এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বাদশ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বাদশ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ের (বিদ্যুতের চৌম্বক ক্রিয়া) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বাদশ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:

১. ওয়েরস্টেডের পরীক্ষায় ব্যবহৃত কম্পাসটি কোন দিকে মুখ করে থাকে? (জ্ঞান)
⬤ উত্তর–দক্ষিণ
খ. পূর্ব–পশ্চিম
গ. উত্তর–পূর্ব
ঘ. উপর–নিচ


২. তড়িৎ প্রবাহের চারদিকে কী তৈরি হয়? (জ্ঞান)
⬤ চৌম্বকক্ষেত্র
খ. তড়িৎ প্রাবল্য
গ. তড়িৎ বিভব
ঘ. চৌম্বক আবেশ


৩. তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে ওয়েরস্টেডের পরীক্ষায় ব্যবহৃত কম্পাসটি কোন দিকে সরে যায়? (অনুধাবন)
⬤ পূর্ব–পশ্চিম
খ. উত্তর–দক্ষিণ
গ. দক্ষিণ–পশ্চিম
ঘ. পূর্ব–দক্ষিণ


৪. তড়িতের চৌম্বক ক্রিয়া কে আবিষ্কার করেন? (জ্ঞান)
⬤ ওয়েরস্টেড
খ. ম্যাক্সওয়েল
গ. সলিনয়েড
ঘ. ম্যাক্সপ্লাঙ্ক


৫. বিদ্যুৎ প্রবাহ থেকে প্রথম চৌম্বকক্ষেত্র আবিষ্কার করেন কে? (জ্ঞান)
⬤ ওয়েরস্টেড
খ. মাইকেল ফ্যারাডে
গ. ম্যাক্সওয়েল
ঘ. ম্যাক্সপ্লাঙ্ক


৬. “তড়িৎবাহী তারের সাথে চৌম্বকক্ষেত্র বিজড়িত”— কে আবিষ্কার করেন? (জ্ঞান)
⬤ ওয়েরস্টেড
খ. কুলম্ব
গ. লেঞ্জ
ঘ. ফ্যারাডে


৭. নিচের কোন যন্ত্রে তড়িৎ চৌম্বক ক্রিয়া প্রয়োগ করা যায় না? (অনুধাবন)
⬤ পেরিস্কোপ
খ. জেনারেটর
গ. মোটর
ঘ. অ্যামিটার


৮. সলিনয়েডে অধিকাংশ বলরেখা কোথায় ঘনীভূত হয়? (জ্ঞান)
⬤ কয়েলের কেন্দ্রে
খ. কয়েলের বাইরে
গ. কয়েলের উত্তর প্রান্তে
ঘ. কয়েলের দক্ষিণ প্রান্তে


৯. সলিনয়েডের আকৃতি কার মতো? (জ্ঞান)
⬤ দণ্ড চুম্বকের মতো
খ. ফুটবলের মতো
গ. ঘুড়ির লাটাইয়ের মতো
ঘ. সুতা প্যাঁচানো ববিনের মতো


১০. তড়িৎ চৌম্বকক্ষেত্র ঘনীভূত করার কৌশল কোনটি? (অনুধাবন)
⬤ তড়িৎবাহী তার দ্বারা কুণ্ডলী তৈরি করে
খ. তড়িৎবাহী তারের দৈর্ঘ্য হ্রাস করে
গ. তড়িৎবাহী তারের দৈর্ঘ্য বৃদ্ধি করে
ঘ. তড়িৎবাহী তারের ব্যাস বৃদ্ধি করে


১১. সলিনয়েডে বিদ্যুৎ চালনা করলে কোন প্রকার চুম্বকের মতো আচরণ করে? (জ্ঞান)
⬤ দণ্ড চুম্বক
খ. ‘T’ আকৃতির চুম্বক
গ. বিচ্ছিন্ন মেরু চুম্বক
ঘ. মেরু চুম্বক


১২. সলিনয়েডে চৌম্বকক্ষেত্র কী হয়? (অনুধাবন)
⬤ ঘনীভূত
খ. পাতলা
গ. এলোমেলো
ঘ. নষ্ট হয়ে যায়


১৩. সলিনয়েডের তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে সবগুলো বলরেখা কোথায় ঘনীভূত হবে? (অনুধাবন)
⬤ কয়েলের কেন্দ্রে
খ. কয়েলের বাইরে
গ. কয়েলের ডান প্রান্তে
ঘ. কয়েলের বাম প্রান্তে


১৪. সলিনয়েডের ভিতর দিয়ে কোনো লোহার দণ্ড ঢোকালে কী ঘটবে? (অনুধাবন)
⬤ লোহার দণ্ড চুম্বকে পরিণত হবে
খ. সলিনয়েড নষ্ট হয়ে যাবে
গ. ঢোকানো সম্ভব নয়
ঘ. লোহার দণ্ড বিদ্যুৎ টেনে নেবে


১৫. সলিনয়েডে তড়িৎপ্রবাহ বন্ধ করলে কী ঘটবে? (অনুধাবন)
⬤ লোহার দণ্ড চৌম্বকত্ব হারাবে
খ. লোহার দণ্ড চৌম্বকত্ব হারাবে না
গ. মেরু বদলে যাবে
ঘ. চৌম্বকত্ব আরও বৃদ্ধি পাবে


১৬. সলিনয়েডের তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে— (অনুধাবন)
⬤ লোহার দণ্ডের মেরু বিপরীত হয়ে যাবে
খ. মেরু আগের মতো থাকবে
গ. সলিনয়েড নষ্ট হবে
ঘ. চৌম্বকত্ব হ্রাস পাবে


১৭. সলিনয়েডের ভেতর লোহার দণ্ড ঢুকালে কী ঘটে? (অনুধাবন)
⬤ বেশি চৌম্বকক্ষেত্র পাওয়া যায়
খ. অপরিবর্তিত থাকে
গ. চৌম্বকক্ষেত্র হ্রাস পায়
ঘ. লোহার চৌম্বকত্ব হ্রাস পায়


১৮. সলিনয়েড দিয়ে তৈরি তাড়িতচুম্বক বাঁকালে ‘T’ আকৃতির মতো করলে— (অনুধাবন)
⬤ চুম্বকের প্রাবল্য বেড়ে যায়
খ. সলিনয়েড নষ্ট হয়
গ. বিদ্যুৎ প্রবাহ বাড়ে
ঘ. বিদ্যুৎ প্রবাহ কমে


১৯. সলিনয়েডের তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করলে কী ঘটে? (অনুধাবন)
⬤ মেরুদ্বয় পাল্টে যায়
খ. উপমেরু সৃষ্টি হয়
গ. রেখাগুলো সমমুখী হয়
ঘ. চুম্বকত্ব বেড়ে যায়


২০. অন্তরিত তামার তার কাঁচা লোহার মজ্জার ওপর জড়ালে কী তৈরি হবে? (অনুধাবন)
⬤ আর্মেচার
খ. দণ্ড চুম্বক
গ. কম্যুটেটর
ঘ. কলিং বেল


২১. তড়িৎবাহী সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র কোনটির মতো? (অনুধাবন)
⬤ দণ্ড চুম্বক
খ. তড়িৎবাহী সোজা তার
গ. ‘T’ আকৃতির চুম্বক
ঘ. চৌম্বক কম্পাস


২২. সলিনয়েড বলতে বোঝায়— (অনুধাবন)
⬤ ঘনসন্নিবিষ্ট অনেক পেঁচযুক্ত কয়েল
খ. দণ্ড চুম্বক
গ. দণ্ডাকৃতি তাড়িতচুম্বক
ঘ. কয়েলযুক্ত দণ্ড চুম্বক


২৩. সলিনয়েডের যে প্রান্তে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে ঘোরে সেখানে— (অনুধাবন)
⬤ দক্ষিণ মেরুর উদ্ভব হয়
খ. উত্তর মেরুর উদ্ভব হয়
গ. কোনো মেরু সৃষ্টি হয় না
ঘ. উপমেরু সৃষ্টি হয়


২৪. চোখে লোহার গুঁড়া ঢুকলে ডাক্তার কী ব্যবহার করবেন? (প্রয়োগ)
⬤ তাড়িতচুম্বক
খ. চুম্বক
গ. অণুবীক্ষণ যন্ত্র
ঘ. চিমটা


২৬. সলিনয়েডের তড়িৎ প্রবাহের দিক বিপরীত করলে— (অনুধাবন)
i. মেরুদ্বয় পাল্টে যায়
ii. গ্যালভানোমিটারের কাঁটা বিপরীত দিকে যায়
iii. বলরেখার অভিমুখ পাল্টে যায়
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


২৭. সলিনয়েডের চৌম্বক প্রাবল্য বৃদ্ধি করা যায়— (প্রয়োগ)
i. তড়িৎ প্রবাহ বাড়িয়ে
ii. বিভব পার্থক্য বাড়িয়ে
iii. পাকসংখ্যা বাড়িয়ে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


২৮. সলিনয়েডের বৈশিষ্ট্য— (অনুধাবন)
i. এটি তারের পেঁচানো কুণ্ডলী
ii. এতে কম্যুটেটর থাকে
iii. চৌম্বকক্ষেত্র ঘনীভূত করা যায়
নিচের কোনটি সঠিক?
⬤ i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


২৯. সলিনয়েডের চৌম্বকক্ষেত্রের প্রাবল্য নির্ভর করে— (অনুধাবন)
i. তড়িৎ প্রবাহের মানের উপর
ii. তড়িৎ প্রবাহের দিকের উপর
iii. পাকের সংখ্যার উপর
নিচের কোনটি সঠিক?
⬤ i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


৩০. সলিনয়েডের ভিতর লোহার দণ্ড ঢুকিয়ে তড়িৎ প্রবাহ চালালে— (অনুধাবন)
i. মেরু তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে না
ii. দণ্ডটি অস্থায়ী চুম্বকে পরিণত হয়
iii. তাড়িতচৌম্বক আবেশ ঘটে
নিচের কোনটি সঠিক?
⬤ ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


৩১. একখণ্ড অ্যালুমিনিয়ামকে একটি সলিনয়েডের ভিতরে প্রবেশ করিয়ে এতে তড়িৎপ্রবাহ চালনা করলে— (অনুধাবন)
i. অ্যালুমিনিয়ামে কোনো চুম্বকত্ব দেখা যাবে না
ii. অ্যালুমিনিয়ামের উত্তর মেরু ও দক্ষিণ মেরু সৃষ্টি হবে
iii. সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


৩২. পেঁচানো বা কুণ্ডলী পাকানো তার দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে— (প্রয়োগ)
i. কুণ্ডলী দণ্ড চুম্বকের মতো আচরণ করে
ii. অধিকাংশ বলরেখা কয়েলের কেন্দ্রে ঘনীভূত হবে
iii. সলিনয়েড উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


৩৩. সলিনয়েডের পাকসংখ্যা বৃদ্ধির অর্থ— (উচ্চতর দক্ষতা)
i. বিদ্যুৎ প্রবাহের বৃদ্ধি
ii. চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি
iii. চুম্বকায়িত দণ্ডের আকর্ষণ ক্ষমতা লাভ
নিচের কোনটি সঠিক?
⬤ ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


৩৪. সলিনয়েডের মধ্য দিয়ে লোহার দণ্ড ঢুকালে— (প্রয়োগ)
i. লোহার দণ্ড চুম্বকে পরিণত হবে
ii. সলিনয়েডের চৌম্বকক্ষেত্র বেশি শক্তিশালী হবে
iii. সলিনয়েড কার্যত তার ক্ষমতা হারাবে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


নিচের তথ্যের ভিত্তিতে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও :

একটি সোজা পরিবাহী তারে তড়িৎপ্রবাহ চলে ওপর থেকে নিচের দিকে। তারটিকে কুণ্ডলী পাকালে এর চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পায়।

৩৫. তারটির প্রবাহের ফলে সৃষ্ট বলরেখাগুলো কোন অভিমুখে থাকে? (অনুধাবন)
⬤ ঘড়ির কাঁটার দিক অভিমুখে
খ. তারের প্রবাহের অভিমুখে
গ. তারের প্রবাহের বিপরীত অভিমুখে
ঘ. ঘড়ির কাঁটার বিপরীত দিক অভিমুখে


৩৬. তারটিকে কুণ্ডলী পাকালে কী তৈরি হয়? (অনুধাবন)
⬤ সলিনয়েড
খ. তাড়িতচুম্বক
গ. ট্রান্সফর্মার
ঘ. জেনারেটর


৩৭. সলিনয়েড থেকে যে চুম্বক তৈরি হয় তাকে কী বলে? (জ্ঞান)
⬤ তাড়িতচুম্বক
খ. স্থির চুম্বক
গ. দণ্ড চুম্বক
ঘ. স্থায়ী চুম্বক


৩৮. আবর্জনা সরানোর ক্রেন তৈরিতে কোন চুম্বক ব্যবহার করা হয়? (জ্ঞান)
⬤ তাড়িতচুম্বক
খ. সলিনয়েড
গ. স্থির চুম্বক
ঘ. চুম্বক


৩৯. বৈদ্যুতিক ঘণ্টা তৈরিতে কোন চুম্বক ব্যবহার করা হয়? (জ্ঞান)
⬤ তাড়িতচুম্বক
খ. স্থায়ী চুম্বক
গ. কৃত্রিম চুম্বক
ঘ. দণ্ড চুম্বক


৪০. চোখের ভেতর লোহার গুঁড়া ঢুকলে তা বের করতে ডাক্তার কোন চুম্বক ব্যবহার করে? (জ্ঞান)
⬤ তাড়িতচুম্বক
খ. দণ্ড চুম্বক
গ. ‘T’ আকৃতির চুম্বক
ঘ. ডাক্তারিচুম্বক


৪১. টেলিফোনের কোথায় তাড়িতচুম্বক ব্যবহার করা হয়? (জ্ঞান)
⬤ ইয়ারপিস
খ. স্পিকার
গ. মাউথপিস
ঘ. আর্মেচার


৪২. তাড়িতচৌম্বক আবেশ প্রথম আবিষ্কার করেন কে? (জ্ঞান)
⬤ মাইকেল ফ্যারাডে
খ. ওয়েরস্টেড
গ. ম্যাক্সওয়েল
ঘ. ম্যাক্সপ্লাঙ্ক


৪৩. তাড়িত চুম্বকের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায়? (অনুধাবন)
⬤ তড়িৎ প্রবাহ বাড়িয়ে
খ. সলিনয়েডের প্যাঁচের সংখ্যা কমিয়ে
গ. মেরু দুটিকে দূরে রেখে
ঘ. তড়িৎ প্রবাহ কমিয়ে


৪৪. ১০০ প্যাঁচের একটি সলিনয়েড তার আশপাশের লোহার টুকরা টেনে নেয়। এবার প্যাঁচ বাড়িয়ে ১৫০ করলে কী ঘটবে? (উচ্চতর দক্ষতা)
⬤ আগের চেয়ে বেশি পরিমাণে লোহার টুকরা টেনে নেবে
খ. সলিনয়েডের কার্যকারিতা হ্রাস পাবে
গ. আগের মতো লোহার টুকরা আকর্ষণ করতে পারবে না
ঘ. বিদ্যুতের প্রবাহ কমে যাবে


৪৫. সলিনয়েড দিয়ে তৈরি তাড়িতচুম্বক ব্যবহার করা হয় কোথায়? (অনুধাবন)
⬤ বৈদ্যুতিক ঘণ্টা তৈরিতে
খ. টেলিভিশন তৈরিতে
গ. কম্পিউটার তৈরিতে
ঘ. রেডিও তৈরিতে


৪৬. কোন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পাবে না? (অনুধাবন)
⬤ কয়েলের দৈর্ঘ্য ও বেধ কমালে
খ. তড়িৎপ্রবাহ বৃদ্ধি করলে
গ. পাকের সংখ্যা বৃদ্ধি করলে
ঘ. শক্তিশালী চুম্বক ব্যবহার করলে


৪৭. বৈদ্যুতিক মোটরের দ্রতি ও ক্ষমতা বৃদ্ধির জন্য কোনটি বাড়াতে হবে? (অনুধাবন)
⬤ চৌম্বকক্ষেত্রের প্রাবল্য
খ. তাড়িত চৌম্বক আবেশ
গ. ব্রাশ সংখ্যা
ঘ. কম্যুটেটর সংখ্যা


৪৮. তড়িৎ মোটরে কী ধরনের চুম্বকক্ষেত্র ব্যবহার করা হয়? (জ্ঞান)
⬤ U আকৃতির চুম্বক
খ. স্থায়ী দণ্ড চুম্বক
গ. অশ্বক্ষুরাকৃতি চুম্বক
ঘ. অস্থায়ী দণ্ড চুম্বক


৪৯. অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে কোনটির প্রাবল্য বাড়ানো যায়? (অনুধাবন)
⬤ চৌম্বকক্ষেত্রের
খ. তড়িৎক্ষেত্রের
গ. ভোল্টেজের
ঘ. তড়িৎ ও চৌম্বকক্ষেত্রের


৫০. কোনটিতে তড়িৎ মোটর ব্যবহৃত হয়? (জ্ঞান)
⬤ বৈদ্যুতিক পাখায়
খ. বৈদ্যুতিক বাতিতে
গ. ফ্রিজে
ঘ. গাড়িতে


৫১. সলিনয়েডের ভিতর কোনো লোহার দণ্ড ঢুকিয়ে তড়িৎ প্রবাহ চালালে কী হয়? (উচ্চতর দক্ষতা)
⬤ দণ্ডটি একটি অস্থায়ী চুম্বকে পরিণত হয়
খ. দণ্ডটি একটি স্থায়ী চুম্বকে পরিণত হয়
গ. দণ্ডটির মধ্যে তাড়িতচৌম্বক আবেশ ঘটে
ঘ. দণ্ডটি চুম্বকে পরিণত হয় না


৫২. তাড়িত চুম্বকের ব্যবহার— (প্রয়োগ)
i. বৈদ্যুতিক ঘণ্টায়
ii. আবর্জনা সরানোর ক্রেন তৈরিতে
iii. ভারী জিনিস ওঠানামা করতে
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


৫৩. তাড়িতচুম্বকের প্রাবল্য বৃদ্ধি করা যায়— (প্রয়োগ)
i. তড়িৎ প্রবাহ বাড়িয়ে
ii. সলিনয়েডের প্যাঁচের সংখ্যা বাড়িয়ে
iii. সলিনয়েডের দুই মেরুকে কাছাকাছি এনে
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


৫৪. তাড়িতচৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধির ক্ষেত্রে— (উচ্চতর দক্ষতা)
i. সলিনয়েডের তারের ভেতর দিয়ে প্রবাহ বাড়াতে হয়
ii. সলিনয়েডের পাকের সংখ্যা বাড়াতে হয়
iii. সলিনয়েডের তারের পুরুত্ব বাড়াতে হয়
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


৫৫. তাড়িতচৌম্বক হিসেবে কাঁচা লোহাকে বেছে নেওয়ার কারণ— (উচ্চতর দক্ষতা)
i. এটি তাড়াতাড়ি চুম্বকে পরিণত হয়
ii. এটির চৌম্বকত্ব তাড়াতাড়ি বিলুপ্ত হয়
iii. এটি অনেক সময় চৌম্বকত্ব ধরে রাখে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “পদার্থবিজ্ঞান দ্বাদশ অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More:  এসএসসি পদার্থবিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *