তৃতীয় শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি - বিজ্ঞান

তৃতীয় শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় প্রশ্ন উত্তর: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সূর্যকে দেখি। আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো অত্যন্ত প্রয়োজনীয়। সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে বলে পৃথিবী থেকে এটিকে অনেক ছোটো দেখায়।

তৃতীয় শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় প্রশ্ন উত্তর:


অধ্যায় ৯ : জীবনের জন্য সূর্য


১। শূন্যস্থান পূরণ করি।

ক) আমাদের বেঁচে থাকার জন্য……….অত্যন্ত প্রয়োজনীয়।
খ) ছায়া ব্যবহার করে……….ঘড়ি তৈরি করা যায়।
গ) সূর্য সূর্য ভূ-পৃষ্ঠ সংলগ্ন……….গরম রাখে।
ঘ) আলো……..রেখায় চলে।
উত্তর : ক) সূর্যের আলো; খ) সূর্য; গ) বায়ুমন্ডলকে; ঘ) সরল।


২। সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও।

১) নিচের কোনটি তাপ ও আলোর উৎস?
ক) মাটি
খ) পানি
গ) বায়ু
ঘ) সূর্য√

২) পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো অনেক কম পড়ে, সেসব অঞ্চলের আবহাওয়া কেমন?
ক) বেশি ঠান্ডা ও বরফ√
খ) বেশি গরম
গ) অল্প ঠান্ডা ও গরম
ঘ) নাতিশীতোষ্ণ

৩) উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে, তখন কোন গ্যাস ত্যাগ করে?
ক) অক্সিজেন√
খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) কার্বন ডাই-অক্সাইড


৩। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

ক) আতশী কাচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলোর কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি?
উত্তর: আতশী কাচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলোর তাপীয় বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি।

খ) আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন?
উত্তর: দিনের বেলা সূর্যের আলোর উপস্থিতির কারণে আমরা দেখতে পাই। কিন্তু রাতে সূর্যের আলো থাকে না বলে আমরা দেখতে পাই না।

গ) দুপুর ১২টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে?
উত্তর: দুপুর ১২টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া সবচেয়ে ছোটো দেখাবে।


৪। বর্ণনামূলক প্রশ্ন

ক) যদি সূর্য না থাকতো, তাহলে আমাদের কী কী সমস্যা হতো?
উত্তর : যদি সূর্য না থাকতো তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতো। যেমন-
১. সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার থাকতো।
২. উদ্ভিদ সূর্যালোকের অভাবে খাদ্য তৈরি করতে পারতো না।
৩. সূর্য না থাকলে পৃথিবীতে তাপমাত্রা কমে যেতো এবং পৃথিবী বরফে ঢেকে যেতো।
৪. সূর্যের আলোর অভাবে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যেতো।

খ) বদ্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন?
উত্তর : সূর্যের আলোর সাহায্যে গাছ পাতার মাধ্যমে তার নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে। কিন্তু কোনো গাছকে বদ্ধ ঘরে বা আলোহীন ঘরে রেখে দিলে গাছের পর্যাপ্ত আলোর অভাবে খাদ্য তৈরিতে বাধার সৃষ্টি হয়। এক সময় দেখা যাবে, বদ্ধ ঘরে থাকার ফলে ও খাদ্যের অভাবে গাছের পাতা হলুদ বর্ণ হয়ে গেছে। তাই, সূর্যের আলোর অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়।

গ) কোনো ব্যাক্তির ছায়া ছোট ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি।
উত্তর : কোনো ব্যক্তির ছায়া ছোটো ও বড়ো হওয়া নির্ভর করে সেই ব্যক্তির বিপরীত দিকে থাকা সূর্যের অবস্থানের উপর। সচরাচর সকাল ও বিকেলের দিকে ছায়া লম্বা হয়। কারণ সকাল ও বিকেলের দিকে সূর্য হেলে থাকে যার ফলে ব্যক্তির ছায়া লম্বা হয়। আবার দুপুরের দিকে সূর্য খাড়াভাবে অবস্থান করে বলে ব্যক্তির ছায়া তখন সবচেয়ে ছোটো হয়।


অতিরিক্ত শূন্যস্থান

১. আতশী কাচের মাধ্যমে……….দিয়ে কাগজ পোড়ানো যায়।
২. ছায়া ব্যবহার করে যে ঘড়ি তৈরি করা হয়, তাকে……….বলে।
৩. ……….আলোক বৃত্তের জন্য কাগজে আগুন ধরে যায়।
৪. পৃথিবীতে সূর্যই হলো…………প্রধান উৎস।
৫. সূর্যের তাপ ব্যবহার করে………….তৈরি করা যায়।
উত্তর: ১. আলো; ২. সৌরঘড়ি; ৩. ছোট; ৪. আলোর; ৫. সৌর চুলা।


মিলকরণ (অতিরিক্ত)

১. বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল কর।

বাম পাশ ডান পাশ
১. উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে
২. উদ্ভিদ খাদ্য তৈরি করার সময়
৩. প্রাণীরা শ্বাসকার্যে
৪. সূর্য পৃথিবীর
৫. সূর্য না থাকলে আমাদের চারপাশ
৬. সূর্য আছে বলেই পৃথিবীতে
১. প্রাণের অস্তিত্ব আছে।
২. অন্ধকার থাকত।
৩. খাদ্য তৈরি করে।
৪. অক্সিজেন গ্যাস ত্যাগ করে।
৫. তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
৬. অক্সিজেন ব্যবহার করে।

 

উত্তর:

১. উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে।
২. উদ্ভিদ খাদ্য তৈরি করার সময় অক্সিজেন গ্যাস ত্যাগ করে।
৩. প্রাণীরা শ্বাসকার্যে অক্সিজেন ব্যবহার করে।
৪. সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
৫. সূর্য না থাকলে আমাদের চারপাশ অন্ধকার থাকত।
৬. সূর্য আছে বলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে।


অতিরিক্ত বহুনির্বাচনি

১. অপু তৃতীয় শ্রেণির ছাত্র। সে সকালে ওঠে নিয়মিত পড়াশোনা করে। এ সময় সে কীসের মাধ্যমে দেখে?
ক. সূর্যের আলো√
খ. চাঁদের আলো
গ. নক্ষত্রের আলো
ঘ. ঘরের আলো

২. রিমুদের ছাদে সৌর প্যানেল লাগানো হয়েছে। কীসের সাহায্যে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হবে?
ক. সূর্যের আলো√
খ. চাঁদের আলো
গ. বাতির আলো
ঘ. নক্ষত্রের আলো

৩. শিফা সকালে স্কুলে যাচ্ছে। সে কীসের সাহায্যে পথ দেখছে?
ক. চাঁদ
খ. মোমবাতি
গ. সূর্য√
ঘ. তারা


অতিরিক্ত সংক্ষিপ্ত

১. পৃথিবীতে আলোর প্রধান উৎস কী?
উত্তর: পৃথিবীতে আলোর প্রধান উৎস সূর্য।

২. সূর্য থেকে আমরা কী কী পাই?
উত্তর: সূর্য থেকে আলো, তাপ ও শক্তি পাই।

৩. সূর্য ঘড়ি কী?
উত্তর : সূর্যের আলো ও ছায়া ব্যবহার করে তৈরি করা ঘড়িই হলো সূর্য ঘড়ি।

৪. সূর্যের সাহায্যে কী কী উৎপাদন করা যায়?
উত্তর: সূর্যের সাহায্যে সৌর প্যানেল থেকে বিদ্যুৎ ও তাপ থেকে সৌরচুলা উৎপাদন করা যায়।

৫. সৌর প্যানেল ও সৌরচুলা কেন পরিবেশবান্ধব?
উত্তর: সৌর প্যানেল ও সৌরচুলা দূষণমুক্ত ও পরিবেশবান্ধব। এগুলো ব্যবহারে কোনো ধরনের জ্বালানি পোড়ানো হয় না। ফলে পরিবেশে কোনো ক্ষতিকর পদার্থ নির্গত হয় না।


অতিরিক্ত বর্ণনামূলক

১. সূর্য আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কেন?
উত্তর : আমাদের বেঁচে থাকার জন্য সূর্য খুবই প্রয়োজনীয়। কারণ সূর্য আলো, তাপ ও শক্তির প্রধান উৎস। সূর্য থাকার ফলে পৃথিবী আলোকিত হয় এবং আমরা আশেপাশের বস্তু দেখতে পাই। সূর্য না থাকলে আমাদের চারপাশ অন্ধকার থাকতো। সূর্য আছে বলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে।

২. সূর্যের তাপ আমাদের কী কী কাজে লাগে?
উত্তর : তাপের প্রধান উৎস সূর্য। সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে গরম রাখে। বায়ুপ্রবাহ এবং বৃষ্টিপাত নিয়ন্ত্রণেও সূর্যের ভূমিকা রয়েছে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় তাপ। এছাড়া সূর্যের তাপের সাহায্যে সৌরচুলা বানানো যায়, যা দূষণমুক্ত ও পরিবেশবান্ধব।

৩. কাগজ পোড়াতে সূর্যের আলো কীভাবে কাজ করে?
উত্তর: আতশি কাচ ব্যবহার করে সূর্যের আলোর সাহায্যে কাগজ পোড়ানো যায়। আলোক বৃত্তের আকার ছোট হলে, আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে এবং কাগজ থেকে ধোঁয়া উড়ে যেতে দেখা যায়। ছোট আলোক বৃত্তের জন্য কাগজ থেকে ধোঁয়া উড়ে এবং পরে আগুন ধরে কাগজ পুড়ে যায়।

৪. খাদ্য তৈরিতে সূর্যের ভূমিকা কী?
উত্তর : বেঁচে থাকার জন্য প্রাণী ও উদ্ভিদ উভয়ই খাদ্যের উপর নির্ভরশীল। আর এই খাদ্য তৈরিতে প্রধান ভূমিকা পালন করে সূর্য। সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে। আর প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তাই খাদ্য তৈরিতে সূর্যের ভূমিকা অপরিসীম।

৫. আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য সূর্য কী কাজ করে?
উত্তর: শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেই প্রাণের অস্তিত্ব প্রমাণ হয়। প্রাণী শ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন আসে উদ্ভিদ থেকে। আর উদ্ভিদের এই অক্সিজেন উৎপাদনে সূর্য প্রধান ভূমিকা পালন করে। তাই শ্বাস-প্রশ্বাসের জন্য সূর্যের ভূমিকা অপরিসীম।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ৮ মাটি প্রশ্ন উত্তর

Read More: তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *