এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান দশম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান দশম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের (স্থির বিদ্যুৎ) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান দশম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:

১. প্রত্যেক পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তাদের কী বলে? (জ্ঞান)
⬤ পরমাণু
খ. ইলেকট্রন
গ. প্রোটন
ঘ. নিউট্রন


২. পরমাণুর কেন্দ্রে কী থাকে? (জ্ঞান)
⬤ নিউক্লিয়াস
খ. ইলেকট্রন
গ. প্রোটন
ঘ. নিউট্রন


৩. নিউক্লিয়াসের মধ্যে কয় ধরনের কণা থাকে? (জ্ঞান)
⬤ দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ


৪. পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে কী বলে? (জ্ঞান)
⬤ আধান
খ. পরমাণু
গ. কণা
ঘ. বস্তু


৫. পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কোনটি থাকে? (জ্ঞান)
⬤ ইলেকট্রন
খ. প্রোটন
গ. পজিট্রন
ঘ. নিউট্রন


৬. ধনাত্মক আধানের ধারক কোনটিকে ধরা হয়? (জ্ঞান)
⬤ প্রোটন
খ. নিউট্রন
গ. পজিট্রন
ঘ. ইলেকট্রন


৭. ঋণাত্মক আধানের ধারক কোনটি? (জ্ঞান)
⬤ ইলেকট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. পজিট্রন


৮. ঋণাত্মক আধান বলতে আমরা কী বুঝি? (অনুধাবন)
⬤ ইলেকট্রনের আধিক্য
খ. প্রোটনের আধিক্য
গ. ইলেকট্রনের ঘাটতি
ঘ. নিউট্রনের আধিক্য


৯. পরমাণু আহিত হবার জন্য দায়ী কোন কণা? (জ্ঞান)
⬤ ইলেকট্রন
খ. নিউক্লিয়াস
গ. প্রোটন
ঘ. নিউট্রন


১০. কোনটি চার্জ নিরপেক্ষ? (অনুধাবন)
⬤ নিউট্রন
খ. প্রোটন ও নিউট্রন
গ. প্রোটন
ঘ. ইলেকট্রন


১১. পরমাণুতে সমান সংখ্যক কী কী থাকে? (অনুধাবন)
⬤ ইলেকট্রন ও প্রোটন
খ. ইলেকট্রন ও পজিট্রন
গ. প্রোটন ও নিউট্রন
ঘ. ইলেকট্রন ও নিউট্রন


১২. পরমাণুতে ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে কোন আধানে আহিত হয়? (অনুধাবন)
⬤ ধনাত্মক
খ. ঋণাত্মক
গ. নিরপেক্ষ
ঘ. দ্বিঋণাত্মক


১৩. পরমাণুতে ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে কোন আধানে আহিত হয়? (অনুধাবন)
⬤ ঋণাত্মক
খ. ধনাত্মক
গ. নিরপেক্ষ
ঘ. শূন্য


১৪. যে সব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে পরিবাহিত হতে পারে তাদের কী বলে? (জ্ঞান)
⬤ পরিবাহী
খ. অন্তরক
গ. অপরিবাহী
ঘ. কুপরিবাহী


১৫. যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না তাদের কী বলে? (জ্ঞান)
⬤ অন্তরক
খ. পরিবাহক
গ. অর্ধপরিবাহী
ঘ. সুপরিবাহী


১৬. সুপরিবাহক পদার্থ নিচের কোনটি? (জ্ঞান)
⬤ রুপা
খ. কাঠ
গ. কাগজ
ঘ. কাচ


১৭. অন্তরক পদার্থ নিচের কোনটি? (জ্ঞান)
⬤ কাচ
খ. অ্যালুমিনিয়াম
গ. তামা
ঘ. রুপা


১৮. নিচের তথ্যগুলো লক্ষ কর: (অনুধাবন)
i. স্থির তড়িৎ যেখানে উৎপন্ন হয় সেখানেই স্থির থাকে
ii. পদার্থের পরমাণু নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন দ্বারা গঠিত
iii. নিউক্লিয়াসের মধ্যে তিন ধরনের কণা থাকে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


১৯. অন্তরক বা অপরিবাহী পদার্থ— (অনুধাবন)
i. কাঠ
ii. কাগজ
iii. কাচ
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


২০. নিচের তথ্যগুলো লক্ষ কর: (অনুধাবন)
i. নিউট্রন তড়িৎ নিরপেক্ষ
ii. ধনাত্মক আধানযুক্ত পরমাণুর ইলেকট্রন সংখ্যা বেশি থাকে
iii. বিভিন্ন পদার্থের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা বিভিন্ন
নিচের কোনটি সঠিক?
⬤ i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


২১. পরমাণু তড়িৎগ্রস্ত হয়— (উচ্চতর দক্ষতা)
i. প্রোটন অপেক্ষা ইলেকট্রন বেশি হলে
ii. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান হলে
iii. ইলেকট্রন অপেক্ষা প্রোটন বেশি হলে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


২২. ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে— (প্রয়োগ)
i. কম হলে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়
ii. কম হলে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়
iii. বেশি হলে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
⬤ ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


২৩. পরিবাহী পদার্থ— (অনুধাবন)
i. মানবদেহ
ii. ধাতু
iii. কাগজ
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


২৪. ঘর্ষণে সকল পদার্থ তড়িৎগ্রস্ত হয় না, কারণ— (অনুধাবন)
⬤ মুক্ত ইলেকট্রন থাকে না
খ. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা বিভিন্ন হয় না
গ. ইলেকট্রন প্রোটনের চার্জ সমান থাকে
ঘ. প্রচুর তাপ উৎপন্ন হয় না


২৫. একটি কাচদণ্ডকে পশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়? (উচ্চতর দক্ষতা)
⬤ পশম ঋণাত্মক এবং কাচদণ্ড ধনাত্মক আধানে
খ. পশম ধনাত্মক এবং কাচদণ্ড ঋণাত্মক আধানে
গ. উভয়েই ধনাত্মক আধানে
ঘ. উভয়েই ঋণাত্মক আধানে


২৬. ইলেকট্রনের প্রতি আসক্তি বিভিন্ন বস্তুতে কেমন? (অনুধাবন)
⬤ বিভিন্ন
খ. অভিন্ন
গ. সমান
ঘ. সর্বোচ্চ


২৭. সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণের ফলে কাচদণ্ড কোন আধানে আহিত হয়? (জ্ঞান)
⬤ ধনাত্মক
খ. ঋণাত্মক
গ. নিউট্রাল
ঘ. নিরপেক্ষ


২৮. পলিথিন ও ফ্লানেলের ঘর্ষণের ফলে পলিথিন কী ধরনের চার্জে চার্জিত হয়? (অনুধাবন)
⬤ ঋণাত্মক
খ. ধনাত্মক
গ. নিউট্রাল
ঘ. নিরপেক্ষ


২৯. কোনো বস্তুকে ঘর্ষণ দ্বারা চার্জিতকরণের ক্ষেত্রে— (উচ্চতর দক্ষতা)
i. বস্তুদ্বয়ের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান ঘটে
ii. বস্তুদ্বয়ের মধ্যে চার্জের আদান-প্রদান ঘটে
iii. বস্তুদ্বয়ের নিউক্লিয়াসের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


৩০. কাচদণ্ডকে সিল্ক দ্বারা ঘর্ষণ করলে— (অনুধাবন)
i. সিল্ক ঋণাত্মক চার্জে চার্জিত হয়
ii. কাচদণ্ড ধনাত্মক চার্জে চার্জিত হয়
iii. চার্জিত কাচদণ্ড শোলাবলকে আকর্ষণ করে
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


৩১. ঘর্ষণ দ্বারা ধনাত্মক আধানে আহিত একটি প্লাস্টিকের দণ্ড— (উচ্চতর দক্ষতা)
i. এটি ঋণাত্মক আধান ত্যাগ করেছে
ii. এটি নিউট্রন গ্রহণ করেছে
iii. এটি ইলেকট্রন বর্জন করেছে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


৩২. ফ্লানেলকে পলিথিন দ্বারা ঘর্ষণ করলে— (অনুধাবন)
i. পলিথিন ধনাত্মক আধানে আহিত হয়
ii. ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হয়
iii. পলিথিন ঋণাত্মক আধানে আহিত হয়
নিচের কোনটি সঠিক?
⬤ ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


৩৩. তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কী করা হয়? (উচ্চতর দক্ষতা)
⬤ অনাহিত বস্তুকে আহিত
খ. আহিত বস্তুকে অনাহিত
গ. আহিত বস্তুর চার্জ হ্রাস করা
ঘ. আহিত বস্তুর চার্জ বৃদ্ধি করা


৩৪. একটি আহিত বস্তুর কাছে এনে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে কী বলে? (জ্ঞান)
⬤ তড়িৎ আবেশ
খ. অনাহিতকরণ
গ. বিভব পার্থক্য
ঘ. বিভব


৩৫. আবিষ্ট পরিবাহকের যে প্রান্ত আবেশী বস্তুর নিকটে থাকে সেই প্রান্তে যে আধানের সঞ্চার হয় তাকে কী বলে? (জ্ঞান)
⬤ বদ্ধ আধান
খ. আবেশী আধান
গ. আবিষ্ট আধান
ঘ. মুক্ত আধান


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


৩৬. যে আধান আবেশ সৃষ্টি করে তাকে কী বলে? (জ্ঞান)
⬤ আবেশী আধান
খ. আবিষ্ট আধান
গ. মুক্ত আধান
ঘ. বিভব


৩৭. আবেশী আধান ধনাত্মক হলে— (অনুধাবন)
i. মুক্ত আধান ঋণাত্মক হবে
ii. বদ্ধ আধান ঋণাত্মক হবে
iii. আবিষ্ট আধান ঋণাত্মক হবে
নিচের কোনটি সঠিক?
⬤ ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


৩৮. আবেশ দ্বারা কোনো বস্তুকে আহিতকরণের ক্ষেত্রে— (উচ্চতর দক্ষতা)
i. বস্তুটিকে অন্য একটি আহিত বস্তুর সংস্পর্শে না রেখে কাছাকাছি রাখতে হবে
ii. বস্তুটিকে অন্য একটি আহিত বস্তুর পাশে রাখতে হবে
iii. বস্তুটিকে একটি বিদ্যুৎ কোষের সাথে সংযুক্ত করতে হবে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


৩৯. একটি কাচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাচদণ্ডে কোন আধানের উদ্ভব হয়? (জ্ঞান)
⬤ ধনাত্মক
খ. ঋণাত্মক
গ. নিরপেক্ষ
ঘ. শূন্য


৪০. তড়িৎবীক্ষণ যন্ত্রে সোনার পাতদ্বয় পরস্পরকে কী করে? (অনুধাবন)
⬤ বিকর্ষণ করে
খ. আকর্ষণ করে
গ. কাছে চলে আসে
ঘ. স্থির থাকে


৪১. তড়িৎবীক্ষণ যন্ত্রের কাচপাত্রের মুখের ছিপিটি কী ধরনের পদার্থ দিয়ে তৈরি? (জ্ঞান)
⬤ অপরিবাহী
খ. সুপরিবাহী
গ. অর্ধপরিবাহী
ঘ. পরিবাহী


৪২. একটি অনাহিত বস্তুকে আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে পাতদ্বয়ের মধ্যে কী হবে? (অনুধাবন)
⬤ ফাঁক হ্রাস পাবে
খ. ফাঁক বৃদ্ধি পাবে
গ. ফাঁক হ্রাস বা অপরিবর্তিত থাকবে
ঘ. ফাঁক অপরিবর্তিত থাকবে


৪৩. স্বর্ণপাত দুটি ঋণাত্মক আধানে আহিত হলে কী ঘটবে? (জ্ঞান)
⬤ ফাঁক বৃদ্ধি পাবে
খ. ফাঁক কমে যাবে
গ. পরস্পরের কাছে চলে আসবে
ঘ. ফাঁক স্থির থাকবে


৪৪. তড়িৎবীক্ষণ যন্ত্রকে ধনাত্মক আধানে আহিত করতে হলে যন্ত্রের চাকতিতে কী করতে হবে? (প্রয়োগ)
⬤ একটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে স্পর্শ করাতে হবে
খ. একটি অনাহিত দণ্ডকে স্পর্শ করাতে হবে
গ. একটি ঋণাত্মক আধানে আহিত বস্তুকে স্পর্শ করাতে হবে
ঘ. ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত বস্তুকে স্পর্শ করাতে হবে


৪৫. একটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে ঋণাত্মক আধানে আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে পাতদ্বয়ের অবস্থা কীরূপ হবে? (অনুধাবন)
⬤ ফাঁক হ্রাস পাবে
খ. ফাঁক অপরিবর্তিত থাকবে
গ. ফাঁক বৃদ্ধি পাবে
ঘ. ফাঁক হ্রাস বা স্থির থাকবে


৪৬. আধানের অস্তিত্ব নির্ণয়ের জন্য বস্তুকে কী ধরনের তড়িৎবীক্ষণ যন্ত্রের নিকট আনতে হয়? (অনুধাবন)
⬤ অনাহিত
খ. আহিত
গ. নিরপেক্ষ
ঘ. চার্জযুক্ত


৪৭. একটি আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে একটি বস্তু আনায় পাতদ্বয়ের ফাঁক বেড়ে গেলে বোঝা যায়— (অনুধাবন)
i. বস্তুতে আধানের অস্তিত্ব আছে
ii. বস্তু ও তড়িৎবীক্ষণ যন্ত্রে একই ধরনের আধান রয়েছে
iii. বস্তু ও তড়িৎবীক্ষণ যন্ত্রে বিপরীত আধান রয়েছে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


৪৮. তড়িৎবীক্ষণ যন্ত্রে সোনার পাতদ্বয়— (অনুধাবন)
i. পরস্পরকে বিকর্ষণ করে
ii. পরস্পর থেকে দূরে সরে যায়
iii. একই জাতীয় আধান প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


৪৯. তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায়— (প্রয়োগ)
i. তড়িৎ প্রবাহের পরিমাপ
ii. আধানের অস্তিত্ব
iii. আধানের প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
⬤ ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “পদার্থবিজ্ঞান দশম অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More:  এসএসসি পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *