চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর: 
চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর: 

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান দ্বাদশ অধ্যায় প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান দ্বাদশ অধ্যায় প্রশ্ন উত্তর: মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে (আইসিটি) প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যেমন-যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি।

যোগাযোগ প্রযুক্তির বিকাশ:

যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে হাজার বছর আগে। তখন ধোঁয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে মানুষ যোগাযোগ করত। তথ্য যোগাযোগের পরবর্তী ধাপে চিঠিপত্র আদান-প্রদান, সংবাদপত্রের প্রচলন, বই ও গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে মানুষ তথ্য বিনিময় করত। আধুনিককালে যোগাযোগের জন্য ব্যারন শিলিং ১৮৩২ সালে টেলিগ্রাফ আবিষ্কার করেন। স্যামুয়েল মোর্স নামে একজন বিজ্ঞানী ১৮৩৭ সালে তারের মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে পারলেন। দূরের মানুষের সাথে সরাসরি কথা বলার ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। এরপর রেডিও এবং তারও পরে টেলিভিশন আবিষ্কার হয়েছে। এছাড়াও বর্তমানে যোগাযোগের জন্য অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি।

১. বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১. তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার হচ্ছে। এসব কিছু মিলে কী তৈরি হয়েছে?
ক. তথ্য ও যোগাযোগ বিজ্ঞান
খ. বিজ্ঞান ও প্রযুক্তি
গ. তথ্য ও কারিগরি প্রযুক্তি
ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি √

২. আধুনিককালে যোগাযোগ প্রযুক্তি বিকাশের সঠিক ধারাক্রম কোনটি?
ক. টেলিফোন > টেলিগ্রাফ > রেডিও > টেলিভিশন
খ. টেলিগ্রাফ > টে‌লিফোন > রেডিও > টেলিভিশন √
গ. টেলিগ্রাফ > রেডিও > টেলিফোন > টেলিভিশন
ঘ. টেলিফোন > রেডিও > টেলিগ্রাফ > টেলিভিশন

৩. ICT কী?
ক. Interim and Communicate Transport
খ. Information and Communications Technology √
গ. Inland and Circular Tomography
ঘ. International and Computer Technology

৪. সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন কে?
ক. ব্যারণ শিলিং
খ. স্যামুয়েল মোর্স
গ. মার্কনি
ঘ. বেয়ার্ড √

৫. টেলিফোন আবিষ্কার করেন কে?
ক. ব্যারন শিলিং
খ. স্যামুয়েল মোর্স
গ. আলেকজান্ডার গ্রহাম বেল √
ঘ. মার্কনি

২. শূন্যস্থান পূরণ :

প্রশ্ন-১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংক্ষিপ্ত রূপ —-।
উত্তর: আইসিটি।

প্রশ্ন-২। ব্যারন শিলিং —- যন্ত্রের আবিষ্কারক।
উত্তর: টেলিগ্রাফ।

প্রশ্ন-৩। তথ্যের বিভিন্ন —- রয়েছে।
উত্তর: উৎস।

প্রশ্ন-৪। মেমোরি কার্ড একটি তথ্য —- প্রযুক্তি।
উত্তর: সংরক্ষণ।

প্রশ্ন-৫। ব্যক্তিজীবনে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও —- খুবই প্রয়োজনীয়।
উত্তর: বিনিময়।

৩. শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় :

১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে।

২. টেলিগ্রাফের আবিষ্কারক ব্যারন শিলিং।

৩. আলেকজান্ডার গ্রাহাম বেল রেডিও আবিষ্কার করেন।

৪. তথ্যের পরিমাণি খুব দ্রুত কমে যাচ্ছে।

৫. নোট বই বা কাগজে লিখে তথ্য সংরক্ষণ করা যায়।

৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তিনভাগে বিভক্ত।

৭. আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ।

৮. আমাদের জীবনে তথ্যের যথাযথ ব্যবহার করতে হবে না।

৯. প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই।

১০. তথ্য ব্যবহার করে আমরা জীবন ধারায় পরিবর্তন আনি।

উত্তর: ১. শুদ্ধ; ২. শুদ্ধ; ৩. অশুদ্ধ; ৪. অশুদ্ধ; ৫. শুদ্ধ; ৬. অশুদ্ধ; ৭. শুদ্ধ; ৮. অশুদ্ধ; ৯. শুদ্ধ, ১০. শুদ্ধ।

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

৫. সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন-১। তথ্য ও যোগাযোগ বলতে কী বোঝ?
উত্তর: তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্র ও কৌশলের উদ্ভাবন এবং ব্যবহারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে।

প্রশ্ন-২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি উদাহরণ দাও।
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি উদাহরণ হলো: কম্পিউটার ও ইন্টারনেট।

প্রশ্ন-৩। যোগাযোগ প্রযুক্তি বিকাশের শুরুতে মানুষ কীভাবে তথ্য বিনিময় করত?
উত্তর: যোগাযোগ প্রযুক্তি বিকাশের শুরুতে মানুষ ধোঁয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে তথ্য বিনিময় করত।

প্রশ্ন-৪। বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য কী কী ব্যবহার করছে?
উত্তর : বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য ক্যামেরা, টেপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার, পেনড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করছে।

প্রশ্ন-৫। প্রয়োজনীয় তথ্য আমাদের কীভাবে সংগ্রহ করা উচিত?
উত্তর: প্রয়োজনীয় তথ্য আমাদের নির্ভরযোগ্য উৎস থেকে এবং সর্বোত্তম উপায়ে সংগ্রহ করা উচিত।

প্রশ্ন-৬। তথ্য বলতে কী বোঝ?
উত্তর: কোনো বিষয় সম্পর্কে খবরাখবর নেওয়া হলো। তথ্য।

প্রশ্ন-৭। কম্পিউটার কাজ করার সময় কী অনুসরণ করে?
উত্তর: কম্পিউটার কাজ করার সময় ধারাবাহিক নির্দেশনা বা কোড অনুসরণ করে।

 

৬. বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন-১। টেলিফোন আবিষ্কার করেন কে? তথ্য বিনিময়ের পূর্বে করণীয় কাজ কী? প্রয়োজনীয় তথ্যগুলো কীভাবে সংরক্ষণ করা যায় তা লেখ।
উত্তর: টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল।
তথ্য বিনিময়ের পূর্বে সংরক্ষিত তথ্য সুন্দরভাবে সাজাতে হবে। প্রয়োজনীয় তথ্যগুলো সংরক্ষণে
১. পরিবারের সকল সদস্যের জন্ম তারিখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখগুলো ডায়েরিতে লিখে সংরক্ষণ করা যায়।
২. প্রতিদিনের স্কুলের পড়া ডায়েরিতে লিখে সংরক্ষণ করা যায়।
৩. বিভিন্ন সময়ের তোলা ছবিগুলো ইন্টারনেটে সংরক্ষণ করা যায়।
৪. নোট বই বা কাগজে লিখে তথ্য সংরক্ষণ করা যায়।

প্রশ্ন-২। বাসায় ব্যবহৃত চারটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম লেখ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখ।
উত্তর: বাসায় ব্যবহৃত চারটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো।
১. টেলিভিশন
২. মোবাইল ফোন
৩. ইন্টারনেট ও
৪. কম্পিউটার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হলো:
১. ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন তথ্য আদান-প্রদানে,
২. চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে,
৩. গবেষণা ক্ষেত্রে ও
৪. শিক্ষাক্ষেত্রে।

প্রশ্ন-৩। টেলিগ্রাফ আবিষ্কার করেন কে? তোমাকে বলা হলো তোমাদের বাজারে মাছের দাম জানতে। তুমি কোন কোন উপায়ে এই তথ্য সংগ্রহ করতে পার? তা লেখ।
উত্তর: টেলিগ্রাফ আবিষ্কার করেন ব্যারন শিলিং।
আমি নিম্নলিখিত উপায়ে এই তথ্য সংগ্রহ করতে পারি:
১. সরাসরি মাছের বাজারে গিয়ে মাছের দাম জানতে পারি।
২. টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে মাছের দাম জানতে পারি।
৩. সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি।
৪. রেডিও ও টিভির মাধ্যমে জানতে পারি।
৫. ইন্টারনেটের সাহায্যেও জানতে পারি।

প্রশ্ন-৪। তোমার মামার সাথে টেলিফোনে কথা বলার সময় তিনি তোমাকে যোগাযোগ প্রযুক্তির বিকাশ সম্পর্কে বললেন। তুমি যে প্রযুক্তিটির মাধ্যমে কথা বলেছিলে সেটি কত সালে আবিষ্কার হয় এবং কে আবিষ্কার করেন? এটি কীসের উদাহরণ? তোমার মামার কথা বলার প্রযুক্তিটির বিকাশ লেখ।
উত্তর: আমি যে যন্ত্রটির সাহায্যের কথা বলেছিলাম তা ছিল টেলিফোন। এটি ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেন। এটি আইসিটির উদাহরণ।

প্রযুক্তিটির বিকাশের ধাপ হলো:
১. প্রাচীনকালে যোগাযোগ করা হতো ধোঁয়ার মাধ্যমে সংকেত পাঠিয়ে।
২. মধ্যযুগে চিঠিপত্র, বই, সংবাদপত্রের মাধ্যমে যোগাযোগ করা হতো।
৩. আধুনিককালে টেলিফোন, রেডিও ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদি ব্যবহার করে যোগাযোগ করা হয়।

প্রশ্ন-৫। তথ্য কী? তথ্যপ্রযুক্তির কাজ কী? আমাদের জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার লেখ।
উত্তর: কোনো বিষয়ে খবরাখবর নেওয়া হলে, তথ্য।
তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করা তথ্যপ্রযুক্তির কাজ।

আমাদের জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার হলো:
১. আবহাওয়ার পূর্বাভাস পেতে আমরা তথ্যপ্রযুক্তিকে কাজে লাগাই।
২. শিক্ষাক্ষেত্রে আমাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশে তথ্যপ্রযুক্তি ব্যবহার হয়।
৩. ব্যবসাক্ষেত্রে বিভিন্ন তথ্য আদান-প্রদান ও তথ্য সংরক্ষণ করে রাখতে তথ্যপ্রযুক্তি কাজে লাগে।
৪. বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করি।

প্রশ্ন-৬। স্ক্যাচ কী? কীভাবে এনিমেশন ভিডিও ও ছবি তৈরি করা যায়? স্ল্যাচে প্রোগ্রাম চালু করার পদ্ধতি লেখ।
উত্তর: স্ক্র্যাচ হলো দৃশ্যমান ব্লক-কোড বা প্রোগ্রাম।
দৃশ্যমান ব্লক-কোড ধারাবাহিকভাবে টেনে ও জোড়া লাগিয়ে এনিমেশন ভিডিও ও ছবি তৈরি করা যায়।

স্ক্যাচে প্রোগ্রাম চালু করার পদ্ধতি হলো:
১. কম্পিউটারের ওয়েব ব্রাউজার খুলে scratch.mit.edu লিখে সার্চ দিই।
২. scratch ওয়েব সাইটে প্রবেশ করি।
৩. বাংলা ভাষার হোম পেইজের উপরের অংশে ‘তৈরি কর’ এর উপর ক্লিক করি।


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: ৪র্থ শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১২ অনুশীলনী সমাধান

আরও পড়ুন: চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ১৩ অনুশীলনী প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা প্রশ্ন উত্তর: বিভিন্ন সময়ে আমাদের জীবনে বিভিন্ন ধরনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *