে মিলিত করে
iii. অভিসারী করে

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii


৪৯. অবতল দর্পণ আপতিত আলোকরশ্মিসমূহকে— (অনুধাবন)
i. অপসারী করে
ii. অভিসারী করে
iii. প্রকৃতপক্ষে মিলিত করে

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
⬤ ii ও iii
ঘ i, ii ও iii


৫০. কাচের উপর প্রলেপ লাগানোকে বলে— (অনুধাবন)
i. পারা লাগানো
ii. সিলভারিং
iii. সেন্টারিং

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
⬤ ii ও iii
ঘ i, ii ও iii


৫১. নিচের তথ্যসমূহ লক্ষ কর : (উচ্চতর দক্ষতা)
i. উত্তল দর্পণ একটি অপসারী দর্পণ
ii. উত্তল দর্পণ একটি অভিসারী দর্পণ
iii. উত্তল দর্পণে প্রতিফলিত রশ্মি এক বিন্দুতে মিলিত হয় না

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii


৫২. একটি ২০ cm ব্যাসবিশিষ্ট ফাঁপা গোলক কেটে এর বাইরের পৃষ্ঠে পারা লাগানো হলো। যে দর্পণটি তৈরি হলো সেটি কিরূপ? (অনুধাবন)
⬤ অবতল
খ উত্তল
গ সমতল
ঘ উত্তল-অবতল


৫৩. দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত? (প্রয়োগ)
ক ২০ cm
খ ১৫ cm
⬤ ১০ cm
ঘ ৫ cm


৫৪. প্রতিবিম্ব সাধারণত কয় প্রকার? (জ্ঞান)
ক পাঁচ
খ চার
গ তিন
⬤ দুই


৫৫. আয়নার উপস্থিতির জন্য নতুন অবস্থানে আমরা বস্তুর যে প্রতিচ্ছবি দেখতে পাই তাই হলো ঐ বস্তুর— (জ্ঞান)
⬤ প্রতিবিম্ব
খ অবস্থান
গ আকৃতি
ঘ প্রকৃতি


৫৬. বাস্তব বিম্ব তৈরি হয়— (অনুধাবন)
i. সিনেমার পর্দায়
ii. ডিজিটাল ক্যামেরায়
iii. সমতল দর্পণে

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii


৫৭. একটি বিম্বের পূর্ণ বিবরণের জন্য— (অনুধাবন)
i. শুধু অবস্থানের উল্লেখ করলেই হবে
ii. অবস্থান ও প্রকৃতির উল্লেখ করতে হবে
iii. অবস্থান, প্রকৃতি ও আকৃতির উল্লেখ করতে হবে

নিচের কোনটি সঠিক?
ক i
খ ii
⬤ iii
ঘ i ও ii


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More:  এসএসসি পদার্থবিজ্ঞান নবম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *