আমাদের কথা তৃতীয় শ্রেণীর বাংলা: আজ স্কুলের প্রথম দিন। নতুন ক্লাসে উঠেছি সবাই। তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু। আমি তৃতীয় শ্রেণিতে পড়ি। আমার সাথে আমার বন্ধুরাও আছে। তিথি, মিতু, ঝিমিত এবং আরও অনেক বন্ধু। এই যে দেখো, আমার হাতে বাংলা বই। নতুন বই পড়তে অনেক মজা। আমরা বই পড়ব আর মজা করব।
আমাদের কথা তৃতীয় শ্রেণীর বাংলা:
বন্ধুদের কথা
তিথি: ঝিমিত, তুমি কেমন আছো?
ঝিমিত: ভালো আছি। তুমি?
তিথি : আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে দেখছি না।
ঝিমিত: ওই যে মিতু! মিতু, এদিকে এসো।
মিতু : তোমরা কেমন আছো?
তিথি : আমরা ভালো আছি। আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি।
মিতু : কী জিনিস?
তিথি: চকলেট এনেছি।
মিতু : চকলেট? দারুণ তো!
ঝিমিত: নাও, সবাই মিলে খাই।
মিতু : তোমাদের অনেক ধন্যবাদ।
তিথি : তোমাকেও ধন্যবাদ।
অনুশীলনী
১। খালি জায়গায় শব্দ বসাই।
ভালো, তুমি, বন্ধু, ধন্যবাদ, তৃতীয়;
(ক) আমি___শ্রেণিতে পড়ি।
(খ) আমার অনেক___আছে।
(গ) বই পড়তে___লাগে।
(ঘ) ___কেমন আছো?
(ঙ) তোমাকে ___জানাই।
উত্তর:
(ক) আমি তৃতীয় শ্রেণিতে পড়ি।
(খ) আমার অনেক বন্ধু আছে।
(গ) বই পড়তে ভালো লাগে।
(ঘ) তুমি কেমন আছো?
(ঙ) তোমাকে ধন্যবাদ জানাই।
অতিরিক্ত প্রশ্ন উত্তর:
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. রাজু কোন শ্রেণিতে পড়ে?
ক. ২য়
খ. ৩য়√
গ. ৪র্থ
ঘ. ৫ম
২. রাজুর হাতে কী বই?
ক. বাংলা√
খ. ইংরেজি
গ. গণিত
ঘ. বিজ্ঞান
৩. কোন আপা বাংলা পড়াবেন?
ক. হাসি আপা
খ. খুশি আপা√
গ. মিলি আপা
ঘ. ডলি আপা
৪. তিথি তার বন্ধুদের জন্য কী নিয়ে এসেছে?
ক. আইসক্রিম
খ. চিপস
গ. বিস্কিট
ঘ. চকলেট√
৫. ঝিমিত তার বন্ধুদের জন্য কী নিয়ে এসেছে?
ক. চকলেট
খ. আইসক্রিম
গ. আমলকী√
ঘ. জাম্বুরা
শূন্যস্থান পূরণ করো
১. আজ স্কুলের…….দিন
২. নতুন বছরে……..ক্লাসে উঠেছে সবাই।
৩. আজ অনেক……..লাগছে।
৪. রাজু………শ্রেণিতে পড়ে।
৫. রাজুর হাতে………….বই।
উত্তর:
১. আজ স্কুলের প্রথম দিন।
২. নতুন বছরে নতুন ক্লাসে উঠেছে সবাই।
৩. আজ অনেক ভালো লাগছে।
৪. রাজু তৃতীয় শ্রেণিতে পড়ে।
৫. রাজুর হাতে বাংলা বই।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
সত্য/মিথ্যা নির্ণয় করো:
১. আজ স্কুলের শেষ দিন।
২. সবাই পুরাতন ক্লাসে এসেছে।
৩. নতুন ক্লাসে এসে সবার ভালো লাগে।
৪. তিথির হাতে বাংলা বই।
৫. খুশি আপা বাংলার শিক্ষক।
উত্তর: ১. মিথ্যা; ২. মিথ্যা; ৩. সত্য; ৪. মিথ্যা; ৫. সত্য;
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. আজ সবার কেন অনেক ভালো লাগছে?
উত্তর: সবাই নতুন বছরে নতুন ক্লাসে উঠেছে বলে।
২. কে প্রথম নিজের পরিচয় দেয়?
উত্তর: রাজু।
৩. রাজু কোন শ্রেণিতে পড়ে?
উত্তর: তৃতীয় শ্রেণিতে।
৪. রাজুর তিনজন বন্ধুর নাম লেখ।
উত্তর: তিথি, মিতু ও ঝিমিত।
৫. রাজুর হাতে কী বই?
উত্তর: বাংলা বই।
৬. কে রাজুদের বাংলা পড়াবেন?
উত্তর: খুশি আপা।
৭. তিথি কার খোঁজ করে?
উত্তর: মিতুর।
৮. তিথি সবার জন্য কী এনেছে?
উত্তর: চকলেট।
৯. কে সবার জন্য চকলেট এনেছে?
উত্তর: তিথি।
১০. কে সবার জন্য আমলকী এনেছে?
উত্তর: ঝিমিত।
Codehorse Learn Free