৩য় শ্রেণির বাংলা হজরত আবু বকর (রা) প্রশ্ন উত্তর: হজরত আবু বকর (রা) ছিলেন মহানবি হজরত মুহাম্মদ (স) এর ঘনিষ্ঠ সহচর। তিনি ছিলেন খুবই দয়ালু। তিনি অনেক ক্রীতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। আবু বকর (রা) প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। মহানবির মৃত্যুর পর তিনি প্রথম খলিফা হন। তিনি গরিব দুখীদের কল্যাণে প্রচুর অর্থ ব্যয় করতেন। মৃত্যুর সময় তিনি তাঁর মেয়ে আয়েশা (রা)-কে বলেছিলেন, “আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর পর তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও।”
৩য় শ্রেণির বাংলা হজরত আবু বকর (রা) প্রশ্ন উত্তর:
শব্দ শিখি:
প্রান্তর – খোলা জায়গা
তপ্ত – গরম
উত্তপ্ত – অতিশয় তপ্ত
ক্রুদ্ধ – রেগে যাওয়া
মনিব – মালিক
ক্রীতদাস – কেনা গোলাম
মুয়াজ্জিন – যিনি মসজিদে আজান দেন
আহ্বান -ভডাক
সহচর – সঙ্গী
হিজরত – এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া
কোষাগার -ভযেখানে রাষ্ট্রের টাকা রাখা হয়
অনুশীলনী
১। যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই।
প্রান্তর ন্ত = ন্+ত অন্তর ………….
মুক্ত ক্ত = ক্+ত রক্ত ………….
মক্কা ক্ক = ক্+ক অক্কা ………….
জ্ঞান জ্ঞ = জ+ঞ বিজ্ঞান ………….
উত্তর:
প্রান্তর ন্ত = নৃ+ত অন্তর, জীবন্ত, প্রান্ত, ক্লান্ত, গন্তব্য।
মুক্ত ক্ত = ক্+ত রক্ত, শক্ত, মুক্ত, যুক্ত, ভক্ত, সিক্ত।
মক্কা ক্ক = ক্+ক অকা, ছক্কা, টিকা, ধাক্কা।
জ্ঞান জ্ঞ = জ্+ঞ বিজ্ঞান, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, অজ্ঞান।
২। ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই।
আজান, কাফেররা, তপ্ত, দয়া, রাজকোষের, সহচর;
ক) দুপুরের রোদে বালু —— হয়ে আছে।
খ) আবু বকর (রা)-এর মনে —– হলো।
গ) বেলাল (রা) এর সুললিত কণ্ঠে প্রথম —— ধ্বনিত হলো।
ঘ) আবু বকর (রা) ছিলেন হজরত মুহাম্মদ (স) এর ঘনিষ্ঠ ——।
ঙ) এক সময়ে —— হজরত মুহাম্মদ (স)-কে হত্যার ঘোষণা দেয়।
চ) আবু বকর (রা) ——- অর্থ ব্যয় করতেন গরিব-দুঃখীদের কল্যাণে।
উত্তর:
দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে।
আবু বকর (রা)-এর মনে দয়া হলো।
বেলাল (রা) এর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হলো।
আবু বকর (রা) ছিলেন হজরত মুহাম্মদ (স) এর ঘনিষ্ঠ সহচর।
এক সময়ে কাফেররা হজরত মুহাম্মদ (স)-কে হত্যার ঘোষণা দেয়।
আবু বকর (রা) রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব-দুঃখীদের কল্যাণে।
৩। বাক্য লিখি।
হিজরত ————–
আজান ————-
সহচর ————-
অত্যাচার ————-
অসহায় ————-
উত্তর:
হিজরত – মহানবি মুহাম্মদ (স) মক্কা থেকে মদিনায় হিজরত করেন।
আজান – মসজিদে প্রতিদিন পাঁচবার আজান হয়।
সহচর – আবু বকর (রা) ছিলেন মহানবির ঘনিষ্ঠ সহচর।
অত্যাচার – কারও উপর অত্যাচার করা ঠিক নয়।
অসহায় – অসহায়দের প্রতি আমাদের সহানুভুতি দেখানো উচিত।
৪। বিপরীত শব্দ জেনে নিই।
উত্তপ্ত – ঠান্ডা
শান্তি – ক্ষমা
মনিব – দাস
কল্যাণ – অকল্যাণ
জন্ম – মৃত্যু
৫। উত্তর বলি ও লিখি।
ক) তপ্ত বালুর উপর কাকে শুইয়ে রাখা হয়েছিল?
উত্তর: তপ্ত বালুর উপর হজরত বেলাল (রা)-কে শুইয়ে রাখা হয়েছিল।
খ) হজরত মুহাম্মদ (স) কোথায় হিজরত করেন?
উত্তর: হজরত মুহাম্মদ (স) মক্কা থেকে মদিনায় হিজরত করেন।
গ) ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
উত্তর: আবু বকর (রা) ছিলেন ইসলামের প্রথম খলিফা।
ঘ) ইসলামের প্রথম মুয়াজ্জিন কে?
উত্তর: ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বেলাল (রা)।
ঙ) হজরত আবু বকর (রা) মৃত্যুর আগে মেয়েকে কী বলেছিলেন?
উত্তর: হজরত আবু বকর (রা) মৃত্যুর আগে তাঁর মেয়ে আয়েশা (রা)-কে বলেছিলেন, ‘মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও।’
৬। সঠিক উত্তরটি বলি ও লিখি।
তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন-
ক. হজরত মুহাম্মদ (স)
খ. হজরত আবু বকর (রা)√
গ. হজরত ওমর (রা)
ঘ. হজরত বেলাল (রা)
ক্রীতদাস অর্থ-
ক. কেনা গোলাম√
খ. মনিব
গ. মুয়াজ্জিন
ঘ. খলিফা
৭। মূলপাঠ দেখে বিরামচিহ্ন বসাই।
আরবের মরু প্রান্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে পা রাখা কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর (রা) তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে
হজরত আবু বকর (রা) বললেন কী করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে
উত্তর : আরবের মরু প্রান্তর। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। পা রাখা কঠিন। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর (রা)। তিনি দেখলেন, উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে।
হজরত আবু বকর (রা) বললেন, ‘কী করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে?’
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
শূন্যস্থান পূরণ করো:
১. যুবকের পাশে তার —– দাঁড়িয়ে আছে।
২. ইসলামের প্রথম মুয়াজ্জিন ——-।
৩. আবু বকর (রা) অনেক ক্রীতদাসকে কিনে ——- করে দিয়েছিলেন।
৪. মুহাম্মদ (স) ——- থেকে মদিনায় হিজরত করেন।
৫. আবু বকর (রা) ৫৭৩ খ্রিষ্টাব্দে মক্কার ——- বংশে জন্মগ্রহণ করেন।
৬. বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় ———।
৭. হজরত আবু বকর (রা) দাসদের প্রতি খুবই ——- ছিলেন।
উত্তর:
১. যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে।
২. ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বেলাল (রা)।
৩. আবু বকর (রা) অনেক ক্রীতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন।
৪. মুহাম্মদ (স) মক্কা থেকে মদিনায় হিজরত করেন।
৫. আবু বকর (রা) ৫৭৩ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।
৬. বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা।
৭. হজরত আবু বকর (রা) দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
সত্য/মিথ্যা নির্ণয় করো;
১. ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল (রা)।
২. এক সময় মুসলিমরা মুহাম্মদ (স)-কে হত্যা করার ঘোষণা দেয়।
৩. মুহাম্মদ (স) মক্কা থেকে মদিনায় হিজরত করেন।
৪. আবু বকর (রা) ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।
৫. মুহাম্মদ (স)-এর মৃত্যুর পর বেলাল (রা) ইসলামের প্রথম খলিফা হন।
৬. বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা।
৭. হজরত আবু বকর (রা) ৬৩৪ খ্রিষ্টাব্দে পৃথিবী থেকে চিরবিদায় নেন।
উত্তর: ১. সত্য; ২. মিথ্যা; ৩. সত্য; ৪. মিথ্যা; ৫. মিথ্যা, ৬. সত্য, ৭. সত্য।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
১. মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে কে হেঁটে চলেছেন?
উত্তর: হজরত আবু বকর (রা)।
২. আবু বকর (রা) উত্তপ্ত বালুতে কাকে শুয়ে থাকতে দেখেন?
উত্তর: এক যুবককে।
৩. উত্তপ্ত বালুতে শুয়ে থাকা যুবকটি কে?
উত্তর: বেলাল (রা)।
৪. যুবকটির পাশে কে দাঁড়িয়ে আছে?
উত্তর: তার মনিব।
৫. আবু বকর (রা) যুবকের কী পরিচয় জানতে পারেন?
উত্তর: যুবকটি একজন ক্রীতদাস।
৬. মনিব কোন অপরাধে বেলাল (রা)-কে শাস্তি দিচ্ছেন?
উত্তর: ইসলাম ধর্ম গ্রহণের অপরাধে।
৭. আবু বকর (রা) যুবককে বাঁচানোর জন্য কী করেন?
উত্তর: তাকে কিনে মুক্ত করে দেন।
৮. ইসলামে বেলাল (রা)-এর পরিচিতি কী?
উত্তর: প্রথম মুয়াজ্জিন।
৯. কার কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়?
উত্তর: বেলাল (রা) -এর।
১০. আবু বকর (রা)-এর তৎকালে আরবে কোন প্রথা প্রচলিত ছিল?
উত্তর: ক্রীতদাস প্রথা।
Codehorse Learn Free