দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
২য় শ্রেণি বাংলা

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১১ একুশের গান প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১১ একুশের গান প্রশ্ন উত্তর: আলোচ্য পাঠে আবদুল গাফফার চৌধুরী রচিত ‘একুশের গান’ শিরোনামের গানের কয়েকটি লাইন তুলে ধরা হয়েছে। এখানে গানের এই কয়েকটি লাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ২১ শে ফেব্রুয়ারির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ধারণা প্রদানের চেষ্টা করা হয়েছে। এই গানটি শিক্ষার্থীদের মনে একুশের চেতনা সৃষ্টিতে সহায়ক হবে।

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১১ একুশের গান প্রশ্ন উত্তর:

পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান

বলি:

১. এ গান আমরা কখন গাই?
উত্তর : এ গান আমরা শহিদ দিবসে গাই।

২. গানটি আমরা কাদের স্মরণে গাই?
উত্তর : গানটি আমরা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যারা শহিদ হয়েছেন তাদের স্মরণে গাই।

৩. গানটি সুর করে গাই।
উত্তর : নিজে নিজে চেষ্টা করো।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. পাঠ্যের ‘একুশের গান’ কার লেখা?
ক. আবদুল গাফফার চৌধুরী√
খ. আলতাফ মাহমুদ
গ. আপেল মাহমুদ
ঘ. কবির বকুল

২. ‘একুশের গান’ কাদের উদ্দেশ্যে লেখা?
ক. শহিদ মুক্তিযোদ্ধাদের
খ. ভাষা শহিদদের√
গ. বীরশ্রেষ্ঠদের
ঘ. সন্তানহারা মায়েদের

৩. কত সালের ২১শে ফেব্রুয়ারি রক্তে রাঙানো?
ক. ১৯৫২ সালের√
খ. ১৯৬৬ সালের
গ. ১৯৬৯ সালের
ঘ. ১৯৭১ সালের

৪. একুশে ফেব্রুয়ারি কী দিয়ে রাঙানো?
ক. লাল রঙ
খ. রঙিন পানি
গ. রক্ত√
ঘ. লাল পাউডার

৫. একুশে ফেব্রুয়ারি কার রক্তে রাঙানো?
ক. মায়ের
খ. বোনের
গ. বাবার
ঘ. ভাইয়ের√

৬. কোন দিনটি আমার ভাইয়ের রক্তে রাঙানো?
ক. ২১ শে ফেব্রুয়ারি√
খ. ৭ই মার্চ
গ. ২৫শে মার্চ
ঘ. ১২ই ডিসেম্বর

এককথায় উত্তর দাও:

১. ‘একুশের গান’ কে লিখেছেন?
উত্তর: আবদুল গাফ্ফার চৌধুরী।

২. ‘একুশের গান’ কাদের নিয়ে লেখা?
উত্তর: ভাষা শহিদদের।

৩. ‘একুশের গান’ কোন প্রেক্ষাপটে লেখা?
উত্তর: ভাষা আন্দোলন।

৪. কত সালের একুশে ফেব্রুয়ারি রক্তে রঙিন হয়েছে?
উত্তর: ১৯৫২ সালের।

৫. একুশে ফেব্রুয়ারি কার রক্তে রাঙানো?
উত্তর: আমার ভাইয়ের রক্তে।

৬. একুশে ফেব্রুয়ারি কী দিয়ে রাঙানো?
উত্তর: রক্ত দিয়ে।

৭. আমরা কী ভুলতে পারি না?
উত্তর : রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারিকে।

৮. একুশে ফেব্রুয়ারি কী দিয়ে গড়া?
উত্তর : ছেলেহারা মায়েদের অশ্রু দিয়ে।

৯. একুশে ফেব্রুয়ারি কাদের অশ্রু দিয়ে গড়া?
উত্তর: ছেলেহারা মায়েদের।

১০. একুশে ফেব্রুয়ারি কোন দেশের রক্তে রাঙানো?
উত্তর: আমার সোনার দেশের।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

শূন্যস্থান পূরণ করো :

১. আমার ভাইয়ের রক্তে রাঙানো ——।
২. আমি কি ——- পারি।
৩. ——- শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি।
৪. ছেলেহারা শত মায়ের ——- এ ফেব্রুয়ারি।
৫. আমার ——- দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি।
৬. ‘একুশের গান’ ——– আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়।
৭. ‘একুশের গান’ ——– স্মরণে গাওয়া হয়।
৮. আমার সোনার দেশের রক্তে রাঙানো ———।

উত্তর:

১. আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি।
২. আমি কি ভুলিতে পারি।
৩. ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি।
৪. ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি।
৫. আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি।
৬. ‘একুশের গান’ ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়।
৭. ‘একুশের গান’ ভাষা শহিদদের স্মরণে গাওয়া হয়।
৮. আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি।

মিলকরণ:

বাম ডান
১. একুশের গান
২. একুশে ফেব্রুয়ারি
৩. ছেলেহারা মা
৪. ভাষা আন্দোলন
৫. রক্তে রাঙানো
৬. ভাষা শহিদ
৭. একুশের চেতনা
৮. একুশের শিক্ষা
১. ১৯৫২ সাল
২. মাতৃভাষার মর্যাদা রক্ষা
৩. দেশ ও জাতির কল্যাণে জীবন উৎসর্গ করা
৪. ভাষা শহিদদের স্মরণ
৫. অধিকার আদায়ের সংগ্রাম
৬. ভাইয়ের রক্তে রাঙানো
৭. একুশে ফেব্রুয়ারি
৮. অশ্রু-গড়া ফেব্রুয়ারি

উত্তর:

১. একুশের গান ভাষা শহিদদের স্মরণ।
২. একুশে ফেব্রুয়ারি ভাইয়ের রক্তে রাঙানো।
৩. ছেলেহারা মা অশ্রু-গড়া ফেব্রুয়ারি।
৪. ভাষা আন্দোলন ১৯৫২ সাল।
৫. রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।
৬. ভাষা শহিদ মাতৃভাষার মর্যাদা রক্ষা।
৭. একুশের চেতনা দেশ ও জাতির কল্যাণে জীবন উৎসর্গ করা।
৮. একুশের শিক্ষা অধিকার আদায়ের সংগ্রাম।

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১০ যুক্তবর্ণ শিখি প্রশ্ন উত্তর

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১২ ফলাচিহ্ন শিখি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *