৪র্থ শ্রেণি বিজ্ঞান ২য় অধ্যায় প্রশ্ন উত্তর: উদ্ভিদ ও প্রাণী উভয়েই জীব হলেও এদের দৈহিক গঠন, চলন এবং খাদ্য তৈরির প্রক্রিয়ার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। বিভিন্ন জীবের আবাসস্থলের মধ্যেও পার্থক্য রয়েছে। মাটি ও পানি উভয় পরিবেশেই উদ্ভিদ জন্মাতে পারে। কিন্তু উদ্ভিদ আবার অন্য বড় উদ্ভিদের উপরও জন্মাতে পারে। নিচে চতুর্থ শ্রেণির বিজ্ঞান বইয়ের ২য় অধ্যায়ের প্রশ্ন উত্তর দেওয়া হলো ।
৪র্থ শ্রেণি বিজ্ঞান ২য় অধ্যায় প্রশ্ন উত্তর
১. শূন্যস্থান পূরণ কর।
১) পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটিই তার __।
২) উদ্ভিদ এবং প্রাণী __ বিভিন্ন স্থানে বাস করে।
৩) ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলো __।
৪) লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো __।
৫) উট তার পিঠের কুঁজে __ জমিয়ে রাখে।
উত্তর: ১) আবাসস্থল, ২) পরিবেশের, ৩) বন, ৪) সমুদ্র, ৫) চর্বি।
গ) মরুভূমি ঘ)বনভূমি
গ) ঠাণ্ডা থেকে বাঁচতে ঘ)সাঁতার কাটতে
উদ্ভিদ: ১) উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। ২) এরা চলাচল করতে পারে না। ৩) এদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে।
প্রাণী: ১) প্রাণী খাদ্যের জন্য অন্যান্য প্রাণী ও উদ্ভিদের উপর নির্ভরশীল। ২) এরা চলাচল করতে পারে। ৩) এদের দেহে হাত, পা, মাথা, ডানা বা পাখনা থাকে।
উত্তর: ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণ এবং মানুষের কার্যকলাপের জন্য পরিবেশের পরিবর্তন হয়।
ঘ. মাটি ও পানি উভয় স্থান।
৪র্থ শ্রেণি বিজ্ঞান ২য় অধ্যায় প্রশ্ন উত্তর
মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে। সেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে। মরুভূমিতে কিছু কাঁটাজাতীয় উদ্ভিদ জন্মে। এ সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো এবং বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। ক্যাকটাস হলো কাঁটাজাতীয় উদ্ভিদ যার পাতা রসালো এবং বহিরাবরণ মসৃণ। তাই এর দেহ থেকে পানি বের হতে পারে না। ফলে মরুভূমিতে বৃষ্টি না হওয়া সত্তেও ক্যাকটাস বেঁচে থাকতে পারে।
প্রাকৃতিক ও মানুষের কারণে পরিবেশ দূষিত হয়। ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয়। মানুষের বিভিন্ন রকম কার্যকলাপের কারণে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন- মাটি, পানি ও বায়ু দূষিত হয়। ফলে পরিবেশের জৈবিক উপাদানের উপর বিরূপ প্রভাব পড়ে, জীবের আবাসস্থল ধ্বংস হয়, খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটে। ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়। যেমন- ডোডো পাখি এবং তাসমেনিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
১. শূন্যস্থান পূরণ কর।
১) উদ্ভিদকে মাটি আঁকড়ে থাকতে সাহায্য করে __।
২) __ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না।
৩) ছায়াযুক্ত, স্যাঁতস্যাঁতে শীতল স্থানে জন্মাতে পারে __।
৪) সুন্দরবন হলো একটি __ মাটির পরিবেশ।
৫) সুন্দরবনে শ্বাস গ্রহণের জন্য উদ্ভিদের থাকে __।
৬) মরুভূমিতে __ পরিমাণ খুবই কম থাকে।
৭) __ অঞ্চলের প্রাণীর চামড়া পুরু এবং পশমে ঢাকা থাকে।
৮) __ একটি বিপন্নপ্রায় উদ্ভিদ।
৯) অন্য বড় উদ্ভিদের উপর জন্মাতে পারে __।
১০) মরুভূমিতে জন্মাতে পারে __ জাতীয় উদ্ভিদ।
উত্তর: ১) মূল, ২) উদ্ভিদ, ৩) মস, ৪) লবণাক্ত, ৫) শ্বাসমূল,
৬) পানির, ৭) মেরু, ৮) তালি পাম, ৯) স্বর্ণলতা, ১০) কাঁটা।
৪. কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
১. উট কোন পরিবেশের প্রাণী? এটি কীভাবে সে পরিবেশে বেঁচে থাকে তা ব্যাখ্যা কর।
উত্তর: উট মরুজ পরিবেশের প্রাণী। মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান, যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে, বৃষ্টিপাত হয় না বললেই চলে। বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বসবাস করে। এদের দৈহিক গঠন মরুজ পরিবেশে বসবাসের জন্য উপযুক্ত। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুজ পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে।
উত্তর: পরিবেশে পরিবর্তনের ফলে পৃথিবী থেকে ডোডো পাখি বিলুপ্ত হয়েছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কারণে পৃথিবীর পরিবেশ পরিবর্তিত হয়েছে। ঝড়, বন্যা ও খরার মতো প্রাকৃতিক কারণেও পৃথিবীর পরিবেশ পরিবর্তিত হচ্ছে। মানুষ নানা প্রয়োজনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে। ফলে কার্বন ডাইঅক্সাইডসহ বিভিন্ন গ্যাস নির্গত হয়, যা পরিবেশ পরিবর্তন করে। এছাড়া যানবাহন, ইটভাটা ও কলকারখানা থেকে বিষাক্ত কালো ধোঁয়া নির্গত হয়, যা পরিবেশের ক্ষতি করে। নানাভাবে পরিবেশ পরিবর্তনের ফলে প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়। এর ফলে প্রাণী বিপন্ন ও বিলুপ্ত হয়। পৃথিবীতে পরিবেশ পরিবর্তনের ফলে ডেডো পাখির আবাসস্থলও ধ্বংস হয়েছে। তাই পৃথিবী থেকে ডোডো পাখি বিলুপ্ত হয়েছে।
৫)মেরু অঞ্চলের পরিবেশ: পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠাণ্ডা বরফ আচ্ছাদিত স্থানই মেরু অঞ্চল। এখানে ঘাস ও পাইন-জাতীয় উদ্ভিদ জন্মে এবং মেরু ভালুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণী দেখা যায়।
৫)বড় গাছ : স্বর্ণলতা, রাস্না ইত্যাদি।
Codehorse Learn Free