Class 7 English Unit 9 Lesson 2 What happens in Bangladesh?: A Samina and Arif are very upset to read about the effects of climate change. They are more curious to know what will happen in Bangladesh.
Class 7 English Unit 9 Lesson 2 What happens in Bangladesh?:
Lesson – 2: What happens in Bangladesh? বাংলাদেশে কী ঘটে?
A. Samina and Arif are very upset to read about the effects of climate change. They are more curious to know what will happen in Bangladesh. Read the following text to know about this. (জলবায়ু পরিবর্তন এর প্রভাব সম্পর্কে পড়ে সামিনা এবং আরিফ এর মন খুব খারাপ। বাংলাদেশে কী ঘটবে তা জানতে তারা আরও বেশি আগ্রহী। এ সম্পর্কে জানতে নিম্নের মূল পাঠ-পড়ো।)
Bangladesh is already experiencing the adverse impacts of global warming and climate.Ichange. Summers are becoming hotter and the monsoon is irregular. There are untimely heavy rainfalls causing water logging and landslides. Among other impacts are frequent floods, river crosion and crop damage due to drought; prolonged cold spells, salinity of water in the coastal areas etc.
বাংলাদেশ ইতোমধ্যে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সম্মুখীন হয়েছে। গ্রীষ্ম আরও উষ্ণতর হচ্ছে এবং বর্ষা হচ্ছে অনিয়মিত। অসময়ে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা এবং ভূমিধ্বস হচ্ছে। অন্যান্য প্রভাবগুলো হচ্ছে ঘনঘন বন্যা, নদী ভাঙন এবং খরার কারণে ফসল হানি, দীর্ঘায়িত শীতকাল, উপকূলবর্তী অঞ্চলে পানির লবণাক্ততা ইত্যাদি।
Climate change has already started bringing disasters to Bangladesh. We remember the damage caused by the Aila in 2009. Climate change victims are increasing in number every day. The number of families and villages that lose their homes permanently to rivers every year is one of the highest in Bangladesh. An increasing number of people are suffering damage or -loss to their property and some time life due to disasters caused by climate change. Following the climate change, the river bank and coastal erosion are increasing at an alarming rate. It is estimated that a 45-centimetre, rise of sea-level will flood almost 10.9 percent of our territory and will make 5.5 million people of our éoastal regions homeless.
জলবায়ু পরিবর্তন ইতোমধ্যেই বাংলাদেশে বিপর্যয় বয়ে আনতে শুরু করেছে। আমরা ২০০৯ সালে আইলা কর্তৃক ক্ষয়ক্ষতির কথা স্মরণ করি। প্রতিদিন জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছর নদীর কাছে স্থায়ীভাবে ঘরবাড়ি হারানো পরিবারের এবং গ্রামের সংখ্যা বাংলাদেশেই সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের ফলে ক্রমবর্ধমান সংখ্যক মানুষ দুর্দশা ভোগ করছে অথবা সম্পত্তি হারাচ্ছে এবং অনেক সময় জীবনও হারাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে নদীর পাড় এবং উপকূলীয় ক্ষয় আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে যে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৪৫ সে.মি. বৃদ্ধি পেলে আমাদের দেশের প্রায় ১০.৯ শতাংশ এলাকা প্লাবিত হবে এবং তা উপকূলবর্তী অঞ্চলের ৫.৫ মিলিয়ন মানুষকে গৃহহীন করবে।
B. Tick the best answer. (সঠিক উত্তরে টিক চিহ্ন দাও):
1. One outcome of climate, ehange in Bangladesh is (বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি ফলাফল হলো)
a. summers are becoming shorter. (গ্রীষ্ম সংক্ষিপ্ততর হচ্ছে।)
b. summers are becoming milder. (গ্রীষ্ম লঘুতর হচ্ছে।)
c. the monsoon is becoming irregular. (বর্ষাকাল অনিয়মিত হচ্ছে।) √
d. the cities are getting larger. (নগরগুলো আরও বড় হচ্ছে।)
2. The cyclone that hit Bangladesh in 2009 is called (২০০৯ সালে যে ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হেনছিল তাকে বলা হয়)
a. Hurricane. (প্রবল ঘূর্ণিঝড়।)
b. Sidr. (সিডর)
c. Aila. (আইলা।) √
d. Nargis. (নার্গিস)
3. It is likely that 10.9 percent of Bangladesh will go under water if the sea level rises to (সম্ভাব্য যে, বাংলাদেশের ১০.৯ শতাংশ ভূমি পানির নিচে তলিয়ে যাবে যদি সমুদ্রতলের উচ্চতা …… বৃদ্ধি পায়।)
a. 40 centimetres. (৪০ সেন্টিমিটার)
b. 45 centimetres. (৪৫ সেন্টিমিটার) √
c. 35 centimetres. (৩৫ সেন্টিমিটার)
d. 50 centimetres. (৫০ সেন্টিমিটার)
4. The phrase ‘coastal region’ means an area (‘উপকূলীয় অঞ্চল’ শব্দ গুচ্ছটির মানে হলো এমন এক এলাকা যা)
a. with deep forests. (গভীর জঙ্গলযুক্ত।)
b. of dry lands. (শুষ্ক ভূমির।)
c. with a huge population. (বিশাল জনসংখ্যাযুক্ত।)
d. close to the sea. (সমুদ্র নিকটবতী।) √
5. The phrase ‘prolonged cold spells’ means (‘দীর্ঘায়িত শীতকাল’ শব্দগুচ্ছটির অর্থ হলো)
a. long duration of cold waves. (শৈত্য প্রবাহের দীর্ঘ সময়) √
b. long gap between two winters. (দুই শীতকালের মধ্যে লম্বা সময়ের ব্যবধান।)
c. longer nights during winter. (শীতকালের দীর্ঘ রাত্রি।)
d. delay in doing something due to cold (শীতের কারণে কোনো কাজ করতে দেরি।)
Class 7 English ⮯
| গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
C. In small groups discuss these questions. (ছোট দলে বিভক্ত হয়ে প্রশ্নগুলো আলোচনা করো।)
1. Which animals in Bangladesh are in danger of extinction? What do you think we should do to protect these animals? (বাংলাদেশের কোন কোন প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে আছে? এ সব প্রাণী রক্ষায় আমাদের কী করা উচিত বলে তুমি মনে করো?)
S1: Do you know which animals in Bangladesh are in danger of extinction? (তুমি কি জানো বাংলাদেশের কোন কোন প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে আছে?)
S2: Yes, I know it. Our Royal Bengal tigers, elephants, pythons and wild hens are in danger of extinction. (হ্যাঁ, আমি জানি। আমাদের রয়েল বেঙ্গল টাইগার, হাতি, অজগর এবং বনমুরগি বিলুপ্তির ঝুঁকিতে আছে।)
S3: What should we do to protect these animals? (এইসব প্রাণীদের রক্ষার জন্য আমাদের কী করা উচিত?)
S1: To protect these animals, first of all, we should stop cutting down trees. Secondly, we should not destroy forest or wild areas for habitation. Thirdly, use of excessive pesticide and fertilizer and dumping of industrial waste into rivers should be stopped. Fourthly, we must reduce air pollution. Finally, we must stop killing the wild animals at random. (এইসব প্রাণীদের রক্ষার জন্য, সর্বপ্রথমে, আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, বসবাসের জন্য আমাদের বন ও বনাঞ্চল ধ্বংস করা উচিত নয়। তৃতীয়ত, অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহার এবং নদীতে শিল্পবর্জ্য ফেলা বন্ধ করতে হবে। চতুর্থত, আমাদেরকে বায়ু দূষণ কমাতে হবে। সবশেষে, নির্বিচারে বন্য প্রাণীদের হত্যা বন্ধ করতে হবে।)
S2: You’re right. (তুমি ঠিক বলেছ।)
2. What problems do you think deforestation can cause in Bangladesh? (বৃক্ষনিধনের ফলে বাংলাদেশে কী কী সমস্যা হতে পারে বলে তোমার মনে হয়?)
S1: What problems do you think deforestation can cause in Bangladesh? (বৃক্ষনিধন বাংলাদেশে কী কী সমস্যা হতে পারে বলে তুমি মনে করো?)
S2: Deforestation is one of the main reasons of climate change in Bangladesh. It causes drought, river erosion, air pollution etc. Air pollution and increasing amount of carbon dioxide cause greenhouse effect and global warming. Global warming causes climate change. (বৃক্ষনিধন বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। এটি ক্ষরা, নদী ভাঙন, বায়ুদূষণ প্রভৃতি ঘটায়। বায়ু দূষণ ও ক্রমবর্ধমান পরিমাণের কার্বন ডাই-অক্সাইড গ্রিনহাউস প্রতিক্রিয়া ও বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করে। বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তন করে।)
S3: You’re right. (তুমি ঠিক বলেছ।)
বাকি সমাধানগুলো পেতে আমাদের অ্যাপ ইন্সটল করুন।
Codehorse Learn Free