তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

ঢাকাই মসলিন ৩য় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

ঢাকাই মসলিন ৩য় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর: মসলিন কাপড় হলো বাংলার ঐতিহ্য। এটি খুবই স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়। এ কাপড় এত মিহি ছিল যে একটা আংটির ভিতর দিয়ে পুরো কাপড় গলানো যেত। শীতলক্ষ্যা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির জন্য সবচেয়ে বেশি উপযোগী। মসলিন কাপড়ের এত কদর ছিল যে, আরব, ইরান, চীনের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে মসলিন কিনতে আসতেন। একসময় কলকারখানার কাপড়ের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে মসলিন কাপড় হারিয়ে যায়। সুসংবাদ হলো, গবেষক ও বিজ্ঞানীরা মিলে আবার তৈরি করেছেন নতুন মসলিন।

ঢাকাই মসলিন ৩য় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর:

শব্দ শিখি।

মিহি – সরু, সূক্ষ্ম
বিশ্ববিখ্যাত – দুনিয়া জুড়ে সুনাম আছে এমন
স্বচ্ছ – পরিষ্কার, নির্মল
গলানো – প্রবেশ করানো

অনুশীলনী

১। যুক্তবর্ণ ভেঙে লিখি ও আরও শব্দ তৈরি করি।

স্বচ্ছ চ্ছ = চ + ছ কচ্ছপ ……………..
সূক্ষ্ম ক্ষ্ম = ক + ষ + ম লক্ষ্মী …………….
শীতলক্ষ্যা ক্ষ = ক + ষ লক্ষ …………….
বিজ্ঞানী জ্ঞ = জ + ঞ বিজ্ঞপ্তি …………….
অঞ্চল ঞ্চ = ঞ + চ চঞ্চল …………….

উত্তর:

স্বচ্ছ চ্ছ = চ+ছ কচ্ছপ, ইচ্ছা, লাচ্ছি, কিচ্ছা।
সূক্ষ্ম ক্ষ্ম = ক+ষ+ম লক্ষ্মী, তীক্ষ্ম, লক্ষ্মণ।
শীতলক্ষ্যা ক্ষ = ক+ষ লক্ষ, বক্ষ, দক্ষ, কক্ষ, চক্ষু, ইক্ষু।
বিজ্ঞানী জ্ঞ = জ + ঞ বিজ্ঞপ্তি, অজ্ঞ, জ্ঞান, প্রতিজ্ঞা, বিজ্ঞ।
অঞ্চল ঞ্চ = ঞ + চ চঞ্চল, পঞ্চম, মঞ্চ, বঞ্চনা, লঞ্চ।

২। কথাগুলো বুঝে নিই।

ফুটি তুলা – এক ধরনের তুলা
চরকা – সুতা কাটার যন্ত্র

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি।

পত্রিকা ………………..
বিখ্যাত ……………….
কারখানা ……………….
প্রতিযোগিতা ……………….

উত্তর:

পত্রিকা – দাদা প্রতিদিন পত্রিকা পড়েন।
বিখ্যাত – রাজশাহী আমের জন্য বিখ্যাত।
কারখানা – কারখানায় অনেক শ্রমিক কাজ করেন।
প্রতিযোগিতা – আমি দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছি।

৪। মুখে মুখে উত্তর বলি ও লিখি।

ক) মসলিন কী?
উত্তর: মসলিন হলো খুব স্বচ্ছ ও সূক্ষ্ম এক ধরনের কাপড়।

খ) মসলিনের সুতা কীভাবে তৈরি হতো?
উত্তর: ফুটি তুলা থেকে চরকা কেটে মসলিনের সুতা তৈরি হতো।

গ) কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন?
উত্তর: আরব, ইরান ও চীনা বণিকরা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন।

ঘ) মসলিন কেন হারিয়ে গেল?
উত্তর: কারখানার কাপড়ের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে মসলিন হারিয়ে যায়।

৫। ডানদিকের বাক্যের সঙ্গে বামদিকের শব্দ মিল করি।

তাঁতি বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব‍্যক্তি
বণিক যিনি গবেষণা করেন
বিজ্ঞানী কাপড় বোনেন যিনি
গবেষক যিনি বাণিজ্য করেন

উত্তর:

তাঁতি – কাপড় বোনেন যিনি।
বণিক – যিনি বাণিজ্য করেন।
বিজ্ঞানী – বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি।
গবেষক – যিনি গবেষণা করেন।

৬। ছবি দেখে বাক্য লিখি।

উত্তর:
কাপড়টি খুবই মিহি ও পাতলা। এটি সুতা দিয়ে খুব সুন্দর নকশা করা।
নকশার ওপর কিছু আলগা সুতা লেগে আছে।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. মসলিন কাপড় কেমন সুতায় বোনা হতো?
ক. মোটা
খ. আঁশযুক্ত
গ. অস্বচ্ছ
ঘ. মিহি√

২. মসলিনের জন্য কোন অঞ্চল বিখ্যাত ছিল?
ক. সিরাজগঞ্জ
খ. বরিশাল
গ. ঢাকা√
ঘ. সিলেট

৩. কোন নদীর পানি ও বাতাস মসলিন তৈরির উপযোগী ছিল?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. শীতলক্ষ্যা√

৪. আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত কোন কাপড়?
ক. জামদানি
খ. মসলিন√
গ. খদ্দর
ঘ. সুতি

৫. মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার কোন অঞ্চল?
ক. কেরানিগঞ্জ
খ. মিরপুর
গ. সোনারগাঁ√
ঘ. আড়াইহাজার

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

শূন্যস্থান পূরণ করো:

১. মসলিন কাপড় —– সুতায় বোনা হতো।
২. মসলিনের জন্য —— ছিল বিশ্বখ্যাত।
৩. মসলিন খুব —– ও —— কাপড়।
৪. মসলিন শাড়ি —— ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত।
৫. মসলিন কাপড়ের সুতা তৈরি হতো —— তুলা থেকে।
৬. চরকা কেটে ——- থেকে সুতা বানানো হতো।
৭. মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার ——- অঞ্চল।
৮. ——- নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী।
৯. আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন ——– কিনতে।

উত্তর:

১. মসলিন কাপড় মিহি সুতায় বোনা হতো।
২. মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্বখ্যাত।
৩. মসলিন খুব স্বচ্ছ ও সুক্ষ্ম কাপড়।
৪. মসলিন শাড়ি আর্থটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত।
৫. মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে।
৬. চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো।
৭. মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁ অঞ্চল।
৮. শীতলক্ষ্যা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী।
৯. আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে।

সত্য/মিথ্যা নির্ণয় করো:

১. মসলিন কাপড় মোটা সুতায় বোনা হতো।
২. মসলিনের জন্য দিনাজপুর ছিল বিশ্বখ্যাত।
৩. মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়।
৪. মসলিন শাড়ি চুড়ির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত।
৫. মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে।
৬. মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁ অঞ্চল।
৭. পদ্মা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী।
৮. জেলেরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন।

উত্তর: ১. মিথ্যা; ২. মিথ্যা; ৩. সত্য; ৪. মিথ্যা; ৫. সত্য; ৬. সত্য; ৭. মিথ্যা; ৮. মিথ্যা


শব্দার্থ লিখ:

দারুণ, দৈনিক, অনায়াসে, তাঁতি, অঞ্চল, বণিক, গবেষক, বিজ্ঞানী, ঐতিহ্য, প্রতিযোগিতা

উত্তর:

দারুণ – চমৎকার
দৈনিক – প্রতিদিন
অনায়াসে – বিনা কষ্টে
তাঁতি – যারা কাপড় তৈরি করেন
অঞ্চল – এলাকা
বণিক – ব্যবসায়ী
গবেষক – যিনি গবেষণা করেন
বিজ্ঞানী – বৈজ্ঞানিক
ঐতিহ্য – অতীতের গৌরবময় ঘটনা
প্রতিযোগিতা – প্রতিদ্বন্দ্বিতা

Read More: আজিকার শিশু ৩য় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

Read More: ৩য় শ্রেণির বাংলা হজরত আবু বকর (রা) প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *