এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ৩য় অধ্যায়ের (বল) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর:

১. টেবিলে রাখা 500 g ভরের একটি বস্তুর কার্যকরী বল 4.88 N। মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান X ও Y এর ভরের অনুপাত,
M : m = 81 : 1 এবং এদের ব্যাসার্ধের অনুপাত R : r = 4 : 1। এক্ষেত্রে, gₓ = 9.8 m s⁻²।

(ক) মৌলিক বল কাকে বলে?
(খ) ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে কেন? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের স্থানে গতি ত্বরণ সহগ নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের আলোকে কোন স্থানে বস্তুর ওজন কম হবে—গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


২. এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 kg ভরের একটি বস্তুকে 584 m দূরের একটি বাক্সে ফেলার উদ্দেশ্যে 10 s যাবৎ 10 N বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল 3 N।

(ক) বল কাকে বলে?
(খ) দুর্বল নিউক্লিয়ার বল অপেক্ষা তড়িৎ চুম্বকীয় বল অধিক শক্তিশালী কেন?
(গ) বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় কর।
(ঘ) ঐ ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা—গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।


৩. সমবেগে দুটি গাড়ি পরস্পর থেকে 200 m দূর থেকে 15 m s⁻¹ ও 20 m s⁻¹ বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো।

(ক) ঘর্ষণ কাকে বলে?
(খ) একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে অনেক সময় চূর্ণবিচূর্ণ হয় কেন?
(গ) কত সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হলো?
(ঘ) সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি না—গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।


৪. দৃশ্যকল্প–১: দুটি গাড়ি 7 m s⁻¹ এবং 5 m s⁻¹ বেগ নিয়ে একই দিকে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। গাড়িদ্বয়ের ত্বরণ যথাক্রমে 4 m s⁻² এবং 6 m s⁻² ছিল।
দৃশ্যকল্প–২: 700 kg ভরের একটি মাইক্রো 72 km h⁻¹ বেগে রাস্তায় পাশে 1400 kg ভরের একটি স্থির পিকআপকে পেছন থেকে ধাক্কা দিলে একটি নির্দিষ্ট বেগে চলার পর থেমে গেল।

(ক) আপেক্ষিক দ্রুতি কাকে বলে?
(খ) লিফটে উপরে ওঠা অবস্থায় লিফট-এর ভিতর কোনো ব্যক্তির ওজনের তারতম্য হবে কি—ব্যাখ্যা কর।
(গ) দৃশ্যকল্প–১ এ গাড়িটির কত দূরত্ব অতিক্রম করেছিল?
(ঘ) দৃশ্যকল্প–২ এ ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়—গাণিতিক বিশ্লেষণ দাও।


৫. 20 kg ও 30 kg ভরবিশিষ্ট দুটি বস্তু A ও B পরস্পর হতে 10 মিটার দূরে স্থির অবস্থায় রয়েছে। A বস্তু উপর বল প্রয়োগ করায় B বস্তুর দিকে 10 m s⁻¹ বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তুদ্বয় 4 m s⁻¹ বেগে চলমান থাকে।

(ক) মহাকর্ষ কী?
(খ) ঘড়ির কাঁটার গতি কী ধরনের—ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের আলোকে বস্তু দুটির মধ্যবর্তী মহাকর্ষীয় বল নির্ণয় কর।
(ঘ) উপরোক্ত ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কি-না—গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


৬. 3.92 N ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 m s⁻² ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল 0.5 N।

(ক) বল কাকে বলে?
(খ) পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন? বুঝিয়ে লেখ।
(গ) গাড়ির উপর প্রাপ্ত বলের মান নির্ণয় কর।
(ঘ) ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কী পরিবর্তন হবে—গাণিতিকভাবে মূল্যায়ন কর।


৭. 15 gm ভরের একটি বুলেট 300 m s⁻¹ বেগে একটি বন্দুকের নল থেকে বেরিয়ে প্রতি 2 cm পুরু বিশিষ্ট তিনটি তক্তার ভিতর প্রবেশের সময় প্রথম তক্তা ভেদ করে 20% বেগ হারায়।

(ক) পড়ন্ত বস্তুর ত্বরণ সূত্রটি লেখ।
(খ) প্রবাহী ঘর্ষণ বলতে কী বোঝায়?
(গ) তক্তার বাধাদানকারী বলের মান নির্ণয় কর।
(ঘ) বুলেটটি সবকটি তক্তা ভেদ করতে পারবে কিনা মতামত দাও।


৮. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
10³ kg ভরের একটি গাড়ি স্থিরাবস্থা থেকে 800 kg মালামাল নিয়ে 20 sec-এ 20 km পথ অতিক্রম করে। প্রতিকেজিতে ঘর্ষণ বল 0.2 N এবং ইঞ্জিনের কর্মদক্ষতা 30%।

(ক) ইঞ্জিনের শক্তি কাকে বলে?
(খ) গতিশীল গাড়ি হতে বাইরের স্থির গাছপালাকে গতিশীল মনে হয় কেন? ব্যাখ্যা কর।
(গ) গাড়িতে প্রয়ুক্ত বলের মান নির্ণয় কর।
(ঘ) গাড়িটি জ্বালানি পুড়িয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণ তড়িৎশক্তি সরবরাহ করছিল? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে আলোচনা কর।


৯. 3 kg ভরের একটি বস্তুর ভূমি হতে 20 m উপরে আছে। নিচে ফেলে দিলে এটি ভূমিকে 19 m s⁻¹ বেগে আঘাত করে।

(ক) নিউটনের গতির ২য় সূত্রটি লেখ।
(খ) শক্ত মাটিতে হাঁটা সহজ কিন্তু ঝুরঝুরে বালুর উপর হাঁটা কঠিন—ব্যাখ্যা কর।
(গ) পতনের সময় বস্তুর উপর বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের বস্তু উপর থেকে মুক্তভাবে পড়ার সময় এবং ভূমিতে আঘাত করার পর শক্তির রূপান্তর প্রক্রিয়া বিশদভাবে ব্যাখ্যা কর।


১০. 10 kg ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। এর উপর 5 sec যাবৎ 10 N বল প্রয়োগ করা হলো। এরপর বস্তুটি 5 sec যাবৎ সমবেগে চললো। আবার 10 sec যাবৎ 5 N বল প্রয়োগ করা হলো।

(ক) আবর্ত ঘর্ষণ কাকে বলে?
(খ) ভর হচ্ছে জড়তার পরিমাপ—ব্যাখ্যা কর।
(গ) প্রথম 10 sec-এ বস্তু কত দূরত্ব অতিক্রম করেছে নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করে বস্তুর গতি বিশ্লেষণ কর।


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


১১. 12000 kg ভরের একটি মাল বোঝাই গাড়ি এবং 800 kg ভরের একটি খালি গাড়ি 800 m দূর থেকে যথাক্রমে 12 m s⁻¹ ও 20 m s⁻¹ বেগে পরস্পরের দিকে একই সরলরেখা বরাবর চলছে।

(ক) নিউটনের গতির ২য় সূত্রটি লেখ।
(খ) বালির উপর দিয়ে হাঁটা অসুবিধা হয় কেন? ব্যাখ্যা কর।
(গ) কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে?
(ঘ) গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।


১২. স্থির অবস্থায় থাকা 5 kg ভরের একটি বস্তুর উপর 5 N বল 4 s ধরে কাজ করেছে। তার 4 s পরে 10 N বল আবার 4 s ধরে কাজ করেছে।

(ক) ভরবেগ কাকে বলে?
(খ) সমতল দর্পণে সৃষ্ট প্রতিচ্ছবির বৈশিষ্ট্যগুলো লিখ।
(গ) বস্তুটির প্রথম 8 s-এ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের তথ্যের আলোকে বেগ-সময় লেখচিত্র এঁকে বস্তুর গতি বিশ্লেষণ কর।


১৩. একজন বাইসাইকেল আরোহী 6 m s⁻² ত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। 5 s পর সে ত্বরণ বন্ধ করে দিল। এর 10 s পর 150 m দূরে একটি প্রতিবন্ধক দেখে 3 m s⁻² মন্দনে ব্রেক করলো।

(ক) পিচ্ছিল ঘর্ষণ কাকে বলে?
(খ) “পড়ন্ত বস্তুতে গড় বেগ শূন্য নাও হতে পারে”—ব্যাখ্যা কর।
(গ) ব্রেক প্রয়োগ করার পূর্বে সাইকেল আরোহী কত দূরত্ব অতিক্রম করেছে? নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের আলোকে বাইসাইকেল আরোহীর গতির উপর ঘর্ষণের প্রভাব বিশ্লেষণ কর।


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরপত্রের জন্য PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *