দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
২য় শ্রেণি বাংলা

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৮ গ্রাম ও শহর প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৮ গ্রাম ও শহর প্রশ্ন উত্তর: আলোচ্য পাঠে গ্রাম ও শহরের মধ্যে একটি তুলনামূলক চিত্র অঙ্কন করা হয়েছে। এখানে গ্রামীণ জীবন ও প্রকৃতি এবং শহরের জীবন ও প্রকৃতির মধ্যকার পার্থক্য তুলে ধরা হয়েছে। সবশেষে দেখানো হয়েছে, বিভিন্নতা যা-ই থাকুক, গ্রাম ও শহর নিজ নিজ অবস্থানে নিজের মতোই সুন্দর।

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৮ গ্রাম ও শহর প্রশ্ন উত্তর:

পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান

শব্দ শিখি:

চিড়িয়াখানা – যেখানে দেখানোর জন্য পশুপাখি রাখা হয়।
শিশুপার্ক – শিশুদের বিনোদনের জায়গা।
কুমোর – যারা মাটি দিয়ে জিনিস বানায়।
চাষি – যারা চাষ করে।

বাক্য লিখি:

শহর ———–
দালান ———
পুকুর ———-
মাটি ———–

উত্তর:

শহর – আমার বাবা শহরে চাকরি করেন।
দালান – ঢাকা শহরে অনেক বড় বড় দালান রয়েছে।
পুকুর – আমাদের বাড়িতে পুকুর আছে।
মাটি – মাটির পুতুল দেখতে খুব সুন্দর।


নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি।

প্যাক প্যাঁক, গ্রামে, পুকুর, মাস, আনন্দ, সাথে।

এর কয়েক —— পরের ঘটনা। তিথি মার —— মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা ——– থাকেন। তাঁদের বাড়ির পাশে ——–। সেখানে হাঁস ——- করে ঘুরে বেড়ায়। দেখে তিথির ——- হয়।

উত্তর:

এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাঁদের বাড়ির পাশে পুকুর। সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়।

বলি ও লিখি

১. আমিন শহরের কী কী দেখে অবাক হয়েছে?
উত্তর : শহরে অনেক গাড়ি ও মানুষ, বিভিন্ন রকম দোকান এবং আরও বিভিন্ন জিনিস দেখে আমিন অবাক হয়েছে।

২. তিথির কেন গ্রাম ভালো লাগে?
উত্তর: গ্রামে অনেক গাছপালা। গাছে গাছে অনেক পাখি। রাস্তার দুধারে ফসলের খেত। চাষিরা সেখানে চাষ করে। তাছাড়া গ্রামে পুকুর আছে। পুকুরে হাঁস প্যাক প্যাঁক করে ঘুরে বেড়ায়। এসব দেখে তিথির অনেক আনন্দ হয়। এ কারণে গ্রাম তার ভালো লাগে।

৩. গ্রাম ও শহরের মিল অমিল বলি।
উত্তর: গ্রামে একটি বাড়িতে একটি পরিবার থাকে। শহরে একটি দালানে অনেক পরিবার থাকে। শহরে পার্ক, চিড়িয়াখানা আছে। গ্রামে এগুলো নেই। গ্রামে পুকুর, গাছপালা, ফসলের খেত আছে, শহরে এসব দেখা যায় না।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. আমিন কোথায় বেড়াতে যায়?
ক. গ্রামে
খ. শহরে√
গ. নানার বাড়ি
ঘ. খালার বড়ি

২. যারা মাটি দিয়ে হাঁড়ি বানায় তাদের কী বলে?
ক. কামার
গ. মাঝি
খ. কুমোর√
ঘ. জেলে

৩. আমিনের ফুপাতো বোনের নাম কী?
ক. বিথি
খ. যুথি
গ. তিথি√
ঘ. চৈতি

৪. যারা খেতে ফসল ফলান তাদের কী বলে?
ক. মাঝি
খ. জেলে
গ. কুমোর
ঘ. চাষি√

৫. আমিন কোথায় গিয়ে বাঘ দেখেছে?
ক. চিড়িয়াখানা√
খ. শিশুপার্ক
গ. কুমোরপাড়া
ঘ. বাজার

৬. কোন প্রাণী প্যাক প্যাক করে?
ক. গরু
খ. ছাগল
গ. হাঁস√
ঘ. মুরগি

৭. তিথি কোথায় বেড়াতে যায়?
ক. চাচার বাড়ি
খ. মামার বাড়ি√
গ. খালার বাড়ি
ঘ. ফুপুর বাড়ি

