জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ৪র্থ শ্রেণি: দৈনন্দিন জীবনে নানাভাবে আগুনজনিত দুর্ঘটনা ঘটতে পারে। রান্না করার সময় বা চুলায় গরম বস্তু স্পর্শ করলে আমরা আহত হতে পারি। যেমন- পুড়ে যাওয়া। রান্নার সময় অসাবধানতা, মোমবাতি বা কুপিবাতি ব্যবহারে অসতর্কতা ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। জ্বলন্ত বিড়ি, সিগারেট ও দিয়াশলাইয়ের কাঠি যেখানে সেখানে ফেলা, শিশুদের ম্যাচ বা লাইটার নিয়ে খেলা করা ইত্যাদির মাধ্যমেও অগ্নিকাণ্ড ঘটতে পারে।
আমরা বিভিন্ন উপায়ে আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি। যেমন-
i. চুলার কাছাকাছি যাওয়া এবং ম্যাচ নিয়ে খেলা থেকে বিরত থাকতে হবে।
ii. রান্নার সময় লম্বা হাতাওয়ালা বা ঢিলেঢালা পোশাক পরা যাবে না।
iii. সহজে আগুন ধরে এমন সব বস্তু যেমন- কাগজ, কাপড়, শুকনো কাঠ ইত্যাদি
iv. তাপ ও আগুনের শিখা থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে।
v. বৈদ্যুতিক প্লাগে অতিরিক্ত সংযোগ পরিহার করতে হবে।
আগুন লাগার প্রাথমিক পর্যায়েই তা নেভাতে হবে। অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে, ভেজা কম্বল বা কাঁথা দিয়ে জড়িয়ে অথবা আগুনের উৎসে পানি ঢেলে আমরা প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে পারি। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ ফায়ার স্টেশনে যোগাযোগ করতে হবে। একা একা আগুন নেভাতে যাওয়া ঠিক নয়। সবার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করে তারপর অন্যদের সহায়তায় এগিয়ে আসতে হবে।
যদি আমাদের কোনো বন্ধু দুর্ঘটনায় পড়ে তবে অন্যরা আসার পূর্ব পর্যন্ত আমরা তাকে সাহায্য করব। ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে অসুস্থ বা আহত কোনো ব্যক্তিকে দ্রুত সাময়িক সেবা দেওয়া বা চিকিৎসার ব্যবস্থা করাই হলো প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা কখনো কখনো মানুষের জীবন বাঁচাতে পারে।
প্রাথমিক চিকিৎসার কিছু সাধারণ নিয়ম রয়েছে। যেমন-
১. সাহায্য চাওয়া:
সর্বপ্রথম আমাদেরকে বয়সে বড় এমন কাউকে ডাকতে হবে বা জরুরি সেবার জন্য সাহায্য চাইতে হবে।
২. নিজেকে নিরাপদ রাখা:
আহত কোনো ব্যক্তিকে সাহায্যের পূর্বে আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা নিজেরাই দুর্ঘটনায় পড়তে পারি।
৩. আহত ব্যক্তিকে স্থির রাখা:
প্রয়োজন ব্যতীত আহত ব্যক্তিকে নাড়াচাড়া না করা।
৪. আহত ব্যক্তিকে শান্ত রাখা:
আহত ব্যক্তিকে উৎসাহমূলক কথা যেমন- “তুমি সুস্থ হয়ে যাবে”; “সব ঠিক হয়ে যাবে” ইত্যাদি বলে শান্ত রাখা।
| গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন-১। পৃথিবীতে কোন সম্পদের পরিমাণ সীমিত?
উত্তর: পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত।
প্রশ্ন-২। মানুষের বেঁচে থাকার জন্য সর্বপ্রথম প্রয়োজন কোনটি?
উত্তর: মানুষের বেঁচে থাকার জন্য সর্বপ্রথম প্রয়োজন খাদ্য।
প্রশ্ন-৩। কোনো পরিবারের লোকসংখ্যা বাড়লে বাড়তি খাবারের সাথে আর কী প্রয়োজন?
উত্তর: কোনো পরিবারের লোকসংখ্যা বাড়লে বাড়তি খাবারের সাথে বাড়তি থাকার জায়গা প্রয়োজন।
প্রশ্ন-৪। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন পরিবেশের ওপর কী প্রভাব ফেলছে?
উত্তর: প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন পরিবেশের বৃষ্টিপাত ও তাপমাত্রার ওপর প্রভাব ফেলছে।
প্রশ্ন-৫। মানুষ কেন প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে?
উত্তর: অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। কখনো বা পরিবেশ ধ্বংস করছে।
প্রশ্ন-৬। অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে কোনটির পরিবর্তন ঘটছে?
উত্তর : অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে।
প্রশ্ন-৭। কোন প্রযুক্তির উন্নতি মানুষকে দীর্ঘায়ু করেছে?
উত্তর: চিকিৎসা প্রযুক্তির উন্নতি মানুষকে দীর্ঘায়ু করেছে।
প্রশ্ন-৮। মানুষ কেন বনভূমি ধ্বংস করছে?
উত্তর: চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে।
প্রশ্ন-৯। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কী?
উত্তর: জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি।
প্রশ্ন-১০। কীসের উন্নতির ফলে আমরা বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছি?
উত্তর: চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে আমরা বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছি।
প্রশ্ন-১১। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে খাদ্য ও জায়গার ক্ষেত্রে কী ঘটবে?
উত্তর: জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা আর থাকবে না।
প্রশ্ন-১২। পরিবেশের পরিবর্তন হচ্ছে কেন?
উত্তর: বিভিন্ন প্রয়োজন যেমন- চাষের জমি তৈরি, বাসস্থান, রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস ও প্রাকৃতিক সম্পদ আহরণ করছে যা পরিবেশের পরিবর্তন করছে।
প্রশ্ন-১৩। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে মানুষ কেন দীর্ঘায়ু লাভকরছে?
উত্তর: চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে মানুষ বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে। ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে।
প্রশ্ন-১৪। বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনের ফলে কোন দুর্যোগটির সৃষ্টি হয়?
উত্তর: বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনের ফলে খরা সৃষ্টি হয়।
প্রশ্ন-১৫। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কী?
উত্তর : ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক হলো জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে।
Codehorse Learn Free