এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর
বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

ফুলের বিবাহ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

ফুলের বিবাহ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা ১ম পত্র বিষয়ের ফুলের বিবাহ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করব।

ফুলের বিবাহ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর:

‘ফুলের বিবাহ’ রচনায় লেখক ‘মল্লিকা’ ফুলের বিয়ে কল্পনা করেছেন। তাঁর সেই কল্পিত বিয়েতে বাঙালি সমাজে হিন্দু সম্প্রদায়ের বিয়ে অনুষ্ঠানের বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে। কন্যাদায়গ্রস্ত পিতার পাত্র নির্বাচনে আত্মদ্বন্দ্ব, জটিলতা, উচ্চবিত্ত পাত্রের অহংকার, নির্দোষ পাত্রের চাহিদা, বিয়েতে কনের গায়ের রং প্রভৃতি বিষয় তুলে ধরা হয়েছে। এ রচনায় বাঙালির সামাজিক জীবনে বিয়ে বন্ধনে উভয় পক্ষের গুণাগুণ পরস্পরের কাছে তুলে ধরতে ঘটকের ভূমিকার কথা উঠে এসেছে।

মানুষের বিয়ের লগ্নের মতো সন্ধ্যালগ্নে অবিকশিত ফুলের পূর্ণ বিকাশের মাধ্যমে নববধূর মতো ঘোমটা খুলেছে মল্লিকা ফুল। বিয়ের কনেকে উপদেশ ও পরামর্শদানে দিদি, দাদি, নানিদের মতো ভূমিকা পালন করেছে সন্ধ্যাঠাকুরাণী দিদি। বিয়ের অনুষ্ঠানে বিয়ের গান-বাজনা, সানাই ও মোসায়েবদের বিবাদ সৃষ্টি ইত্যাদি বিষয়ের প্রতিফলন ঘটেছে মৌমাছি, পিঁপড়া প্রভৃতির মাধ্যমে। লেখক ‘ফুলের বিবাহ’ গল্পে বাঙালির বিয়ের নানা দিক কল্পনার রঙে রাঙিয়ে তুলেছেন। অন্যদিকে হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, বর্ণ, গন্ধ, আকৃতি প্রভৃতি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ফুলের বিয়ের কল্পনার মাধ্যমে বাঙালি হিন্দু সমাজের বিয়ের নানা আচার-অনুষ্ঠান, আনন্দ-গীত উপস্থাপন লেখকের দক্ষতার পরিচয় বহন করে।

প্রশ্ন ১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ডেপুটি কালেক্টর নিযুক্ত হন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৫৮ সালে ডেপুটি কালেক্টর নিযুক্ত হন।

প্রশ্ন ২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ৩। কোন ফুলের বিয়ে?
উত্তর: মল্লিকা ফুলের বিয়ে’।

প্রশ্ন ৪। কার পিতা বড়লোক নয়?
উত্তর: কন্যার পিতা অর্থাৎ মল্লিকা ফুলের পিতা বড়লোক নয়।

প্রশ্ন ৫। কার সাথে মল্লিকা ফুলের বিয়ে হয়?
উত্তর: গোলাবের সাথে মল্লিকা ফুলের বিয়ে হয়।

প্রশ্ন ৬। পাত্র হিসেবে কার দেমাগ বেশি?
উত্তর: পাত্র হিসেবে গন্ধরাজের দেমাগ বেশি।

প্রশ্ন ৭। জবার রাগ দেখে কন্যাকর্তা কী করলেন?
উত্তর: জবার রাগ দেখে কন্যাকর্তা পেছালেন।

প্রশ্ন ৮। “গুণ! গুণ! গুণ মেয়ে আছে?”- এটা কার কথা?
উত্তর: “গুণ। গুণ! গুণ মেয়ে আছে?”- এটা ভ্রমররাজের কথা।

প্রশ্ন ৯। কার মেয়েরা বড় লাজুক?
উত্তর: মল্লিকাবৃক্ষের মেয়েরা বড় লাজুক।

প্রশ্ন ১০। কে রাজপুত্রের সঙ্গে ইয়ারকি করতে বসলেন?
উত্তর: ভ্রমর রাজপুত্রের সঙ্গে ইয়ারকি করতে বসলেন।

প্রশ্ন ১১। সন্ধ্যাঠাকুরাণী কার দিদি?
উত্তর: সন্ধ্যাঠাকুরাণী মল্লিকার দিদি।

প্রশ্ন ১২। কার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হয়ে মল্লিকা মুখ খোলে?
উত্তর: সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হয়ে মল্লিকা মুখ খোলে।

প্রশ্ন ১৩। কে গোলাবের মহিমা কীর্তন করছিলেন?
উত্তর: কুলাচার্য মহাশয় গোলাবের মহিমা কীর্তন করছিলেন।

প্রশ্ন ১৪। কার বংশ বড় কুলীন?
উত্তর: গোলাবের বংশ বড় কুলীন।

প্রশ্ন ১৫। কারা সাক্ষাৎ বাঞ্ছামালীর সন্তান?
উত্তর: গোলাব সাক্ষাৎ বাঞ্ছামালীর সন্তান।

প্রশ্ন ১৬। ঘটকরাজ সম্বন্ধ স্থির করে কার বাড়িতে খবর দিলেন?
উত্তর: ঘটকরাজ সম্বন্ধ স্থির করে গোলাব বাবুর বাড়িতে খবর দিলেন।

প্রশ্ন ১৭। বিয়ের খবর শুনে কে কন্যার বয়স জিজ্ঞাসা করল?
উত্তর: বিয়ের খবর শুনে গোলাব কন্যার বয়স জিজ্ঞাসা করল।

প্রশ্ন ১৮। কে নহবৎ বাজাতে আরম্ভ করল?
উত্তর: উচ্চিঙ্গড়া নহবৎ বাজাতে আরম্ভ করল।

প্রশ্ন ১৯। কে সানাইয়ের বায়না নিয়েছিল?
উত্তর: মৌমাছি সানাইয়ের বায়না নিয়েছিল?

প্রশ্ন ২০। কোকিল আগে আগে কী করতে লাগল?
উত্তর: কোকিল আগে আগে ফুকরাতে লাগল।


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


প্রশ্ন ২১। কাদের দল সেকেলে রাজাদের মতো উচ্চ ডালে চড়ে আসে?
উত্তর: করবীদের দল সেকেলে রাজাদের মতো উচ্চ ডালে চড়ে আসে।

প্রশ্ন ২২। গরদের ‘জোড় পরে কে এসে দাঁড়াল?
উত্তর: গরদের জোড় পরে চাঁপা এসে দাঁড়াল।

প্রশ্ন ২৩। অশোকের মোসায়েব হয়ে কারা আসে?
উত্তর: অশোকের মোসায়েব হয়ে এক পাল পিঁপড়া আসে।

প্রশ্ন ২৪। বিয়েতে কারা হুল, ফুটিয়ে বিবাদ বাধায়?
উত্তর: বিয়েতে পিঁপড়ার পাল হুল ফুটিয়ে বিবাদ বাধায়।

প্রশ্ন ২৫। কে সর্বত্র যাতায়াত করেন?
উত্তর: ঘটক মহাশয় সর্বত্র যাতায়াত করেন।

প্রশ্ন ২৬। কাজের সময় কে লুকিয়ে পড়ে?
উত্তর: কাজের সময় বাতাস লুকিয়ে পড়ে।

প্রশ্ন ২৭। কারা অবাক হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে?
উত্তর: বরযাত্রী অবাক হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে।

প্রশ্ন ২৮। নসী বাবুর মেয়ের বয়স কত বছর?
উত্স: নসী বাবুর মেয়ের বয়স নয় বছর।

প্রশ্ন ২৯। কে কন্যা সম্প্রদান করে?
উত্তর: কন্যাকর্তা কন্যা সম্প্রদান করে।

প্রশ্ন ৩০। কে বর-কন্যাকে এক সুতায় গেঁথে গাঁটছড়া বেঁধে দিলেন?
উত্তর: পুরোহিত মশায় বর-কন্যাকে এক সুতায় গেঁথে গাঁটছড়া রেঁধে দিলেন।

প্রশ্ন ৩১। কারা বরকে ঘিরে বসে?
উত্তর: রসময়ী, মধুময়ী সুন্দরীরা বরকে ঘিরে বসে।

প্রশ্ন ৩২। প্রাচীনা ঠাকুরাণী দিদি কে?
উত্তর: প্রাচীনা ঠাকুরাণী দিদি হলো টগর।

প্রশ্ন ৩৩। মল্লিকা কন্যার সই-কে?
উত্তর: মল্লিকা কন্যার সই হলো যুই।

প্রশ্ন ৩৪। কে লেখকের চমক ভাঙায়?
উত্তর: নসী বাবুর মেয়ে কুসুমলতা লেখকের চমক ভাঙায়।

Read More: ফুলের বিবাহ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Read More: ফুলের বিবাহ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

Read More: ফুলের বিবাহ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

Read More: ফুলের বিবাহ গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *