Class 8 English Unit 8 Lesson 1 What is News?: ‘I eat rice every day. I play cricket. I don’t bunk off school, blah…blah…blah….’ These are common events.
Class 8 English Unit 8 Lesson 1 What is News?:
Lesson 01 : What is News? – সংবাদ মানে কী?
A. Look at the following pictures. Discuss with your partner what you see in them. (ছবিগুলো লক্ষ কর। সহপাঠীর সাথে কী দেখছো তা আলোচনা কর।)
Ans.
Myself: Joya, what do you see in these pictures? (জয়া, এই ছবিগুলোতে তুমি কী দেখতে পাচ্ছো?)
Joya: I see three pictures here. In the first picture, a woman is reading news on TV. In the second picture, a man is reading a newspaper, and I see some newspapers in the third picture. (আমি এখানে তিনটি ছবি দেখছি। প্রথম ছবিতে একজন মহিলা টিভিতে সংবাদ পাঠ করছেন। দ্বিতীয় ছবিতে একজন লোক একটি সংবাদপত্র পড়ছেন, আর তৃতীয় ছবিতে আমি কিছু সংবাদপত্র দেখছি।)
Myself: You’re right. All these are related with mass-media though they are different in types. (তুমি ঠিক বলেছ। এগুলো গণমাধ্যমের সাথে সম্পর্কিত যদিও এদের ধরন ভিন্ন প্রকৃতির।)
Joya: How? (কীভাবে?)
Myself: Newspapers are print media but TV news is electronic media. (সংবাদপত্র ছাপানো মাধ্যম কিন্তু টিভি’র সংবাদ ইলেক্ট্রনিক মাধ্যম।)
Class 8 English ⮯
| গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
B. Read the text and answer the following questions. (পাঠ্যাংশটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।)
‘I eat rice every day. I play cricket. I don’t bunk off school, blah…blah…blah….’ These are common events. They happen every day or on some occasions. Are these events news? Should they be published in newspapers? The answer is a big ‘NO’. Then what is news anyway? What do we want to know from the media? ‘When a dog bites a man that is not news, but when a man bites a dog that is news, says Charles Anderson Dana.
‘আমি প্রতিদিন ভাত খাই। আমি ক্রিকেট খেলি। আমি স্কুল পালাই না। হা…. হা…. হা….।’ এগুলো সাধারণ ঘটনা। এগুলো প্রতিদিন অথবা আনুষ্ঠানিকভাবে কখনও কখনও হয়ে থাকে। এগুলোকে কি ‘সংবাদ বলা যায়? এগুলো কি সংবাদপত্রে ছাপানোর মতো? উত্তর হলো এক বিশাল ‘না’। তাহলে খবর কোনটি? আমরা মিডিয়া থেকে কী জানতে চাই? চার্লস এন্ডারসন ডানার মতে, “একটা কুকুর যখন একটা মানুষকে কামড়ায় তখন এটা কোন খবর হয় না, কিন্তু একটা মানুষ যখন একটা কুকুরকে কামড়ায় তখন তা খবর হয়ে যায়।”
The first thing is that the news should be a piece of information. Secondly, the information should be recent or new, and hence it is ‘news’, Thirdly, people should take interest in it. Fourthly, it should be self-explained. That is, it should answer all the questions with who, which, what, where, when, why, and how Finally, it should be objective, Recently, another aspect has been added: news is either printed or broadcast or on the internet.
প্রথমত সংবাদ অবশ্যই তথ্যনির্ভর হতে হবে। দ্বিতীয়ত, তথ্যটি অবশ্যই সাম্প্রতিককালের অথবা নতুন হবে। এবং তখনই এটাকে সংবাদ বলা যায়। তৃতীয়ত মানুষ এতে উৎসাহবোধ করবে। চতুর্থত, তা হবে এমন যা নিজেই ব্যাখ্যা করা যায়। এর সাথে সম্পৃক্ত কে, কাকে, কী, কোথায়, কখন, কেন এবং কিভাবে এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবং শেষকথা হলো এটি হবে বাস্তব। অধুনা সংবাদের আরও একটি বৈশিষ্ট্য যোগ হয়েছে: তা, হলো সংবাদ হবে ছাপানোযোগ্য অথবা গণমাধ্যম বা ইন্টারনেটে প্রচারযোগ্য।
There are opinions that the term ‘news’ comes from ‘new’. Others say it is news because it comes from all directions: North, East, West and South.
এমন অনেক অভিমত রয়েছে, ‘সংবাদ’ শব্দটি ইংরেজি শব্দ New বা নতুন থেকে উদ্ভূত। আবার অনেকের মতে, News বা সংবাদ হচ্ছে North, East, West এবং South এর সংক্ষিপ্ত রূপ। কারণ এটি বিভিন্ন দিক থেকে আসে।
Questions (প্রশ্নাবলি)
1. What features should news have? (সংবাদের বৈশিষ্ট্যগুলো কী কী?)
Ans. News have five features. They are: (সংবাদের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এগুলো হলো:)
1. It will be informative. (এটি তথ্যনির্ভর হবে।)
2. The information should be recent or new. (তথ্যটিকে হতে হবে সাম্প্রতিক অথবা নতুন।)
3. It will be interesting. (এটি হবে চিত্তাকর্ষক।)
4. It will be self-explained. (এটি এমন হবে যা নিজেই ব্যাখ্যা করা যায়।)
5. It should be objective. (এটি অবশ্যই বাস্তবমুখী হবে।)
2. What is the difference between news and an event? (খবর এবং ঘটনার মধ্যে পার্থক্য কী?)
Ans. News has a special meaning but event has not. News is made of some information but event is a common incident. (খবরের একটি বিশেষ অর্থ রয়েছে কিন্তু ঘটনার নেই। খবর কিছু তথ্য দ্বারা তৈরি কিন্তু ঘটনা একটি সাধারণ বিষয়।)
3. …it should be self-explained…”. What does ‘it’ mean here? (…. এটি হবে এমন যা নিজেকে ব্যাখ্যা করতে পারে ……. ‘এটা’ বলতে এখানে কী বুঝান হয়েছে।)
Ans. Here ‘it’ means news. (‘এটি’ বলতে এখানে সংবাদ বুঝান হয়েছে।)
4. What are the opinions about the term ‘news’? (‘সংবাদ’ শব্দটি নিয়ে কী কী ধারণা রয়েছে?)
Ans. There are opinions that the term ‘news’ comes from ‘new’. Other’s say it is news because it comes from all directions such as, North, East, West and South. (এমন অনেক অভিমত রয়েছে, ‘news’ শব্দটি ইংরেজি শব্দ New থেকে উদ্ভূত। আবার অনেকের মতে, এটা সংবাদ কারণ, এটি সব দিক থেকে আসে যেমন- উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ।)
5. What must be there in the information in a newspaper? (সংবাদপত্রের তথ্যে কী থাকা আবশ্যক?)
Ans. In newspaper there must be news from all direction. (সাংবাদপত্রে পৃথিবীর সর্ব বিষয়ের খবর থাকা আবশ্যক।)
C. Pairwork. Find the following words/phrases in italics in the text in B. Discuss with your partner and try to guess their meaning from the context. Then look at the table below and match the words with their meanings in the right column. First one is done for you. (যুগ্মকাজ, মূল অংশের বড় বন্ধনীতে শব্দগুলো/শব্দগুচ্ছগুলো খোঁজ। সহপাঠীর সাথে আলোচনা এবং সেগুলো সম্পর্কে ধারণা কর। তারপর নিচের সারণিটি দেখ এবং ডানপাশের অর্থগুলোর সাথে শব্দুগলোর মিল কর। প্রথমটি করে দেয়া হলো:)
Ans.
bunk off (স্কুল থেকে পলানো)→ stay away/leave school/work without permission. (দূরে যাওয়া/স্কুল ত্যাগ করা/অনুমতি না নিয়ে কাজ করা।)
media (গণমাধ্যম) → ways of getting information e.g. Radio, TV, newspaper, etc (তথ্য পাওয়ার উপায়। যেমন-রেডিও, টিভি, সংবাদপত্র ইত্যাদি।)
objective (বাস্তব) → not influenced by personal feeling/opinion. (ব্যক্তিগত অনুভূতি বা সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত নয়।)
broadcast (সম্প্রচার) → to send out programmes on TV or radio (টিভি অথবা রেডিওতে অনুষ্ঠান সম্প্রচার করা।)
D. What is fake news? (ভুয়া সংবাদ কী?)
“Fake news” means news that isn’t true or is misleading. This can happen when stories don’t have real facts or trustworthy sources.
– “ভুয়া সংবাদ” বলতে এমন খবর বা সংবাদ বোঝায় যা সত্য নয় বা বিভ্রান্তিকর। এটি তখন ঘটতে পারে যখন খবর বা সংবাদের কোনো বাস্তব তথ্য বা নির্ভরযোগ্য উৎস থাকে না।
There are two main types of fake news: – ভুয়া খবর বা সংবাদের দুটি প্রধান ধরন রয়েছে:
1. Misinformation: This is when wrong information is shared by mistake, without meaning to mislead anyone. – ভুল তথ্য :’এটি তখন ঘটে যখন কাউকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে নয় বরং অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রচারিত হয়।
2. Disinformation: This is when wrong information is shared on purpose to trick people. It’s important to always check facts to avoid spreading fake news! – ভ্রান্ত তথ্য: এটি তখন ঘটে যখন মানুষের সাথে প্রতারণার উদ্দেশ্যে ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয়। ভুয়া খবর বা সংবাদ ছড়ানো এড়াতে সবসময় তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ!
E. Look at the news and the post below and discuss the questions in pairs. (নিচের খবরটি এবং পোস্টটি দেখো এবং যুগলবন্ধ হয়ে প্রশ্নগুলো আলোচনা করো।)
Questions (প্রশ্নাবলি):
1. Do you think this news and the post are true? Why or why not? (তুমি কি মনে করো এই খবরটি এবং পোস্টটি সত্য? কেন অথবা কেন নয়?)
2. Why do you think people are spreading this fake news? (তোমার মতে কেন মানুষ এই ভুয়া খবর ছড়াচ্ছে?)
A news card falsely claims that Hillary Clinton has adopted an alien baby discovered at a UFO crash site. – একটি সংবাদ কার্ড মিথ্যাভাবে দাবী করে যে হিলারি ক্লিনটন একটি ইউএফও দুর্ঘটনাস্থলে পাওয়া এক ভিনগ্রহের শিশুকে দত্তক নিয়েছেন।
A Facebook page falsely claims that Sonali Bank is giving away money to people in celebration of the month of victory. একটি ফেইসবুকের পাতা মিথ্যাভাবে দাবী করে যে সোনালী ব্যাংক বিজয়ের মাস উদযাপন উপলক্ষে মানুষের মাঝে টাকা বিতরণ করছে।
Ans.
Rumon: Hello, Juthi. How do you do? (হ্যালো জুথী। তুমি কেমন আছো?)
Juthi: I am fine. And you? (আমি ভালো আছি। আর তুমি?)
Rumon: I am fine, too. By the way, let’s discuss about fake news. (আমিও ভালো আছি। চলো ভুয়া খবর নিয়ে আলোচনা করা যাক।)
Juthi: Ok. Let’s start. (ঠিক আছে। চলো শুরু করি।)
Rumon: Do you think this news and the post are true? Why or why not? (তুমি কি মনে করো এই খবরটি ও পোস্টটি সত্য? কেন অথবা কেন নয়?)
Juthi: This news and the post are not true. The first image, showing Hillary Clinton adopting an alien baby, is an example of a fabricated story meant for entertainment or misinformation. The second one regarding free financial rewards is likely a scam designed to exploit people. Both lack credible sources or evidence, which are essential to prove their authenticity. (এই সংবাদ ও পোস্টটি সত্য নয়। প্রথম ছবিটি, যেখানে হিলারি ক্লিনটনের একটি ভিনগ্রহের শিশু দত্তক নেওয়ার কথা বলা হয়েছে, এটি বিনোদন বা ভুল তথ্য ছড়ানোর জন্য তৈরি করা একটি মনগড়া গল্প। দ্বিতীয়টি, যেখানে বিনামূল্যে আর্থিক পুরস্কারের কথা বলা হয়েছে, এটি সম্ভবত মানুষের প্রতারণার জন্য তৈরি একটি স্ক্যাম। উভয়েরই বিশ্বাসযোগ্য উৎস বা প্রমাণের অভাব রয়েছে, যা তাদের সত্যতা প্রমাণের জন্য অপরিহার্য।)
Rumon: You have said very well. I agree with you. (তুমি খুব ভালো বলেছো। আমি তোমার সাথে একমত।)
Juthi : Thank you. Why do you think people are spreading this fake news? (তোমাকে ধন্যবাদ। তোমার মতে কেন মানুষ এই ভুয়া সংবাদ ছড়াচ্ছে?)
Rumon: Fake news is often spread for various reasons such as gaining attention, creating sensationalism, manipulating public opinion or scamming people for financial gain. In some cases it might also be shared out of ignorance, without verifying its accuracy. (ভুয়া সংবাদ সাধারণত বিভিন্ন কারণে ছড়ানো হয়, যেমন মনোযোগ আকর্ষণ করা, উত্তেজনা সৃষ্টি করা, জনমত প্রভাবিত করা বা আর্থিক লাভের আশায় প্রতারণা করা। কিছু ক্ষেত্রে এটি অজ্ঞতার কারণে ছড়ানো হতে পারে, যেখানে লোকেরা এটির যথার্থতা যাচাই না করেই প্রচার করে।)
Juthi: Excellent! I agree with you. Thank you for the discussion. (চমৎকার! আমি তোমার সাথে একমত। আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ।)
Codehorse Learn Free