৩য় শ্রেণির বাংলা মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর: রিতা ও তার ছোটো ভাই রবিন তাদের মামার সাথে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে গেল। জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো। জাদুঘরের শুরুতেই বঙ্গবন্ধু গ্যালারি। তার পাশে বিক্রয়কেন্দ্র। মূল জাদুঘরে সংরক্ষিত আছে যুদ্ধকালীন পুলিশের বিভিন্ন হাতিয়ার, পোশাক ও জিনিসপত্র। তারা অনেকক্ষণ দাঁড়িয়ে এসব দেখল। মামা তাদেরকে বিশেষভাবে দুটি জিনিস দেখালেন। একটি হলো বেতার যন্ত্র, অন্যটি হলো পাগলা ঘণ্টা। ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালরাতে পাকিস্তান বাহিনী যখন রাজারবাগে হামলা চালিয়েছে, তখন এই বেতার যন্ত্র দিয়ে সারাদেশে সতর্কবার্তা পাঠানো হয়েছে। আর পাগলা ঘণ্টা বাজিয়ে সকল পুলিশ সদস্যকে সতর্ক করেছিল। মামা তাদেরকে এসব দেখিয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনান।
৩য় শ্রেণির বাংলা মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর:
শব্দ শিখি:
বীরত্ব – সাহসিকতা
পরিপাটি – সুন্দর করে সাজানো
গ্যালারি – প্রদর্শন স্থান
বেতারযন্ত্র- বিনা তারে খবর পাঠানোর যন্ত্র
পাগলা ঘণ্টা – সতর্ক করার ঘণ্টা
কামান – গোলা নিক্ষেপ করার অস্ত্র
প্রতিরোধ – বাধা
অসীম – সীমাহীন
গর্ব – গৌরব
অনুশীলনী
১। বাক্য লিখি।
মুক্তিযুদ্ধ ————–
জাদুঘর ————-
অবদান ————-
অস্ত্র ————-
লড়াই ————-
উত্তর:
মুক্তিযুদ্ধ – ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়।
জাদুঘর – আমি প্রায়ই জাদুঘরে বেড়াতে যাই।
অবদান – স্বাধীনতা অর্জনে দেশের বীর শহিদদের অবদান কখনো ভোলার নয়।
অস্ত্র – মুক্তিযুদ্ধে শত্রু বাহিনীর হাতে ছিল আধুনিক অস্ত্র।
লড়াই – বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক অসম লড়াই।
২। খালি জায়গা পূরণ করি।
ক) ঢাকার রাজারবাগে আছে পুলিশ —- জাদুঘর।
খ) পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব —– করে সাজানো।
গ) জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত —— ও বিভিন্ন জিনিসপত্র।
ঘ) পুলিশ সদস্যদের কাছে ছিল —– অস্ত্র।
উত্তর:
ক) ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।
খ) পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো।
গ) জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র।
ঘ) পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র।
৩। বুঝে নিই।
স্মৃতিময় – মনে রাখার মতো বিষয়।
পাঠাগার – যেখানে পড়ার জন্য বই রাখা হয়।
আত্মত্যাগ – নিজের সবকিছু ত্যাগ।
৪। উত্তর বলি ও লিখি।
ক) রাজারবাগ পুলিশ লাইন কীসের স্মৃতি বহন করে?
উত্তর: রাজারবাগ পুলিশ লাইন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর বীরত্বের স্মৃতি বহন করে।
খ) কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে?
উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে।
গ) রাজারবাগের পুলিশরা কীভাবে সারাদেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল?
উত্তর: রাজারবাগের পুলিশরা বেতারযন্ত্রের মাধ্যমে সারাদেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল।
৫। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানাই।
| বামপাশ | ডানপাশ | নতুন শব্দ |
| মুক্তি রাজার পাঠ সেনা আত্ম |
আগার যুদ্ধ বাগ ত্যাগ বাহিনী |
উত্তর:
| বামপাশ | ডানপাশ | নতুন শব্দ |
| মুক্তি রাজার পাঠ সেনা আত্ম |
আগার যুদ্ধ বাগ ত্যাগ বাহিনী |
মুক্তিযুদ্ধ রাজারবাগ পাঠাগার সেনাবাহিনী আত্মত্যাগ |
৬। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে রবিন কী কী দেখল তা বলি।
উত্তর : পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে রবিন যেসব জিনিস দেখল, তা হলো-
পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার; পুলিশের বিভিন্ন সময়ের পোশাক। মুক্তিযুদ্ধে পুলিশের ব্যবহার করা বন্দুক।
একটি বেতারযন্ত্র।
একটি পাগলা ঘণ্টা
বই বিক্রয়কেন্দ্র ও একটি পাঠাগার।
এবং আরও অন্যান্য জিনিসপত্র।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. রাজারবাগ কোথায়?
ক. ঢাকায়√
খ. খুলনায়
গ. রাজশাহীতে
ঘ. কুমিল্লায়
২. ঢাকার কোন স্থানে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে?
ক. রায়েরবাজার
খ. রাজারবাগ√
গ. গোপীবাগ
ঘ. গোলাপবাগ
৩. কার পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে যাওয়ার ইচ্ছা?
ক. রবিনের
খ. মামার
গ. পুলিশের
ঘ. রিতার√
৪. রিতার ছোটো ভাইয়ের নাম কী?
ক. নবীন
খ. সিফাত
গ. রবিন√
ঘ. পবন
৫. কোন রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ চালায়?
ক. ৭ই মার্চ
খ. ২৫শে মার্চ√
গ. ২৬শে মার্চ
ঘ. ১৬ই ডিসেম্বর
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
শূন্যস্থান পূরণ করো।
১. ঢাকার —- পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আছে।
২. ঢাকার রাজারবাগে আছে —– জাদুঘর।
৩. —– অনেক দিনের ইচ্ছা পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে যাওয়া।
৪. রিতার ছোটো ভাইয়ের নাম —–।
৫. —– সালে রাজারবাগে পুলিশেরা বীরত্বের পরিচয় দেয়।
৬. —– জাদুঘর খুব পরিপাটি করে সাজানো।
৭. পুলিশ জাদুঘরের ভেতরে ঢুকতেই বামপাশে রয়েছে —– গ্যালারি।
৮. বঙ্গবন্ধু গ্যালারির পাশে আছে একটি ——।
৯. ——- দুজনকে দুটি বই কিনে দেন।
১০. ——- ঘণ্টা বাজিয়ে সব পুলিশকে সতর্ক করা হয়।
উত্তর:
১. ঢাকার রাজারবাগে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আছে।
২. ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।
৩. রিতার অনেক দিনের ইচ্ছা পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে যাওয়া।
৪. রিতার ছোটো ভাইয়ের নাম রবিন।
৫. ১৯৭১ সালে রাজারবাগে পুলিশেরা বীরত্বের পরিচয় দেয়।
৬. পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো।
৭. পুলিশ জাদুঘরের ভেতরে ঢুকতেই বামপাশে রয়েছে বঙ্গবন্ধু গ্যালারি।
৮. বঙ্গবন্ধু গ্যালারির পাশে আছে একটি বিক্রয়কেন্দ্র।
৯. মামা দুজনকে দুটি বই কিনে দেন।
১০. পাগলা ঘণ্টা বাজিয়ে সব পুলিশকে সতর্ক করা হয়।
বাক্য রচনা করো:
পরিপাটি, গ্যালারি, পাঠাগার, হাতিয়ার, বন্দুক, পাগলা ঘণ্টা
উত্তর:
ক. পরিপাটি – বাসাটি খুব পরিপাটি।
খ. গ্যালারি – গ্যালারিতে বিভিন্ন মূল্যবান জিনিস রাখা হয়।
গ. পাঠাগার – জ্ঞান অর্জনের উত্তম জায়গা হলো পাঠাগার।
ঘ. হাতিয়ার – দেশি হাতিয়ার অত্যাধুনিক অস্ত্রের সামনে খেলনা মাত্র।
ঙ. বন্দুক – রিনির বাবার একটি বন্দুক আছে।
চ. পাগলা ঘণ্টা – বিপদে মানুষকে সতর্ক করার জন্য পাগল ঘণ্টা বাজানো হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. মুক্তিযুদ্ধ পুলিশ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার রাজারবাগে।
২. ঢাকার রাজারবাগে কোন জাদুঘর অবস্থিত?
উত্তর: পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।
৩. রিতার কোথায় যাওয়ার ইচ্ছা?
উত্তর: পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।
৪. কার অনেক দিনের ইচ্ছা পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে যাওয়ার?
উত্তর: রিতার।
৫. রিতা কার কাছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের কথা শুনেছে?
উত্তর: ছোটো মামার কাছে।
৬. কখন রাজারবাগে পুলিশেরা বীরত্বের পরিচয় দেন?
উত্তর: ১৯৭১ সালে।
৭. কাদের স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি হয়েছে?
উত্তর: মুক্তিযুদ্ধে শহিদ পুলিশদের।
৮. রিতার ছোটো ভাইয়ের নাম কী?
উত্তর: রবিন।
৯. কে রিতা ও রবিনকে জাদুঘরে নিয়ে যাবেন?
উত্তর: ছোটো মামা।
১০. রাজারবাগে কেন জাদুঘর তৈরি করা হয়েছে?
উত্তর: মুক্তিযুদ্ধে বাংলাদেশের পুলিশের বীরত্বের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য।
১১. কারা আনন্দে লাফিয়ে ওঠে?
উত্তর: রিতা ও রবিন।
১২. জাদুঘরের ভেতরে বামপাশে কী রয়েছে?
উত্তর: বঙ্গবন্ধু গ্যালারি।
১৩. ‘গ্যালারি’ অর্থ কী?
উত্তর: প্রদর্শনের স্থান।
১৪. রবিন কার ছবি দেখতে পায়?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।
১৫. জাদুঘরে বঙ্গবন্ধু গ্যালারির পাশে কী আছে?
উত্তর: একটি বই বিক্রয়কেন্দ্র।
Codehorse Learn Free