SSC সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা ১ম পত্র বিষয়ের সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করব।
SSC সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:
০১। “এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল” সুভা কোন কথা বুঝেছিল?
(ক) সে পিতামাতার নীরব হৃদয়ভার
(খ) সে বিধাতার অভিশাপস্বরূপ √
(গ) সে মায়ের গর্ভরে কলঙ্গ
(ঘ) পূর্ণিমা প্রকৃতিও তার মতো একাকিনী
০২। ‘সুভা’ গল্পে সুভার জীবনচিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কীসে?
(ক) বেদনায়
(খ) সৌন্দর্যে
(গ) রুদ্ররূপে
(ঘ) ভাষায় √
০৩। “প্রাণ-স্পন্দনে লক্ষ তরুর করে
জীবন প্রবাহ সঞ্চারি মর্মরে
বক্ষে জাগায়ে আগামী দিনের আশা।”
উদ্দীপকের ভাবটি সুভা গল্পের সুভার কোন অভিব্যক্তি ব্যক্ত করে?
(ক) পিতৃপ্রেম
(খ) প্রকৃতিপ্রেম √
(গ) বন্ধুবাৎসল্য
(ঘ) শৈশবপ্রীতি
০৪। সুভাকে নির্বাক ব্যাকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করত কোনটি?
(ক) বিড়ালশাবক
(খ) প্রকৃতি
(গ) নদী
(ঘ) গাভী দুটি √
০৫। সুভার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ ছিল?
(ক) একটি √
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
০৬। ‘বিজন মূর্তি’ শব্দটির অর্থ কী?
(ক) নির্জন প্রকৃতি
(খ) জন মানবহীন
(গ) নির্জন অবস্থা √
(ঘ) কোলাহলপূর্ণ
০৭। সুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়?
(ক) বিপুল নির্বাক প্রকৃতিতে √
(খ) স্বচ্ছ আকাশের সৌন্দর্যে
(গ) সর্বশী ও পাঙ্গুলির স্পর্শে
(ঘ) প্রতাপের সঙ্গে মাছ ধরার সময়
০৮। হাবিবের প্রাণাধিক প্রিয় গরু কালা মানিককে অভাবের তাড়নায় বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কালামনিকের চোখে পানি দেখে হাবিব গরু বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে।
উদ্দীপকের হাবিবের সাথে নিচের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?
(ক) প্রতাপ
(খ) সুভার মা
(গ) সুভা √
(ঘ) বাণীকণ্ঠ
০৯। হাবিবের প্রাণাধিক প্রিয় গরু কালা মানিককে অভাবের তাড়নায় বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কালামনিকের চোখে পানি দেখে হাবিব গরু বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে।
উক্ত সাদৃশ্যের কারণ কী?
i. পশুপ্রীতি
ii. জীবপ্রেম
iii. বিবেকবোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii √
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১০। কে সুভা’র গা চাটত?
(ক) ছাগল
(খ) বিড়াল
(গ) পাঙ্গুলি √
(ঘ) সর্বশী
১১। ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখে কে?
(ক) হরিহর
(খ) প্রতাপ
(গ) নীলমণি
(ঘ) বাণীকণ্ঠ √
১২। সুভা আপনাকে দেখিতেছে কেন?
(ক) বয়ঃসন্ধিকালে উপনীত বলে √
(খ) অবাঞ্ছিত কৌতূহলের জন্য
(গ) সঙ্গীহীন থাকায়
(ঘ) জ্যোৎস্না রাতে নিজেকে দেখতে
১৩। কে সুভার মর্যাদা বুঝত?
(ক) সুভার বাবা
(খ) প্রতাপ √
(গ) সর্বশী-পাঞ্জালি
(ঘ) সুভার মা
১৪। ‘সুভা’ গল্পে উল্লিখিত ‘গভীর নিস্তব্ধ পাতালপুরী’ কেমন?
(ক) ঝিল্লিরবপূর্ণ
(খ) তরুচ্ছায়াঘন
(গ) মণিদীপ্ত √
(ঘ) বিষাদশান্ত
১৫। ‘সুভা’ গল্পে ‘চির নিস্তব্ধ হৃদয় উপকূল’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) শান্ত হৃদয় √
(খ) কূলের সদৃশ্য
(গ) হৃদয়ের কিনার
(ঘ) হৃদয়ের মহত্ত্ব
১৬। সবশেষে অসহায় সুভা আত্মসমর্পণ করেছে কার কাছে?
(ক) ধরণির কাছে √
(খ) গাভী দুটির কাছে
(গ) মায়ের কাছে
(ঘ) বাণীকন্ঠের কাছে
১৭। সুভার সঙ্গীদের মধ্যে ভাষাবিশিষ্ট জীব বলা হয়েছে কাকে?
(ক) সর্বশী
(খ) পাঙ্গুলি
(গ) প্রতাপ √
(ঘ) বাণীকণ্ঠ
১৮। সুভা বিধাতার কাছে আলৌকিক ক্ষমতা প্রার্থনা করত-
i. প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য
ii. মায়ের বিরক্তি দূর করার জন্য
iii. বাকশক্তি ফিরে পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i √
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১৯। মধ্যবিত্ত গৃহিণী আচমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। আসাদ পাড়ার অন্যসব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। আচমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। উদ্দীপকের আসাদের মধ্যে ‘সুভা’ গল্পের সুভার কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায়?
(ক) দুঃখ
(খ) দুঃখ
(গ) সঙ্গীহীনতা
(ঘ) প্রতিবন্ধিতা √
২০। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
(ক) ১৯১৩ সালে √
(খ) ১৯১৪ সালে
(গ) ১৯১৫ সালে
(ঘ) ১৯১৫ সালে
২১। বাণীকণ্ঠ চিন্তিত হয়ে উঠলেন কেন?
(ক) প্রতাপের আচরণ দেখে
(খ) মেয়ের মধ্যে প্রকৃতিপ্রেম দেখে
(গ) সুভার বয়স বেড়ে যাওয়ায়
(ঘ) সুভাকে নিয়ে লোকনিন্দার কারণে √
২২। সুভা কখন নদীতটে শষ্পশয্যায় লুটিয়ে পড়ে?
(ক) পূর্ণিমা রাতে
(খ) তৃতীয়া চতুর্দশীতে
(গ) শুক্লাদ্বাদশীর রাতে √
(ঘ) বিজয়া দাশমীতে
২৩। সুভার বাবার নাম কী?
(ক) নীলমণি রায়
(খ) বাণীকণ্ঠ √
(গ) হরিহর রায়
(ঘ) প্রতাপ রায়
২৪। ‘সুভা’ গল্পে ‘চির নিস্তব্ধ হৃদয় উপকূল’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) শান্ত হৃদয় √
(খ) কূলের সদৃশ্য
(গ) হৃদয়ের কিনার
(ঘ) হৃদয়ের মহত্ত্ব
২৫। “তুমি আমাকে যাইতে দিয়ো না, মা।”- সুভার এ কথায় কী প্রকাশ পেয়েছে?
(ক) আকুলতা √
(খ) অস্থিরতা
(গ) প্রার্থনা
(ঘ) চঞ্চলতা
২৬। সুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন?
(ক) পিতামাতার নীরব হৃদয়ভার ভেবে
(খ) বিধাতার অভিশাপস্বরূপ মনে করে √
(গ) তাদেরকে এক-ঘরে করতে চায় বলে
(ঘ) সে মায়ের গর্ভকলঙ্ক- এ কথা মনে করে
২৭। ‘সুভা’ গল্পে পিতা-মাতার মনে কে সর্বদাই জাগরুক ছিল?
(ক) সুকেশিনী
(খ) সুভাষিণী √
(গ) সুহাসিনী
(ঘ) প্রতাপ
২৮। সবশেষে অসহায় সুভা আত্মসমর্পণ করেছে কার কাছে?
(ক) ধরণির কাছে √
(খ) গাভী দুটির কাছে
(গ) মায়ের কাছে
(ঘ) বাণীকন্ঠের কাছে
২৯। বিপুল নির্বাক প্রকৃতির কাছে সুভা কী পায়?
(ক) মুক্তির স্বাদ
(খ) মুক্তির আনন্দ
(গ) মুক্তির সনদ √
(ঘ) অকৃত্রিম ভালোবাসা
৩০। “আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো”- সুভা কথাটি কাকে বলেছিল?
(ক) তার মাকে
(খ) প্রকৃতিকে
(গ) নদীতটকে √
(ঘ) বাল্য-সখীকে
৩১। মধ্যবিত্ত গৃহিণী আচমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। আসাদ পাড়ার অন্যসব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। আচমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। উদ্দীপকের আচমার কোন দিকটি সুভার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ?
(ক) স্নেহ √
(খ) আশা
(গ) হতাশা
(ঘ) উৎকণ্ঠা
৩২। সুভা কার মতো শব্দহীন এবং সঙ্গীহীন?
(ক) নিস্তব্দ প্রভাতের মতো
(খ) নির্জন দ্বিপ্রহরের মতো √
(গ) প্রস্ফুটিত ফুলের মতো
(ঘ) দলছাড়া পাখির মতো
৩৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
(ক) বনফুল √
(খ) কড়ি ও কোমল
(গ) চিত্রা
(ঘ) চিত্র
৩৪। ‘শুক্লা দ্বাদশী’ বলতে কী বোঝায়?
(ক) চাঁদের দ্বিতীয় দিন
(খ) চাঁদের চতুর্থ দিন
(গ) চাঁদের ষষ্ঠ দিন
(ঘ) চাঁদের দ্বাদশ দিন √
৩৫। ‘শেষের কবিতা’ কোন প্রকৃতির রচনা?
(ক) কাব্যগ্রন্থ
(খ) উপন্যাস √
(গ) প্রবন্ধ
(ঘ) ছোটগল্প
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
৩৬। বাক্যহীন সুভার চোখের ভাষা ছিল-
i. অসীম উদার
ii. অতলস্পর্শ গভীর
iii. শব্দহীন এবং সঙ্গীহীন
নিচের কোনটি সঠিক?
(ক) ii ও iii
(খ) i ও ii √
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৩৭। সুভা নিজেকে সবসময় গোপন রাখতে চসুভা নিজেকে সবসময় গোপন রাখতে চেষ্টা করত, কারণ-
i. অত্যাচারের ভয়ে
ii. হীনম্মন্যতায় ভুগত
iii. কেউ তাকে বুঝতে চাইত না তিনি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii √
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৩৮। সুভার কোলে কে সুখনিদ্রার আয়োজন করিত?
(ক) সর্বশী
(খ) পাঙ্গুলি
(গ) ছাগলছানা √
(ঘ) বিড়ালশিশু
৩৯। “তুমি আমাকে যাইতে দিয়ো না, মা।”- একথার মধ্য দিয়ে সুভার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে?
i. চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা
ii. পরিবেশ ও প্রকৃতিতে থাকার ইচ্ছা
iii. মাকে ছেড়ে না যাওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii √
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৪০। “আমাকে সবাই ভুলিলে বাঁচি”- সুভার এ উক্তিতে প্রকাশ পেয়েছে-
i. হতাশা
ii. প্রত্যাশা
iii. বেদনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii √
(ঘ) i, ii ও iii
৪১। সুভাকে কে নিজের ত্রুটিম্বরূপ দেখতেন?
(ক) বাবা
(খ) মা √
(গ) বোন
(ঘ) ভাই
৪২। রাজুর বৈশিষ্ট্য ‘সুভা’ গল্পের কোন বাক্যে ফুটে উঠেছে?
(ক) প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করিয়া দেয় √
(খ) একজন সুবিস্তীর্ণ রৌদ্র, আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়
(গ) যদি জলকুমারী হইত; জল হইতে উঠিয়া সাপের মণি ঘাটে রাখিত
(ঘ) তাহার ওষ্ঠাধর ভাবের আভাসমাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত
৪৩। সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগল?
(ক) মায়ের
(খ) বাবার √
(গ) সর্বশীর
(ঘ) পাঙ্গুলির
৪৪। “কী রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস?”- প্রতাপের এই কথায় সুভার দুঃখ পাওয়ার কারণ কী?
(ক) অবহেলা √
(খ) নিষ্ঠুরতা
(গ) বিচ্ছেদ
(ঘ) প্রতারণা
৪৫। ‘সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া’ কোথায় লুটিয়ে পড়ে?
(ক) গোয়ালঘরে
(খ) ঢেঁকিশালায়
(গ) তেঁতুলতলায়
(ঘ) নদীতটে √
৪৬। ‘সুভা’ গল্পে সুভা কোন ধরনের প্রতিবন্ধী?
(ক) বুদ্ধি
(খ) শ্রবণ
(গ) দৃষ্টি
(ঘ) বাক্ √
৪৭। ‘সুভা’ গল্পে প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
(ক) বাষ্প্রতিবন্ধীর প্রতি সহানুভূতির কারণে
(খ) বাম্প্রতিবন্ধীর প্রতি সহানুভূতির কারণে
(গ) বিশেষ কাজে সাহায্য করার কারণে
(ঘ) মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিত বলে √
৪৮। সুভার চোখের ভাষা কেমন?
(ক) সুবিস্তৃত
(খ) ইঙ্গিতবাহী
(গ) অসীম উদার √
(ঘ) বিষাদশান্ত
৪৯। সুভা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল?
(ক) বাণীকন্ঠের
(খ) তার মায়ের
(গ) প্রতাপের √
(ঘ) প্রতিবেশীর
৫০। ডাগর চোখ মেলে সুভা কার মুখের দিকে চেয়ে থাকত?
(ক) সর্বশী-পাঙ্গুলির
(খ) বাবা-মায়ের
(গ) বিড়াল শাবকের √
(ঘ) প্রতাপের
প্রিয় শিক্ষার্থীরা, আরও বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর এবং এদের PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free