৮. তিথি কার সাথে গ্রামে যায়?
ক. মা√
খ. বাবা
গ. দাদা
ঘ. দাদি

৯. তিথি মাটি দিয়ে কী বানানোর চেষ্টা করে।
ক. পুতুল
খ. খালা
গ. ব্যাংক
ঘ. হাঁড়ি√

১০. আমিন কোথায় থাকে?
ক. গ্রামে√
খ. শহরে
গ. বিদেশে
ঘ. ফুপুর বাড়ি

এককথায় উত্তর দাও।

১. আমিন শহরে এসেছে কেন?
উত্তর: বেড়ানোর জন্য।

২. আমিনের ফুপাতো বোনের নাম কী?
উত্তর: তিথি।

৩. তিথি কাদের বাড়ি বেড়াতে এসেছে?
উত্তর: মামার বাড়ি।

৪. কারা মাটি দিয়ে হাঁড়ি বানায়?
উত্তর: কুমোররা।

৫. আমিন কার বাড়িতে বেড়াতে এসেছে?
উত্তর: ফুপুর বাড়িতে।

৬. ফুপু আমিনকে কোথায় কোথায় বেড়াতে নিয়ে যান?
উত্তর: চিড়িয়াখানা ও শিশুপার্কে।

৭. আমিন কোথায় বাঘ দেখতে পায়?
উত্তর: চিড়িয়াখানায়।

৮. আমিন তিথিকে নিয়ে কোথায় যায়?
উত্তর: কুমোরপাড়ায়।

৯. তিথি মাটি দিয়ে কী বানানোর চেষ্টা করে?
উত্তর: হাঁড়ি।

১০. যারা ফসল ফলান তাদের কী বলে?
উত্তর: চাষি বা কৃষক।

১১. কোন প্রাণী প্যাক প্যাঁক করে?
উত্তর: হাঁস।

১২. আমিনের ফুপু কেমন বাড়িতে থাকেন?
উত্তর: বড়ো একটি দালানে।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

শূন্যস্থান পূরণ কর:

ক. —— গ্রামে থাকে।
খ. আমিনের ফুপাতো বোন ——-।
গ. তিথি মার সাথে ——– বাড়িতে বেড়াতে গেল।
ঘ. তাদের বাড়ির পাশে ——-।
ঙ. ——- প্যাক প্যাঁক করে ঘুরে বেড়ায়।
চ. তিথির মামাতো ভাই ———।
ছ. আমিন তিথিকে নিয়ে ——– যায়।
জ. তিথি মাটি দিয়ে ——– বানানোর চেষ্টা করে।
ঝ. গ্রামের ———- তিথির দারুণ ভালো লাগে।

উত্তর:

ক. আমিন গ্রামে থাকে।
খ. আমিনের ফুপাতো বোন তিথি।
গ. তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল।
ঘ. তাদের বাড়ির পাশে পুকুর।
ঙ. হাঁস প্যাঁক প্যাঁক করে ঘুরে বেড়ায়।
চ. তিথির মামাতো ভাই আমিন।
ছ. আমিন তিথিকে নিয়ে কুমোরপাড়ায় যায়।
জ. তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে।
ঝ. গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে।

সত্য/মিথ্যা নির্ণয় করো:

ক. আমিন গ্রামে থাকে।
উত্তর: সত্য।

খ. আমিন এসেছে ওর মামার বাড়ি।
উত্তর: মিথ্যা।

গ. আমিনের ফুপাতো বোন মিলি।
উত্তর: মিথ্যা।

ঘ. তিথি বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল।
উত্তর: মিথ্যা।

ঙ. তিথির মামা শহরে থাকেন।
উত্তর: মিথ্যা।

বাক্য রচনা করো।

পরিবার, চিড়িয়াখানা, জিরাফ, শিশুপার্ক, হাঁস, হাঁড়ি, পরিবেশ।

পরিবার – আমাদের পরিবারে পাঁচজন সদস্য।
চিড়িয়াখানা – পরীক্ষার পর চিড়িয়াখানা দেখতে যাব।
জিরাফ – জিরাফের গলা অনেক লম্বা।
শিশুপার্ক – মামা আমাকে শিশুপার্ক নিয়ে যাবেন।
হাঁস – হাঁস প্যাঁক প্যাঁক করে।
হাঁড়ি – কুমোর মাটির হাঁড়ি বানায়।
পরিবেশ – গ্রামের পরিবেশ অনেক সুন্দর।

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৭ রাজুর আঁকা ছবি প্রশ্ন উত্তর

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৯ প্রজাপতি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *