দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২২ নববর্ষ প্রশ্ন উত্তর: পহেলা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন। দিনটি আমাদের কাছে নববর্ষ নামে পরিচিত। নববর্ষে সারা দেশের মানুষ আনন্দে মেতে উঠে। এ দিন বিভিন্ন জায়গায় মেলা বসে। মেলায় বাঁশ-বেত ও মাটির তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায়। অনেক রকম মিষ্টিও পাওয়া যায়। মেলায় নাগরদোলা আসে। নাগরদোলায় চড়ে আমরা অনেক মজা করি।
দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২২ নববর্ষ প্রশ্ন উত্তর:
শব্দ শিখি
পহেলা – প্রথম।
বর্ষ – বছর।
নববর্ষ – নতুন বছর।
হালখাতা – পুরোনো বছরের দেনা-পাওনা মেটানোর উৎসব।
নৌকা বাইচ – নৌকা চালানোর প্রতিযোগিতা।
বলি ও লিখি
১. আমাদের নববর্ষ কোন দিন?
উত্তর : আমাদের নববর্ষ হলো বৈশাখ মাসের প্রথম দিন।
২. নববর্ষের দিনে সারা দেশে কী কী হয়?
উত্তর : নববর্ষের দিনে সারা দেশে মানুষ অনেক আনন্দ করে। মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়। শহর ও গ্রামে মেলা হয়। মেলায় মাটি, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন জিনিস এবং নানা রকম মিষ্টি ও খাবার পাওয়া যায়। শোভাযাত্রা, খেলা ও গানবাজনার আয়োজন করা হয়। গ্রামাঞ্চলে নৌকাবাইচ ও শহরে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়।
মেলায় গিয়ে কী কী কিনতে চাই তার একটি তালিকা করি।
উত্তর: আমি মেলায় গিয়ে যা যা কিনতে চাই তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
১. মাটির পুতুল;
২. মাটির হাতি;
৩. মাটির ঘোড়া;
৪. বাঁশ ও বেতের জিনিস;
৫. মিষ্টি;
৬. মজাদার খাবার।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. বাংলা বছরের প্রথম মাস কোনটি?
ক. বৈশাখ√
খ. জ্যৈষ্ঠ
গ. আষাঢ়
ঘ. শ্রাবণ
২. বৈশাখের প্রথম দিনকে কী বলা হয়?
ক. বিজয় দিবস
খ. শহিদ দিবস
গ. নববর্ষ√
ঘ. স্বাধীনতা দিবস
৩. ‘পহেলা’ শব্দের অর্থ কী?
ক. প্রথম√
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
৪. পহেলা বৈশাখে গ্রামের দোকানে কোন অনুষ্ঠান হয়?
ক. বর্ষবরণ
খ. হালখাতা√
গ. মেলা
ঘ. নাগরদোলা
৫. পহেলা বৈশাখে কী ওড়ানোর প্রতিযোগিতা হয়?
ক. পতাকা
খ. ঘুড়ি√
গ. বেলুন
ঘ. ফানুস
৬. নববর্ষে কোথায় হালখাতা হয়?
ক. গ্রামের দোকানে√
খ. স্কুল মাঠে
গ. খেলার মাঠে
ঘ. গৃহস্থ-বাড়ি
৭. নববর্ষে নদী, হাওড় ও বিলে কীসের প্রতিযোগিতা হয়?
ক. মাছধরা
খ. নৌকাবাইচ√
গ. লাঠি খেলা
ঘ. হোলি খেলা
৮. পুরনো বছরের দেনা-পাওনা মেটানোর উৎসবকে কী বলে?
ক. সংক্রান্তি
খ. খেরোখাতা
গ. পানচিনি
ঘ. হালখাতা√
৯. হালখাতা অনুষ্ঠানে দেনা-পাওনা মিটিয়ে সবাই মিলে কী খায়?
ক. দই-চিড়া
খ. মাংস-পোলাও
গ. মিষ্টি-জিলাপি√
ঘ. গুড়-মুড়ি
১০. নিচের কোনটি দেনা-পাওনা মেটানোর উৎসব?
ক. শোভাযাত্রা
খ. নৌকাবাইচ
গ. হালখাতা√
ঘ. নাগরদোলা
সত্য/মিথ্যা নির্ণয় করো:
১. বাংলা বছরে প্রথম মাস আষাঢ়।
উত্তর: মিথ্যা।
২. বৈশাখ মাসের প্রথম দিন নববর্ষ।
উত্তর: সত্য।
৩. হালখাতা হলো পুরোনো বছরের দেনা-পাওনা মেটানোর উৎসব।
উত্তর: সত্য।
৪. হালখাতা অনুষ্ঠানে দেনা-পাওনা মিটিয়ে সবাই মিলে গোস্ত-পোলাও খায়।
উত্তর: মিথ্যা।
৫. পহেলা বৈশাখে নৌকাবাইচ হয়।
উত্তর: সত্য।
৬. নৌকাবাইচ শহরের খেলা।
উত্তর: মিথ্যা।
৭. নৌকাবাইচের সময় ঢোল বাজানো হয়।
উত্তর: সত্য।
৮. হালখাতা গ্রামের কৃষকদের উৎসব।
উত্তর: মিথ্যা।
শূন্যস্থান পূরণ করো:
১. বাংলা বছরের প্রথম মাস ——।
২. বৈশাখ মাসের প্রথম দিন হলো ——-।
৩. নববর্ষে গ্রামের দোকানে ——- হয়।
৪. পুরনো বছরের দেনা-পাওনা মেটানো উৎসবকে ——- বলে।
৫. —— মাসের প্রথম দিন বাংলা নববর্ষ।
৬. পহেলা অর্থ ——-।
৭. নববর্ষে ——- ওড়ানোর প্রতিযোগিতা হয়।
৮. অনেক রঙের ঘুড়ি ——- ওড়ে।
৯. নববর্ষে হাটবাজারের পাশে ——- বসে।
১০. নববর্ষের মেলায় সবাই ——– চড়ে।
উত্তর:
১. বাংলা বছরের প্রথম মাস বৈশাখ।
২. বৈশাখ মাসের প্রথম দিন হলো পহেলা বৈশাখ।
৩. নববর্ষে গ্রামের দোকানে হালখাতা হয়।
৪. পুরনো বছরের দেনা-পাওনা মেটানোর উৎসবকে হালখাতা বলে।
৫. বৈশাখ মাসের প্রথম দিন বাংলা নববর্ষ।
৬. পহেলা অর্থ প্রথম।
৭. নববর্ষে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়।
৮. অনেক রঙের ঘুড়ি আকাশে ওড়ে।
৯. নববর্ষে হাটবাজারের পাশে মেলা বসে।
১০. নববর্ষের মেলায় সবাই নাগরদোলায় চড়ে।
মিলকরণ
| ১. বৈশাখ মাসের প্রথম দিন | ১. নৌকাবাইচ। |
| ২. পুরনো বছরের দেনা-পাওনা মেটানোর উৎসব | ২. নববর্ষের আয়োজন। |
| ৩. হালখাতা উৎসব পালিত হয় | ৩. ঢোল। |
| ৪. ছোটো-বড়ো সবাই মজা পায় | ৪. নববর্ষের মেলা |
| ৫. নৌকা চালানোর প্রতিযোগিতা | ৫. পহেলা বৈশাখ। |
| ৬. শোভাযাত্রা | ৬. গ্রামীণ খেলা। |
| ৭. নৌকাবাইচে বাজানো হয় | ৭. নতুন বছর। |
| ৮. মাটি, বাঁশ ও বেতের তৈরি জিনিস | ৮. নাগরদোলায় চড়ে। |
| ৯. দাঁড়িয়াবান্দা, লাঠিখেলা | ৯. গ্রামের দোকানে। |
| ১০. নববর্ষ | ১০. হালখাতা। |
উত্তর:
১. বৈশাখ মাসের প্রথম দিন পহেলা বৈশাখ।
২. পুরনো বছরের দেনা-পাওনা মেটানোর উৎসব হালখাতা।
৩. হালখাতা উৎসব পালিত হয় গ্রামের দোকানে।
৪. ছোটো-বড়ো সবাই মজা পায় নাগরদোলায় চড়ে।
৫. নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকাবাইচ।
৬. শোভাযাত্রা নববর্ষের আয়োজন।
৭. নৌকাবাইচে বাজানো হয় ঢোল।
৮. মাটি, বাঁশ ও বেতের তৈরি জিনিস নববর্ষের মেলা।
৯. দাঁড়িয়াবান্দা, লাঠিখেলা গ্রামীণ খেলা।
১০. নববর্ষ নতুন বছর।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
এককথায় উত্তর দাও:
১. বৈশাখ বাংলা বছরের কততম মাস?
উত্তর: প্রথম মাস।
২. বৈশাখ মাসের প্রথম দিনকে কী বলা হয়?
উত্তর: পহেলা বৈশাখ।
৩. আমরা পহেলা বৈশাখে কোন উৎসব পালন করি?
উত্তর: নববর্ষ।
৪. হালখাতা কী?
উত্তর: পুরনো বছরের দেনা-পাওনা মেটানোর উৎসব।
৫. নববর্ষের সময় গ্রামের দোকানে কী অনুষ্ঠান হয়?
উত্তর: হালখাতা।
৬. হালখাতা শেষে সবাই কী খায়?
উত্তর: মিষ্টি-জিলাপি।
৭. নৌকাবাইচ কী?
উত্তর: নৌকা চালানোর প্রতিযোগিতা।
৮. নৌকাবাইচের সময় কারা ঢোল বাজায়?
উত্তর: নৌকার মাঝিরা।
৯. নববর্ষে গ্রাম ও শহরে কী ওড়ানোর প্রতিযোগিতা হয়?
উত্তর: ঘুড়ি।
১০. নববর্ষে কোথায় মাটির তৈরি পুতুল, হাতি, ঘোড়া পাওয়া যায়?
উত্তর: মেলায়।
Codehorse Learn Free