এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর
বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা ১ম পত্র বিষয়ের সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করব।

সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর:

‘সুভা’ গল্পে বাকপ্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমতার প্রকাশ ঘটেছে। সুভা কথা বলতে পারে না। তাই সে মনের ভাব সবার মতো করে প্রকাশ করতে পারে না। বাবা-মা ও আপনজনেরা তাকে নিয়ে যে দুশ্চিন্তা করেন, তা সে বুঝতে পারে। তাই সে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করে। মা এমন মেয়ের জন্য লজ্জা ও বিরক্তি বোধ করেন, কিন্তু বাবা তাকে খুব ভালোবাসেন। সমবয়সী ছেলেমেয়েরা সুভাকে ভয় পায়। তাই সে বন্ধুত্ব পাতায় গোয়ালের দুটি গাভী সর্বশী ও পাঙ্গুলির সঙ্গে। ছাগল, বিড়ালও তার বন্ধু। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সুভা মুখর।

আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির সনদ। সুভার সঙ্গী আরেকজন ছিল- গোঁসাইদের ছোট ছেলে প্রতাপ। নিতান্ত অকর্মণ্য এই ছেলেটির শখ ছিল- নদীতে ছিপ ফেলে মাছ ধরা। বাক্যহীন সঙ্গী হিসেবে সে সুভার মর্যাদা বুঝত। সুভা তেঁতুলতলায় বসে কখনো জলের দিকে, কখনো ছিপের দিকে তাকিয়ে থেকে প্রতাপের কোনো কাজ করে দেওয়ার কথা ভাবত। সুভা প্রতাপের জন্য পান সাজিয়ে আনত। জগৎ-সংসারে সে আশ্রয় খুঁজে ফেরে প্রকৃতি ও মানুষের মাঝে। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং তাদের প্রতি আমাদের মনে স্নেহ-মমতা-ভালোবাসা জাগাতে চেয়েছেন।

প্রশ্ন ১। ‘বাঁখারি’ অর্থ কী?
উত্তর: বাঁখারি অর্থ কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি।

প্রশ্ন ২।. বাবা-মা’র কোন আয়োজন দেখে সুভার হৃদয় অশ্রু-বাষ্পে ভরে উঠেছিল?
উত্তর: বাবা-মায়ের বিদেশযাত্রার আয়োজন দেখে সুভার হৃদয় অশ্রু-বাষ্পে ভরে উঠেছিল।

প্রশ্ন ৩। সুভা কীসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন?
উত্তর: সুভা নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন।

প্রশ্ন ৪। সুভার গ্রামের নাম কী?
উত্তর: সুভার গ্রামের নাম চণ্ডীপুর।

প্রশ্ন ৫। ‘অনিমেষ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অনিমেষ’ শব্দের অর্থ অপলক, পলকহীন।

প্রশ্ন ৬। ‘সুভা’ গল্পে সুভার বাবার নাম কী?
উত্তর: ‘সুভা’ গল্পে সুভার বাবার নাম বাণীকণ্ঠ।

প্রশ্ন ৭। সুভা জলকুমারী হলে কী করত?
উত্তর: সুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত।

প্রশ্ন ৮। ‘শুক্লাদ্বাদশী’ অর্থ কী?
উত্তর: ‘শুক্লাদ্বাদশী’ অর্থ চাঁদের বারোতম দিন।

প্রশ্ন ৯। সুভা দিনে কয়বার গোয়ালঘরে যেত?
উত্তর: সুভা দিনে নিয়মিত তিনবার গোয়ালঘরে যেত।

প্রশ্ন ১০। সুভা কখন নদীতীরে এসে বসে?
উত্তর: সুভা অবসর পেলে নদীতীরে এসে বসে।

প্রশ্ন ১১। প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
উত্তর: ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন’ সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝত।

প্রশ্ন ১২। সুভা কার কাছে মুক্তির সনদ পায়?
উত্তর: সুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির সনদ পায়।

প্রশ্ন ১৩। ‘সুভা’ গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝত?
উত্তর: ‘সুভা’ গল্পে একমাত্র প্রতাপ সুভার মর্যাদা বুঝত।

প্রশ্ন ১৪। সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?
উত্তর: জন্ম থেকে সুভা কথা বলতে পারত না বলে সুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বিরক্ত ছিলেন।

প্রশ্ন ১৫। ‘কিশলয়’ অর্থ কী?
উত্তর: ‘কিশলয়’ অর্থ গাছের নতুন পাতা।

প্রশ্ন ১৬। সুভা দুই বাহুতে ধরণিকে এবং কাকে ধরে রাখতে চায়?
উত্তর: সুভা দুই বাহুতে ধরণিকে এবং প্রকাণ্ড মৃক মানবতাকে ধরে রাখতে চায়।


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


প্রশ্ন ১৭। ‘সুভা’ গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?
উত্তর: ‘সুভা’ গল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে।

প্রশ্ন ১৮। প্রতাপের প্রধান শখ কী?
উত্তর: প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা।

প্রশ্ন ১৯। প্রকৃতি সুভার কীসের অভাব পূরণ করে দেয়?
উত্তর: প্রকৃতি সুভার ‘ভাষার অভাব’ পূরণ করে দেয়।

প্রশ্ন ২০। ‘সুভা’ গল্পের গাভী দুটির নাম কী?
উত্তর: ‘সুভা’ গল্পের গাভী দুটির নাম ‘সর্বশী’ ও ‘পাঙ্গুলি’।

প্রশ্ন ২১। বাণীকণ্ঠর আর্থিক অবস্থা কেমন?
উত্তর: বাণীকণ্ঠর আর্থিক অবস্থা সচ্ছল।

প্রশ্ন ২২। গোঁসাইদের ছোট ছেলেটির নাম কী?
উত্তর: গোঁসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ।

প্রশ্ন ২৩। ‘ঝিল্লিরব’ অর্থ কী?
উত্তর: ‘ঝিল্লিরব’ অর্থ ঝিঁঝিঁ পোকার আওয়াজ বা শব্দে মুখর।

প্রশ্ন ২৪। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ২৫শে বৈশাখ জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ২৫। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ৭ই মে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ২৬। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।

প্রশ্ন ২৭। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন।

প্রশ্ন ২৮। এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভকরেন কে?
উত্তর: এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

প্রশ্ন ২৯। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় তাঁর কত বছর বয়সে?
উত্তর: পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়।

প্রশ্ন ৩০। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভকরেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

প্রশ্ন ৩১। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ৩২। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ৩৩। বাণীকণ্ঠর ছোট মেয়ের নাম কী?
উত্তর: বাণীকণ্ঠর ছোট মেয়ের নাম সুভাষিণী (সুভা)।

প্রশ্ন ৩৪। ছোট মেয়েটার নাম সুভাষিণী রাখা হয়েছিল কেন?
উত্তর: বড় দুই বোনের নামের সাথে মিলের অনুরোধে ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখা হয়েছিল।

প্রশ্ন ৩৫। সুভাষিণীকে সবাই সংক্ষেপে কী নামে ডাকত?
উত্তর: সুভাষিণীকে সবাই সংক্ষেপে ‘সুভা’ নামে ডাকত।

প্রশ্ন ৩৬। বাণীকণ্ঠর বড় মেয়ে দুটির বিয়ে কীভাবে হয়েছে?
উত্তর: দস্তুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বাণীকণ্ঠর বড় মেয়ে দুটির বিয়ে হয়েছে।

প্রশ্ন ৩৭। ছোট মেয়েটি পিতা-মাতার কোন অনুভূতির মতো বিরাজ করছিল?
উত্তর: ছোট মেয়েটি পিতা-মাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছিল।

প্রশ্ন ৩৮। সুভা কথা না বলতে পারলেও কী করতে পারত?
উত্তর: সুভা কথা না বলতে পারলেও অনুভব করতে পারত।

প্রশ্ন ৩৯। সুভা সব সময় কোন চেষ্টা করত?
উত্তর: সুভা সব সময় নিজেকে সবার কাছ থেকে গোপন করার চেষ্টা করত।

প্রশ্ন ৪০। সবাই কী করলে সুভা বাঁচে?
উত্তর: সবাই তাকে ভুলে গেলে সুভা বাঁচে।

প্রশ্ন ৪১। সুভার মা সুভাকে কীভাবে দেখতেন?
উত্তর: সুভার মা সুভাকে তার নিজের ত্রুটিস্বরূপ দেখতেন।

প্রশ্ন ৪২। মায়েরা মেয়েকে কীসের অংশরূপে দেখেন?
উত্তর: মায়েরা মেয়েকে নিজের অংশরূপে দেখেন।

প্রশ্ন ৪৩। মেয়ের কোনো ত্রুটি থাকলে মায়েরা তা কীভাবে দেখেন?
উত্তর: মেয়ের কোনো ত্রুটি থাকলে মায়েরা নিজের ত্রুটি হিসেবে দেখেন।

প্রশ্ন ৪৪। বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন?
উত্তর: বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে সুভাকে বেশি ভালোবাসতেন।

Read More: সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Read More: সুভা গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

Read More: সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

Read More: সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *