দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২১ ছয় ঋতু প্রশ্ন উত্তর: বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ছয়টি ঋতুতে বিচিত্র রূপ-রঙ-সৌরভে সজ্জিত হয় এদেশের জীবন ও প্রকৃতি। এই ছয় ঋতুর বৈচিত্র্যময় রূপ ও সৌন্দর্য সম্পর্কিত আলোচনা রয়েছে আলোচ্য পাঠে। এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা এদেশের ছয়টি ঋতু ও এদের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করবে।
দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২১ ছয় ঋতু প্রশ্ন উত্তর:
শব্দ শিখি
ষড় : ছয়।
কালবৈশাখি: বৈশাখ মাসের ঝড়।
নবান্ন : পিঠা-পায়েস খাওয়ার উৎসব।
কুয়াশা : বাতাসে ভাসা পানির কণা।
মাস ও ঋতুর নাম লিখি
বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় —— ঋতু।
—— ও —— এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু।
ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় ——- ঋতু।
কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় ——- ঋতু।
পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় ——- ঋতু।
——- ও —— মাস মিলে হয় বসন্ত ঋতু।
উত্তর:
বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু।
আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু।
ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু।
কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু।
পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু।
ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু।
বলি ও লিখি
১. কোন ঋতুতে কালবৈশাখি ঝড় হয়?
উত্তর : গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখি ঝড় হয়।
২. বর্ষাকালে কী কী ফুল ফোটে?
উত্তর : বর্ষাকালে কদম, দোলনচাঁপা প্রভৃতি ফুল ফোটে।
৩. কোন ঋতুতে কাশফুল ফোটে?
উত্তর : শরৎ ঋতুতে কাশফুল ফোটে।
৪. হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়?
উত্তর : হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়।
৫. গাছের পাতা ঝরে কোন ঋতুতে?
উত্তর : গাছের পাতা ঝরে শীত ঋতুতে।
৬. বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়?
উত্তর : বসন্ত ঋতু সবচেয়ে রঙিন। এ সময় কোকিল ডাকে। প্রকৃতি সাজে ফুলে ফুলে। তাই এ ঋতুকে ঋতুর রাজা বলা হয়।
আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখি।
উত্তর : শীত আমার প্রিয় ঋতু। শীতকালে গরম কাপড় পরে রোদ পোহাতে আমার ভালো লাগে। শীতে বিভিন্ন প্রকার পিঠা-পায়েসও আমি খুব পছন্দ করি। তাছাড়া শীতকালে বিভিন্ন শাকসবজি পাওয়া যায়।
তালিকা করি
মার কাছে শুনে নাম লিখি
| পিঠার নাম | সবজির নাম |
| ভাপা | বেগুন |
| চিতই | শিম |
| পাটিসাপটা | ফুলকপি |
| নকশি | বাঁধাকপি |
| পুলি | লাউ |
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. বাংলাদেশ কয় ঋতুর দেশ?
ক. পাঁচ
খ. ছয়√
গ. সাত
ঘ. আট
২. কয় মাসে এক ঋতু হয়?
ক. দুই√
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৩. বছরের প্রথম মাস কোনটি?
ক. বৈশাখ√
খ. জ্যৈষ্ঠ
গ. আষাঢ়
ঘ. শ্রাবণ
৪. কোন ঋতুতে খুব গরম পড়ে?
ক. গ্রীষ্ম√
খ. বর্ষা
গ. শরৎ
ঘ. হেমন্ত
৫. কোন ঋতুতে কালবৈশাখি ঝড় হয়?
ক. বর্ষা
খ. গ্রীষ্ম√
গ. বসন্ত
ঘ. শরৎ
৬. বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে কোন ঋতু?
ক. গ্রীষ্ম√
খ. বর্ষা
গ. শরৎ
ঘ. হেমন্ত
৭. আষাঢ় ও শ্রাবণ মাস মিলে কোন ঋতু হয়?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা√
গ. শরৎ
ঘ. হেমন্ত
৮. আকাশে কালো মেঘ জমে থাকে কোন ঋতুতে?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা√
গ. শরৎ
ঘ. হেমন্ত
৯. বর্ষা ঋতুতে প্রকৃতি কেমন থাকে?
ক. কালবৈশাখি ঝড় হয়
খ. মাঠে ধান পাকে
গ. ফুলে ফুলে সাজে
ঘ. ঝরঝর করে বৃষ্টি পড়ে√
১০. কদম ফুল কোন ঋতুতে ফোটে?
ক. বর্ষা√
খ. শরৎ
গ. হেমন্ত
ঘ. বসন্ত
এককথায় উত্তর দাও:
১. বাংলাদেশে কয়টি ঋতু আছে?
উত্তর: ছয়টি।
২. বাংলাদেশের প্রতিটি ঋতু কয় মাস স্থায়ী হয়?
উত্তর: দুই মাস।
৩. বাংলাদেশের ছয়টি ঋতুকে একত্রে কী বলা হয়?
উত্তর: ষড়ঋতু।
৪. বছরের প্রথম মাসের নাম কী?
উত্তর: বৈশাখ।
৫. বছরের শেষ মাসের নাম কী?
উত্তর: চৈত্র।
৬. কোন দু’টি মাস নিয়ে গ্রীষ্ম ঋতু?
উত্তর: বৈশাখ ও জ্যৈষ্ঠ।
৭. কোন ঋতুতে খুব গরম পড়ে?
উত্তর: গ্রীষ্ম।
৮. গ্রীষ্মে খাল-বিলের কী অবস্থা হয়?
উত্তর: শুকিয়ে যায়।
৯. গ্রীষ্মে কোন ঝড় হয়?
উত্তর: কালবৈশাখী।
১০. গ্রীষ্মে পাকে এমন দুটি ফলের নাম লেখ।
উত্তর: আম ও কাঁঠাল।
১১. কোন দুটি মাস নিয়ে বর্ষা ঋতু?
উত্তর: আষাঢ় ও শ্রাবণ।
১২. আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে কোন ঋতু?
উত্তর: বর্ষা।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
শূন্যস্থান পূরণ করো:
১. বাংলাদেশ —— ঋতুর দেশ।
২. —— মাস নিয়ে এক ঋতু।
৩. ছয়টি ঋতুকে বলা হয় ——।
৪. গ্রীষ্মে খুব —— পড়ে।
৫. গ্রীষ্মে ——- শুকিয়ে যায়।
৬. গ্রীষ্মে ——- ঝড় হয়।
৭. ——- ও শ্রাবণ বর্ষা ঋতু।
৮. বর্ষায় আকাশে ——– জমে।
৯. বর্ষায় ঝরঝর করে ——- ঝরে।
১০. বর্ষায় খালবিল ——– ভরে যায়।
উত্তর:
১. বাংলাদেশ ছয় ঋতুর দেশ।
২. দুই মাস নিয়ে এক ঋতু।
৩. ছয়টি ঋতুকে বলা হয় ষড়ঋতু।
৪. গ্রীষ্মে খুব গরম পড়ে।
৫. গ্রীষ্মে খাল-বিল শুকিয়ে যায়।
৬. গ্রীষ্মে কালবৈশাখি ঝড় হয়।
৭. আষাঢ় ও শ্রাবণ বর্ষা ঋতু।
৮. বর্ষায় আকাশে কালো মেঘ জমে।
৯. বর্ষায় ঝরঝর করে বৃষ্টি ঝরে।
১০. বর্ষায় খালবিল পানিতে ভরে যায়।
সত্য/মিথ্যা নির্ণয় করো:
১. গ্রীষ্মের আকাশে কালো মেঘ জমে।
উত্তর: মিথ্যা।
২. চৈত্র বছরের প্রথম মাস।
উত্তর: মিথ্যা।
৩. বছরের পঞ্চম মাস হলো ভাদ্র।
উত্তর: সত্য।
৪. বর্ষায় খালবিল শুকিয়ে যায়।
উত্তর: মিথ্যা।
৫. বাংলাদেশে ঋতু চিহ্নিত হয় বাংলা মাসের হিসেবে।
উত্তর: সত্য।
৬. ফাল্গুন বছরের শেষ মাস।
উত্তর: মিথ্যা।
৭. শরতের আকাশ নীল হয়।
উত্তর: সত্য।
৮. কাশফুল বর্ষায় ফোটে।
উত্তর: মিথ্যা।
৯. আম পাকে বৈশাখে।
উত্তর: সত্য।
১০. কদম ফোটে বর্ষায়।
উত্তর: সত্য।
Codehorse Learn Free