প্রত্যুপকার গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা ১ম পত্র বিষয়ের প্রত্যুপকার গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করব।
প্রত্যুপকার গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:
০১। সে বিস্ময়াবহ কাহিনি শুনিয়া নৃপতি মুগ্ধ হইলেন। বহুদিনের বিদ্বেষভাব দূরে গেল, ভক্তিতে অন্তর আর্দ্র হইল। প্রেমের জয় হইল। নৃপতির কণ্ঠে হাতেমের জয়গান। তাঁহার কণ্ঠ ভেদিয়া উত্থিত হইল- ধন্য হাতেম, ধন্য তাহার কুল!
নৃপতির মাধ্যমে ‘প্রত্যুপকার’ গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
(ক) বদান্যতা
(খ) মহানুভবতা √
(গ) দানশীলতা
(ঘ) ঔচিত্যবোধ
০২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খ্যাতি লাভের অন্যতম কারণ-
i. একাধিক ভাষায় পাণ্ডিত্য অর্জন-
ii. উচ্চবংশীয়
iii. বদান্যতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii √
(ঘ) i, ii ও iii
০৩। মেদিনীপুর জেলার কোন গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়?
(ক) সবলসিংহ
(খ) তারাপুর
(গ) বীরসিংহ √
(ঘ) নিশ্চিন্তিপুর
০৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) কলকাতা
(খ) মেদিনীপুর √
(গ) বাকুড়া
(ঘ) ফরিদপুর
০৫। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকে জন্মগ্রহণ করেন?
(ক) আঠারো
(খ) উনিশ √
(গ) বিশ
(ঘ) একুশ
০৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কোন ভাষায় পান্ডিত্য অর্জন করেন?
(ক) বাংলা ও সংস্কৃত
(খ) সংস্কৃত ও ইংরেজি √
(গ) ইংরেজি ও ফারসি
(ঘ) ইংরেজি ও বাংলা
০৭। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান?
(ক) ভাষার ব্যুৎপত্তি নির্ণয়
(খ) নতুন শব্দের যথার্থ প্রয়োগ
(গ) গদ্যের বাইরের জৌলুস আবিষ্কার
(ঘ) গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার √
০৮। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন ‘দয়ার সাগর’ উপাধি দেওয়া হয়?
(ক) মেধা
(খ) দানশীলতা √
(গ) কর্মতৎপরতা
(ঘ) শিক্ষা
০৯। খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন?
(ক) বাগদাদ √
(খ) ডেমাস্কাস
(গ) সিরিয়া
(ঘ) ইরান
১০। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৭২০ সালে
(খ) ১৮২০ সালে √
(গ) ১৮২১ সালে
(ঘ) ১৯২০ সালে
১১। কত তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?
(ক) ২১শে সেপ্টেম্বর
(খ) ১১ই সেপ্টেম্বর √
(গ) ২০শে সেপ্টেম্বর
(ঘ) ২৬শে সেপ্টেম্বর
১২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার কোন কলেজের ছাত্র ছিলেন?
(ক) প্রেসিডেন্সি কলেজ
(খ) সিটি কলেজ
(গ) সংস্কৃত কলেজ √
(ঘ) বাংলা কলেজ
১৩। বাংলা ভাষায় যতিচিহ্ন প্রয়োগের কৃতিত্ব কার?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর √
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) কাজী নজরুল ইসলাম
১৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘বর্ণপরিচয়’ গ্রন্থটি কত সালে প্রকাশ করেন?
(ক) ১৭৫৫
(খ) ১৮৫৫ √
(গ) ১৯৫৫
(ঘ) ১৯৫৬
১৫। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়?
(ক) বেতাল পঞ্চবিংশতি
(খ) সীতার বনবাস
(গ) ভ্রান্তিবিলাস
(ঘ) মেঘদূত √
১৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৮৭১ সালে
(খ) ১৮৯১ সালে √
(গ) ১৯১৮ সালে
(ঘ) ১৯৯১ সালে
১৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?
(ক) ১৮ই জুন
(খ) ২৯শে জুন
(গ) ২৯শে জুলাই √
(ঘ) ১৮ই আগস্ট
১৮। আলী ইবনে আব্বাস কার প্রিয়পাত্র ছিলেন?
(ক) খলিফার √
(খ) উজিরের
(গ) সেনাপতির
(ঘ) মন্ত্রীর
১৯। বন্দি ব্যক্তির প্রতি খলিফার মনোভাব কীরূপ ছিল?
(ক) সহজ
(খ) কুদ্ধ √
(গ) উদাসী
(ঘ) প্রেমপূর্ণ
২০। “ঐ অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়াছিলেন?”- কার?
(ক) খলিফা মামুনের
(খ) বন্দির
(গ) আলী ইবনে আব্বাসের √
(ঘ) সেনাপতির
২১। “গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন”- এখানে গৃহস্বামীর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
(ক) চতুরতা
(খ) দুঃসাহস
(গ) মহানুভবতা √
(ঘ) স্বার্থপরতা
২২। ‘আমি বলিতে আরম্ভ করিলাম’- উক্তিটি কে করেছিলেন?
(ক) খলিফা মামুন
(খ) বন্দি ব্যক্তি
(গ) আলী ইবনে আব্বাস √
(ঘ) সেনাপতি
২৩। “একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন”- কাকে?
(ক) খলিফাকে
(খ) জনৈক ব্যক্তিকে
(গ) বন্দি ব্যক্তিকে
(ঘ) আলী ইবনে আব্বাসকে √
২৪। ‘প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে’- কে?
(ক) আশ্রয়দাতা
(খ) দশটি ঘোড়া
(গ) ভৃত্য √
(ঘ) আমলা
২৫। আলী ইবনে আব্বাসের দেশে ফেরা সম্ভব হয়েছিল কার প্রচেষ্টায়?
(ক) পদচ্যুত শাসনকর্তার
(খ) খলিফার
(গ) বন্দি ব্যক্তির √
(ঘ) ভৃত্যের
২৬। আশ্রয়দাতার বাড়িতে আলী ইবনে আব্বাস কত দিন অবস্থান করেছিলেন?
(ক) এক মাস √
(খ) দুই মাস
(গ) এক বছর
(ঘ) দুই বছর
২৭। আলী ইবনে আব্বাস কাকে চিনতে পারলেন?
(ক) আশ্রয়দাতাকে √
(খ) খলিফাকে
(গ) ভৃত্যকে
(ঘ) পদচ্যুত শাসনকর্তাকে
২৮। আলী ইবনে আব্বাস কেন ব্যগ্র হয়েছিলেন?
(ক) কুশল জানতে
(খ) বন্দিত্বের √
(গ) বাড়ি ফেরার জন্য
(ঘ) খলিফার খোঁজে
২৯। “তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হব”- উক্তিটি কার?
(ক) আব্বাসের
(খ) বন্দির √
(গ) খলিফার
(ঘ) ভৃত্যের
৩০। আলী ইবনে আব্বাস বন্দিকে ‘অবিলম্বে’ কী করতে বলেন?
(ক) লুকাতে
(খ) পালাতে
(গ) প্রস্থান করতে √
(ঘ) খাবার খেতে
৩১। কোন কারণে আলী ইবনে আব্বাস বন্দিকে মুক্তি দিতে চেয়েছিলেন?
(ক) বন্দি তার আত্মীয় ছিল
(খ) বন্দি তার প্রাণ বাঁচিয়েছিল √
(গ) বন্দির আচরণে মুগ্ধ হয়ে
(ঘ) অনেক টাকা ঘুষ নিয়ে
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
৩২। বন্দি মুক্তি পেতে চাননি কেন?
(ক) স্বার্থপর বলে
(খ) বাঁচতে চান না তাই
(গ) অবিবেচক বলে
(ঘ) আব্বাসকে অসুবিধায় ফেলতে চাননি বলে √
৩৩। ‘প্রত্যুপকার’ গল্পে ‘সে লোকটি কোথায়’- উক্তিটি কার?
(ক) আব্বাসের
(খ) বন্দির
(গ) খলিফার √
(ঘ) ভৃত্যের
৩৪। ‘প্রত্যুপকার’ গল্পে ‘দুরাচার’ শব্দটি কোন ভাব প্রকাশ করে?
(ক) ইতিবাচক
(খ) নেতিবাচক √
(গ) সংগীতময়
(ঘ) প্রেমময়
৩৫। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন?
(ক) দানশীলতার জন্য
(খ) অসামান্য মেধার জন্য
(গ) সাহিত্যিক গদ্য রচনার জন্য √
(ঘ) সংস্কৃত কলেজে অধ্যাপনার জন্য
৩৬। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা?
(ক) বেদান্তগ্রন্থ
(খ) গীতগোবিন্দ
(গ) সীতার বনবাস √
(ঘ) সম্বাদ কৌমুদী
৩৭। আলী ইবনে আব্বাস কখন খলিফার কাছে বসে ছিলেন?
(ক) সকালে
(খ) দুপুরে
(গ) অপরাহ্নে √
(ঘ) সন্ধ্যায়
৩৮। আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তিকে কেন সাবধানে রুদ্ধ করে রাখেন?
(ক) যাতে আক্রান্ত না হয়
(খ) যাতে আক্রমণ করতে না পারে
(গ) খলিফার রোষানল থেকে বন্দিকে বাঁচাতে
(ঘ) খলিফার রোষানল থেকে নিজেকে বাঁচাতে √
৩৯। আলী ইবনে আব্বাস কেন ডেমাস্কাস নগরীর শুভ কামনা করেন?
(ক) সৌন্দর্য মুগ্ধতায়
(খ) কৃতজ্ঞতায় √
(গ) আবেগে
(ঘ) মনের খেয়ালে
৪০। “আমার প্রার্থনাবাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন”- এখানে গৃহস্বামী কে?
(ক) খলিফা
(খ) পদচ্যুত শাসনকর্তা
(গ) আলী ইবনে আব্বাস
(ঘ) বন্দি ব্যক্তি √
৪১। তারেক একটি আহত পাখিকে সেবা-যত্ন করে ভালো করে তোলে- এখানে তারেকের সঙ্গে ‘প্রত্যুপকার’ গল্পের বন্দি লোকটির কোন দিক দিয়ে মিল রয়েছে?
(ক) প্রাণনাশ
(খ) প্রাণরক্ষা √
(গ) দানশীলতা
(ঘ) বদান্যতা
৪২। “তিনি আমার আকার প্রকার দর্শনে বুঝিতে পারিলেন”-এখানে তিনি কে?
(ক) আলী ইবনে আব্বাস
(খ) আশ্রয়দাতা √
(গ) খলিফা
(ঘ) পদচ্যুত শাসনকর্তা
৪৩। আলী ইবনে আব্বাসকে তার আশ্রয়দাতা কীসের থলি উপহার দিয়েছিলেন?
(ক) রৌপ্যমুদ্রা
(খ) জহরত
(গ) খাবার
(ঘ) স্বর্ণমুদ্রা √
৪৪। আলী ইবনে আব্বাস কার কথা শুনে চমকে উঠেছিলেন?
(ক) বন্দির √
(খ) ভৃত্যের
(গ) শাসনকর্তার
(ঘ) খলিফার
৪৫। আলী ইবনে আব্বাস পুলকিত হয়েছিলেন কেন?
(ক) মনোবাসনা পূর্ণ হওয়ায়
(খ) আশ্রয়দাতাকে চিনতে পারায় √
(গ) স্ত্রী-সন্তানদের দেখা পাওয়ায়
(ঘ) খলিফার অনুগ্রহ লাভ করায়
৪৬। ‘অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম’- আলী ইবনে আব্বাস কাকে আলিঙ্গন করেন?
(ক) বন্দিকে √
(খ) খলিফাকে
(গ) ভৃত্যকে
(ঘ) আত্মীয়কে
৪৭। “বোধ করি আমার প্রাণদণ্ড হইবে”- বন্দির এ কথায় তার কোন চেতনা প্রকাশ পায়?
(ক) দূরদর্শিতা √
(খ) কাণ্ডজ্ঞানহীন
(গ) চঞ্চলতা
(ঘ) হতাশা
৪৮। “আমি অণুমাত্র দুঃখিত হইব না” উক্তিটি কার?
(ক) বন্দির
(খ) ভৃত্যের
(গ) খলিফার
(ঘ) আব্বাসের √
৪৯। আপন প্রাণ রক্ষার্থে বন্দি আলী ইবনে আব্বাসের প্রাণনাশের কারণ হতে চাননি- এখানে তাঁর চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
(ক) মহত্ত্ব √
(খ) দয়া
(গ) ক্ষমাশীলতা
(ঘ) সুবিবেচনা
৫০। “আমি শপথ করিয়া বলিতেছি”- শপথটি খলিফা করেছিলেন-
(ক) কুখ্যাত খুনিকে ছেড়ে দেওয়ার কারণে
(খ) ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবে √
(গ) সঠিক বিচার করার তাগিদে
(ঘ) শপথ বাক্য হিসেবে
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free