তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ২ প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ২ প্রশ্ন উত্তর: রাজু ও তার বড়ো বোন তুলি এবং তাদের ‘বাবা-মা এই চার সদস্যের পরিবার। রাজু তৃতীয় শ্রেণিতে এবং তুলি পঞ্চম শ্রেণিতে পড়ে। রাজুর বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী। রাজুর বাবা কৃষিকাজ করে বিভিন্ন রকম ফসল ফলান। আর রাজুর মা তাদের হাঁস-মুরগির খামার দেখাশোনা করেন। রাজুদের প্রতিবেশী মিতু। রাজুর সহপাঠী মিতুর বড়ো বোন হাই স্কুলে গড়েন। মিতুর বাবার বইয়ের দোকানে মজার মজার বই বিক্রি হয়। আর মিতুর মা হাসপাতালের নার্স। তিনি প্রয়োজনে এলাকার মানুষকে সাহায্য করেন। রাজুর এলাকার সকল পেশার মানুষ মিলেমিশে থাকে।

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ২ প্রশ্ন উত্তর:

পাঠ ২ : আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী

অনুশীলনী

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি।

পঞ্চম, ফসল, খামার, প্রতিবেশী, নার্স, পেশা;

উত্তর:

পঞ্চম – পাঁচ সংখ্যার পূরক।
ফসল – জমিতে উৎপন্ন শস্য।
খামার – কৃষি বা পশুপালন সংক্রান্ত স্থান।
প্রতিবেশী – আশেপাশে বাস করে এমন লোকজন।
নার্স – সেবিকা, একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী।
পেশা – জীবিকার উপায়।

২. খালি জায়গায় শব্দ বসাই।

ফসল,খামার, মিলেমিশে, পঞ্চম, পেশা;

ক) দুই বছর পর আমি………..শ্রেণিতে উঠব।
খ) তার গরুর………….আছে।
গ) কৃষক মাঠে………….ফলান।
ঘ) আমার বাবার………….কৃষি।
ঙ) আমরা সবাই…………থাকি।

উত্তর : ক) পঞ্চম; খ) খামার; গ) ফসল; ঘ) পেশা; ৬) মিলেমিশে।

৩. বলি ও লিখি।

ক) রাজুর বাবা কী করেন?
উত্তর: রাজুর বাবা কৃষি কাজ করেন।

খ) হাঁস-মুরগির খামার কে দেখাশোনা করেন?
উত্তর: হাঁস-মুরগির খামার রাজুর মা দেখাশোনা করেন।

গ) মিতুর মা কোথায় কাজ করেন?
উত্তর: মিতুর মা একজন নার্স হিসেবে হাসপাতালে কাজ করেন।

ঘ) তিনটি পেশার নাম লেখো।
উত্তর: তিনটি পেশার নাম হলো-
১. কৃষি, ২. শিক্ষকতা এবং ৩. চিকিৎসা

৩. আমি বড়ো হয়ে কী হতে চাই তা বলি।
উত্তর : আমি বড়ো হয়ে একজন ডাক্তার হতে চাই।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

৬. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই।

১. রাজুরা কয় ভাইবোন?
ক. এক ভাই
খ. এক ভাই এক বোন√
গ. দুই ভাই এক বোন
ঘ. এক ভাই দুই বোন

২. রাজু কোন শ্রেণিতে পড়ে?
ক. ২য়
খ. ৩য়√
গ. ৪র্থ
ঘ. ৫ম

৩. রাজুর বোনের নাম কী?
ক. হাসি
খ. মিলি
গ. তুলি√
ঘ. তিথি

৪. তুলি কোন শ্রেণিতে পড়ে?
ক. দ্বিতীয়
খ. তৃতীয়
গ. চতুর্থ
ঘ. পঞ্চম√

৫. রাজুর বাবা একজন-
ক. শিক্ষক
খ. সাংবাদিক
গ. কৃষক√
ঘ. আইনজীবী


শূন্যস্থান পূরণ করো:

১. রাজুরা……….ভাই………বোন।
২. রাজু……….শ্রেণিতে পড়ে।
৩. রাজুর বোনের নাম………..।
৪. রাজুর বোন……….শ্রেণিতে পড়ে।
৫. রাজুর বাবা একজন……….।
৬. রাজুর বাবা………কাজ করেন।
৭. রাজুর বাবা……….নানা রকম………….ফলান।
৮. রাজুদের একটি…………খামার আছে।
৯. ………….খামার দেখাশোনা করেন।
১০. …………রাজুর প্রতিবেশী।

উত্তর:

১. রাজুরা এক ভাই এক বোন।
২. রাজু তৃতীয় শ্রেণিতে পড়ে।
৩. রাজুর বোনের নাম তুলি।
৪. রাজুর বোন পঞ্চম শ্রেণিতে পড়ে।
৫. রাজুর বাবা একজন কৃষক।
৬. রাজুর বাবা কৃষি কাজ করেন।
৭. রাজুর বাবা মাঠে নানা রকম ফসল ফলান।
৮. রাজুদের একটি হাঁস-মুরগির খামার আছে।
৯. রাজুর মা খামার দেখাশোনা করেন।
১০. মিতু রাজুর প্রতিবেশী।

Class 3 All Guide

আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

সত্য/মিথ্যা নির্ণয় করো:

১. রাজুর বোনের নাম মিতু।
২. তুলি তৃতীয় শ্রেণিতে পড়ে।
৩. রাজুর প্রতিবেশী মিতু।
৪. মিতুর বড়ো বোনের নাম তুলি।
৫. রাজুর বাবা একজন খামারি।
৬. রাজুর মা হাঁস-মুরগির খামার দেখাশোনা করেন।

উত্তর: ১. মিথ্যা; ২. মিথ্যা; ৩. সত্য; ৪. মিথ্যা: ৫. মিথ্যা; ৬. সত্য;

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

১. রাজুরা কয় ভাই-বোন?
উত্তর: দুই ভাই-বোন।

২. রাজুর কয়টি বোন আছে?
উত্তর: একটি বোন।

৩. রাজুর বোনের নাম কী?
উত্তর: তুলি।

৪. রাজু কোন শ্রেণিতে পড়ে?
উত্তর: তৃতীয় শ্রেণিতে।

৫. তুলি কোন শ্রেণিতে পড়ে?
উত্তর: পঞ্চম শ্রেণিতে।

৬. রাজুর বাবা পেশায় কী?
উত্তর: কৃষক।

৭. রাজুর বাবা কী কাজ করেন?
উত্তর: কৃষিকাজ করেন।

৮. রাজুদের কীসের খামার আছে?
উত্তর: হাঁস-মুরগির খামার।

৯. রাজুদের হাঁস-মুরিগর খামার কে দেখাশোনা করেন?
উত্তর: রাজুর মা।

১০. রাজুর প্রতিবেশী কে?
উত্তর: মিতু।

বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর

১. মনে করো, তোমার নাম মেহরিন। তোমার পরিবারের পরিচয় দাও।
উত্তর : আমার নাম মেহরিন। আমার একটি বড়ো ভাই আছে। আমার ভাইয়ের নাম মাহির। আমি তৃতীয় শ্রেণিতে পড়ি। আমার স্কুলের নাম উদয়ন স্কুল এন্ড কলেজ। আমার ভাইয়া ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমি ও ভাইয়া একই স্কুলে পড়ি। আমাদের বাবা সরকারি চাকরি করেন। আমার আম্মু একজন স্কুল শিক্ষিকা। বাবা-মা আমাদের পড়াশোনার ব্যাপারে খুবই যত্নশীল। আমি ও ভাইয়া আম্মুকে। ঘরের কাজে সাহায্য করি। ছুটির দিনে আমরা বেড়াতে যাই।

২. মনে করো, তোমার প্রতিবেশীর নাম দোলা। তোমার প্রতিবেশীর পরিচয় দাও।
উত্তর: আমার প্রতিবেশী দোলা। সে আমার সহপাঠী ও খুব ভালো বন্ধু। দোলার কোনো ভাই-বোন নেই। এ নিয়ে দোলার মনে অনেক কষ্ট। দোলার মা একজন গৃহিণী। তবে ইদানীং তিনি অনলাইনে মেয়েদের পোশাকের ব্যবসায় শুরু করেছেন। দোলার বাবা একজন প্রবাসী। জন্মের পর দোলা এ যাবৎ মাত্র একবার তার বাবাকে সরাসরি দেখেছে। তবে ভিডিও কলে প্রতিদিন বাবার সাথে তার কথা হয়। আমার বাবা-মা সবসময় দোলা ও তার মায়ের খোঁজ-খবর রাখেন। তাদের বিপদে-আপদে সাহায্য করেন।

৩. প্রতিবেশীদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত- তা তিনটি বাক্যে লেখো।
উত্তর : প্রতিবেশীদের সাথে আমাদের সুসম্পর্ক থাকা উচিত। প্রতিবেশীদের বিপদ-আপদে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমাদের কোনো কথা, কিংবা আচরণে যেন প্রতিবেশীরা কষ্ট না পায় সে বিষয়ে খেয়াল রাখা উচিত।

Reads More: আমাদের কথা তৃতীয় শ্রেণীর বাংলা

Reads More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৩ ময়লার বাক্স প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *