চতুর্থ শ্রেণি বাংলা স্বাধীনতার সুখ অনুশীলনী প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণি: স্বাধীনতার সুখ

চতুর্থ শ্রেণি-স্বাধীনতার সুখ প্রশ্ন উত্তর

স্বাধীনতার সুখ প্রশ্ন উত্তর: বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বোনে গাছের ডালে। সেখানেই সে থাকে। আর চড়ুই থাকে অট্টালিকায়। অন্যের আশ্রয়ে থেকে চড়ুইয়ের অহংকারের শেষ নেই…… । নিচে চতুর্থ শ্রেণির স্বাধীনতার সুখ কবিতার প্রশ্ন উত্তর দেওয়া হলো ।

চতুর্থ শ্রেণি-স্বাধীনতার সুখ প্রশ্ন উত্তর

১. জেনে নিই
বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বোনে গাছের ডালে। সেখানেই সে থাকে। আর চড়ুই থাকে অট্টালিকায়। অন্যের আশ্রয়ে থেকে চড়ুইয়ের অহংকারের শেষ নেই। বাবুইকে সে বাঁকা কথা বলে। কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না। রোদ, বৃষ্টি, ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে। নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই সে সুখী। কবিতাটিতে বোঝানো হয়েছে, নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের।

২. শব্দগুলো খুঁজে বের করি, অর্থ বলি ও বাক্য তৈরি করি।
স্বাধীনতা, কুঁড়েঘর, শিল্প, অট্টালিকা, খাসা
উত্তর:
স্বাধীনতা = মুক্ত ।- স্বাধীনতা আমাদের গর্ব।
কুঁড়েঘর = কুটির ।- দাদুর কুঁড়েঘর খুব ছোট। 
শিল্প-কারুকার্য ।- এই মন্দিরে দারুণ শিল্প আছে। 
অট্টালিকা= দালান ।- শহরে বড় অট্টালিকা দেখলাম। 
খাসা = সুন্দর ।- আজকের আবহাওয়া খাসা

৩. শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি।
ক. কুঁড়েঘরে থাকি কর শিল্পের……।
খ. আমি থাকি মহাসুখে …… পরে।
গ. বাবুই হাসিয়া কহে ……. কি তায়?
ঘ. কষ্ট পাই, তবু থাকি ……. বাসায়।
ঙ. নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর…….।
উত্তর:  
ক. কুঁড়েঘরে থাকি কর শিল্পের বড়াই
খ. আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে।
গ. বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তায়?
ঘ. কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
ঙ. নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা

৪. বিপরীত শব্দ বলি ও লিখি
সুখ-
কষ্ট –
পাকা –
স্বাধীনতা
খাসা –
উত্তর: 
সুখ – দুঃখ
কষ্ট – স্বস্তি
পাকা – কাঁচা
স্বাধীনতা – পরাধীনতা
খাসা – কুৎসিত

৫. সাজিয়ে লিখি
ক. থাকি কুঁড়েঘরে কর বড়াই শিল্পের
খ. বাসায় কষ্ট থাকি পাই তবু নিজের
গ. বাবুই চড়াই ডাকি পাখিরে বলিছে
ঘ. মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা
ঙ. মহাসুখে আমি অট্টালিকা থাকি পরে
উত্তর: 
ক. “কুঁড়েঘরে থাকি কর শিল্পের বড়াই,
খ. কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
গ. বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
ঘ. নিজ হাতে গড়া মোর কাঁচাঘর, খাসা।
ঙ. আমি মহাসুখে অট্টালিকা পরে

চতুর্থ শ্রেণি-স্বাধীনতার সুখ প্রশ্ন উত্তর

৬. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
ক. চড়াই বাবুইকে ডেকে কী বলে?
খ. বাবুই পাখি কষ্ট পায় কেন?
গ. চড়াই কোথায় থাকে?
ঘ. কার ঘরটি খাসা?
ঙ. কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন?
উত্তর: 
ক) চড়াই বাবুই পাখিকে ডেকে বলে,” কুঁড়েঘরে থেকে কেন সে শিল্পের বড়াই করে”।
খ) বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায়।
গ) চড়াই অট্টালিকায় থাকে।
ঘ) বাবুই পাখির ঘরটি খাসা।
ঙ) কষ্ট পেলেও বাবুইয়ে মনে কোন দুঃখ নেই কারণ সে নিজের তৈরি ঘরে থাকে, অন্যের বাসায় সে থাকে না।

৭. কবিতাটি থেকে কী শিখলাম তা নিয়ে পাঁচটি বাক্য লিখি।
উত্তর:
১. নিজের চেষ্টায় অল্প অর্জনও অনেক গৌরবের।
২. নিজের যা আছে তার ওপর সন্তুষ্ট থাকা।
৩. অন্যের আশ্রয়ে থাকার মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না।
৪. কোন কিছুতে কষ্ট হলেও সহজে অন্যের সাহায্য না চাওয়া।
৫. কখনো অহংকার না করা।

আরও পড়ুন: টুনুর কথা প্রশ্ন উত্তর

আরও পড়ুন: চতুর্থ শ্রেণি-আজকে আমার ছুটি চাই প্রশ্ন উত্তর

আরও পড়ুন: ৪র্থ শ্রেণি বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, সুস্বাস্থ্য বলতে শুধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *