SSC ফুলের বিবাহ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা ১ম পত্র বিষয়ের ফুলের বিবাহ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করব।
SSC ফুলের বিবাহ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:
০১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ পরগনা জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) দোলগাছিয়া
(খ) কাঁঠালপাড়া √
(গ) দৌলতদিয়া
(ঘ) সাতবাড়িয়া
০২। বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি?
(ক) আনন্দমঠ
(খ) সীতারাম
(গ) দেবী চৌধুরানী
(ঘ) দুর্গেশনন্দিনী √
০৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৮৯৪ সালে √
(খ) ১৮৯৫ সালে
(গ) ১৮৯৬ সালে
(ঘ) ১৮৯৮ সালে
০৪। কোন পাত্রের বেশি দেমাগ ছিল?
(ক) স্থলপদ্ম
(খ) জবা
(গ) গন্ধরাজ √
(ঘ) গোলাব
০৫। গোলাব কার সঙ্গে খেলা করছিল?
(ক) আলোর
(খ) রোদের
(গ) বৃষ্টির
(ঘ) বাতাসের √
০৬। রাতকানা বলে কে বিয়েতে যেতে পারল না?
(ক) মৌমাছি √
(খ) উচ্চিঙ্গড়া
(গ) কোকিল
(ঘ) ভ্রমর
০৭। করবীদের দল কীভাবে বিয়েতে এলো?
(ক) পায়ে হেঁটে
(খ) ফুকরাতে ফুকরাতে
(গ) ঝাড় ধরে
(ঘ) রাজাদের মতো উচ্চ ডালে চড়ে √
০৮। উগ্র গন্ধ কার?
(ক) জবার
(খ) রজনীগন্ধার
(গ) গন্ধরাজের
(ঘ) চাঁপার √
০৯। মোসায়েব হয়ে পিঁপড়া এলো কার সাথে?
(ক) চাঁপার সাথে
(খ) গন্ধরাজের সাথে
(গ) অশোকের সাথে √
(ঘ) করবীদের সাথে
১০। বর, বরযাত্রী অবাক ও স্থির হয়ে দাঁড়িয়ে ছিল কেন?
(ক) বাহকের অভাবে
(খ) অন্ধকারের কারণে
(গ) বাতাসের অভাবে
(ঘ) ক ও গ দুটোই √
১১। বিয়েবাড়িতে কীসের ভান্ডারে ছড়াছড়ি পড়ে গিয়েছে?
(ক) গন্ধের √
(খ) রূপের
(গ) হাসির
(ঘ) রসের
১২। কনের সই কে?
(ক) যুই √
(খ) টগর
(গ) রজনীগন্ধা
(ঘ) চাঁপা
১৩। ঝুমকা ফুল কেমন?
(ক) বড়ো মানুষের গৃহিণীর মতো √
(খ) লাজুক বালিকার মতো
(গ) প্রাচীনা ঠাকুরানির মতো
(ঘ) তাড়কা রাক্ষসীর মতো
১৪। কে বিয়েতে অসম্মত ছিল না?
(ক) বেলি
(খ) পলাশ
(গ) গন্ধরাজ
(ঘ) জবা √
১৫। ঘরে মধু আছে কত বলতে কী বোঝানো হয়েছে?
(ক) সম্পত্তি √
(খ) জামা-কাপড়
(গ) মধু
(ঘ) আসবাবপত্র
১৬। ফর্দ বলতে এখানে বোঝানো হয়েছে?
(ক) বরপক্ষের চাওয়ার তালিকা √
(খ) বাজারের তালিকা
(গ) ঘরবাড়ির তালিকা
(ঘ) খাবারের তালিকা
১৭। ‘ঘটকালিটা’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ঘটককে অর্থ দিতে হবে √
(খ) ঘটককে মর্যাদা দিতে হবে
(গ) ঘটককে খাওয়া দিতে হবে
(ঘ) কোনোটিই নয়
১৮। “এ ফুলে কাঁটা আছে” বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ত্রুটি √
(খ) মর্যাদা
(গ) রূপের জৌলুস
(ঘ) ঝোপ সদৃশ
১৯। ঘটকরাজ বোঁ করে উড়ে গিয়ে কার বাড়িতে খবর দিলেন?
(ক) গোলাব বাবু √
(খ) নসীরাম বাবু
(গ) বিমল বাবু
(ঘ) চন্দন বাবু
২০। সেকেলে রাজাদের মতো বড় উচ্চ ডালে চড়ে কারা এসে উপস্থিত হলো?
(ক) করবীদল √
(খ) জবাদল
(গ) পলাশদল
(ঘ) চামেলি দল
২১। কুসুমলতা কী নিয়ে দাঁড়িয়ে আছে?
(ক) ফিতা
(খ) ফুল
(গ) মালা
(ঘ) সুচ সুতা √
২২। কার রূপের তুলনায় গুণ বেশি?
(ক) গোলাব
(খ) টগর
(গ) বেলি
(ঘ) বকুল √
২৩। যে মালি ইচ্ছামতো ফুল ফোটাতে পারে তাকে এককথায় কী বলে?
(ক) বান্ধামালি
(খ) বাঞ্ছামালি √
(গ) ফুলের মালি
(ঘ) দক্ষমালি
২৪। ‘অবগুন্ঠনবতী’ কী?
(ক) ঘোমটা দেওয়া √
(খ) মুখ লুকানো
(গ) উন্মুক্ত
(ঘ) অবসরে গোটানো
২৫। বিয়ে-অনুষ্ঠান সবার মধ্যে কী নিয়ে আসে?
(ক) আনন্দ √
(খ) বেদনা
(গ) অর্থ
(ঘ) অশান্তি
২৬। ‘ফুলের বিবাহ’ কী ধরনের রচনা?
(ক) রূপক √
(খ) নাটক
(গ) সাংকেতিক
(ঘ) ঐতিহ্য
২৭। মল্লিকার ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i. বিয়ের পাত্রী
ii. জেদি
iii. অহংকারী
নিচের কোনটি সঠিক?
(ক) i √
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২৮। বিয়ের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়-
i. বংশ
ii. পাত্রীর গুণ
iii. পাত্রীর নাম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii √
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২৯। পাত্রের মধ্যে গোলাবের শ্রেষ্ঠত্বের কারণ-
i. বাবার প্রচুর সম্পত্তি
ii. নানারকম সুন্দর রং
iii. বড় বংশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) ii
(ঘ) iii √
৩০। মজিদ মোল্লার ছয় মেয়ে। বাড়ির সামনে ছোট একটা মুদির দোকান। তা থেকে যা আয় হয় তাই দিয়ে কোনোরকমে সংসার চলে। মজিদ সাহেবের চার মেয়ে বিয়ের যোগ্যা হয়েছে। তাদের কীভাবে বিয়ে দেবেন এই চিন্তায় মজিদ সাহেবের ঘুম হয় না।
উদ্দীপকের মজিদ ও ‘ফুলের বিবাহ’ রচনার মল্লিকার বাবা যা নিয়ে ভাবে-
i. কন্যার বিয়ে
ii. বিয়ে দেওয়ার টাকা
iii. জমিজিরাত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii √
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৩১। মেয়ের জন্য অনেক পাত্র দেখলেন নন্দকিশোর। অবশেষে বড় বংশ কুলীন পাত্রের সন্ধান পেলেন। তাই কিছু দোষত্রুটি থাকা সত্ত্বেও তিনি বিয়েতে রাজি হলেন।
উদ্দীপকের সাথে ‘ফুলের বিবাহ’ রচনার কোন বিষয়ে মিল আছে?
(ক) বংশের গৌরব √
(খ) আত্মীয়স্বজন
(গ) বড় ঘর
(ঘ) সুন্দর পাত্র
৩২। মেয়ের জন্য অনেক পাত্র দেখলেন নন্দকিশোর। অবশেষে বড় বংশ কুলীন পাত্রের সন্ধান পেলেন। তাই কিছু দোষত্রুটি থাকা সত্ত্বেও তিনি বিয়েতে রাজি হলেন।
উদ্দীপক ও ‘ফুলের বিবাহ’ রচনা অনুসারে কী মেনে নেওয়া যায়?
(ক) বড় বংশ হলে ত্রুটি থাকলেও সমস্যা নেই √
(খ) যৌতুকপ্রথা
(গ) নিচু বংশ হলেও ছেলে ভালো হওয়া চাই
(ঘ) অর্থসম্পদ না থাকলেও শিক্ষাগত যোগ্যতা
৩৩। ‘ফুলের বিবাহ’ গল্পের পাত্র কে ছিল?
(ক) মল্লিকা
(খ) স্থলপদ্ম √
(গ) রজনীগন্ধা
(ঘ) মালতী
৩৪। এ গল্পে কন্যাকুল বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
(ক) ভোমর
(খ) বৃক্ষ
(গ) গাছপালা
(ঘ) ফুল √
৩৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিএ পাশ করার পর কোন পদে নিযুক্ত হন?
(ক) ডেপুটি ম্যাজিস্ট্রেট √
(খ) ডেপুটি কমিশনার
(গ) ডেপুটি ম্যানেজার
(ঘ) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
৩৬। প্রথম বাংলা কোন উপন্যাস বাংলা কথাসাহিত্যে এক নবদিগন্ত উন্মোচন করে?
(ক) কপালকুণ্ডলা
(খ) দুর্গেশনন্দিনী √
(গ) বিষবৃক্ষ
(ঘ) আনন্দমঠ
৩৭। বিবাহের নাম শুনে গোলাপ-
(ক) ব্যথিত হলো
(খ) আহ্লাদিত হলো √
(গ) রাগ হলো
(ঘ) বিরক্ত হলো
৩৮। বিয়েতে ঝাড় ধরল কে?
(ক) মৌমাছি
(খ) খদ্যোত √
(গ) ভ্রমর
(ঘ) কোকিল
৩৯। গরদের জোড় পরে এলো কে?
(ক) চাঁপা √
(খ) সেঁউতি
(গ) গন্ধরাজ
(ঘ) জবা
৪০। কারা গন্ধে দেশ মাতাতে লাগল?
(ক) জবা
(খ) রজনীগন্ধা
(গ) গন্ধরাজ √
(ঘ) চাঁপা
৪১। গন্ধরাজেরা কীভাবে এলো?
(ক) বড়ো বাহার দিয়ে, দলে দলে √
(খ) গরদের জোড় পরে, পায়ে হেঁটে
(গ) নেশায় লাল হয়ে, পিঁপড়া নিয়ে
(ঘ) নীতবর হয়ে, সেজেগুজে
৪২। নেশায় লাল হয়ে কে বিয়েতে উপস্থিত হলো?
(ক) অশোক √
(খ) পলাশ
(গ) জবা
(ঘ) গোলাপ
৪৩। কাদের গুণের সঙ্গে সম্বন্ধ নেই, কিন্তু দাঁতে জ্বালা আছে?
(ক) খদ্যোতের
(খ) পিঁপড়ার √
(গ) উচ্চিভাড়ার
(ঘ) মৌমাছির
৪৪। কাদের মতো বরযাত্রী বিবাহে হুল ফুটিয়ে বিবাদ বাধায়?
(ক) মৌমাছির মতো
(খ) পিঁপড়ার মতো √
(গ) খদ্যোতের মতো
(ঘ) কোকিলের মতো
৪৫। কে সর্বত্র যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পান?
(ক) কোকিল
(খ) খদ্যোত
(গ) পিঁপড়া
(ঘ) ঘটক √
৪৬। বরপক্ষের বড়ো বিপদ কেন?
(ক) বাহক অনুপস্থিত থাকায় √
(খ) কনে পছন্দ হয়নি বলে
(গ) কনে বিয়েতে রাজি হয়নি বলে
(ঘ) ঝড়ো বাতাস বয় ছিল বলে
৪৭। কাজের সময় কে লুকাল?
(ক) কোকিল
(খ) বাতাস √
(গ) ফুলেরা
(ঘ) আলো
৪৮। বরকে স্ত্রী আচার করে বরণ করল-
(ক) কুসুমলতা
(খ) চাঁপা, গন্ধরাজ √
(গ) এয়োগণ
(ঘ) লেখক
৪৯। কে বর-কনেকে গাঁটছড়ায় বাঁধলেন?
(ক) পরোহিত √
(খ) নসীবাবু
(গ) কন্যাকর্তা
(ঘ) কমলাকান্ত
৫০। কনের সই বিয়েতে কী করল?
(ক) কন্যের জন্য কাঁদল
(খ) কাছে গিয়ে শুয়ে পড়ল √
(গ) আনন্দে নাচল
(ঘ) বরের সাথে রসিকতা করল
প্রিয় শিক্ষার্থীরা, আরও বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর এবং এদের PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free