তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ৪ পদার্থ: আমাদের চারপাশে নানা রকমের বস্তু আছে। বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, বালুকণা, পানি, বাতাস, মাটি, কীটপতঙ্গ, পশুপাখি ইত্যাদি। এগুলো সবই পদার্থ। সকল পদার্থ কি একই রকম?
তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ৪ পদার্থ:
১। সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও।
১) কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়?
ক) ওজন আছে
খ) নির্দিষ্ট ওজন আছে
গ) নির্দিষ্ট আকার আছে√
ঘ) নির্দিষ্ট আয়তন আছে
২) পদার্থের অবস্থা কয়টি?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি√
ঘ) ৫টি
৩) পানি ও বায়ুর কোন বৈশিষ্ট্য মিল আছে?
ক) নির্দিষ্ট আকৃতি আছে
খ) নির্দিষ্ট ওজন আছে√
গ) নির্দিষ্ট আকার আছে
ঘ) নির্দিষ্ট আয়তন আছে
২। শূন্যস্থান পূরণ করি।
শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করি।
(তিন, বাড়বে, কঠিন, চৌম্বক, অচৌম্বক, কমবে, তরল, দুই)
ক) অর্ধেক পানিসহ একটি গ্লাসে এক টুকরা পাথর ফেললে গ্লাসে পানির উচ্চতা ___।
খ) রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি___ পদার্থ।
গ) প্রকৃতিতে পানি ___ অবস্থাতেই থাকে।
ঘ) লৌহ জাতীয় পদার্থ এক ধরনের___পদার্থ।
উত্তর: ক) বাড়বে; খ) কঠিন; গ) তিন; ঘ) চৌম্বক।
৩। মিলকরণ
বামপাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি।
| বাম | ডান |
| তুলা বরফ দুটি চুম্বকের দক্ষিণ মেরু ফুটবল লোহা |
গোলাকার চৌম্বক পদার্থ কঠিন বিকর্ষণ ওজন কম |
উত্তর:
১. তুলা ওজন কম।
২. বরফ কঠিন।
৩. দুটি চুম্বকের দক্ষিণ মেরু বিকর্ষণ।
৪. ফুটবল গোলাকার।
৫. লোহা চৌম্বক পদার্থ।
৪। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
ক. অচৌম্বক পদার্থ বলতে কী বোঝায়?
উত্তর: চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না সেগুলোকে অচৌম্বক পদার্থ বলে। যেমন- কাগজ, মাটি, প্লাস্টিক ইত্যাদি।
খ. একটি দণ্ড চুম্বক কখন অপর একটি দন্ড চুম্বককে আকর্ষণ করে?
উত্তর: একটি দণ্ড চুম্বককে অপর একটি দণ্ড চুম্বকের কাছাকাছি নিয়ে আসলে এরা পরস্পরকে আকর্ষণ করে।
গ. বেলুনে মুখ দিয়ে ফুঁ দিলে বেলুন ফুলে যায় কেন?
উত্তর: বেলুনে মুখ দিয়ে ফুঁ দিলে বেলুন ফুলে যায় কারণ বাতাস সেই বেলুনের স্থান দখল করে নেই। অর্থাৎ বাতাসের আয়তন থাকায় সেটি বেলুনের ভিতরে জায়গা দখল করে বলে ফুঁ দিলে বেলুন ফুলে যায়।
৫। বর্ণনামূলক প্রশ্ন
ক. দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ তিনটি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি।
উত্তর: দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ তিনটি বস্তুর নাম হলো-ছুরি, কাচের বোতল ও আগুন।
তাদের দায়িত্বশীল ব্যবহার-
চুরি: ছুরিজাতীয় ধারালো জিনিস ধরা বা ব্যবহারে সাবধান থাকতে হবে, যাতে নিজে বা অন্য কেউ খোঁচা খেয়ে আঘাত প্রাপ্ত না হয়।
কাচের বোতল: কাচের বোতল এমনভাবে ব্যবহার করতে হবে যেন তা হাত থেকে পড়ে ভেঙ্গে না যায়।
আগুন: চুলা জ্বালানোর সময় সতর্ক থাকতে হবে যেনো আগুনে হাত বা জামা-কাপড় পুড়ে না যায়।
খ. উপরের ছবিতে যেসব পদার্থ আছে, তার তালিকা তৈরি করি এবং পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণিবিভাগ করি।
উত্তর: উপরের ছবিতে যেসব পদার্থ আছে তার তালিকা নিম্নরূপ-
ফ্যানের বাতাস
তেল
পুতুল
পানি
কমলার জুস
জলীয় বাষ্পপূর্ণ কেতলী
মার্বেল
বই
পাথর
জলীয় বাষ্পপূর্ণ পাতিল
কাচের বয়াম/পাত্র
ছুরি
পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণিবিভাগ-
কঠিন পদার্থ-পুতুল, মার্বেল, বই, পাথর, কাচের বয়াম/পাত্র, ছুরি।
তরল পদার্থ-তেল, পানি, কমলার জুস।
বায়বীয় পদার্থ-ফ্যানের বাতাস, জলীয় বাষ্পপূর্ণ বোতল, জলীয় বাষ্পপূর্ণ পাতিল।
অতিরিক্ত বহুনির্বাচনি
১. আমাদের চারপাশে যা কিছু রয়েছে সবকিছুই কী দিয়ে তৈরি?
ক. শক্তি
খ. জলীয়বাষ্প
গ. গ্যাস
ঘ. পদার্থ√
২. কোনটি পদার্থ নয়?
ক. আলো
খ. শব্দ
গ. ভাবনা√
ঘ. বরফ
৩. কোনটি ভারী পদার্থ?
ক. পালক
খ. ইট√
গ. তুলা
ঘ. বাতাস
অতিরিক্ত শূন্যস্থান
১. কঠিন, তরল, বায়বীয় প্রত্যেক পদার্থেরই নির্দিষ্ট___ আছে।
২. তরল পদার্থের নির্দিষ্ট___ ও ওজন আছে।
৩. পদার্থ ___দখল করে।
৪. গ্লাসে পানি যতটুকু উপরে উঠেছে, তার_।
৫. যে পাথর আকারে বড়, তার___ বেশি।
উত্তর: ১. ওজন; ২. আয়তন; ৩. জায়গা; ৪. আয়তন; ৫. আয়তন।
অতিরিক্ত মিলকরণ
১. বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল কর।
| বাম পাশ | ডান পাশ |
| ১. একটি পদার্থ কতটা ভারী তা ২. একটি পদার্থ কতটা জায়গা দখল করে তা ৩. একটি পদার্থের বাহ্যিক গঠন কেমন তা ৪. যা কিছুর ওজন ও আয়তন আছে তাকে, ৫. নরম বস্তুকে চাপ দিলে |
১. চ্যাপ্টা হয়ে যায়। ২. পদার্থ বলে। ৩. আয়তন বোঝায়। ৪. ওজন বোঝায়। ৫. আকৃতি বোঝায়। |
উত্তর:
১. একটি পদার্থ কতটা ভারী তা ওজন বোঝায়।
২. একটি পদার্থ কতটা জায়গা দখল করে তা আয়তন বোঝায়।
৩. একটি পদার্থের বাহ্যিক গঠন কেমন তা আকৃতি বোঝায়।
৪. যা কিছুর ওজন ও আয়তন আছে তাকে, পদার্থ বলে।
৫. নরম বস্তুকে চাপ দিলে চ্যাপ্টা হয়ে যায়।
অতিরিক্ত সংক্ষিপ্ত
১. পদার্থ কাকে বলে?
উত্তর: যার ওজন ও আয়তন আছে এবং স্থান দখল করে, তাকে পদার্থ বলে। যেমন- ইট, পানি ইত্যাদি।
২. পদার্থের দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখ।
উত্তর: পদার্থের দুটি সাধারণ বৈশিষ্ট্য হলো-
১. পদার্থের ওজন আছে।
২. পদার্থ জায়গা দখল করে।
৩. অর্ধপূর্ণ পানির গ্লাসে পাথর ফেললে পানি যতটুকু উপরে ওঠে তার আয়তন কত?
উত্তর: গ্লাসের পানি যতটুকু উপরে উঠে, তাঁর আয়তন ডুবে যাওয়া পাথরের আয়তনের সমান।
৪. পানির আকৃতি কেমন? জগ থেকে গ্লাসে পানি ঢাললে কি পানির আকৃতি পরিবর্তন হয়?
উত্তর: পানির কোনো নির্দিষ্ট আকার-আকৃতি নেই। কারণ পানি তরল পদার্থ। জগ থেকে গ্লাসে পানি ঢাললে পানি গ্লাসের আকার ধারণ করবে।
৫. কঠিন পদার্থ কাকে বলে?
উত্তর: যে পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন ও ওজন আছে এবং তা স্থান দখল করে, তাকে কঠিন পদার্থ বলে। যেমন- ইট, চেয়ার ইত্যাদি।
অতিরিক্ত বর্ণনামূলক
১. পদার্থ কী? পদার্থের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
উত্তর: যার ওজন ও আয়তন আছে এবং স্থান বা জায়গা দখল করে তাই পদার্থ।
পদার্থের বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো-
১। পদার্থের ওজন আছে।
২। পদার্থের আয়তন আছে।
৩। পদার্থ জায়গা দখল করে।
৪। পদার্থের আকার বা আকৃতি আছে।
২. গ্লাসে পাথর ফেললে পানির স্তর ওপরে ওঠে কেন?
উত্তর: গ্লাসে পাথর ফেললে পানির স্তর ওপরে ওঠে কারণ পাথরটি পানির ভেতর কিছু স্থান দখল করে। এই স্থানটুকুই পাথরটির আয়তন, পাথরটি যতটুকু স্থান দখল করে নিয়েছে, ততটুকু পানি সেখান থেকে ওপরের দিকে ওঠে যায়।
৩. কীভাবে বোঝা যায়, বাতাসের আয়তন আছে?
উত্তর: একটি বেলুনকে বাতাস দিয়ে ফোলালে বেলুনটি আকারে বড় হয়ে যায়। যতবেশি বাতাস ভরা হয়, বেলুনটি তত বড় হয়। বেশি বাতাস বেশি স্থান দখল করে। এতে বুঝা যায়, বাতাসের আয়তন আছে।
৪. বাতাসের ওজন আছে, কীভাবে প্রমাণ করা যায়?
উত্তর: একটি ফুটবলের ভেতর বাতাস না থাকলে এটি চুপসে থাকে। বাতাস ভরলে বলটি ভারী হয়। ফলে বোঝা যায় যে, বাতাসের ওজন আছে।
Codehorse Learn Free