তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি-বিশ্বপরিচয় সমাধান

তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর: প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু-নিচু পাহাড়-পর্বত, কোথাও সাগর-মহাসাগর। কোথাও আবার নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড়, নিচু এলাকা ইত্যাদি। পোকা-মাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলের আবহাওয়া গরম, আবার কোথাও শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতি বৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ।

তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর:


অধ্যায় ১ : আমাদের পরিবেশ


ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিই।

১. সামাজিক পরিবেশের উপাদান কোনটি?
ক. পাখি
খ. গাছ
গ. নদী
ঘ. বিদ্যালয়√

২. প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?
ক. বাড়ি
খ. গাছ√
গ. রাস্তা
ঘ. সেতু

৩. কোনটি শীতকালীন ফল?
ক. আম
খ. কাঁঠাল
গ. কমলা√
ঘ. জামরুল

৪. কোন ফলটি সারাবছর পাওয়া যায়?
ক. লিচু
খ. কলা√
গ. আমড়া
ঘ. জামরুল

৫. গাছপালা আমদের কী দেয়?
ক. আলো
খ. তাপ
গ. অক্সিজেন√
ঘ. বাতাস


খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি।

১. বাংলাদেশে গ্রীষ্মকালে……… অনুভূত হয়।
২. অতিবৃষ্টির কারণে কখনো কখনো………. হয়।
৩. আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন……….. মানুষ।
৪. বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক………..বসবাস করে।
৫. আমরা………….স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব।
উত্তর: ১. গরম; ২. বন্যা; ৩. পেশার; ৪. মিলেমিশে; ৫. নির্দিষ্ট।



গ. বাম পাশের সাথে ডান পাশের মিল করি।

বাম পাশ ডান পাশ
প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ
নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড় ইত্যাদি বৈচিত্র্য রয়েছে
অতিবৃষ্টির কারণে কখনো কখনো খরা হয়
অনাবৃষ্টির কারণে বন্যা হয়

উত্তর:

ক. প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে।
খ. নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড় ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ।
গ. অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়।
ঘ. অনাবৃষ্টির কারণে খরা হয়।


ঘ. সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি।
উত্তর : প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদান হলো- সূর্য, নদ-নদী, গাছপালা, মানুষ, পশু-পাখি, মাটি, বায়ু, পাহাড়-পর্বত, সাগর-মহাসাগর ইত্যাদি।

২. সামাজিক পরিবেশ কী কী উপাদান নিয়ে গঠিত হয়?
উত্তর: সামাজিক পরিবেশ পরিবার, শিক্ষা ব্যবস্থা, ধর্ম, আইন ও নীতি, সংস্কৃতি ও ঐতিহ্য, অর্থনীতি, ভাষা, সংগঠন ও প্রতিষ্ঠান ইত্যাদি উপাদান নিয়ে গঠিত হয়।

৩. বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন?
উত্তর: পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়।


ঙ. বর্ণনামূলক প্রশ্ন

১. কীভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে?
উত্তর : প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু-নিচু পাহাড়-পর্বত, কোথাও সাগর-মহাসাগর। কোথাও আবার নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড়, নিচু এলাকা।
পোকা-মাকড় থেকে শুরু করে হাতির মত বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলের আবহাওয়া গরম, আবার কোথাও শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে শীত অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ।

২. আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি।
উত্তর : গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ থেকে আমরা ফল পাই, কাঠ পাই, জ্বালানি পাই। এছাড়া গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে নেয় এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সুন্দর রাখতে পারি। তাই বলা যায়, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব অনেক।

৩. পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন?
উত্তর : পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের, উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই। নদ-নদী, হাওড়-বাঁওড়, খাল বিল থেকে মাছ পাই। এছড়াও এগুলো যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়। পরিবেশের এসব উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: তৃতীয় শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

Read More: তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *