তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায় প্রশ্ন উত্তর: প্রযুক্তি হতে পারে কোনো যন্ত্র বা কৌশল, যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং আমাদের জীবনকে সহজ করে।
তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায় প্রশ্ন উত্তর:
অধ্যায় ১০ : প্রযুক্তির সঙ্গে পরিচয়
১। শূন্যস্থান পূরণ করি।
ক) বিভিন্ন ধরনের……….আমাদের জীবনকে সহজ করে তুলেছে।
খ) কাগজ ছাপার কাজ শুরু হয়………উদ্ভাবন হওয়ার পর।
গ) স্টেথোস্কোপ………..ব্যবহৃত একটি প্রযুক্তি।
ঘ) টেলিভিশন, রাইস কুকার, মোবাইল ফোন…………ব্যবহৃত প্রযুক্তি।
উত্তর: ১. প্রযুক্তি; ২. মুদ্রণযন্ত্র; ৩. চিকিৎসাক্ষেত্রে; ৪. বাড়িতে।
২। মিলকরণ
বামপাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করি।
| বাম পাশ | ডান পাশ |
| প্রিন্টার ট্রাক্টর বিমান এক্স-রে |
যোগাযোগ প্রযুক্তি চিকিৎসা প্রযুক্তি কৃষি প্রযুক্তি শিক্ষা প্রযুক্তি |
উত্তর:
১. প্রিন্টার শিক্ষা প্রযুক্তি।
২. ট্রাক্টর কৃষি প্রযুক্তি।
৩. বিমান যোগাযোগ প্রযুক্তি।
৪. এক্স-রে চিকিৎসা প্রযুক্তি।
৩। সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও।
১) কোনটি বিদ্যালয়ে ব্যবহারের আধুনিক প্রযুক্তি?
ক) চক
খ) ডাস্টার
গ) ব্লাকবোর্ড
ঘ) কম্পিউটার√
২) থার্মোমিটার এক ধরনের-
ক) কৃষি প্রযুক্তি
খ) চিকিৎসা প্রযুক্তি√
গ) শিক্ষা প্রযুক্তি
ঘ) যোগাযোগ প্রযুক্তি
৩) মনিরের বাবা খুব কম সময়ে জমি চাষ করতে চান। এজন্য তিনি কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করবেন?
ক) লাঙল
খ) কাস্তে
গ) ট্রাক্টর√
ঘ) কোদাল
৪। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
ক) প্রতিদিন আমরা কী কী প্রযুক্তি ব্যবহার করে থাকি?
উত্তর: প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি। যেমন-
১. কলম, ২. কাগজ, ৩. বাতি, ৪. ফ্যান, ৫. টিভি ইত্যাদি।
খ) প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কী বোঝায়?
উত্তর: দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রযুক্তিসমূহের সুনির্দিষ্ট ব্যবহারের ফলে যদি শারীরিক ও মানসিক সমস্যা এবং বিভিন্ন দূর্ঘটনা এড়ানো সম্ভব হয় তখন তাকে প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলে।
৫। বর্ণনামূলক প্রশ্ন
ক) নিচে উল্লেখিত প্রযুক্তিগুলোর নিরাপদ ব্যবহারের জন্য কী সতর্কতা অবলম্বন করতে হবে?
১) কলম, ২) টেলিভিশন, ৩) কম্পিউটার।
উত্তর: উল্লেখিত প্রযুক্তিগুলোর নিরাপদ ব্যবহারের জন্য যেসব সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো-
১) কলম: কলম শুধু লেখার কাজে ব্যবহার করতে হবে। কলম দিয়ে কোনো কিছু আঘাত বা খোঁচা দেয়া যাবে না। এতে কলম নষ্ট হয়ে যেতে পারে বা আঘাত বা খোঁচার ফলে কেউ ব্যথা পেতে পারে।
২) টেলিভিশন: টেলিভিশন দীর্ঘসময় দেখার ফলে চোখের ও ঘাড়ের সমস্যা হতে পারে। তাই টেলিভিশন একটি নির্দিষ্ট সময় দেখা উচিত।
৩) কম্পিউটার: কম্পিউটারের পাশে খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। কারণ খাবার বা পানীয় পড়ে গিয়ে কী-বোর্ড নষ্ট হতে পারে এবং বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটতে পারে।
খ) শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষাজীবন কতটা সহজ করেছে, সে সম্পর্কে মতামত লিখি।
উত্তর: কলম, পেনসিল ও কাগজ উদ্ভাবনের পর শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। মুদ্রণযন্ত্র আবিষ্কার হওয়ার পর কাগজে ছাপার কাজ শুরু হয়। শিক্ষাপ্রযুক্তির অংশ হিসেবে এখন কম্পিউটার, ইন্টারনেট, প্রিন্টার ও ভিডিও ক্যামেরা ব্যবহার করা হয়। এছাড়া শিক্ষার যেকোনো প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের জন্য কম্পিউটারে টাইপ করে সংরক্ষণ করা হচ্ছে। এভাবেই শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সহজ করে তুলেছে।
অতিরিক্ত শূন্যস্থান
১. আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে………ব্যবহার লক্ষণীয়।
২. বাড়িতে আমরা বিভিন্ন ধরনের………দেখতে পাই।
৩. ……….উদ্ভাবন হওয়ার পরে কাগজে ছাপার কাজ শুরু হয়।
৪. চাকা ও ইঞ্জিন মিলে………ও পরিবহন ব্যবস্থার দ্রুত উন্নয়ন হয়।
৫. মানুষ এখন…………..মাধ্যমে চাঁদে যেতে পারে।
উত্তর: ১. প্রযুক্তির; ২. প্রযুক্তি; ৩. মুদ্রণ যন্ত্রের; ৪. যাতায়াত; ৫. মহাকাশযানের।
অতিরিক্ত মিলকরণ
১. বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল কর।
| বাম পাশ | ডান পাশ |
| ১. শিক্ষা উপকরণ ২. বাষ্পীয় ইঞ্জিন ৩. প্রযুক্তি ৪. মুদ্রণযন্ত্র ব্যবহৃত হয় ৫. কৃষি প্রযুক্তি |
১. ছাপার কাজে ২. একটি হাতিয়ার ৩. পালতোলা নৌকা ৪. কম্পিউটার ৫. ট্রাক্টর ৬. ঘোড়ার গাড়ি ৭. রেলগাড়ি |
উত্তর:
১. শিক্ষা উপকরণ কম্পিউটার।
২. বাষ্পীয় ইঞ্জিন রেলগাড়ি।
৩. প্রযুক্তি একটি হাতিয়ার।
৪. মুদ্রণযন্ত্র ব্যবহৃত হয় ছাপার কাজে।
৫. কৃষি প্রযুক্তি ট্রাক্টর।
অতিরিক্ত বহুনির্বাচনি
১. কোনটি আধুনিক প্রযুক্তি?
ক. কোদাল
খ. লাঙল
গ. কাস্তে
ঘ. ট্রাক্টর√
২. কোন প্রযুক্তিটি প্রথমে তৈরি হয়েছে?
ক. কলম
খ. কাগজ√
গ. বই
ঘ. মুদ্রণযন্ত্র
৩. কোনটি যাতায়াত প্রযুক্তি?
ক. কম্পিউটার
খ. টেলিফোন
গ. উড়োজাহাজ√
ঘ. ট্রাক্টর
অতিরিক্ত সংক্ষিপ্ত
১. প্রযুক্তি কী?
উত্তর: প্রযুক্তি হলো এক ধরনের যন্ত্র, হাতিয়ার বা কোনো পদ্ধতি, যা আমাদের কাজে লাগে।
২. প্রযুক্তি আমাদের কীভাবে সাহায্য করে?
উত্তর: প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে।
৩. শিক্ষা প্রযুক্তি কী?
উত্তর: যেসব উপকরণ শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হয়, তা-ই শিক্ষা প্রযুক্তি।
৪. বর্তমানে শিক্ষার প্রযুক্তিগুলো কী কী?
উত্তর: বর্তমানে শিক্ষার প্রযুক্তিগুলো হলো কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, ভিডিও, ক্যামেরা ইত্যাদি।
৫. শিক্ষায় একটি প্রযুক্তির ব্যবহার লেখো।
উত্তর: শিক্ষায় ব্যবহৃত একটি প্রযুক্তি হলো কাগজ। কাগজে কলম বা পেনসিল দিয়ে লিখে আমরা পরীক্ষা দিতে পারি এবং শিক্ষায় বিভিন্ন বিষয় নোট করতে পারি।
৫. কৃষিকাজে আমরা কী কী প্রযুক্তি ব্যবহার করি?
উত্তর: কৃষিকাজে আমরা লাঙল, ট্রাক্টর, সেচ পাম্প ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করি।
অতিরিক্ত বর্ণনামূলক
১. প্রযুক্তি কী? ব্যাখ্যা কর।
উত্তর: প্রযুক্তি হলো এমন একটি যন্ত্র, হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে। কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে প্রযুক্তি আমাদের সাহায্য করে। প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দেয়।
২. প্রযুক্তি আমাদের যাতায়াতে কীভাবে সহায়তা করে?
উত্তর: প্রযুক্তি আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে সাহায্য করে। যেমন- চাকা এবং ইঞ্জিন আবিষ্কারের ফলে খুব সহজে এবং দ্রুত অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। উড়োজাহাজ এবং হেলিকপ্টার এর মাধ্যমে খুব সহজে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়।
৩. মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে কেন?
উত্তর : মানুষ বিভিন্ন প্রয়োজন মেটাতে প্রযুক্তি উদ্ভাবন করেছে। যেমন- অতীতে মানুষ পায়ে হেঁটে চলাচল করত। পরবর্তীতে চাকা আবিষ্কারের পর গরু এবং ঘোড়ার গাড়ির উদ্ভব হয়। ইঞ্জিন আবিষ্কারের পর মোটর গাড়ি এবং রেলগাড়ির উদ্ভাবন হয়। এভাবে প্রয়োজনের তাগিদে মানুষ অন্যান্য প্রযুক্তিও উদ্ভাবন করেছে।
৪. শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম লেখ।
উত্তর: শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তি হলো-
১. কম্পিউটার। ২. প্রজেক্টর।
৩. ইন্টারনেট। ৪. ভিডিও ক্যামেরা।
৫. যাতায়াত প্রযুক্তি কী? যাতায়াত প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? যাতায়াত প্রযুক্তি উদ্ভাবনের দুটি উপকারিতা লেখ।
উত্তর: এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যাওয়ার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয়, তা-ই যাতায়াত প্রযুক্তি।
যাতায়াত প্রযুক্তিকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. স্থলপথ, ২. জলপথ ও ৩. আকাশপথ।
যাতায়াত প্রযুক্তি উদ্ভাবনের দুটি উপকারিতা হলো-
১। খুব সহজে অল্প সময়ে অনেক দূরে যাওয়া যায়।
২। সহজে ভারি মালামাল পরিবহন করা যায়।
Codehorse Learn Free