তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি-বিশ্বপরিচয় সমাধান

আমরা সবাই মানুষ ৩য় শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আমরা সবাই মানুষ ৩য় শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে। এ পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। সমাজে আছে নানা বয়সের মানুষ। নারী-পুরুষ নানা পেশায় নিয়োজিত। আমরা যারা স্কুলে একসাথে পড়ি আমরাও সকলে একই রকম নই। আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন, যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন, আবার কেউ কানে কম শোনেন। তাদের আমরা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ বলি। আমরা একে অন্যকে সহায়তা করব। বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব। সকল পেশার প্রতি সম্মান দেখাব। বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব। শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কারো প্রতি কটূক্তি করব না।

আমরা সবাই মানুষ ৩য় শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয়:


অধ্যায় ২ : আমরা সবাই মানুষ


ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিই।

১. বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব?
ক. অবহেলা করব
খ. কটুক্তি করব
গ. সহায়তা করব√
ঘ. এড়িয়ে চলব.

২. আমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কী করব?
ক. হেসে দেবো
খ. তাকাব না
গ. ধরে তুলব√
ঘ. দোষারোপ করব


খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি।

১. বিভিন্ন নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও……… করেছে।
২. আমরা একে অন্যকে…….. করব।
৩. সকল পেশার প্রতি…….. দেখাব।
৪. পরিবারে ছেলে ও মেয়ে সকলের……….অধিকার রয়েছে।
৫. সকলে……… কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়।
উত্তর: ১. সমৃদ্ধ; ২. সহায়তা; ৩. সম্মান; ৪. সম্মান; ৫. একসঙ্গে


 

গ. সংক্ষিপ্ত প্রশ্ন

১. বাসার কাজ কীভাবে করলে সহজ হয়?
উত্তর: বাসার কাজ ছেলে ও মেয়ে সকলে মিলে করলে সহজ হয়।

২. ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত?
উত্তর: ছেলে ও মেয়ে সবাই সমান। তাই ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের সমান ব্যবহার করা উচিত।


ঘ. বর্ণনামূলক প্রশ্ন

১. কীভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে?
উত্তর : আমাদের সমাজে বিভিন্ন ধর্মের ও গোত্রের মানুষ বসবাস করে। বিভিন্ন নৃগোষ্ঠীর পাশাপাশি সমাজে রয়েছে নানা বয়সের মানুষ। আবার আমরা যারা স্কুলে একসাথে পড়ি, সবাই একই রকম নই। ফলে আমাদের একে অন্যের সহায়তার প্রয়োজন হয়। আর এভাবেই আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে।

২. বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীর সাথে আমি কীরূপ আচরণ করব?
উত্তর : বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীর সাথে আমি সহযোগিতামূলক আচরণ করব। কারণ, তাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখে, কেউ কানে কম শোনে, আবার কারো কারো কোনো বিষয় বুঝতে একটু অসুবিধা হয়। ফলে অনেক সময় তাদের অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। তাই বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীর বিভিন্ন কাজে আমি সহায়তা করব।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

Read More: তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় অধ্যায় ৩ প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *