তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৭ আমাদের উৎসব: বাংলাদেশে আমরা বিভিন্ন ধর্ম-বর্ণ ও জাতির মানুষ মিলেমিশে বাস করি। সকল ধর্মাবলম্বী ও জাতির মানুষের রয়েছে নিজস্ব উৎসব। মুসলমানদের রয়েছে ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা। ঈদে তারা ঈদগাহে নামাজ পড়তে যায়। ফিরনি, পায়েস, সেমাই, পোলাও মাংস খায়। একে অন্যের বাড়িতে যায়, কোলাকুলি করে। হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা। খ্রিষ্টানদের প্রধান উৎসব বড়োদিন। প্রতি বছর ডিসেম্বরের ২৫ তারিখ বড়োদিন পালন করা হয়। বৌদ্ধদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এ উৎসব পালিত হয়।
তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৭ আমাদের উৎসব:
শব্দ শিখি:
জাঁকজমক – আড়ম্বর
অঞ্চল – এলাকা
পার্বত্য – পাহাড়ি
আলপনা – নকশা
প্রদীপ – বাতি
অনুশীলনী
১। বাক্য বলি ও লিখি।
উৎসব ……………
বরণ ……………
আলপনা ……………
জন্মদিন ……………
উত্তর:
উৎসব – বাঙালির সবচেয়ে বড়ো উৎসব পহেলা বৈশাখ।
বরণ – নতুন বছরকে বরণ করতে পার্বত্য অঞ্চলেও নানা রকম উৎসব হয়।
আলপনা – দুর্গাপূজায় নানা রকম আলপনা আঁকা হয়।
জন্মদিন – আজ লামিয়ার জন্মদিন।
২। ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি।
১লা বৈশাখ
বুদ্ধ পূর্ণিমায়
নামাজ
দুর্গাপূজা
ক) ঈদে ঈদগায়ে সবাই………পড়তে যায়।
খ) …………বাংলা বছরের প্রথম দিন।
গ) হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব………..।
ঘ) সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়………।
উত্তর:
ক) ঈদে ঈদগায়ে সবাই নামাজ পড়তে যায়।
খ) ১লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন।
গ) হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা।
ঘ) সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায়।
৩। বাম পাশের সাথে ডান পাশের মিল করি।
বুদ্ধ পূর্ণিমা
বড়োদিন
ঈদ
দুর্গাপূজা
মুসলমানদের প্রধান উৎসব
হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব
বৌদ্ধদের সবচেয়ে বড়ো উৎসব
খ্রিষ্টানদের সবচেয়ে বড়ো উৎসব
উত্তর:
মুসলমানদের প্রধান উৎসব ঈদ।
হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা।
বৌদ্ধদের সবচেয়ে বড়ো উৎসব বুদ্ধ পূর্ণিমা।
খ্রিষ্টানদের সবচেয়ে বড়ো উৎসব বড়োদিন।
৪। বুঝে নিই।
পাঁচন – বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার।
বৌদ্ধবিহার – বৌদ্ধদের প্রার্থনার স্থান।
৫। মুখে মুখে উত্তর বলি ও লিখি।
ক) ঈদুল আজহা কাদের উৎসব?
উত্তর: ঈদুল আজহা মুসলমানদের উৎসব।
খ) কোন পূজা শরৎকালে হয়?
উত্তর: দুর্গাপূজা শরৎকালে হয়।
গ) কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়?
উত্তর: বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়।
ঘ) কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়?
উত্তর: বড়োদিনে ক্রিসমাস ট্রি সাজানো হয়।
৬। নিচের ছবি দেখি, ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলি ও লিখি।
উত্তর:
বড়োদিন
ঈদ উৎসব
দুর্গাপূজা
বুদ্ধ পূর্ণিমা
বাংলা নববর্ষ
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. বাংলা বছরের প্রথম দিন কোনটি?
ক. ১লা বৈশাখ√
খ. ১লা শ্রাবণ
গ. ১লা বর্ষা
ঘ. ১লা বসন্ত
২. বাংলা বছরের প্রথম দিন কোন উৎসব পালন করা হয়?
ক. বসন্ত উৎসব
খ. নববর্ষ√
গ. বুদ্ধ পূর্ণিমা
ঘ. বড়োদিন
৩. শোভাযাত্রা বের হয় কোন উৎসবে?
ক. ঈদ
খ. বড়োদিন
গ. দুর্গাপূজা
ঘ. নববর্ষ√
৪. পাঁচন কী দিয়ে রান্না করা হয়?
ক. সবজি√
খ. ফল
গ. মাংস
ঘ. ডাল
৫. হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসবের নাম কী?
ক. দুর্গাপূজা√
খ. লক্ষ্মী পূজা
গ. সরস্বতী পূজা
ঘ. বড়ো দিন
ডানপাশের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো:
বৈশাখী
উৎসব
১লা বৈশাখ
লক্ষ্মীপূজায়
পূজা
১. …………মানে আনন্দ-অনুষ্ঠান
২. …………বাংলা বছরের প্রথম দিন
৩. নববর্ষে গ্রামে ও শহরে………..মেলা বসে
৪. দুর্গাপূজায় সুন্দর করে সেজে সবাই………..মন্ডপে যায়।
৫. ………….নাড়ু, লাডডু তৈরি করা হয়।
উত্তর:
১. উৎসব মানে আনন্দ-অনুষ্ঠান।
২. ১লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন।
৩. নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে।
৪. দুর্গাপূজায় সুন্দর করে সেজে সবাই পুজা মন্ডপে যায়।
৫. লক্ষ্মীপূজায় নাড়ু, লাডডু তৈরি করা হয়।
শব্দার্থ লিখ:
জাঁকজমক, একান্ত, গোষ্ঠী, রীতি, মন্ডপ, উৎসব, বৌদ্ধবিহার
উত্তর:
জাঁকজমক – বিশেষ সমারোহ।
একান্ত – নিজস্ব।
গোষ্ঠী – দল বা বংশ।
রীতি – সুদীর্ঘকাল থেকে চলে আসা কোনো ধরনের আচার-অনুষ্ঠান।
মণ্ডপ – পূজা বা সভা প্রভৃতির জন্য নির্মিত ছাদযুক্ত স্থান।
উৎসব – আনন্দানুষ্ঠান।
বৌদ্ধবিহার – বৌদ্ধদের উপাসনালয়।
বাক্য রচনা করো:
দেশ, মেলা, নববর্ষ
উত্তর:
দেশ – আমরা সবাই দেশকে ভালোবাসি।
মেলা – পহেলা বৈশাখে বিভিন্ন স্থানে মেলা বসে।
নববর্ষ – বাংলা বছরের প্রথম দিন আমরা নববর্ষ পালন করি।
যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ গঠন:
সুন্দর, নিষ্ঠা, অন্তর, ভণ্ড, যোদ্ধা
উত্তর:
সুন্দর = ন্দ – ন্+দ = আনন্দ।
নিষ্ঠা = ষ্ঠ – ষ্+ঠ = অনুষ্ঠান।
অন্তর = ন্ত – ন্+ত = একান্ত।
ভণ্ড = ণ্ড – ণ্+ড = মন্ডপ।
যোদ্ধা = দ্ধ – দ্+ধ = বৌদ্ধ।
বিরামচিহ্নের প্রয়োগ:
১লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এদিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই উৎসবকে বলে নববর্ষ নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে মেলায় মাটির হাঁড়ি হাতি ঘোড়া বিক্রি করা হয় বিক্রি হয় মুড়ি মুড়কি খই বাতাসা এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়
উত্তর:
১লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এ দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাঁড়ি, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি করা হয়। বিক্রি হয় মুড়ি, মুড়কি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
১. উৎসব মানে কী?
উত্তর: আনন্দ-অনুষ্ঠান।
২. বাংলা বছরের প্রথম দিন কবে?
উত্তর: পহেলা বৈশাখ।
৩. নববর্ষে কোথায় মেলা বসে?
উত্তর: গ্রামে ও শহরে।
৪. পাঁচন রান্নার প্রধান উপকরণ কী?
উত্তর: সবজি।
৫. মুসলমানদের সবচেয়ে বড়ো উৎসবের নাম কী কী?
উত্তর: ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা।
৬. বৈশাখী মেলায় কী কী বিক্রি করা হয়?
উত্তর: মাটির হাঁড়ি, হাতি-ঘোড়া, কাঠের পুতুল, মুড়ি মুড়কি, খই, বাতাসা ইত্যাদি।
৭. হিন্দুদের দুইটি উৎসবের নাম লেখ।
উত্তর: দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা।
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:
১. মুসলমানদের বড়ো দুটি উৎসবের বর্ণনা দাও।
উত্তর : মুসলমানদের সবচেয়ে বড়ো উৎসব হলো ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা। এই দুই ঈদে সবাই ঈদগায় নামাজ পড়তে যায়। ঈদের দিন ঘরে ঘরে ফিরনি-সেমাই, পোলাও-মাংস রান্না করা হয়। সবাই সবার বাড়িতে যায় এবং কোলাকুলি করে।
২. হিন্দুদের বড়ো উৎসবটির নাম কী? বর্ণনা দাও।
উত্তর : হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব হলো দুর্গাপূজা। দুর্গাপূজা হয় শরৎকালে। সবাই সুন্দর করে সেজে পূজামণ্ডপে যায়। এদের আরেকটি উৎসব লক্ষ্মীপূজা। লক্ষ্মীপূজায় নাড়ু, লাডডু, সন্দেশ তৈরি করা হয়। অনেক বাড়িতে আলপনা আঁকে।
৩. বাংলা বছরের প্রথম দিনকে কী বলে? দিনটি সম্পর্কে ৫টি বাক্য লেখ।
উত্তর : বাংলা বছরের প্রথম দিনকে বলে ১লা বৈশাখ। এ দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাঁড়ি, হাতি-ঘোড়া, কাঠের পুতুল এবং মুড়ি, মুড়কি, খই, বাতাসা বিক্রি করে। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়।
৪. খ্রিষ্টানদের প্রধান উৎসবের নাম কী? বর্ণনা দাও।
উত্তর : খ্রিষ্টানদের প্রধান উৎসব হলো বড়োদিন। খ্রিষ্টানরা ডিসেম্বর মাসের ২৫ তারিখে বড়োদিন পালন করে। এদিন ক্রিসমাস ট্রিতে ছোটো ছোটো বাতি লাগিয়ে সাজানো হয়। ঘরবাড়িও সুন্দর করে সাজানো হয়। এদিন শিশুরা ভাবে, লাল পোশাক পরা সান্তা ক্লজ এসে তাদের উপহার দিয়ে যাবেন।
Codehorse Learn Free